Posted by
Uzzwal Dhali
|
বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৩
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
আশঙ্কামুক্ত বাংলাদেশ
বাংলাদেশের কয়েকটি জেলায় মহাসেন ব্যপকভাবে আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সহ বিভিন্ন সংবাদমাধ্যম। এজন্য সরকারি ও বেসরকারিভাবে দুর্যোগ ও দুর্যোগ পরবর্তীকালীন পরিস্থিতি মোকাবেলা করতে নেওয়া হয়েছিল যথোপযুক্ত ব্যবস্থা। রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনও প্রস্তুত ছিল মহাসেনের আঘাতকে মোকাবেলা করার জন্য। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয়ও নিয়েছিল লাখো লাখো মানুষ। কিন্তু আজ সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের জন্য প্রবলতা কমতে থাকে মহাসেন নামক ঘুর্নিঝড়ের। মহাসেন পটুয়াখালীতে প্রথমবারের মত আঘাত হানলেও পরবর্তীতে আর উল্লেখযোগ্য কোনও পরিস্থিতি তৈরি করতে পারেনি।
বাংলাদেশ এখন সম্পূর্নরূপে মহাসেনের আশঙ্কামুক্ত। মহাসেন নামের ঘুর্নিঝড়টি এখন বাংলাদেশ ছেড়ে ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থান করছে। তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যেসব এলাকা অতিক্রম করেছে, ওই সব এলাকায় আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে।
Posted by
Uzzwal Dhali
|
|
Posted in
রাজধানী
,
শীর্ষ সংবাদ
মহাসেনের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত
আজ বৃহঃস্পতিবার সকাল থেকেই সারাদেশে মাঝারি ও ভারী ধরনের বৃষ্টিপাত হয়েছে ঘুর্নিঝড় মহাসেনের প্রভাবে। আজকের এই বৃষ্টিপাত রাজধানীবাসিদের ব্যস্ত জীবনকে বেশ খানিকটা বিঘ্নিত করেছে। বেকায়দায় ফেলেছে সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিস কর্মচারীদেরকে। ভারী বুষ্টিপাতকে উপেক্ষা করে ঠিক সময়ে অফিসে পৌঁছানো বা অন্যান্য দৈনন্দিন কাজে যোগ দেওয়া তাই অনেকের পক্ষেই সম্ভব হয়নি। ঢাকার রাস্তায় যান চলাচলও ছিল না প্রতিদিনের মত। রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি জমে যাওয়ায় পথচারীদের পড়তে হয়েছে বিপাকে। তারপরও জনসাধারনের মুখে শান্তির ছাপ, কেননা মহাসেনকে কেন্দ্র করে যতটা সতর্কতা অবলম্বন করা হয়েছে তার কিছুই হয়নি। মূলতঃ বৃষ্টিপাতের কারনেই মহাসেনের প্রবলতা ও ক্ষীপ্রতা কমে গেছে অনেকাংশে।
Posted by
Uzzwal Dhali
|
|
Posted in
অর্থনীতি ও বানিজ্য
,
শীর্ষ সংবাদ
খুলে দেওয়া হচ্ছে সাভারের আশুলিয়ায় বন্ধ হয়ে থাকা সব পোশাক কারখানা
আগামীকাল থেকে খুলে দেওয়া হচ্ছে সাভারের আশুলিয়ায় বন্ধ হয়ে থাকা সব পোশাক কারখানা। এমনটিই সিদ্ধান্ত নিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বি.জি.এম.ই.এ। শ্রম মন্ত্রনালয়ে অনুষ্ঠিত এক সভায় আজ বৃহঃস্পতিবার বেলা দেড়টার দিকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের এ সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর ও নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।
Posted by
Uzzwal Dhali
|
|
Posted in
আবহাওয়া ও পরিবেশ
,
শীর্ষ সংবাদ
শেষ হতে চলেছে মহাসেন আতঙ্ক
আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে আলোচিত ঘুর্নিঝড় মহাসেন। এমনটিই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহঃস্পতিবার এক প্রেস ব্রিফিং এ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম একথা জানান। শাহ আলম প্রেস ব্রিফিং এ জানান, মহাসেন এ মুহূর্তে নোয়াখালী, সীতাকুণ্ড অতিক্রম করছে এবং এটি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ঘূর্ণিঝড়টি আগামী তিন থেকে পাঁচ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে। এর আগে সকাল নয়টার দিকে পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে আঘাত হানে মহাসেন।
বহুল আলোচিত এ ঘুর্নিঝড়টি দুর্বল হয়ে পরার কারন হিসেবে জানা যায় যে, ঘুর্নিঝড়টি যেসব এলাকা অতিক্রম করে গেছে সেসব এলাকায় আজ সকাল থেকেই প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এতে করে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে মহাসেন। তবে জোয়ারের সময় যদি মহাসেন উপকূলের কাছে চলে আসত তাহলে ক্ষয়-ক্ষতির পরিমান আরও বৃদ্ধি পেত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই ঘুর্নিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘন্টা সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সমুদ্র উপকূলবর্তী বিপজ্জনক এলাকাগুলোতে ৫ নং ও ৭ নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
Posted by
Uzzwal Dhali
|
|
Posted in
শীর্ষ সংবাদ
,
সারাদেশ
মহাসেনের প্রথম আঘাত পটুয়াখালীতে
বাংলাদেশের পটুয়াখালীতে প্রথম আঘাত হানল উপমহাদেশের ভারত মহাসাগরে সৃষ্টি হওয়া ঘুর্নিঝড় মহাসেন। মহাসেন ১০০ কিঃ মিঃ প্রতি ঘন্টা বেগে ধেয়ে এসে আঘাত হানে পটুয়াখালীতে। এতে সহস্রাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়।
Posted by
Uzzwal Dhali
|
|
Posted in
শীর্ষ সংবাদ
,
সারাদেশ
ধেয়ে আসছে মহাসেন
নোয়াখালী দেশের দুর্যোগকালীন ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে একটি। বিগত দুর্যোগগুলোর সময় নোয়াখালী জেলার লোকজন বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ জেলার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ, বয়ারচর, নলেরচর, নঙ্গলিয়ারচর, ক্যারিংচর, দমারচর, ঢালচর, কালামচর, কোম্পানীগঞ্জের মুছাপুরসহ সূবর্ণচর উপজেলার উপকূলের চরাঞ্চল। বিগত বছরগুলোতে হয়ে যাওয়া স্মরণকালের ১০টি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ভয়াবহ আঘাতে হাতিয়া দ্বীপে নিহত হয়েছেন প্রায় দেড় লাখ নিরীহ মানুষ। বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ‘মহাসেন’. মহাসেনের সম্ভাব্য গতিবেগ বিবেচনা করে ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তর নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর এবারও পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র ও বেড়িবাঁধ না থাকায় নোয়াখালীর পাঁচ লাখ লোক দুর্যোগ ঝুঁকিতে রয়েছে বলে জানা যায়।