Posted by
Unknown
|
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
|
Posted in
শিক্ষা ও সাহিত্য
অনলাইন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ হয়েছে পাসের হার ৭৮.০৬ শতাংশ।
সোমবার সন্ধ্যায় রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০১২ সালে অনুষ্ঠিত ডিগ্রি ও সার্টিফিকেট পরীক্ষার ফল সোমবার রাত ৮টায় প্রকাশ করা হয়েছে। ফল পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের www.nu.edu.bd, www.nubd.infoথেকে জানতে পারবেন।
যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space>deg<space>Roll No লিখে 16222 নম্বরে এসএমএস পাঠালেই ফলাফল জানা যাবে।
Posted by
Unknown
|
|
Posted in
শীর্ষ সংবাদ
,
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: রাজশাহীতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখায় তাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর নির্দেশেই নোটিশ পাঠানো হয়েছে। দুই শিক্ষক হলেন- উপজেলার হাবিবপুর আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাহফুজুল হক ও নন্দনগাছি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজজ্জামান।
তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রোববার বিকালে দুই প্রধান শিক্ষককে নোটিস দেয়া হয়েছে বলে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
রাসেল সাবরিন জানান, শনিবার দুপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। বিষয়টি প্রশাসনকে জানানো হয়নি।
এভাবে বাচ্চাদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা এখন বেআইনি। বিষয়টি প্রতিমন্ত্রী আমাকে জানিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। রোববার ওই দুই শিক্ষককে শোকজ করে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী

নিজস্ব প্রতিবেদক: অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে রাজধানীতে মোহাম্মদ সোহাগ (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে শহীদ নজরুল ইসলাম ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। সোমবার বিকাল ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃতের বড় ভাই নাহিদ হাসান বলেন, আমার ভাই সোহাগ সকালে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থেকে রাজধানীর উত্তরায় আমার বাসায় আসার জন্য বাসে ওঠে এবং বাসের মধ্যেই কেউ তাকে কিছু একটা খাওয়ায়। বেলা ১১ টার দিকে সে একবার আমাকে কিছু একটা খাওয়ানোর কথা ফোনে আমাকে জানায়। কথা বলার পর পরই সে সম্ভবত জ্ঞান হারিয়ে ফেলে। কেননা এরপর থেকে আমি তাকে আর ফোনে পাইনি।
অচেতন অবস্থায় বাসের চালক তাকে যাত্রাবাড়ীর গোলাপাবাগে নামিয়ে দেয়। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মনোয়ারা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থায় অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৫ টার দিকে অবস্থায় তার মৃত্যু হয় । মৃত মোহাম্মদ সোহাগ কুমিল্লা জেলার দাউদকান্দি থানার শ্রীরায়চর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
 |
| ক্ষতিগ্রস্ত বামনডাঙ্গার পুলিশ তদন্ত কেন্দ্র |
স্থানীয় প্রতিনিধি: দেড় বছর পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ২৩৫ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
অভিযোগপত্র দিতে দেরির কারণ সম্পর্কে সোমবার সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, বদলির কারণে ঘটনার পর থেকে এ পর্যন্ত তিন দফায় তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়। আমি সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা। ফলে তদন্ত কাজে বিলম্ব হওয়ার কারণে অভিযোগপত্র দিতে দেরি হয়েছে। অভিযুক্তদের মধ্যে ইতোমধ্যে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে পুলিশ বিশেষ সতর্কতা অবলম্বন করায় বিষয়টি কাউকে জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই জামায়াত-শিবির নেতাকর্মীরা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব শুরু করে। ওইদিন বিকালে জামায়াত-শিবির কর্মীরা উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে আগুন দেয়। তারা সান্তাহার-লালমনিরহাট রুটের রেল লাইন তুলে ফেলে। পরে তারা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালায়। ওই সময় তাদের হামলায় চার কনস্টেবল নিহত হয়।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) সাক্ষর করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। কক্সবাজারের মহেশখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রটি নির্মান করা হবে। আজ সোমবার সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সরকারের পক্ষে ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং মালয়েশিয়ার পক্ষে সেদেশের রাষ্ট্রীয় কোম্পানি তেনাগা ন্যাশনাল বারহাদ (টিএনটি) ও পাওয়ার এনার্জি বারহাদ (পিবি) এর মধ্যে এই সমঝোতা চুক্তি সই হয়।
দুই দেশের সরকারের পক্ষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং মালয়েশীয় সরকারের ভারত ও দক্ষিণ এশিয়া বিষয়ক অবকাঠামোগত বিশেষ দূত উতামা এস. ভেলু চুক্তিতে সই করেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন মোহাম্মদ নাজরি শাহরুদ্দিন, অং পেং সু ও আবদুহু রুহুল্লাহ। ২০১৯ সালে কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকাস্থ মালয়েশিয়ান হাই কমিশনার নরলিন ওথমান, মালয়েশীয় সরকারের ভারত ও দক্ষিণ এশিয়া বিষয়ক অবকাঠামোগত বিশেষ দূত উতামা এস. ভেলু, তেনাগা ন্যাশনাল বারহাদ (টিএনটি) এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজরি শাহরুদ্দিন, পাওয়ার এনার্জি বারহাদ (পিবি) এর ভাইস প্রেসিডেন্ট অং পেং সু, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আবদুহু রুহুল্লাহ।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
বি২৪ নিউজ ডেস্ক: বহুল আলোচিত চাঞ্চল্যকর ফেলানী হত্যার বিচার পুনরায় শুরু হয়েছে ভারতের বিশেষ আদালতে।আগামী দুই একদিনের মধ্যেই সাক্ষ্য দিতে এবং আদালতকে সহযোগিতা করতে ভারত যাবেন ফেলানীর বাবা নুর ইসলাম, মামা আব্দুল হানিফ, ৪৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন।
এ ব্যাপারে ভারত সরকারের পক্ষে বিএসএফ পক্ষ থেকে যে কোন সময় আমন্ত্রণ জানাবে বলে জানা গেছে। কুচবিহারে বিএসএফ’র সেক্টর হেড কোয়ার্টারের বিশেষ আদালতে আজ থেকে এ বিচার কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারী শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে দালালের মাধ্যমে মই বেয়ে কাটাতারের বেড়া পাড় হবার সময় ভারতীয় বিএসএফ’র গুলিতে বিদ্ধ হয়ে আধাঘন্টা ধরে ছটফট করে নির্মমভাবে মৃত্যু হয় কিশোরী ফেলানীর।এর পর সকাল পৌনে ৭টার থেকে নিথর দেহ কাঁটাতাঁরের উপর ঝুলে থাকে দীর্ঘ সাড়ে ৪ ঘন্টা। পরে বিএসএফ লাশ নামিয়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এরপর বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে মৃত্যুর ৩০ ঘন্টা পর ৮ জানুয়ারী শনিবার লাশ ফেরত দেয় বিএসএফ।
এ ঘটনাটি দেশ-বিদেশের গনমাধ্যম ও মানবাধিকার কর্মীদের কাছে ব্যাপকভাবে সমালোচনার ঝর তোলে। খোদ ভারতের গনমাধ্যমগুলোর সোচ্চার ভূমিকায় কোচবিহারের বিএসএফ’র বিশেষ আদালতে ২০১৩ সালের ১৩ আগষ্ট বিচারিক কার্যক্রম শুরু করে ভারত সরকার। আদালতে স্বাক্ষী দেন প্রত্যক্ষদর্শী বাবা নুর ইসলাম ও মামা আব্দুল হানিফ। কিন্তু অভিযুক্ত বিএসএফ সদস্য অমীয় ঘোষকে ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর বেকসুর খালাস দেয় বিশেষ আদালত। ফেলানী হত্যার সঠিক বিচার না পেয়ে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারের নিকট পুনঃ বিচারের আবেদন করেন ফেলানীর বাবা। এর পর শুরু হয় কুটনৈতিক ও বৈদেশিক চাপ। পরে বিজিবি-বিএসএফ’র দ্বিপাক্ষিক বৈঠকে ফেলানী হত্যার পুনর্বিচরে সম্মত হয় বিএসএফ। এরই ধারাবাহিকতায় সোমবার পুণরায় বিচার কার্যক্রম শুরু হয়।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার আমেনা বেগম জানান, রাঙামটি শহরের রিজার্ভ বাজারের একটি আবাসিক হোটেল থেকে সুশীল চাকমাকে আটক করা হয়েছে। সুশীল নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাইচছড়ি এলাকার বাসু লাল চাকমার ছেলে।
সোমবার ভোররাত ৩টার দিকে শক্তিশালী এ বিস্ফোরণে কেউ হতাহত না হলেও কার্যালয় প্রাঙ্গণের রাস্তায় গর্ত সৃষ্টি হয়েছে। বোমার স্প্লিন্টারে ক্ষতিগ্রস্ত হয়েছে আঞ্চলিক পরিষদের চারটি গাড়ি। পুলিশ সুপারের সন্মেলন কক্ষে সাংবাকিদের সামনে ওই সময় আটক যুবকে হাজির করা করা হয়।
সংবাদ সন্মেলনে পুলিশ সুপার জানান, ঘটনার ধরন এবং জেলা পরিষদের সিসিটিভি ক্যামরা পরীক্ষা-নিরীক্ষা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে শহরের রিজার্ভ বাজারের পাহাড়িকা হোটেলে অভিযান চালানো হয়।
এসপি বলেন, আটকের পর সুশীল পুলিশের কাছে স্বীকার করেছেন- একটি আঞ্চলিক রাজনৈতিক দলের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে চুক্তি অনুযায়ী তিনি এ কাজ করতে রাজি হন। তাকে পাঁচ হাজার টাকা অগ্রিম দেয়া বলেও তিনি পুলিশকে জানান।
সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান হাবিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
সচিবালয় প্রতিবেদক: কারো প্রেসক্রিপশনে র্যাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, র্যাব দেশীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বাহিনীর মধ্যে কেউ দোষী হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কারো প্রেসক্রিপশনে র্যাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের আইন রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, তাই আইনের ঊর্ধ্বে কেউ নেই। এ সময় তিনি র্যাবকে দায়মুক্তি না দেয়ার বিষয়ে সরকারকে ইউরোপীয় পার্লামেন্ট যে আহ্বান জানিয়েছে তার সমালোচনা করেন।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দায়মুক্তি না দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
সচিবালয় প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের শীর্ষ পদে নতুন কর্মকর্তাসহ ১০ অতিরিক্ত সচিব পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ বিষয়ে দুটি আদেশ জারি করা হয়েছে।
বিআরটিসির চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। অপরদিকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মিজানুর রহমানকে বিআরটিসির চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আসাদুজ্জামান বিসিএসআইআর’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী ওয়ারেসীকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য করা হয়েছে।
আলাদা আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহউদ্দিন আকবরকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া এনটিআরসিএ’র সদস্য রফিকুল ইসলামকে নৌ মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলামকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন বেগমকে বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক মোস্তফা কামাল উদ্দিনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
এন.এইচ.তুহিন
কুমিল্লা প্রতিনিধি: গতকাল কুমিল্লায় নগরীর পুলিশ লাইন এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতনামা (৫০) এক আখ বিক্রেতাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক মানুষিক ভারসাম্য হীন যুবক (৩০)।
সরেজমিনে গিয়ে স্থানীয় সুত্রে জনা যায় , হঠাৎ করে এক পাগল রাস্তার পাশের আখ বিক্রেতার ব্যবহত দা কেড়ে নিয়ে ঐ বিক্রেতাকেই কোপাতে শুরুকরে। এ সময় আখ বিক্রেতার আত্মচিৎকারে আশপাশের লোকজন তাকে রায় ছুটে এলে
ওই পাগল মানুষটি রক্তমাখা দা উচিয়ে উদ্ধার কারিদের দিকে তেড়ে আসে। এসময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে রক্তমাখা দা নিয়ে সে দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শামসুরজ্জামান জানান, নগরীর পুলিশ লাইন এলাকায় রাস্তার পাশে খুচরা আখ বিক্রেতার ব্যবহত দা দিয়ে ঐ বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে এক নগ্ন পাগল। স্থানীয়রা পুলিশে খবর দিলে সে পালিয়ে যায় এ সময় পুলিশ তার পিছুনেয়। নগ্ন পাগলের হাতে রক্ত মাখা দা নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে সার্ভে কলেজের পুকুরে গিয়ে পড়ে। তাকে আটক করতে পুলিশের কয়েক রাউন্ড গুলি করতে হয়েছে। গুলি বিদ্ধ অবস্থায় তাকে আটক করে কুমেক হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, ঐ যুবক বেশ কিছূদিন যাবত নগরীর শাসনগাছা এলাকায় বসবাস করছে। পুলিশ নিহত আখ বিক্রেতার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
এন.এইচ.তুহিন
কুমিল্লা প্রতিনিধি: টানা বর্ষণের কারণে হরতাল অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকালে নগরীর লাকসাম রোড থেকে একটি মিছিল বের করে ২০ দলীয় ২০ জোটের নেতা-কর্মীরা।
এছাড়া শহরের টমছমব্রিজ , জাঙ্গালিয়া , গুধিরপুকুর পাড়, শাসনগাছা, চকবাজার, রাজগজ্ঞ চৌরাস্তাসহ বেশ কয়েকটি পয়েন্টে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে। এদিকে শহরের অধিকাংশ দোকান-পাট, ব্যাংক বীমা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও শহরের প্রধান সড়কের আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে।
তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। জেলায় অভ্যন্তরীণ রিকশা-অটোরিকশা ও ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে তবে দূরপাল্লার যান চলাচল বন্ধ। স্বাভাবিক রয়েছে রেলওয়ে যোগাযোগ। নাশকতার আশংকায় জেলার গুরুত্বপুর্ন এলাকায় ও কিছু কিছু টানিং পয়েন্টে পুলিশের কড়া নিরাত্তা রয়েছে। তবে নগরীরতে এখন পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: নতুন আইফোন ৬ কেনার কথা হয়তো অনেকেই ভাবছেন। কিন্তু কেউ কেউ যে যৌতুক হিসেবেও এটি চাইছেন এমন লোকও আছে। সৌদি আরবে আইফোন ৬ পাওয়ার জন্য হবু বোনজামাইয়ের কাছ থেকে যৌতুক দাবি করে বিয়ে আটকে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে!
যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্ট অনলাইন এক খবরে জানিয়েছে, বিয়ের প্রস্তাব দেওয়া
তাঁর দাবি, সৌদি আরবে যখনই আইফোন ৬ পাওয়া যাবে, তখন তাঁকে এটা দিতে হবে। কিন্তু সমস্যা হলো সেখানে শিগগিরই আইফোন ৬ পাওয়ার সম্ভাবনা নেই বলে বিয়েটা আটকে গেছে। আপাতত ওই পাত্রের বিয়ের জন্য অপেক্ষায় থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই।
কেননা ১৯ সেপ্টেম্বর থেকে কেবল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, জার্মানি, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানে আইফোন বিক্রি শুরু হয়েছে। সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে আইফোন ৬-এর বিক্রি শুরু হতে আরও দেরি হবে।
সৌদি আরবে প্রচলিত যৌতুক প্রসঙ্গে ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, সৌদি আরবে যৌতুককে ঐতিহ্য মনে করা হয় এবং এখানে যৌতুক মানে হচ্ছে সাধারণ কোনো উপহার। অবশ্য কিছু কিছু পরিবারে বিয়ের সময় ছেলেপক্ষের কাছ থেকে বেশি অর্থ বা দামি উপহারও যৌতুক হিসেবে দাবি করা হয়।
সৌদ আহমদ নামে বাহরাইনের এক অফিসকর্মী এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা এ রকম কিছু বিষয় শুনতে পাই কিন্তু বাজারে আসেনি এমন আইফোন দাবি করে বসা অদ্ভুতই বটে। আমাদের এমন সংস্কৃতি চালু করা উচিত, যেখানে যৌতুকের নামে উপহার দেওয়া বা আর্থিকভাবে লাভ করার কোনো বিষয় থাকবে না।’
‘আমি যদি বর হতাম, আমি কনের ভাইকে যৌতুকের অপকারিতা সম্পর্কে বোঝাতাম’ বলে মন্তব্য করেছেন সৌদ।
হবু বোনজামাইয়ের কাছ থেকে যৌতুক হিসেবে আইফোন ৬ চেয়ে বসেছেন সৌদি আরবের এক ব্যক্তি। হবু বোনজামাই নতুন আইফোন দিতে না পারায় বোনের বিয়েই আটকে দিয়েছেন তিনি!
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বের করা মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হামলায় বিএনপির অনেক নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেককে আটক করা হয়েছে। বিচারকদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে ২০ দল এ হরতাল ডাকে।
আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
তিনি দাবি করেন, হরতালের সমর্থনে সারাদেশ মিছিলে ২০ দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিয়েছে। কিন্মিতু ছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ এক হয়ে হামলা চালিয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামে সেলিনা খাতুন নামে এক গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী রবিউল ইসলাম।
সোমবার সকালে স্ত্রীকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান নিহতের স্বামী রবিউল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে রবিউল তাকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
সচিবালয় প্রতিবেদক: খুলনার সাবেক জেলা জজ বর্তমানে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ. কে. এম. ইশতিয়াক হুসাইনকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে। অসদাচরণের দায়ে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আজ সোমবার আইন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ. কে. এম. ইশতিয়াক হুসাইনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি মোতাবেক অসদাচরণের অভিযোগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব স্বাক্ষরিত ১৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখের এক আদেশে এ. কে. এম. ইশতিয়াক হুসাইনকে অবসর পাঠানো হয়।
Posted by
Unknown
|
|
Posted in
অর্থনীতি ও বানিজ্য
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে প্রায় হাজার কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে।
দুই স্টক এক্সচেঞ্জে আজ সর্বমোট ১ হাজার ৬৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ডিএসইতে ৯৯২ কোটি ৩০ লাখ এবং সিএসইতে ৭৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়।
তবে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি সত্ত্বেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসই-এক্স) ছাড়া অপর দুই সূচক (ডিএসই-এস ও ডিএস-৩০) কিছুটা কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ শেয়ারদরের পাশাপাশি মূল্য সূচকও কিছুটা বেড়েছে।
এতে ডিএসই-এক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৪ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-এস ৪ পয়েন্ট কমে ১ হাজার ১৪৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে নেমেছে।
ডিএসইর লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, আজ দরবৃদ্ধির শীর্ষে ছিল রতনপুর স্টিল রি-রোলিং। তালিকাভুক্তির পর লেনদেনের প্রথম দিনে কোম্পানিটির সর্বশেষ লেনদেন মূল্য ছিল ৭৬ টাকা ৭০ পয়সা। অবশ্য আজ সর্বনিম্ন ৬৭ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৮০ টাকা দরে শেয়ারটি কেনাবেচা হয়েছে।
দরবৃদ্ধির শীর্ষে এর পরের অবস্থানে ছিল এসিআই ফর্মুলেশন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড করপোরেশন, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, বিডি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক।
ডিএসইতে আজ দরহ্রাসের শীর্ষে ছিল মডার্ন ডায়িং। ৭ শতাংশ দর হারিয়ে এ কোম্পানি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৭৭ টাকা ২০ পয়সায়। অবশ্য আজ এ কোম্পানিটির মাত্র ৫টি লেনদেন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ডিএসইতে লেনদেনেরও শীর্ষে ছিল রতনপুর স্টিল রি-রোলিং। ডিএসইতে আজ এ কোম্পানিটির ৭৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে এর পরের অবস্থানে ছিল- গ্রামীণফোন (৪৪ কোটি ৪৩ লাখ টাকা), বেক্সিমকো লিমিটেড (৩৮ কোটি ১৯ লাখ টাকা), মবিল যমুনা বাংলাদেশ (৩৭ কোটি ৫৬ লাখ টাকা), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৩৪ কোটি ৮৮ লাখ টাকা)।
Posted by
Unknown
|
|
Posted in
খেলাধুলা
স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় পর্বে খেলার যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ,সোমবার স্বপ্নের মৃত্যু হয়েছে। হংকংয়ের কাছে হেরে গেছে বাংলাদেশ ফুটবল দল।
লড়াই করেই করেই ম্যাচ হেরেছেন মামুনুলরা; হংকং ম্যাচ জিতেছে ২-১ গোলে। এই হারে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ইনচনের হোয়াসেনং স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও হংকং। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচ হেরে হংকংয়ের মোকাবেলায় মাঠে নেমেছিল বাংলাদেশের ফুটবলাররা। এই ম্যাচ জিততে পারলে দ্বিতীয় পর্বের ছাড়পত্র পেয়ে যেত বাংলাদেশ। জয়ের নেশায় শক্তির বিচারে এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে সমান তালেই লড়েছেন মামুনুলরা। ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যতায়।
দ্বিতীয়ার্ধেও পাল্টা-পাল্টি আক্রমণের ম্যাচে ভালোই করছিল বাংলাদেশ। তবে ৫৪ মিনিটে হংকং এগিয়ে যায় ১-০ গোলে। ৭৩ মিনিটে হংকং আরও একটি গোল পাওয়ায় ব্যবধান দ্বিগুণ হয়েছে। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ৭৭ মিনিটে বাংলাদেশকে গোল উপহার দিয়েছেন বদলি খেলোয়াড় আমিনুর রহমান সজীব। ম্যাচের বাকিটা সময় কোনো দলই আর গোল না পেলে হংকং ম্যাচ জিতে নিয়েছে ২-১ গোলের ব্যবধানে। অন্যদিকে, বাংলাদেশকে পুড়তে হয়েছে স্বপ্ন ভঙ্গের বেদনায়।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজ ডেস্ক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে ২০ দল এই হরতাল ডাকে। রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অলিউর রহমান জানান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে বেলা সোয়া ১১টার দিকে চারজনকে আটক করা হয়েছে। তাদের পল্টন থানায় আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিংয়ের চেষ্টার অভিযোগে ছাত্রদলের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। টিএসসি ও অমর একুশে হল এলাকা থেকে সকাল ৮টার দিকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ।
রাজশাহী নগরীর কয়েকটি স্থানে রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়ায় হরতালে নাশকতা এড়ানোর জন্য রবিবার রাতব্যাপী অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপিসহ অঙ্গ সংগঠনের ৪৬ নেতাকর্মীকে আটক করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।
খুলনায় সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের আগের রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে আটক করেছে।
সাতক্ষীরায় বিএনপির ডাকা দেশব্যাপী হরতালে নাশকতা এড়াতে সাতক্ষীরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীনসহ জামায়াত-বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে বিএনপির পাঁচজন ও জামায়াতের সাতজন নেতাকর্মী রয়েছেন।
মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে রবিবার রাতব্যাপী অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহে হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপির ৯ জন এবং জামায়াত-শিবিরের ১২ জন।
উল্লেখ্য, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে সারাদেশে সোমবার সকাল-সন্ধ্যা ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় ১৬ শিশুসহ কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিব প্রদেশের সারাকেব নগরীর বাইরে রোববার বিকেল ও সন্ধ্যায় সরকারি বাহিনীর বিমান হামলায় ৬ শিশুসহ ১৯ জন নিহত হয়। এছাড়া এহসিম শহরের হামলায় ১০ শিশুসহ আরও ২৩ জন নিহত হয়।
প্রদেশের রাজধানী হল ইদলিব নগরী। আর এই নগরীর বাইরে প্রদেশের বহুলাংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণ রয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতারকে পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টিলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক পদে নিযুক্ত করা হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর অসিম বাজবা’র টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইএসআই’র প্রধান পদে নিয়োগ পাওয়ার পাশাপাশি রিজওয়ান র্যাংকেও উন্নতি লাভ করেন। তাকে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়।
আগামী অক্টোবরে অবসরে নিতে যাওয়া লে. জে. জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন লে. জে. রিজওয়ান । নতুন আইএসআই প্রধানকে সেনাপ্রধান রাহিল শরিফের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। আর রাহিল শরিফ নিজে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আস্থাভাজন হিসেবে বিবেচিত।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: সম্পর্কের বাঁধন যখন টুটে যায়, শুধু ফুলের তোড়া যখন সে শূন্যস্থান পূরণ করতে পারে না—এমন অবস্থায় আপনি কী করতেন? এ ধরনেরই এক সংকটে পড়েছেন পোলিশ বংশোদ্ভূত যুক্তরাজ্যের বাসিন্দা দারিয়ুজ ওলোদারস্কি। তিনি বলেন, ‘সম্প্রতি আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। এর কারণ হচ্ছে আমি স্বামী ও বাবা হিসেবে ভালো ছিলাম না।
যুক্তরাজ্যের এসডব্লিউএনএস-টিভিকে এক সাক্ষাৎকারে ওলোদারস্কি বলেন, ‘আমি জানতাম না আমার কাছে পরিবার কতটা গুরুত্বপূর্ণ ছিল।’ স্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ওলোদারস্কির বক্তব্য, ‘আমি যখন প্রথম তাকে আইফোন কিনে দিয়েছিলাম, খুব খুশি হয়েছিল সে।’
ছেড়ে যাওয়া স্ত্রীকে আবার খুশি করতে, তার মন পেতেই যুক্তরাজ্যের ব্রিস্টলে ক্যাবট সারকাস অ্যাপল স্টোরের সামনে ৪৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আইফোন ৬ কেনার অপেক্ষায় ছিলেন তিনি। নতুন আইফোন কিনে দিয়ে নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে চান বলেই জানিয়েছেন ওলোদারস্কি। ১৯ সেপ্টেম্বরে যখন আইফোন বিক্রি শুরু হয়, তখনই ক্যাবট সারকাস অ্যাপল স্টোরের সামনে লাইনের প্রথমে ছিলেন তিনি।
যুক্তরাজ্যের ব্রিস্টল পোস্টকে ওলোদারস্কি বলেছেন, ‘আমার স্ত্রী আইফোন ৬ পছন্দ করবে। এর আগে আমাকে বড়মাপের এই আইফোন কিনে দেওয়ার কথা বলেছিল। আমার এই ফোন কেনার সামর্থ্য না থাকলেও আমি তার জন্য এটা কিনতে চাই।
অবশ্য ওলোদারস্কি আশঙ্কা করছেন, আইফোন ৬ কিনলেও হয়তো স্ত্রীকে আর বোঝাতে পারবেন না। এই আইফোন দিয়েও হয়তো খুশি করা যাবে না তাকে। তবে এই আইফোন কিনে দেওয়ার মাধ্যমে স্ত্রীকে তিনি বোঝাতে চান যে, ‘আবারও তিনি ভালো হতে পারেন।’
ওলোদারস্কি বলেন, ১৯ বছরের সংসার তাঁদের। বর্তমানে তিনি বেকার। ক্রেডিট কার্ড দিয়ে আইফোন ৬ কিনছেন তিনি। একটি উপহারের মাধ্যমে কি আবারও জোড়া লাগবে ওলোদারস্কির সংসার? সম্ভবত, মধুর সমাপ্তির আশা করাই যেতে পারে। কখনো কখনো উপহারেও তো মন গলানো যায়। (সিনেট)
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
সচিবালয় প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চার সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও একজনের সনদ স্থগিত করেছে। আজ সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সনদ বাতিল হওয়া সচিবরা হলেন, ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এইচ মাসুদ সিদ্দিকী, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদারের সনদ বাতিল করা হয়েছে।
আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ও বর্তমানে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে থাকা মোল্লা ওয়াহিদুজ্জামানের সনদ স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম প্রমাণিত হওয়ায় চার সচিব ও এক যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে
আটককৃত যুবকের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।
শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক শিকদার মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর ১২ টার দিকে শহিদুল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে সন্দেহ হয়। এক পর্যায়ে তার দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার উদ্ধার ও তাকে আটক করা হয়।
তিনি জানান, এ ঘটনায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
৭শ’ গ্রাম স্বর্ণসহ শহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
স্থানীয় প্রতিনিধি: সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে নয় দালালসহ ৬৯ জনকে আটক করেছে পুলিশ। কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেছে কক্সবাজার পুলিশ।
রোববার রাত ১২টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর সমিতি পাড়ার মোহনা থেকে দুই দালালসহ ১৭ জনকে এবং সোমবার ভোরে কক্সবাজারের টেকনাফ ও পেকুয়া উপজেলা থেকে আরো সাত দালালসহ ৫২ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দালালরা অস্ত্রের মুখে মালয়েশিয়াগামীদের জিম্মি করে রেখেছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে টেকনাফ ও পেকুয়া থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
বিনোদন
বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে শাহরুখ খানের পরবর্তী সিনেমা হ্যাপি নিউ ইয়ার-এর ‘লাভলি’ শিরোনামের গানটি। এই গানের নাচে যৌন আবেদনে ভরপুর বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। এই চলচ্চিত্রের ‘মোহিনী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। নৃত্যের তালে তালে দীপিকার শরীর যেন পর্দায় তুফান তুলেছে।
গানের দৃশ্যে ‘মোহিনী মোহিনী’ কোরাস মনে করিয়ে দিচ্ছে মাধুরী দীক্ষিতের ‘এক দো তিন’ গানের কথা। জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময় মাধুরীর ওই গানের নৃত্য মাদকতা ছড়িয়েছিল দর্শকের মনে।
এ ছাড়া হ্যাপি নিউ ইয়ার সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ, দীপিকা, অভিষেক বচ্চন, সোনু সুদ, ভিভান শাহ ও বোমান ইরানির মতো তারকারা।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিবেদক: বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মাধ্যমে এটি আইনে পরিণত হলো।
সোমবার রাষ্ট্রপতি এই বিলে সই করেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ৩২৭ জন সংসদ সদস্যের বিভক্তি ভোটের মাধ্যমে পাস হয় ষোড়শ সংবিধান সংশোধন বিল-২০১৪। এ বিলের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরে পায় সংসদ, যা ১৯৭২ সালের সংবিধানেই ছিলো।
পরবর্তীতে সামরিক ফরমানের মাধ্যমে বিধানটি বাতিল করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে এই ক্ষমতা দেওয়া হয়।
রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এ আইনের ফলে ‘অসদাচরণ ও অসামর্থ্য’র অভিযোগ প্রমাণিত হলে বিচারপতিদের অপসারণ করতে পারবে সংসদ, যে ক্ষমতা স্বাধীনতার পর চারবছর পর্যন্ত আইন প্রণেতাদের হাতেই ছিল। এর ফলে বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়টি আর থাকছে না।
ষোড়শ সংশোধনী অনুযায়ী, বিচারপতি অপসারণের ক্ষেত্রে তাদের ‘অসদাচরণ ও অসামর্থ্য’র অবিযোগ তদন্ত ও প্রমাণের বিষয়ে আলাদা একটি আইন করা হবে, যা আগামী তিন মাসে হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন আইনমন্ত্রী।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
%2B-%2BMozilla%2BFirefox.jpg)
আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে বাঁচাতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বিশ্বজুড়ে ৠালি করেছে পরিবেশ লাখো মানুষ।
মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে রোববার বিশ্বজুড়ে ২৫শ’রও বেশি র্যালি বের করা হয়। নিউইয়র্ক, লন্ডন, বার্লিন, মেলবোর্ন, নয়াদিল্লি, বোগোতা, সিডনিসহ বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে আয়োজিত এসব র্যালিতে অংশ নেয় পাঁচ লাখেরও বেশি মানুষ।
বিশ্বজুড়ে এসব র্যালির সহযোগী ছিল পরিবেশবাদী নাগরিক সংগঠন ‘আভাজ’। সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক নীতি-নির্ধারকদের ২০১৫ সালের মধ্যে নতুন চুক্তিতে পৌঁছানোর সদিচ্ছা সৃষ্টিতে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করতে এ প্রচারণা চালানো হচ্ছে।
র্যালির আয়োজকদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে বিশ্বের নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে নিউইয়র্কে প্রায় ৩ লাখ ১০ হাজার মানুষ র্যালিতে অংশ নেয়। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন থেকে শুরু করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী আল গোরের অংশগ্রহণে অনুষ্ঠিত এই র্যালিকে জলবায়ু পরিবর্তনের ওপর সবচেয়ে বড় র্যালি বলেও দাবি করছেন আয়োজকরা।
এছাড়া, জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বিশ্ববান্ধব পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত ৠালিতে অংশ নেয় ৩০ হাজার মানুষ।
জার্মানির বার্লিনে বৃষ্টিস্নাত ৠালিতে অংশ নেয় ১৫ হাজার মানুষ। ৫ হাজার মানুষ অংশ নেয় কলম্বিয়ার রাজধানী বোগোতায়। লন্ডনের ট্রাফেলগার স্কয়ার ও হাউস অব পার্লামেন্ট ঘিরে ৠালি করে ৪০ হাজার মানুষ। শতো শতো মানুষ ৠালিতে অংশ নেয় সিডনি ও নয়াদিল্লিতে। প্রায় প্রত্যেকটি ৠালিতেই
অংশগ্রহণকারীদের হাতে ‘আমি বন রক্ষা করতে চাই’, ‘আর্কটিক বাঁচাও’, ‘পরিবেশ বাঁচাও, বিশ্ব বাঁচাও’ ‘প্রাণঘাতী কয়লা’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।
নিউইয়র্কে ৠালি শেষে ‘আভাজ’র নির্বাহী পরিচালক রিকেন প্যাটেল ২০ লাখ লোকের স্বাক্ষরিত একটি পিটিশন জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের কাছে হস্তান্তর করেন।
Posted by
Unknown
|
|
Posted in
খেলাধুলা
স্পোর্টস ডেস্ক: এতিম শিশুদের অর্থ সহায়তার জন্য ক্রিকেট আইকন শচীন টেন্ডুলকারের ব্যাট, টিশার্ট-টাই নিলামে তোলা হয়েছিল। পুনেতে তার এসব জিনিসের মূল্য ধরা হয়েছে ১৫ মিলিয়ন রূপি।
এই নিলামের আয়োজন করেছিল এনজিও সোফোশ (সোসাইটি অব ফ্রেন্ডস অব দ্য সাসুন হসপিটালস)। এখান থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে সোফোশ পরিচালিত এতিমখানার শিশুদের জন্য।
এই ইভেন্টের বিষয়ে লিটল মাস্টার বলেছেন, ‘ঈশ্বর প্রত্যেককে প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। যখন ওই প্রতিভা সবাই জানতে পারে তখনই কেবল আমরা শ্রদ্ধা ও সম্মান করি। তাই তাদের বড় জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের।’
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শচীন। আর প্রথম ভারতীয় হিসেবে খেলা ক্যাটাগরিতে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারত রত্ম’ পেয়েছেন সেঞ্চুরির সেঞ্চুরি হাঁকানো শচীন।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
স্থানীয় প্রতিনিধি: কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকা থেকে দেশীয় তৈরি ৫টি এলজি বন্দুকসহ আবদুস সালাম (৩৯) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবদুস সালাম সিরাজগঞ্জ জেলার ননুয়া এলাকা জয়নুল আবেদীনের ছেলে।
কক্সবাজার জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, হরতালে নাশকতার জন্য এসব অস্ত্র আনা হচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
অনলাইন ডেস্ক: জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। ৬৯তম সাধারণ অধিবেশন এবং ২৯তম বিশেষ সেশনের জন্য বাংলাদেশকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান নিযুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ মিশনের কাউন্সিলর মোহাম্মদ মাহমুদুজ্জামান কো-অর্ডিনেটরের দায়িত্বপালন করেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন ক্রেডিনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন এবং প্রথম সভায় যোগদান করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নয় সদস্যের এই কমিটির অন্য আট প্রভাবশালী সদস্য রাস্ট্র হলো- চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ডেনমার্ক, জ্যামাইকা, নামিবিয়া, সেনেগাল এবং ব্রাজিল। সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনে বাংলাদেশ এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আইন ও আদালত
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীরের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির মামলার তদন্তে নৌমন্ত্রী শাজাহান খান ও মির্জা আব্বাসকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ১২ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তাদের তদল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাদের নোটিশ পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: রংপুরে নানকারের বাজার এলাকা থেকে ওসমান আলী (৫০) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ওই এলাকার একটি পুকুর থেকে ওসমান আলীর লাশ উদ্ধার করে মিঠাপুকুর থানা পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, উপজেলার তেলীপাড়া এলকার গরু ব্যবসায়ী ওসমান রোববার থেকে নিখোঁজ ছিলেন। সোমবার সকালে এলাকার লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
,
জাতীয়
%2B-%2BMozilla%2BFirefox.jpg)
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর রামপুরার অস্ত্রসহ সন্ত্রাসী সজলকে (২৩) আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার গভীর রাতে পূর্ব রামপুরায় তার সহযোগী আনোয়ার হোসেনের বাসা থেকে তাকে আটক করা হয়। তবে আনোয়ারকে গ্রেফতার করা যায়নি।
সোমবার মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের খিলগাঁও জোনাল টিমের সহকারী কমিশনার ইকবাল হোছাইন এই তথ্য নিশ্চিত করে জানান, রামপুরা এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, সজল এলাকায় মাদক, অস্ত্র ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। আমরা তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। রোববার রাত ৯টার দিকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, সজল তার এক বন্ধুর বাসায় অবস্থান করছেন। খবরের ভিত্তিতে আমরা পূর্ব রামপুরার ওই বাসায় অভিযান পরিচালনা করি। অভিযানের এক পর্যায়ে সজলকে একটি বিদেশি পিস্তল (৭.৬৫) দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়। তবে আমরা আনোয়ারকে আটক করতে পারিনি।
তিনি আরও বলেন, এর আগে গত ১৭ সেপ্টেম্বর আমরা কাইল্যা পলাশের অন্যতম সহযোগী রামপুরা এলাকার সন্ত্রাসী সীমান্ত ওরফে শ্যুটার সীমান্তকে অস্ত্র ও গুলিসহ আটক করি। এছাড়াও, একই দিনে পাঁচশ পিস ইয়াবাসহ সাইফুল নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ধারাবাহিকভাবে রামপুরা ও খিলগাঁও এলাকায় তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ইকবাল হোছাইন।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আইন ও আদালত
,
শীর্ষ সংবাদ
স্থানীয় প্রতিনিধি: ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার ৩১ আসামিকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ওই মামলার নিয়মিত হাজিরার অংশ হিসেবে ফেনী কারাগার থেকে তাদের ফেনী আদালতে নেওয়া হলে ফেনী আদালতের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী হাজিরা শেষে তাদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি জানান, মামলার এজাহারভুক্ত প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার গ্রেফতার হয়ে ঢাকায় রয়েছেন। শিগগিরই তাকে ফেনী কারাগারে নিয়ে আসা হবে।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
,
শীর্ষ সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫১ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ৩২ জঙ্গি। রোববার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনেতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে এক সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, শনিবার আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী (এএনএসএফ) কান্দাহার, জাবুল, লোগার, গজনি এবং হেলমান্দে ২৪ ঘণ্টার জঙ্গিবিরোধী অভিযান চালায়। অভিযানে সশস্ত্র ৫১ তালেবান সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩২ জন। এ ছাড়া আরো ৫ জনকে গ্রেপ্তার করেছে এএনএসএফ।
নিরাপত্তা বাহিনী হালকা ও ভারী আগ্নেয়াস্ত্রে ব্যবহারযোগ্য গুলিও উদ্ধার করেছে। তবে এ অভিযানে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা সম্ভব হয়নি। তবে জঙ্গি গোষ্ঠী তালেবান এই খবর সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
দুর্ঘটনা
স্থানীয় প্রতিনিধি: লালমনিরহাটের পঞ্চগ্রাম ও কালিগঞ্জে পৃথক দুটি বজ্রপাতে দুই জন নিহত হয়েছে।
আজ সোমবার সকালে জেলার পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা দুটি ঘটে।
উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন সকালে গোয়াল ঘর থেকে গরু নিয়ে বাড়ির বাইরে যাওয়ার সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই রাবেয়া (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়।
অন্যদিকে, জেলার কালিগঞ্জের লোহাকুচিতে কৃষক মালেক (৪৩) মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে মারা যান।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
,
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
আদালত প্রতিনিধি: অন্যায়ভাবে আটদিন কারাগারে আটক রাখায় ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চাইলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সোমবার ব্যারিস্টার খন্দকার মাহবুব উদ্দিন খোকনের পক্ষে সরকারি ডাকযোগে
সবার কাছে এ লিগ্যাল নোটিশটি পাঠান ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
ক্ষতিপূরণ চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বিকাশ কুমার সাহা, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এরফানউল্লাহ, মানিকগঞ্জের সিনিয়র সহকারী জজ হারুন-অর রশিদকে (তৎকালীন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। পাঁচজনকে আগামী ৩০ দিনের মধ্যে ৫ কোটি টাকা দিতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানানো হয় নোটিশে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় ২০১২ সালের ২১ মে দ্রুতবিচার আইনে দায়ের করা একটি মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এরফানউল্লাহর আদালতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জামিন প্রার্থনা করেন। তখন আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ২১ থেকে ২৮ মে পর্যন্ত এ আটদিন কারাগারে আটক থাকেন। পরে তিনি জামিনে বের হয় আসেন।
পরর্তীতে ওই বিচারকের নিয়োগ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন তিনি। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আদেশ দেন, ‘বিচারক নিয়োগ প্রক্রিয়া যথাযথ না থাকায় ওই ম্যাজিস্ট্রেটের দেয়া আদেশটি অবৈধ।’
হাইকোর্টের এ আদেশের পরই সংশ্লিষ্টদের কাছে ৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি সেনাঘাঁটিতে প্রশিক্ষণরত অবস্থায় তিন আফগান সেনা নিখোঁজ হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনা ও পুলিশ বাহিনী মিলে রবিবার থেকে তাদের খোঁজে অভিযান চালানো শুরু করছে। খবর এপি’র।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের সেনাবাহিনীর ওই সদস্যরা হায়ান্নিসের কেপ কড যৌথ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড আঞ্চলিক সহযোগিতামূলক প্রশিক্ষণে অংশ নিয়েছিল। গত ১১ সেপ্টেম্বর তারা ক্যাম্প এডওয়ার্ডে পৌঁছায়। ওই সেনাদের সর্বশেষ কেপ কড মলে দেখা গিয়েছিল।
নিখোঁজরা হলেন- মেজর মোহাম্মদ আরাশ, ক্যাপ্টেন মোহাম্মদ নাসির আসকরজাদা ও ক্যাপ্টেন নুরুল্লাহ আমিনিয়ার।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ সেনাদের উদ্ধারে স্থানীয় ও রাজ্য সরকারের সঙ্গে সেনারাও কাজ করছে। তবে ওই সেনারা জনগণের জন্য হুমকিস্বরূপ কোনো কাজ করেছেন বলে খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে বিভিন্ন দেশের সেনাদের আঞ্চলিক সহযোগিতামূলক কার্যক্রমের অধীনে প্রশিক্ষণ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বাৎসরিক ক্যাম্পে চলতি বছর আফগানিস্তান থেকে বেশ কয়েকজন সেনা যোগ দিয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক যাত্রীর জুতার ভেতর থেকে ২.৮ কেজি সমপরিমাণের ২৪ টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় সোয়া ১ কোটি টাকা।
এসময় মোহাম্মদ ওজায়ের (৩৩) নামে ওই বাংলাদেশি যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা। তার পাসপোর্ট নং (ই-১৪৬২৯৮৫)
সোমবার সকাল সোয়া ১১ টায় দুবাই থেকে আগত ফ্লাই দুবাইয়ের ফ্লাইট নং এফজেড ৫৮৩ তে চড়ে ওই যাত্রী বাংলাদেশে আসেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বাংলানিউজকে বলেন, গ্রীণ চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহ হলে ওয়াজেরকে তল্লাশি করে শুল্ক গোয়েন্দা সদস্যরা। এসময় তার পরিহিত কালো জুতা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটককৃত যাত্রী এবছর ৪ বার দুবাইয়ে গিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওজায়েরের বিরুদ্ধে মামলা করা হবে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
দুর্ঘটনা
স্থানীয় প্রতিনিধি: সাভারে ঢাকা-আশুলিয়া সড়কে বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
আজ সোমবার সকাল ৯টার দিকে ঘোষবাগ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে নিহত কুদ্দুস মিয়া (২৪) নামের ওই শ্রমিক কারখানায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় আনন্দ সুপার নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কুদ্দুস নিহত হন। তিনি স্থানীয় সোনিয়া অ্যাপারেলসের শ্রমিক। নিহত কুদ্দুস লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মরিহসি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করতে পারেনি পুলিশ।
Posted by
Unknown
|
|
Posted in
দুর্ঘটনা
%2B-%2BMozilla%2BFirefox.jpg)
স্থানীয় প্রতিনিধি: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় সোমবার বেলা ১১টায় ট্রাকচাপায় আল আমিন (২৫) নামের এক লোড-আনলোড শ্রমিকের মৃত্যু হয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদের সব ধরনের লোড আন লোড বন্ধ করে দিয়েছে শ্রমিকেরা। নিহত আল আমিন শীতলক্ষ্যার নলুয়াপাড়া এলাকায় শহিদ মিয়ার ছেলে। তিনি নিজাম ট্রেডার্সের লোড আনলোড শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, বেলা ১১টার দিকে আল আমিন একটি ট্রাক থেকে পণ্য আনলোড করছিলেন। এসময় অন্য একটি ট্রাক (নারায়ণগঞ্জ-ট ২১৫) এসে আল আমিনকে চাপা দেয়।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শ্রমিকদের অভিযোগ ট্রাকটি ১২ বছর বয়সের হেলপার দুলু চালাচ্ছিলেন। এ ঘটনার পর থেকে হেলপার দুলু ও চালক রাজন পলাতক রয়েছে।
এর প্রতিবাদে সব ধরণের পণ্য লোড-আনলোড বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। লোড-আনলোড চালু করতে মালিক পক্ষের সন্ত্রাসীরা তাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন রুহল আমিন। এ ঘটনায় নিতাইগঞ্জ এলাকায় লোড-আনলোড শ্রমিকদের মাধ্যে উত্তেজনা বিরাজ করছে।
লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না জানান, শ্রমিকদের কাজ পণ্য লোড-আনলোড করা। কিন্তু তাদের কাজের নিরাপদ পরিবেশ সৃষ্টি করা মালিকদের দায়িত্ব। ট্রাকচাপায় আল আমিন মারা গেছে। আমরা কারো লাশ নিয়ে রাজনীতি করতে চাই না। মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আল আমিনের পরিবারের জন্য কি ব্যবস্থা করা যায় সেই চেষ্টা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতিকে স্বাক্ষর না করার আহ্বান জানিয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, রাষ্ট্রপতিকে সংবিধানের ষোড়শ সংশোধনী বিলে স্বাক্ষর না করে সংসদের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠানোর আহ্বান।
২০ দলীয় জোটের হরতাল চলাকালে সোমবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মোহাম্মদ শাহজাহান বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার বিধান রেখে সংসদে পাস হওয়া বিল রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। রাষ্ট্রপতি একজন বিজ্ঞ আইনজীবী। আমরা তাকে আহ্বান জানাই, তিনি যেন বিলে স্বাক্ষর না করেন। এটি যেন পুনর্বিবেচনার জন্য সংসদের কাছে পাঠান। তা না হলে আমরা ধরে নেবো, ১৯৭৫ সালের সংসদে সব দলকে নিষিদ্ধ করে যেভাবে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল সে পথেই হাঁটছে বর্তমান সরকার।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা।
আজ সোমবার দুপুর ১২ টার দিকে একটি মিছিল হরতালের বিরুদ্ধে স্লোগান দিয়ে কারওয়ান বাজার থেকে এসে ফার্মগেট হয়ে আবার কারওয়ান বাজারে গিয়ে শেষ হয়।
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেটে হরতালের কোনো প্রভাব নেই বললেই চলে। ফুটপাতের সব দোকান খোলা। খোলা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও।
ফুটপাতের এক ব্যবসায়ী জানান, হরতালের তেমন কোনো প্রভাব নেই এ এলাকায়। হরতাল সমর্থনে সকাল থেকে কোনো ধরনের পিকেটিংও হয়নি। ব্যবসায়ীরা অন্য দিনের মতো সকাল থেকেই তাদের দোকান-পাট খুলেছেন।
অফিসগামী কয়েকজন জানান, হরতালবিহীন অন্য দিনের যে চিত্র, হরতালের দিনও প্রায় একই চিত্র দেখা যাচ্ছে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
%2B-%2BMozilla%2BFirefox.jpg)
স্থানীয় প্রতিনিধি: বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়ার বিল বাতিলের দাবিতে ডাকা হরতালে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও নগর বিএনপির মিছিলে পুলিশের সঙ্গে পিকেটারদের ধস্তাধস্তি হয়েছে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
সোমবার সকাল ৭টায় ২০ দলীয় জোটের ডাকা হরতালে শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় সরকারি তোলারাম কলেজের মোড়ে জেলা পরিষদের ডাকবাংলার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলচি গলাচিপা মোড় থেকে নারায়ণগঞ্জ ক্লাবের দিকে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।
পরে মিছিলটি ঘুরিয়ে গলাচিপা দিয়ে আল্লাম ইকবাল রোড হয়ে তোলারাম কলেজের সামনে দিয়ে চাষাঢ়ায় যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরে মিছিলকারীরা পিছু হটলে মিছিলের পেছনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
মিছিলে উপস্থিত আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক আলী হোসেন প্রধান, নগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, মহানগর যুবদললের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার, যুগ্ম আহবায়ক সরকার আলম, রানা মুজিব, রিটন দে, বন্দর উপজেলা যুবদলের সভাপতি আমির হোসেন, ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব প্রমুক।
মিছিল শেষে একটি সংক্ষপ্তি সমাবেশ শেষে তৈমুর আলম খন্দকার বলে, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নিয়ে শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করতে চাইছে। ৫ জানুয়ারী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এখন দেশের মানুষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতেই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নিয়েছে। কিন্তু দেশের মানুষ এ কালো আইন মেনে নেবে না।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পৃথক ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। গত রাত ও আজ সোমবার সকালে এ দুটি ঘটনা ঘটে।
রোববার রাত ১১টার দিকে ৭৭ নম্বর উত্তর কাফরুল থেকে গোলাম আজম মিলন নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ। কাফরুল থানার এসআই মো. মহসিন আলী জানান, মিলন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। মিলন অতীশ দিপঙ্কর ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ৫ম সিমেস্টারের ছাত্র। তার বাবার নাম গুলবাহার শেখ।
অন্যদিকে রাজধানীর শাহজাহান নগরে আজ সোমবার সকালে রানা আহমেদ (২২) নামে আরেক ছাত্রের মৃত্যু হয়েছে।
বাথরুমে মাথা ঘুরে পড়ে পাওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে ।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
স্থানীয় প্রতিনিধি: যশোর শহরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জেলা বিএনপির দপ্তর সম্পাদক শরফুদ্দৌলা ছটলুসহ বিএনপির ২৬ জন ও জামায়াতের ১০ নেতাকর্মী রয়েছেন।
সোমবার ভোর থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
যশোর পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমিন জানান, হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে ওই ৩৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এদিকে, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি যশোরে।
যশোর শহরে হালকা যানবাহন চলাচল করলেও জেলা শহর থেকে দূলপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হরতালের সমর্থনে শহরের বিভিন্ন মোড়ে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিলেও পুলিশি তৎপরতায় তারা মিছিল বা পিকেটিং করতে পারেনি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
অনলাইন ডেস্ক: মক্কায় পবিত্র হজ পালনে এসে মক্কা আল মোকারমায় আরো ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর আগে ১৫ বাংলাদেশির মৃত্যু হয়।
মৃত ৬ জন হলেন- ফেনী সদরের মোহাম্মদ ইয়াকুব (৫৭) পাসপোর্ট নং AC3741106, দিল আফরোজ (৬২) পাসপোর্ট নং BA0817069, পাবনা জেলার মোহাম্মদ আলাউদ্দিন (৬১), গাজীপুরের মো. জামাল উদ্দিন (৪৩) পাসপোর্ট নং AC4185909, চুয়াডাঙ্গা জেলার মালুপাড়া গ্রামের মোসাম্মৎ সাহানারা বেগম (৭৭) পাসপোর্ট নং BB0406860 এবং চট্রগ্রামের নাসিমা আক্তার (৩৮) পাসপোর্ট নং AF5866277।
এ নিয়ে এবারে হজে আসা বাংলাদেশিদের মধ্যে ২১ জন হাজী মারা গেছেন বলে জানিয়েছেন মক্কার হজ মিশন থেকে মাহফুজ হুসাইন।
এর আগে মৃত্যুবরণকারী ১৫ বাংলাদেশি হলেন- মো. আকবর হোসাইন (৬২), শাহাজান আলী (৭৫), মো. নুরুল হোসাইন (৬১), তোফাজ্জল হোসাইন (৫৯), সাহাব উদ্দিন (৬৯), আব্দুস সালাম (৭৭), মাসুদা খাতুন (৮২) মোহাম্মদ শাহাজান সিকদার (৭১), ফিরোজা খাতুন (৬৫), আমিন উল্লাহ (৭৯) মোহাম্মদ সাদিক (৭৪), মোহাম্মদ ইব্রাহিম (৯২), মোহাম্মদ ফয়েজ উদ্দিন (৭৪), মতিউর রহমান (৬৪) ও আবুল কাশেম (৬২)।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বাচাঁতে এ হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।
আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী মানববন্ধন থেকে এ মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।
তারা বলেন, বিএনপি জামায়াত খসড়া অনুমোদনের সময় হরতাল না দিয়ে সাঈদীর রায়
হওয়ার পর হরতাল ডেকেছে। এতে পরিষ্কার বোঝা যায় এটা অভিশংসনের জন্য নয়, বরং
এটা যুদ্ধাপরাধীদের বাচাঁনোর হরতাল।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল প্রতিহতের ঘোষণায় ঢাকা মহানগর আওয়ামী লীগ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিচাপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে নেয়ার বিল সংসদে পাস হয়েছে কয়েক দিন আগে। দেশের বিভিন্ন ব্যক্তিরা এ বিল পাসের জন্য ইতোমধ্যে অভিনন্দনও জানিয়েছেন।
মানববন্ধনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি মুকুল চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
,
রাজনীতি
আদালত প্রতিনিধি: সুপ্রিম কোর্টে বাংলাদেশ বার কাউন্সিলের ঘোষিত আদালত বর্জন কর্মসূচি সমর্থনে মিছিল করছেন আইনজীবীরা। সোমবার সকাল ১০টা ৪৩ মিনিটে এ মিছিল শুরু হয়।
সোমবার আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই সুপ্রিম কোর্টের চারপাশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর করা হয়। সুপ্রিম কোর্টের মূল গেট, মাজার গেট, উত্তর গেট, বার কাউন্সিল সংলগ্ন গেটসহ সবদিকে গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তা বলেন, হরতাল এবং আদালত বর্জন উপলক্ষে সিভিল পোশাকে গোয়েন্দা সদস্যদের সংখ্যা বাড়নো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে গ্রেপ্তারও করা হতে পারে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় ১২টি ট্রাক ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা।
জামায়াতের হরতাল চলাকালে গত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দ্বারিয়াপুরের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অতর্কিত এই হামলার ঘটনা ঘটে। হরতাল সমর্থকরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে লাঠিসোটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে এ ভাংচুর চালায়।
ক্ষতিগ্রস্ত ট্রাক চালকরা জানায়, ঢাকা-চট্টগ্রাম থেকে আমরা পণ্য বোঝাই ট্রাকগুলো নিয়ে আসছিলাম। পথে কোথাও কোনো সমস্যা হয়নি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় আসা মাত্র অতর্কিত ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা ককটেল, লাঠি-সোটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে আমাদের ট্রাকগুলো ভাঙচুর করে।
এই বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর পুরাতন ব্রিজের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ধলাই নদীর পুরাতন ব্রিজের পাশে একটি মৃতদেহ ভাসতে দেখে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।