প্রকাশকালঃ
বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে ২৬ অক্টোবর হরতাল
নিজস্ব প্রতিবেদক: ১৫ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে ২৬ অক্টোবর হরতাল ঘোষণা করা হবে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ৮টি ইসলামী দলের সমন্বয়ে গঠিত এ জোটের মহাসচিব মাওলানা জাফর উল্যাহ খান এ হুঁশিয়ারি দেন। ইসলামের মৌলিক বিষয় পবিত্র হজ ও তাবলিগ সম্পর্কে মন্তব্যের কারণে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও টেলিযোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দাবি করেছে 'ইসলামী দল সমূহ'। এ ছাড়া তারা আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, গত রোববার নিউ ইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, 'আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী।' তার মতে, এতে শ্রমশক্তির অপচয় হয়, উৎপাদনে প্রভাব পড়ে।
