Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

ছাত্রশিবিরকে সমর্থন দিয়ে বেগম জিয়া তাদের আমির বনে গেলেন

Posted by Uzzwal Dhali | রবিবার, ১২ মে, ২০১৩ | Posted in

বেগম জিয়া জামায়েতের আমির বনে গেলেন


বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত বলেছেন, "আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অত্যন্ত স্বচ্ছ ও সুন্দর প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীদের শাস্তি হচ্ছে। জামায়াতের ছাত্রসংগঠন এর বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি করছে। আর তাদের সমর্থন দিচ্ছেন বিএনপির নেত্রী। এই আন্দোলনে সমর্থন দিয়ে বিএনপির নেত্রী খালেদা জিয়া তাদের আমির বনে গেলেন।"

হুগলীতে সৎ মা এক কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা করলেন

Posted by Uzzwal Dhali | | Posted in

কিশোরীর গায়ে সৎ মায়ের আগুন


ভারতের হুগলীতে ১৫ বছরের এক কিশোরীকে জোড় করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ওই মেয়ে বিয়েতে রাজী না হলে মেয়েটির সৎ মা পরিবারের আরও দুইজনের সহযোগীতায় মেয়েটিকে পুড়িয়ে মারার চেষ্টা করেন।তাদের দেওয়া আগুনে মেয়েটির শরীরের ৭০ শতাংশই পুড়ে গেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পারিবারিক রোষানলের স্বীকার হতভাগা এই মেয়েটির নাম রোশনারা। মেয়েটি নবম শ্রেনীতে পড়াশুনা করত। প্রতিবেশিরা জানিয়েছেন রোশানারা মেধাবী ছাত্রী ছিল। কিন্তু রোশানার পরিবারের লোকজন তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে।
কিন্তু রোশানারা তার পড়াশুনা চালিয়ে যেতে চাইত। এটাই তার অপরাধ। এজন্য আরও আগে থেকে তার উপর নির্যাতন করত তার সৎ মা। শেষমেষ ক্ষুব্দ স্বজনেরা রোশানারাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন এবং এসময় রোশানার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটি এসে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে।

সমুন্দ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

Posted by Unknown | | Posted in


ঘুর্ণিঝড় মহাসেন উপকূলের দিকে আরো অগ্রসর হচ্ছে। গতকাল একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘুর্ণিঝড়ে রূপ নিয়ে উৎপত্তিস্থল থেকে ৩০০ কি.মি. এগিয়ে এসেছে। যা উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সাগর উত্তল থাকয় সমুন্দ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গতকাল নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ১৮০০ কি.মি. দূরে ছিল। পরে তা ১১০ কি.মি. এগিয়ে এসে মহাসেনে রূপ নেয়। আবহাওয়া অফিস থেকে বলা  হয়েছে আজকে বিকেলে ঘুর্ণিঝড়ের গতিবিধি সম্পর্কে  পুর্নাঙ্গ তথ্য পাওয়া যাবে।

বঙ্গপোসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার ও নৌকা সমুহকে উপোকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং তাদেরকে সাগরের গভিরে প্রবেশ না করার জন্য বলা হয়েছে।

জামিন পেলেন ব্লগার রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভ

Posted by Uzzwal Dhali | | Posted in

জামিন পেলেন দুই ব্লগার


ব্লগে আপত্তিকর লেখালেখির অভিযোগে আটক হওয়া চার ব্লগারের থেকে জামিনে মুক্তি পেলেন রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভ। আজ রবিবার দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোঃ জহুরুল হক এ জামিন মঞ্জুর করেন। তবে ব্লগার আসিফ মহিউদ্দিনের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। অপরদিকে ব্লগার মশিউর রহমান বিপ্লবের ব্যাপারে এখনো কোনও সিদ্ধান্ত দেননি আদালত।

সাকিব-শামসুর এর ১১৮ রানের জুটির পরও ৬ রানে হারলো বাংলাদেশ

Posted by Unknown | | Posted in


গতকাল ১ম টি-২০ ম্যাচে জিম্বাবুয়ের বেধে দেওয়া ১৬৯ রানের টার্গেটে ব্যাটিং এ নেমে শুরুতেই তামিমকে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ কিন্তু সাকিব-শামসুরের দায়িত্বশীল ব্যাটিং এ ১১৮ রানের এক অনবদ্য জুটি উপহার পায় বাংলাদেশ টিম। সাকিব-শামসুরের ব্যাটিং তখন জয়ের স্বপ্ন দেখায় বাংলাদেশকে, কিন্তু একই ওভারে সাকিব-শামসুর আউট হয়ে গেলে জয়ের সে স্বপ্ন আর কোন ব্যাটসম্যান বাস্তবে রূপ দিতে পারেনি।



বাংলাদেশ দল হারলেও হারেনি সাকিব। ক্রিকেট প্রেমিরা মুগ্ধহয়ে দেখেছে সাকিবের অলরাউন্ড নৈপুন্ন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগেই সাকিব ছিল অনবদ্য। ব্যাটিং হাতে তিনি ৪০ বলে করেছেন ৬৮ রান (৬*২, ৪*৮)শুধু তাই না বল হাতেও তিনি ছিলেন সফল চার ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। 

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হলেন জামায়েত নেতা ইউসুফ

Posted by Uzzwal Dhali | | Posted in


জামায়েত নেতা ইউসুফকে গ্রেপ্তার করা হল তার নিজ বাসা থেকে।

আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

Posted by Unknown | | Posted in



আবারও পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয় লাভ করল পাকিস্তান মুসলিম লীগ। ফল প্রকাশের পর তিনি অনান্য দলকে তার পাশাপাশি কাজ করার আহব্বান জানান। ফল প্রকাশের পর দলীয় কার্যালয়ের সামনে   সমর্থকদের উদ্দেশ্যে ভাষন দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় তার দলের সমর্থকরা নানা স্লোগানে আনন্দ উল্লাস করেন।

সূত্রমতে, দুই বারের সাবেক প্রধানমন্ত্রী  নওয়াজ শরিফ সবার চেয়ে বেশি আসন পেয়েছে, তবে ইমরানের দলের কাছে পাঞ্জাব প্রদেশে ১৫ টি আসন হারিয়েছে নওয়াজ।

কোন দল বা জোটকে একক ভাবে ক্ষমতায় যেতে হলে ১৭২ টি আসন পেতে হবে নয়ত ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হবে।

ক্লোজআপ ওয়ান-২০১২ এ রেকর্ড সংখ্যক ভোট, বিজয়ী হলেন 'লায়লা'

Posted by Unknown | | Posted in

১৩ টি রাউন্ড শেষে শীর্ষ তিন প্রতিযোগী লায়লা, সোহাগ, টুটুল কে নিয়ে শুরু হয় ফইনাল। ক্লোজআপ ওয়ান প্রতিযোগীতার রেকর্ড সংখ্যক ভোট ১ কোটি, ১৩ লক্ষ, ৫২ হাজার, ৩১৬ ভোট কাউন্ট হয় যার মধ্যে ৫৫ লাখ, ৩০ হাজার, ২০০ ভোট ও বিচারকদের ৩৬ নম্বর পেয়ে বিজয়ী হয় লায়লা।   বিচারকের ৩১ নম্বর ও ৫৮ লাখ ২২হাজার ১১৬ ভোট পেয়ে ১ম রানার আপ হয় সোহাগ এবং বিচারকের ৩৫ নম্বর ও ৩০ লাখ এসএমএস ভোট পেয়ে ২য় রানার আপ হয়েছেন টুটুল।

বিজয়ী লায়লাকে পুরস্কার হিসেবে একটি মিতসুবিশি গাড়ি ও ১০ লাখ টাকা দেওয়া হয়।শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ` প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানের তিন প্রধান বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া।

বুয়েটের তৈরি গাড়ি চলবে নামী-দামী ব্র্যান্ডের গাড়িগুলোর চেয়ে বেশি গতিতে

Posted by Uzzwal Dhali | | Posted in

বুয়েটে উদ্ভাবিত গাড়ি নাইপটা-৮


বুয়েটের পাঁচ শিক্ষার্থী সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে "নাইপটা-৮" নামের গাড়িটি। এই গাড়িটি পাওয়া যাবে অবিশ্বাস্য কম মূল্যে। প্রায় একটি মোটরসাইকেলের সমান মূল্যেই পাওয়া যাবে এই গাড়িটি। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে দেশীয় কাঁচামাল ও দেশীয় প্রযুক্তি। চারটি সীট সম্বলিত গাড়িটি প্রচলিত অন্যান্য গাড়িগুলোর তুলনায় দ্রুত গতিতে চলবে। কিন্তু জ্বালানী খরচ হবে অনেক কম। তাই বুয়েটের মেধাবী এই তরুনেরা গাড়িটিকে পরিবেশবান্ধব বলে আখ্যায়িত করেছেন। নিজেদের পড়াশুনা ও পরীক্ষার পাশাপাশি অক্লান্ত পরিশ্রমে তারা তৈরি করেছেন এই গাড়িটি। গাড়িটি তৈরি করতে গিয়ে তারা বুয়েটের তিনজন শিক্ষকের সহায়তা নিয়েছেন বলে জানিয়েছেন তারা। কৃতজ্ঞতা জানিয়েছেন এই শিক্ষার্থীর দল। সেইসব শিক্ষকেরা হলেন- মনন মাহবুব স্যার, এহসান স্যার ও মামুন স্যার। এবং এই প্রকল্পের পাঁচ মেধাবী তরুন হলেন- নাহিয়ান বিন হোসেন, ইয়াসিন আলী, বখতিয়ার উদ্দিন, শরফ শাহরুল হক ও তাউসিফ আহমেদ।

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া স্বাভাবিকভাবে চলছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

Posted by Unknown | | Posted in


আজ জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল,মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের কেন্দ্রীয় নেতা কামারুজ্জামানের ফাসির রায়ের প্রতিবাদে এ হরতাল দেওয়া হয়। কিন্তু হরতালেও রাজধানীর চিত্র অনেকটাই স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সথে রাস্তায় যথেষ্ট পরিমান যানবাহন ও কর্মমূখি মানুষের ভিড় লক্ষ করা যায়। রাজধানীর বিভিন্ন  স্থানে কয়েকটি ঝটিকা মিছিল হলেও মিছিলে পিকেটারদের সংখ্যা ছিল খুবই নগন্য। কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরনের খবর পাওয়া গেছে। 

 সকাল সাড়ে সাতটার দিকে মতিঝিলের দৈনিক বাংলা মোড়ের পাশে ন্যাশনাল ব্যাংকের সামনে অবিস্ফোরিত  অবস্থায় একটি বোমাসদৃশ বস্তু দেখা যায়। বিষয়টি স্থানীয় লোকজন দৈনিক বাংলা মোড়ে দায়িত্বরত পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে যায়। মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে বিষয়টি অবহিত করলে  প্রায় ঘণ্টা খানেক পর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা বোমাটি নিষ্ক্রিয় করে।

সকাল সাড়ে ৬টার দিকে মীর হাজিরবাগ মাদ্রাসার গলিতে একটি  পিকআপে আগুন দেয় হরতাল সমর্থকরা।  তাৎক্ষণিকভাবে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন।

দেশের  বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিল করে পিকরটাররা। সকাল ১১  টায় গনজারন মঞ্চ থেকে হরতাল বিরধী মিছিল বের করা হবে। তবে রাজধানীতে ব্যাপক পরিমান আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।

    আর্কাইভ