প্রকাশকালঃ
বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
বক্তব্য নিয়ে অটুট লতিফ সিদ্দিকী, প্রত্যাহার না করার ঘোষণা
বি২৪ নিউজ ডেস্ক: হযরত মোহাম্মদ (সা.), হজ্ব ও তাবলীগ জামাত নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কোনো কিছুতেই প্রত্যাহার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ পেলে তিনি বক্তব্য প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন। আর সেই সাথে আর নিজের বক্তব্য নিয়ে তিনি একটুও অনুতপ্ত নন বলেও জানিয়েছেন।
গত রাতে মেক্সিকো থেকে ফোনে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
গত রাতে মেক্সিকো থেকে ফোনে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, আপনি বক্তব্য প্রত্যাহার করবেন কি না। তখন মন্ত্রী বলেন, ‘প্রশ্নই ওঠে না। একমাত্র…এখানে একটা কথা আছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার নেতা যদি আমাকে আদেশ করেন যে- আপনি এটা প্রত্যাহার করেন। তার সম্মানে আমি এটা প্রত্যাহার করতে পারি। তা ছাড়া কোনো কিছুতেই আমি প্রত্যাহার করব না।
তিনি কাউকে আঘাত করেননি। তিনি যা বলেছেন তা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দায়িত্ব নিয়ে তার বিশ্বাসের কথা বলেছেন। এ নিয়ে তার অনুতপ্ত বা দুঃখিত হওয়ার কোনো কারণ নেই বলে সাক্ষাৎকারে লতিফ সিদ্দিকী আরো দাবি করেন।
তিনি বলেন, ‘আমি ভাবছিলাম মুক্ত পৃথিবীতে আসছি, যেখানে সবাই মুক্ত বিহঙ্গ, এখানে কোনো কিছুতেই বাধা নাই। এখানে যে কালো বিড়াল এতো রয়ে গেছে, তাতো আমি জানি না।’
লতিফ বলেন, ‘অনেকেই ব্যক্তি স্বাধীনতার কথা বলে। আমি ও বলেছি।’
পদত্যাগ করবেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমিই কিছুই করব না। আমার মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দেবেন আমি শুধু তাই প্রতিপালন করব।’

উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে রোববার বিকেলে নিউইয়র্কে বসবাসরত
টাঙ্গাইলবাসীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী হযরত মোহাম্মদ (সা.), হজ,
তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত
মন্তব্য করায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এই পদত্যাগ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা শোনা গেলেও
মন্ত্রিপরিষদ সচিবালয় থেক এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সচিবসহ বেশ কয়েকজন মন্ত্রী বর্তমানে দেশের
বাইরে অবস্থান করছেন,
ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী দেশে ফিরে এলে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।