Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

হরতালে সারাদেশে ১৬৭ জন আটক


বি২৪ নিউজ ডেস্ক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে ২০ দল এই হরতাল ডাকে। রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অলিউর রহমান জানান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে বেলা সোয়া ১১টার দিকে চারজনকে আটক করা হয়েছে। তাদের পল্টন থানায় আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিংয়ের চেষ্টার অভিযোগে ছাত্রদলের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। টিএসসি ও অমর একুশে হল এলাকা থেকে সকাল ৮টার দিকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ।

রাজশাহী নগরীর কয়েকটি স্থানে রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়ায় হরতালে নাশকতা এড়ানোর জন্য রবিবার রাতব্যাপী অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপিসহ অঙ্গ সংগঠনের ৪৬ নেতাকর্মীকে আটক করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।

খুলনায় সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের আগের রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে আটক করেছে।

সাতক্ষীরায় বিএনপির ডাকা দেশব্যাপী হরতালে নাশকতা এড়াতে সাতক্ষীরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীনসহ জামায়াত-বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে বিএনপির পাঁচজন ও জামায়াতের সাতজন নেতাকর্মী রয়েছেন।

মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে রবিবার রাতব্যাপী অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহে হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপির ৯ জন এবং জামায়াত-শিবিরের ১২ জন।

উল্লেখ্য, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে সারাদেশে সোমবার সকাল-সন্ধ্যা ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:৩৯ PM . বিভাগঃ , .

0 comments for " হরতালে সারাদেশে ১৬৭ জন আটক "

Leave a reply

    আর্কাইভ