Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

একই বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন রাফাত ও টয়া

Posted by Uzzwal Dhali | শনিবার, ১১ মে, ২০১৩ | Posted in

মঞ্জিল প্রপারটিজের বিজ্ঞাপনচিত্রে রাফাত ও টয়া


লাক্স সুপার স্টার টয়ার সাথে বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন সংগীতশিল্পী রাফাত। তারা দুইজন মঞ্জিল প্রপারটিজের একটি বিজ্ঞাপনচিত্রে একই সাথে অভিনয় করেছেন। খুব শীগ্রই তাদেরকে দেখা যাবে নবনির্মিত এই বিজ্ঞাপনচিত্রটিতে। সম্প্রতি বিজ্ঞাপনচিত্রটির শুটিং এর কাজ শেষ হয়েছে ঢাকার তেঁজগাও এর একটি স্টুডিওতে। এটাই সংগীতশিল্পী রাফাতের প্রথম করা অভিনয়। এ প্রসঙ্গে রাফাত বলেন, “আমার কাজ গান করা। মঞ্জিল গ্রুপ অব কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবেও আমি কাজ করছি। সেই অবস্থান থেকেই এ বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়া।”  এবং টয়া বলেন, “খুব আয়োজন করে বিজ্ঞাপনচিত্রটি তৈরি করা হয়েছে। শ্যুটিংয়ের অভিজ্ঞতা ছিল বেশ মজার। আশাকরি দর্শক পছন্দ করবেন।”

অধিনায়কত্ব ছাড়ছেন মুশফিক-সান্তনার সিরিজ টি-২০

Posted by Unknown | | Posted in


ওয়ানডে সিরিজ হেরে এমনিতেই শোকে মুহ্যমান বাংলাদেশ দল। মড়ার উপর খাঁড়ার ঘার চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমের পদত্যাগের সিদ্ধান্ত।এত বিধ্বস্ত, এত মুমূর্ষু বাংলাদেশ দলকে সাম্প্রতিককালে আর দেখা যায়নি। তার ওপর আবার প্রবল প্রতিপক্ষ জিম্বাবুয়ের মাটিতে এখন দল।এমন একটি ভয়ানক অবস্থা নিয়েই শনিবার সিরিজের প্রথম টি২০ খেলতে নামবে মুশফিক বাহিনী।

নিজেকে একটু কি দূরে সরিয়ে রাখতে চাইছেন মুশফিকুর রহিম! কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে কাল ওয়ার্মআপের সময় কী একটা নতুন ড্রিল করাচ্ছিলেন ট্রেনার ডেভিড ড্রয়ার। সামান্য দূরত্বে একজন খুব জোরে দৌড়ে যাচ্ছেন। পেছন থেকে আরেকজন তাঁকে ধরার চেষ্টা করছেন। সবাই বেশ মজাই পাচ্ছিলেন। শুধু মুশফিকের কেমন যেন ছাড়া ছাড়া ভাব। একটু পর ক্যাচ প্র্যাকটিসেও তাই। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে কি তাহলে সিরিজ থেকেই মন উঠে গেল তার।

মুশফিকের অধিনায়কত্ব ছাড়াটাকে রহস্যময় ভাবলে এ রকম প্রশ্ন উঁকি দিতেই পারে। যদি ভাবেন এটা একান্তই ওয়ানডে সিরিজ হারজনিত আবেগতাড়িত সিদ্ধান্ত নয়, পেছনে আরও কারণ লুকিয়ে; তখন স্বাভাবিক বিষয়গুলোও অস্বাভাবিক ঠেকে। বাস্তবতা হলো, অধিনায়কত্ব ছাড়ার পর দ্বিতীয় দিনেও বুলাওয়েতে নতুন কিছুর গন্ধ সামান্যই মিলেছে। দলের একটি সূত্রের তথ্য, বাজে আউট হওয়ার পরও ড্রেসিংরুমে ফিরে কোনো কোনো ব্যাটসম্যানকে অনুতপ্ত না হতে দেখে অসন্তুষ্ট ছিলেন মুশফিক, যে রকমটা হলে অসন্তুষ্ট হন সব অধিনায়কই।তবে এটাকে কেউ পদত্যাগের মতো বড় সিদ্ধান্তের কারণ মানতে নারাজ। এ ছাড়া ঢাকায় বোর্ড সভাপতি মুশফিককে উদ্ধৃত করে টিমওয়ার্কের যে অভাবের কথা বলেছেন,সেটাও দলের মধ্যে বিস্ময়ের জন্ম দিচ্ছে। যাঁরা বোর্ড সভাপতির সঙ্গে মুশফিকের ওই কথোপকথন শুনেছেন তাঁরা তো বটেই, অন্যরাও বাজি ধরে বলছেন, ‘টিমওয়ার্ক নেই’ এমন কথা বোর্ড সভাপতিকে বাংলাদেশ অধিনায়ক বলেননি।

বিনামূল্যে ওয়াইফাই কল সুবিধা আসছে ব্ল্যাকবেরিতে

Posted by Unknown | | Posted in


কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) তাদের বিবিএম মেসেজিং সার্ভিসে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে ফ্রি ভয়েস সেবা চালুর কথা জানিয়েছে। খবর ইয়াহু নিউজ-এর।

রিম ব্ল্যাকবেরি ১০ বাজারে ছাড়ার আগেই নতুন এ সার্ভিস চালুর ঘোষণা দিলো। বুধবার নতুন সেবা চালুর কথা প্রকাশ করে ব্ল্যাকবেরি।উত্তর আমেরিকায় আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসের প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্ল্যাকবেরির বাজার তৈরি করতে রিম এ সিদ্ধান্ত নিয়েছে।ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ব্ল্যাকবেরি ৬ ভার্সন থেকে পরবর্তী ভার্সনগুলোতে জনপ্রিয় বিবিএম মেসেজিং সার্ভিসের মাধ্যমে কল করার এ সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়।

বিশ্বজুড়ে ৬ কোটি বিবিএম ব্যবহারকারী রয়েছে। সার্ভিসটিতে ফ্রি ভয়েস কল সিস্টেম চালু করায় উন্নয়নশীল দেশগুলোতে এর চাহিদা বাড়তে পারে বলে জানায় রিম।ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে সীমিত আকারে এ সেবা পাওয়া যাবে। নতুন এ সার্ভিসে স্প্লিট স্ক্রিন অপশনের মাধ্যমে ভয়েস কলের পাশাপাশি টেক্সট মেসেজও আদান-প্রদান করা যাবে। বর্তমানে ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম ৬-এর পরের ভার্সনের ইউজাররা বিনামূল্যে সার্ভিসটি আপডেট করতে পারবেন।
রিম জানায়, বিবিএম ভয়েস ফিচারটি উন্নয়নশীল দেশের জন্য বেশ উপযোগী। এটি সাধারণ টেক্সট মেসেজের চেয়ে আলাদা।প্রতিটি টেক্সটের জন্য আলাদাভাবে চার্জ দেয়ার প্রয়োজন হবে না। দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়ায় ব্ল্যাকবেরির ব্যাপক চাহিদা থাকলেও উত্তর আমেরিকায় ডিভাইসটির বাজার সৃষ্টির চেষ্টা চলছে বলে জানায় রিম। এছাড়া জানুয়ারির ৩০ তারিখে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম বাজারে আসবে।


সঠিক সময়েই নির্বাচন, নির্বাচন কারো জন্য বসে থাকবেনা, নাসিম

Posted by Unknown | | Posted in


আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন সংবিধানের আলোকে আগামী জানুয়ারির আগেই নির্বাচন হবে। তবে, "দুর্বল তত্ত্বাবধায়ক সরকার নয়, শক্তিশালী নির্বাচিত সরকারের অধীনেই এই নির্বাচন হবে।


শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আওয়ামী সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে এই কথা বলেন তিনি।তিনি আরো বলেন, "নির্বাচনকালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা দৈনন্দিন রুটিন কাজগুলো করবেন। আর শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন পরিচালিত হবে।" গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দুর্বল হয় না-এই কথা উল্লেখ করে নাসিম বলেন, "বরং অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, তত্ত্বাবধায়ক সরকারই দুর্বল হয়। অনেকেই এই সরকারের ঘাড়ে বন্দুক রেখে ফায়দা লুটতে চায়। তাই এদেশে দুর্বল তত্ত্বাবধায়ক সরকার আর হতে দেওয়া হবে না।"



 বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে তার উপদেষ্টাদের অপসারণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, “বিরোধী দলীয় নেত্রী আপনি আপনার উপদেষ্টাদের সরান। তারা আপনাকে ভুল পরামর্শ দিয়েছে, ভাল পরামর্শ দেবে না।”তিনি আরও বলেন  “বিরোধী দলীয় নেত্রীর গলার সুর পরিবর্তন হয়ে গেছে। তিনি তার উপদেষ্টাদের কারণে জনগণের আস্থা হারাচ্ছেন।”

নিজ দলীয় নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিরোধী দল নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আমাদের সর্তক থাকতে হবে। ডাক পড়লেই মাঠে চলে আসতে হবে।”

ডাক্তাররা বলেছেন রেশমা এখন সুস্থ আছে

Posted by Uzzwal Dhali | | Posted in

স্বাভাবিক খাবার খেতে শুরু করেছে রেশমা

সাভার রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর উদ্ধার হওয়া রেশমা এখন সুস্থ আছে। রেশমার সকল ধরনের ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে এবং সে সম্পূর্ন সুস্থ আছে বলে ডাক্তাররা জানিয়েছেন। সে এখন স্বাভাবিক খাবার খেতে শুরু করেছে। রেশমা উদ্ধার হওয়ার ঘটনায় সারাদেশবাসী আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে গিয়ে দেখা করেছেন রেশমার সাথে। তিনি ডাক্তারদের উন্নত ও যথোপযুক্ত চিকিতসা সেবা দিতে নির্দেশ দিয়েছেন।

রেশমা উদ্ধার হওয়ার পর সে প্রথম যে ফোন নম্বরটা বলেছে সেটি হল তার বাড়িওয়ালির নম্বর, যাকে সে আন্টি সম্বোধন করে। রেশমার দেওয়া ওই ফোন নম্বরে যোগাযোগ করে প্রথম দেওয়া হয় রেশমার বেঁচে থাকার খবরটি। সেই খবর পেয়ে রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে ছুটে আসেন রেশমার বাড়িওয়ালী আন্টি। কিন্তু ততক্ষনে রেশমাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরলেন রেশমা

Posted by Unknown | | Posted in


বাস্তব কখনো কখনো কল্পনাকেও হার মানায় তার প্রমান পাওয়াগেল গতকাল সভারের রানা প্লাজায়। ‘মৃত্যুপুরী’তে টানা ১৭ দিন ছিলেন পোশাককর্মী রেশমা। শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে ফিরে এসেছেন। এর আগে পৃথিবীর ইতিহাসে ধ্বংসস্তূপে সর্বোচ্চ বেঁচে থাকার রেকর্ড ছিল পাকিস্তান ও হাইতিতে। ৪১৫ ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়ে ধ্বংসস্তূপে বেঁচে থাকার ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড গড়লেন দিনাজপুরের রেশমা আক্তার! পাকিস্তান ও হাইতির ঘটনা দু’টি ঘটে ভূমিকম্পের পর আর রেশমার ঘটনাটি ভবন ধসের। তাই কেবলমাত্র ভবন ধসের ক্ষেত্রে ধরলে রেশমাকে প্রথম রেকর্ডধারী বলে দাবি করা যায়।


উদ্ধারকর্মীরা কল্পনাও করেনি ১৭ দিন পর ধসে পড়া ভবনে কেউ বেঁচে থাকতে পারেন। গত দশ দিনের বেশি সময় ধরে যেখানে গলিত আর বিকৃত লাশ বের করে আনছেন তারা, সেখানে এতোদিন পর একটি জীবনের স্পন্দন পাওয়া উদ্ধারকর্মীসহ সকলের কাছেই বিষ্ময়কর! ধসে পড়ার ১৭ দিন পর রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে রেশমাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন সেনা সদস্যরা।


শুক্রবার বিকালে উদ্ধারের পরপরই তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আজকে চিকিৎসকরা জানিয়েছেন ১৭ বছর বয়সী এই তরুনি এখন আশঙ্কামুক্ত।

তালেবান হুমকির মধ্যেই পাকিস্তানে সধারন নির্বাচনের ভোট গ্রহন শুরু

Posted by Unknown | | Posted in

আজ শনিবার পাকিস্তানে স্থানীয় সময় সকাল আটটায় সাধারণ নির্বাচনে ভোট নেওয়া শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত তা একটানা চলবে।তালেবান গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই পাকিস্তানের ঐতিহাসিক এ নির্বাচন চলছে। এ নির্বাচনের মাধ্যমে দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।৬৬ বছরের ইতিহাসে সিংহ ভাগ সময় রাষ্ট্রীয় ক্ষমতা সামরিক বাহিনীর দখলে ছিল দেশটি, এ কারণে এর আগে কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হয়নি।


জাতীয় পরিষদের ৩৪২ আসনের মধ্যে ২৭২টিতে সরাসরি নির্বাচন হবে। অন্য আসনগুলো সংরক্ষিত। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা আট কোটি ৬০ লাখের বেশি। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা প্রায় তিন কোটি ৭০ লাখ। ভোটকেন্দ্রের সংখ্যা ৭০ হাজার।নির্বাচন কমিশন জানিয়েছে, ৬৯ হাজার ৮০১টি ভোটকেন্দ্রে এক লাখ ৯৩ হাজার ৪৫১টি বুথে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে ৩০ হাজার ৮৯৫টি ভোটকেন্দ্র অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালেবান হুমকির কারনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নির্বাচনে ছয় লাখ নিরাপত্তাকর্মী আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৭৫ হাজার সেনাসদস্য রয়েছেন। সবচেয়ে স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।




























জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাড়ছে বাংলাদেশি সৈন্য

Posted by Unknown | | Posted in


নতুন করে আরো ৬০০ জন বাংলাদেশি সৈন্য যোগ হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে।শুধু তাই নয় শান্তিরক্ষীদের ৬.৭৫ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়ছে। একক দেশ হিসেবে বাংলাদেশই হচ্ছে শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সৈন্য সরবরাহকারী রাষ্ট্র এবং এই সংখ্যা হচ্ছে ৮ হাজার ৮২৬।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন শুক্রবার রাতে এই দুটি তথ্য জানিয়েছেন।তিনি বলেন, সিকিউরিটি কাউন্সিলের ২১০০ নম্বরের রেজ্যুলেশন অনুযায়ী মালিতে নতুন একটি মিশন খোলা হচ্ছে। সেখানে ১১ হাজার ২০০ সৈন্য এবং ১ হাজার ৪৪০ পুলিশসহ মোট ১২ হাজার ৬৪০ জন শান্তিরক্ষী নেয়া হবে।“ইতোমধ্যে ৭ হাজারের কিছুবেশি জনকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নেয়া হয়েছে।এবং বাংলাদেশ থেকে অন্তত ৬০০ জন সৈন্য নেয়া হবে।
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের প্রশংসিত ভূমিকার কারণেই বাংলাদেশ থেকে শান্তিরক্ষীর সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি।চারটি মহাদেশে ১৬টি মিশনে ১১৬ দেশের মোট ১ লাখ ১৩ হাজার ৭৬৬ জন সৈন্য ও পুলিশ দায়িত্ব পালন করছেন শান্তিরক্ষীরা। এর মধ্যে বাংলাদেশের ৮ হাজার ৮২৬ জন।

    আর্কাইভ