প্রকাশকালঃ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মেহেরপুরে স্ত্রীকে গলাটিপে হত্যা
স্থানীয় প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামে সেলিনা খাতুন নামে এক গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী রবিউল ইসলাম।সোমবার সকালে স্ত্রীকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান নিহতের স্বামী রবিউল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে রবিউল তাকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে।