Posted by
Unknown
|
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
|
Posted in
অপরাধ
স্থানীয় প্রতিনিধি: নওগাঁ জেলার মহাদেবপুরে জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাসুয়ার কোপে মামা খুন হয়েছে। এ ঘটনায় ৪ জন গুরুত্বর আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহতাবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ ।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবদুল জব্বার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতুর ইউনিয়নের মালাহার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার এসআই এনামুল হক জানান, দুপুরে ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে আবুল কালামসহ ১০-১২জন লোক সশস্ত্র অবস্থায় প্রতিবেশী মৃত নাছের আলী মন্ডলের ছেলে মকবুল হোসেনকে (৬৫) হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার সময় মারা যায়। ধারালো অস্ত্রের আঘাতে নিহত মকবুলের ভাই ছয়ফুর রহমান, আব্বাস আলী, আনতাজ ও ছেলে আব্দুল রাজ্জাক গুরুতর আহত হয়।
আহতদের মধ্যে আব্বাসকে রাজশাহী ও অন্যদেরকে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর হোসেন জানান, নিহত মকবুল হোসেন সম্পর্কে আবুল কালামের মামা। দীর্ঘদিন ধরে তাদের বসত-বাড়ির একখণ্ড জমি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে উভয় পক্ষ বিবাদমান জমিতে কলাগাছ লাগানোর চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
স্থানীয় প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফের জেলেরদ্বীপ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারী চক্রের কাউকে আটক করা যায়নি।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের জেলেরদ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা চক্রের সদস্যরা পালিয়ে গেছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে জানান মহসীন রেজা।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রাম সিইপিজেড থানার নিউমুরিং মোড় এলাকা থেকে এক পোষাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের নাম পান্না আক্তার (২৫)। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া এলাকায়। সে নিউমুরিং এলকার খান ভবনের একটি বাসায় থাকতেন।
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) মান্নান জানান, পান্না ওশান গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিক। দুপুরে তিনি বাসার চারতলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। প্রাথমিক আলামতে আত্মহত্যা মনে হচ্ছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
বিনোদন
বিনোদন ডেস্ক: প্রেম করে একই ছাদে নিচে থাকার মধ্যে কোনো দোষ মনে করেন না বলিউড অভিনেত্রী সোহা আলি খান। বলিউড অভিনেতা কুনাল খেমুর সঙ্গে মন দেওয়া-নেওয়ার পাশাপাশি বিছানাও ভাগাভাগি করেছেন তিনি। তবে বিয়ের আগে মা হতে তার আপত্তি আছে।ভারতের জনপ্রিয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে একথা বলেন সোহা।
সোহা বলেন-, বিয়ের আগে মা হওয়ার কোনো সম্ভাবনা বা ইচ্ছা কোনোটাই নেই তার। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর ভাষ্য, ‘মা হওয়ার জন্য আমার হাতে এখনও অনেক সময় আছে। আর এখন ইচ্ছে হলেই তল্পিতল্পা গুটিয়ে ছুটিতে বেরিয়ে যাওয়া যায়। কিন্তু সন্তান সামলানো মানে অনেক গুরুদায়িত্ব পালন করা।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন মোড়ে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান মিন্টু (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের ভগ্নিপতি আবদুল আউয়াল বলেন, মিন্টু পল্টন মোড়ে একটি ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কোম্পানিতে চাকুরী করত। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে অফিস থেকে বের হয়ে গাজীপুরের টঙ্গীর উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিল। ওই সময়ে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে মিন্টুকে মৃত ঘোষণা করেন। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন। তিন ভাই দুই বোনের মধ্যে দ্বিতীয়। নিহত মোস্তাফিজুর রহমান মিন্টু মুন্সীগঞ্জের মোহাম্মদ জিয়াউর রহমানের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted by
Unknown
|
|
Posted in
বিনোদন
বিনোদন ডেস্ক: এক যুগ পর ঢাকাই সিনেমাতে ফিরছেন ভারতীয় অভিনেত্রী রিয়া সেন। ইফতেখার চৌধুরী পরিচালিত রোমান্টিক-কমেডি ধাঁচের একটি সিনেমাতে দেখা যাবে তাকে। সিনেমায় তার বিপরীতে থাকছেন অভিনেতা মোশাররফ করিম।২০০১ সালে রিয়াজের বিপরীতে ‘মনে পড়ে তোমাকে’ সিনেমাতে অভিনয় করেছিলেন মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া।
সিনেমায় রিয়া সেনের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার। তিনি জানিয়েছেন- সিনেমাটির নাম এখনও নিশ্চিত না হলেও, যে দুটি নাম ভাবা হয়েছে সেগুলো হলো - ‘তিন মণ’ এবং ‘মোটকা’। মোশাররফ ও রিয়ার পাশাপাশি সিনেমাতে আরও দেখা যাবে ইন্দ্রজিৎ চক্রবর্তীকে।
ইফতেখার জানান-চলতি বছর নভেম্বরে শুটিং শুরু হবে সিনেমাটির। যুক্তরাজ্যেই সিনেমাটির বড় অংশের শুটিং হবে।
Posted by
Unknown
|
|
Posted in
শিক্ষা ও সাহিত্য
নিজেস্ব প্রতিবেদক: ইংরেজি মাধ্যম স্কুলগুলোর জন্য একটি সুষ্ঠু নীতিমালা করার পরামর্শ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ পরামর্শ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি মো: আফছারুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাচিবিক বিদ্যা আরও যুগোপযোগী করে এ বিষয়ে শিক্ষকদের চাকুরি অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়।
সভায় জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে এ পর্যন্ত এস. ই. এস. ডি. পি. প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে ৪ লাখ ৬ হাজার ১২৩ জন শিক্ষককে সৃজনশীল প্রশ্নের বিষয়ে এবং ১ হাজার ৯৫৭ জন শিক্ষককে পারফর্মেন্স বেইসড ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এছাড়াও টি.কিউ. আই-২ প্রকল্পের মাধ্যমে প্রকল্পের ডিপিপি সংস্থান অনুযায়ী স্কুল, কলেজ ও মাদ্রাসায় সর্বমোট ৩ লাখ ১২ হাজার ৮০৫ স্কুল ও মাদ্রাসার ২ লাখ ৮৭ হাজার ৭৮ জন শিক্ষকের মধ্যে এ পর্যন্ত ২৩ হাজার ৩৫৭ জনকে সি.পি.ডি. ও টি.ও.টি এবং লিডারশীপ ট্রেনিং-এর বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সংশ্লিষ্ট কমর্কর্তাসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজেস্ব প্রতিবেদক: নিরপেক্ষভাবে সত্য উপস্থাপন করাই সাংবাদিকের দায়িত্ব বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, অপরাধের সত্য খবর প্রকাশ করা ক্রাইম রিপোর্টারদের দায়িত্ব। অপরাধীকে চিহ্নিত করা নয়। রাজধানীর ডিআরইউ-সাগর রুনী মিলনায়তনে আয়োজিত ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভায় তথ্যমন্ত্রী আজ একথা বলেন।
তিনি বলেন, পুলিশের সাথে সাংবাদিকদের পার্থক্য হলো পুলিশ অপরাধী ধরতে যায়। তারা প্রাথমিক খবরের ভিত্তিতে অপরাধী নিশ্চিত না হয়ে ও তাকে গ্রেফতার করতে পারে। কিন্তু অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত সাংবাদিকরা তাদের অপরাধী বলতে পারেন না। তারা জনগণের জন্য ঘটনার নিরপেক্ষ সত্য উপস্থাপন করতে পারেন।
তথ্যমন্ত্রী বলেন, অপরাধের ঘটনা বর্ণনার সময় অপরাধীদের নাম প্রকাশের আগে পুলিশের সাথে মিলিয়ে নিতে হবে। নাহলে অপরাধ সম্পর্কে জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। একটি অপরাধের ঘটনার বিভিন্ন রকম বর্ণনা সমাজ ও রাষ্ট্রকে বিভিন্নভাবে প্রভাবিত করে। একজন হিন্দু ও মুসলিমের ব্যক্তিগত কলহকে যদি কোন সাংবাদিক সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে উপস্থাপন করেন তাহলে তা থেকে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যেতে পারে। একইভাবে হরতালের খবরে কোন রিপোর্টার যদি ‘ উত্তরায় একটি বাস এবং যাত্রাবাড়িতে একটি সিএনজিতে আগুন’ না লিখে যদি লেখেন, ‘ হরতালে রাজধানীতে পরিবহনে আগুন’ তাহলে এই খবরে জনমনে আতংক সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে সাংবাদিকের পেশাগত দক্ষতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
স্থানীয় প্রতিনিধি: অদূর ভবিষ্যতে বাংলাদেশ এশিয়ার অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়ে নিজেদেরকে রয়েল বেঙ্গল টাইগার হিসেবে প্রমাণ করবে এবং সোনার বাংলা গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
তিনি বলেন, আপনারা কি পরবর্তী এশীয় শক্তি অর্জনে অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে চান, তাহলে বাংলাদেশকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আর তৈরি পোশাক শিল্পকে ভালোভাবে তদারকি করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মজীনা এসব কথা বলেন।
মজীনা বলেন, অবকাঠামো তৈরিতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সুশাসনের জন্য যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে মোকাবেলা করতে হবে। এখানে অর্থ কোন প্রশ্ন নয়, সব খানেই অর্থ রয়েছে। প্রশ্ন হচ্ছে, সিদ্ধান্ত নেয়ার এবং স্বদিচ্ছার।
বাংলাদেশ অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবে এমন আশা রেখে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ অদূর ভবিষ্যতে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
তিনি বলেন, এ দেশটির হওয়া উচিৎ পরবর্তী এশীয় অর্থনৈতিক শক্তি। সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। কারণ এখানে ঔষধ প্রস্তুত, ক্ষুদ্র জাহাজ, জুতা প্রস্তুত, চামড়াজাত পণ্য, সফ্টওয়ার তৈরি, পাট ও রেশম শিল্পে অপার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ঘনবসতি হলেও নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দাবি করে রাষ্ট্রদূত বলেন, ‘পৃথিবীর আর কোনো দেশ এমন নয়। এদেশে নিজেরা নিজেদের খাদ্য জোগান দিতে পারে। ভৌগলিক দিক থেকে এটি একটি উপহার। প্রেসিডেন্ট ওবামা যখন একবিংশ শতাব্দির বিশাল বাণিজ্যের কথা বলেন তখন মধ্য এশীয়া, দক্ষিণ এশীয়া, সিঙ্গাপুর, চীন এবং বিশ্বের সাথে বাংলাদেশ সংযুক্ত করবে। বাংলাদেশ ইশ্বরের উপহার।’
বাংলাদেশের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে মজীনা বলেন, ‘আমরা জানি বাংলাদেশের বন্দরটা খুবই ছোট। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে খুব কষ্ট হয়। রেললাইন সিঙ্গেল লাইনে। গ্যাস যোগান কতো কম। বিদ্যুৎ ঘাটতি কি পরিমান। সুশাসনের কতো চ্যালেঞ্জ। দুর্নীতি, আইনের শাসনের কতো ঘাটতি। রাজনৈতিক স্থিতিশীলতা কতটুকু। আমলাতান্ত্রিক লাল ফিতা দৌরাত্ম্য। আমরা এসব চ্যালেঞ্জগুলোর কথাই জানি। কিন্তু ইশ্বর সবসময় বাংলাদেশকে ভালোবাসে। বাংলাদেশের চ্যালেঞ্জগুলো এমন যে সবগুলো সমাধান করা যায়। অনেকে দেশ দেখেছি সেখানে সমস্যার সমাধান হয় না। কিন্তু বাংলাদেশে সম্ভব হয়।
বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমেছে দাবি করে মজীনা বলেন, ‘আমেরিকার সাথে বাংলাদেশের অংশীদারিত্বে মাতৃমৃত্যু ও ৫ বছর বয়সী শিশু মৃত্যু কমেছে, পরিবারগুলো এমনভাবে গড়তে পারে যা তারা চায়। আমেরিকা এমনভাবে সাহায্য করছে যাতে বিশ্ব জলবায়ূর সাথে বাংলাদেশ খাপ খাইয়ে নিতে পারে। এমন অংশীদারিত্বে আমি অত্যন্ত গর্বিত।’
রাষ্ট্রদূত বলেন, আমি এ দেশের ৬৩ জেলা ঘুরে দেখেছি-জেনেছি, এ দেশ অনেক উন্নত। এদেশের আছে সবচেয়ে সমৃদ্ধ-উর্বর ভূমি। যা আমার নিজের রাজ্যেও নেই। অনেক পানি রয়েছে। বিশেষ করে এ চাঁদপুরে। এখানে এমন ভূমিও রয়েছে যেখানে বছরে ৪ বার ফসল জন্মায়।
বাংলাদেশের জনগণই এদেশের সবচেয়ে বড় সম্পদ বিষয়টি উল্লেখ করে মজীনা বলেন, ‘পৃথিবীর অনেক দেশে থেকেছি ও জেনেছি। কিন্তু এদেশের মানুষের মতো এতো কঠোর পরিশ্রমী লোক দেখিনি। যারা সৃষ্টিশীল, উদার ও উন্নত মানসিকতা সম্পন্ন। বাংলাদেশের মানুষ ইশ্বরের কাছ থেকে অফুরন্ত সম্পদ লাভ করেছে। যা দিয়ে সমৃদ্ধ দেশ গড়েছে।’
এর আগে দুপুরে তিনি চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরে এক ছাত্রী সমাবেশে যোগ দেন রাষ্ট্রদূত।
ছাত্রী সমাবেশে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুল্লাহ নুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউএস এইড বাংলাদেশ মিশনের ডিরেক্টর জেনিনা জারুজেলেস্কি, চাঁদপুর-৫ আসনের এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমুখ।
বৃহস্পতিবার সকালে তিনি কচুয়া আশেক আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর তাকে অভ্যর্থনা জানান। ড্যান মজিনা বিকেলে চাঁদপুর শহর রক্ষা বাধের মোলহেড এলাকায় পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর সঙ্গমস্থলে সূর্যাস্ত পর্যবেক্ষণ করেন। সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
স্থানীয় প্রতিনিধি: সারা দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের প্রশংসা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে গাজীপুরের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রীর প্রশংসা করেন তিনি।
হাসান সরকার বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা যে দল ও মতেরই হোন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সারা দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে না পারলেও নিজ জেলা গাজীপুরকে ভুয়া মুক্তিযোদ্ধা মুক্ত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আহ্বান জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, গাজীপুরে একের পর এক খুনের ঘটনায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছে। রাজনৈতিক নেতাকর্মীরা পুলিশের হয়রানির শিকার হচ্ছেন। অবৈধ অস্ত্র এবং মাদকে ভাসছে গাজীপুর জেলা। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের উদ্যোগের সফলতা দেখতে চায় সাধারণ মানুষ।
মতবিনিময় সভায় গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালীমুজ্জামান ননী, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক (দপ্তর) ডা. মাজহারুল আলম, কাজী মাহবুব উল হক গোলাপ, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, বিএনপি নেতা আব্দুস সালাম শামীম, জয়নাল আবেদীন তালুকদার, নাসিমুল ইসলাম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted by
Unknown
|
|
Posted in
দুর্ঘটনা
স্থানীয় প্রতিনিধি: গাজীপুরের বাইমাইল এলাকায় ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহসড়কে এ হতাহতের ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর বাইমাইল ব্রীজের পশ্চিম পাশে সংঘটিত এ সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। এসময় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। তবে হতাহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।
কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করে জানান,উদ্ধার অভিযানের পর বিস্তারিত জানানো যাবে বলেও জানান ওসি।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
নিজস্ব প্রতিনিধি: ঈদের আগে সব রকম বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাজধানীর মিরপুর মাজার রোড এলাকায় নাজ পোশাক কারখানার শ্রমিকরা এ অবরোধ করে।
সন্ধ্যা ৭টা থেকে থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই পোশাক কারখানার প্রায় দুই থেকে আইড় শ’ শ্রমিক রাস্তায় নেমে আসে। এ ঘটনায় ওই এলাকায় তিব্র যানজটের সৃষ্টি হয়।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: আরব মিত্রদের নিয়ে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আইএস দমনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই অভিযানে রয়েছে সৌদি আরবও। সৌদি প্রিন্স স্বয়ং এই অভিযানে অংশ নিয়েছেন।
ডেইলি মেইল অনলাইন প্লেনের ককপিটে বসা অবস্থায় প্রিন্স খালেদ বিন সালমানের ছবিসহ প্রতিবেদন প্রকাশ করেছে। তার সঙ্গে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী পাইলট মেজর মরিয়ম আল মনসুরি।
দ্য টাইমস বলছে, সম্ভবত সিরিয়ায় হামলার তৃতীয় রাতে প্রিন্স অংশ নিয়েছেন। অভিযান শেষে এফ-১৬ প্লেনে বসে পোজ দিয়েছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, প্রিন্স সালমান বিন আবদুল আজিজের ছেলে খালেদ বিন সালমানের অভিযানে অংশ নেওয়ার খবর সৌদি আরব সরকারই প্রকাশ করেছে। শুধুমাত্র সন্ত্রাসীদের বিপক্ষে সৌদির অবস্থান পশ্চিমাদের জানান দেওয়ার জন্য নয়, সৌদি জনগণকে জনগণকে নিজেদের অবস্থান জানানোর জন্যই প্রিন্সের হামলার খবর প্রকাশ করেছে সৌদি।
গত সোমবার সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু যুক্তরাষ্ট্র। অভিযানে সৌদি আরব ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও কাতার।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
%2B-%2BMozilla%2BFirefox.jpg)
নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের সময় যদি দেশে থাকতাম তাহলে জীবনবাজি রেখে স্বাধীনতার জন্য যুদ্ধ করতাম- মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারায় এভাবেই আক্ষেপ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। সম্প্রতি মুক্তিযুদ্ধের সময়ে তার ভূমিকা নিয়ে নানা আপত্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার এ বিবৃতি দেন এরশাদ। এই তথ্যের প্রমাণ দিতে পারলে দেশ ছেড়ে চলে যাবেন বলেও চ্যালেঞ্জ দিয়েছেন তিনি।
এদিনই চীন সফর শেষে দেশে ফিরেছেন তিনি। দুপুর পৌনে ২টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। সেখানে দলের নেতা জিএম কাদের, এমএ সাত্তার, আবুল কাশেম, সুনীল শুভ রায়, মাসুদ পারভেজ সোহেল রানা, ববি হাজ্জাজসহ কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান।
গত শনিবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ। তার সফরসঙ্গী ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
বিবৃতিতে এরশাদ আরো বলেন, আমি অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, কিছু কিছু মহল আমার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের সময়ে আমার ভূমিকা নিয়ে মিথ্যা, বানোয়াট এবং কল্পনাপ্রসূত তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীতে থাকাকালে এরশাদ নাকি পাকিস্তান থেকে ছুটিতে বাংলাদেশে এসেছিলেন এবং কোনো এক কল্পিত আদালতের বিচারক ছিলেন- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এরশাদ বলেন, এই মহলটি কুখ্যাত গোয়েবলসের ফর্মুলা অনুসরণ করতে চায়।
তিনি এ ধরনের জঘন্য মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মহলটির প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলেন, এই বানোয়াট তথ্যের যদি কেউ প্রমাণ দিতে পারে- তাহলে আমি রাজনীতি থেকে চির বিদায় নেব, এমনকি দেশ ছেড়েই চলে যাবো। আর যারা এ ধরনের মিথ্যাচার করছেন, তারা প্রমাণ দিতে না পারলে জাতির সামনে তাদের ক্ষমা চাইতে হবে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
অনলাইন ডেস্ক: চলতি বছর থেকে বিপুল সংখ্যক বাংলাদেশী কৃষি ও মৎস্য বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত শ্রমিকের তানজানিয়া এবং জাম্বিয়াতে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ও জাম্বিয়া সরকারের যৌথ অনুমোদিত কোম্পানী ভাটি বাংলা এগ্রিটেক বাংলাদেশ & জাম্বিয়া লিমিটেড এর উদ্যোগে চলতি বছরের আগস্ট মাস থেকে এ কার্যক্রম শুরু হয়।
বিদেশী শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কৃষি ও মৎস্য চাষ কার্যক্রমে বিশেষজ্ঞ শ্রমিক,কৃষি ও মৎস্য কর্মকর্তার একটি দল জাম্বিয়ায় কর্মরত আছেন। পরবর্তী দলটি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে যাবে। এই দলের প্রত্যেককে প্রবাসী কল্যাণ ব্যাংক এক লক্ষ টাকা করে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ প্রদান করেছে বলে জানান ভার্টি বাংলা এগ্রিটেক বাংলাদেশ & জাম্বিয়া লিমিটেডের উপদেষ্টা ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রকল্প পরিচালক আলী নিয়ামত।
আজ সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভার্টি বাংলা জাম্বিয়া এবং তানজিয়াতে এক লক্ষ হেক্টর করে দুই লক্ষ হেক্টর আবাদি কৃষি ও জলাশয় একশত বছরের জন্য লিজ (সরকারি বন্দোবস্ত) নিয়েছে। এতে বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্য বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত শ্রমিকের তানজেনিয়া এবং জাম্বিয়াতে যাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। সূত্রঃ বিবিসি।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজেস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৬ অক্টোবর সোমবার ঈদুল আজহা পালিত হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় বলা হয়, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও ১৪৩৫ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে ২৬ সেপ্টেম্বর শুক্রবার যিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৭ সেপ্টেম্বর শনিবার থেকে পবিত্র যিলহজ্জ মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৬ অক্টোবর সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
,
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার (এসএসসি, এইচএসসি, অনার্স,ডিগ্রি, মাস্টার্স ইত্যাদি) বিপুল পরিমাণ ভুয়া মার্কশিট, সার্টিফিকেট ও সার্টিফিকেট তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
এ সময় জালিয়াতির অভিযোগে সাত জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হল-মোহাম্মদ আরিফ (২৭), মোহাম্মদ উজ্জ্বল (২৫), মোহাম্মদ আলমগীর হোসেন (২৮), মোহাম্মদ মুঞ্জুর আলম (২৬), মোহাম্মদ আরিফ (২৫), মোহাম্মদ আলি হোসেন (৫২) ও মোহাম্মদ তুহিন (২৯)।
বৃহস্পতিবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত র্যাবের দুইয়ের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়) ও সহকারী পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, বৃহস্পতিবার বেলা দুটার দিকে রাজধানীর নিউমার্কেটের নীলক্ষেতে র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া সার্টিফিকেট ও মার্কশিটসহ তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এ সময়ে র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান সাত জন ভুয়া সার্টিফিকেট প্রস্তুতকারীকে এক বছর করে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আরিফ কুমিল্লা জেলার মুরাদনগর থানার পিরকাজিমপুর গ্রামের মোহাম্মদ আবুল হাশেমের ছেলে, মোহাম্মদ উজ্জ্বল বরিশাল জেলার উজিরপুর থানার ভবানীপুর গ্রামের মোহাম্মদ জাকির হোসেনের ছেলে, মোহাম্মদ আলমগীর হোসেন শরিয়তপুর জেলার জরিরা থানার কাজিরচর মল্লিক কান্দি গ্রামের মোহাম্মদ আবদুর রবের ছেলে, মোহাম্মদ মুঞ্জুর আলম লক্ষ্মীপুর জেলার রশিদপুর গ্রামের আবদুল খালেকের ছেলে, মোহাম্মদ আরিফ পটুয়াখালী জেলার বাউফল থানার কারখানা গ্রামের মোহাম্মদ ফরিদ উদ্দিনের ছেলে, মোহাম্মদ আলি হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার আলমপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে, মোহাম্মদ তুহিন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার মধ্যদরবেশপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে।
Posted by
Unknown
|
|
Posted in
শিক্ষা ও সাহিত্য
স্থানীয় প্রতিনিধি: আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
অনলাইন ডেস্ক: ঢাকা ওয়াসা দৈনিক ১৫কোটি লিটার পানি উৎপাদনের লক্ষ্যে সাভারে ’তেতুলঝরা-ভাকুর্তা ওয়েল ফিল্ড নির্মাণ’ প্রকল্প গ্রহণ করেছে। রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দাদের জন্য এ পানি সরবরাহ করা হবে। মোট ৫২১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্প আগামী ২০১৬ সালের জুন মাস নাগাদ শেষ হবে। প্রকল্পের মোট ব্যয়ের ৭০ ভাগ কোরীয় সরকার এবং বাকি অর্থ বাংলাদেশ সরকার ও ঢাকা ওয়াসা যোগান দেবে। আজ স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঢাকা ওয়াসা ও দক্ষিণ কোরিয়ার হুন্দাই রটেম কোম্পানির (এইচআরসি) মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং কোরীয় কোম্পানিটির উর্দ্ধতন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জুং-জে হু চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,’সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা ওয়াসার কার্যক্রম বেশ তাৎপর্যপূর্ণ। কারণ রাজধানীবাসীর চাহিদা পূরণে ঢাকা ওয়াসাকে দিনরাতই জেগে থাকতে হয়।
তিনি বলেন,বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে গত ৫ বছরে ঢাকা ওয়াসার পানি উৎপাদন ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। ওয়াসার কার্যক্রমে সহযোগিতার জন্য তিনি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও ধন্যবাদ জানান। সূত্রঃ বাসস।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
%2B-%2BMozilla%2BFirefox.jpg)
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপীনাথপুর গ্রামের চাঞ্চল্যকর মাবিয়া হত্যা মামলার ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- দারিয়াপুর গ্রামের জবেদ আলীর ছেলে সুরুজ আলী, আজাদের ছেলে সামসুল আলম ও খোকনের ছেলে আব্দুল জাব্বার।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট কাজী শহিদুল ইসলাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট শহিদুল ইসলাম কৌসুলীর দায়িত্ব পালন করেন।
মামলার এজাহারে জানা গেছে, ২০০৭ সালের ৩ জানুয়ারি মুজিবনগর উপজেলার গোপীনাথপুরের জবেদ আলীর মেয়ে মাবিয়াকে আসামিরা ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর দারিয়াপুর বিজিবি ক্যাম্পের ১’শ গজ দূরের একটি মাঠে ফেলে রেখে যায়। পর দিন মাবিয়ার ভাই বাছেদ আলী বাদী হয়ে মুজিবনগর থানায় দারিয়াপুর গ্রামের জবেদ আলীর ছেলে সুরুজ আলী, আজাদের ছেলে সামসুল আলম ও খোকনের ছেলে আব্দুল জাব্বরাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার তদন্ত শেষে একই বছরের ১৩ মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মোবারক হাওলাদার। সাক্ষ্য প্রমাণে তিন আসামি দোষী প্রমাণিত হওয়ায় তাদের এ কারাদণ্ড দিয়েছেন আদালত।
Posted by
Unknown
|
|
Posted in
শিক্ষা ও সাহিত্য
বি২৪ নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইন ও মার্কেটিং বিভাগে ‘তপন বিহারী নাগ ট্রাস্ট ফান্ড’ নামে দু’টি পৃথক ফান্ড গঠন করা হয়েছে।
এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য এডভোকেট তপন বিহারী নাগ পৃথক দু’টি চেকে ১০ লাখ টাকা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ও আইন বিভাগের অনার্স ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫জন করে ১০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। উপাচার্য এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য তপন বিহারী নাগ ও তাঁর পরিবারকে ধন্যবাদ জানান। সূত্রঃ বাসস।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
অনলাইন ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসারুল্লাহ বাংলা টিমে'র দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন‑ মো. আসিফ আদনান (২৬) ও মো. ফজলে এলাহি তানজিল (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার, ৩টি মোবাইল ফোন সেট, ২টি পেনড্রাইভ ও ৩টি সিডি উদ্ধার করা হয়েছে।
গতকাবল বুধবার রাতভর রাজধানীর সেগুনবাগিচা ও রমনার ইস্কাটনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে তারা আরও জানিয়েছে, ভারতীয় উপমহাদেশে কার্যক্রম শুরু বিষয়ে সম্প্রতি আল-কায়দা প্রধান আইমান আল জাওয়াহিরির দেওয়া ঘোষণায় অনুপ্রাণিত হয়ে সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিল।
এছাড়া তারা সিরিয়ায় নুসরা ব্রিগেডে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরে আল-কায়দার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে সশস্ত্র যুদ্ধের পরিকল্পনা করছিল বলেও তারা স্বীকার করেছে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
%2B-%2BScaled%2B(99%25)%2B-%2BMozilla%2BFirefox.jpg)
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ৫টি মণ্ডপের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পূজা উদযাপন নিয়েও তারা এখন শঙ্কিত।
বুধবার গভীর রাতের কোনো এক সময়ে বত্রিশ এলাকার নগুয়া বকুলতলা, অনির্বাণ সংঘ, নতুন পল্লী সংঘ, গোপাল ভবন ও হরিজন পল্লীর সার্বজনীন মণ্ডপে এ ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর ওই এলাকাগুলোতে নিরাপত্তা জোড়দার করেছে প্রশাসন।
ভুক্তভোগীরা জানায়, দুর্গাপূজাকে সামনে রেখে জেলার মণ্ডপগুলোতে দিনরাত প্রতিমা তৈরির কাজ করছে কারিগররা। বুধবার গভীর রাত পর্যন্ত মণ্ডপে কাজ করেন তারা। পরে বৃহস্পতিবার ভোরে মণ্ডপে এসে তারা দেখেন, বত্রিশ এলাকার নগুয়া বকুলতলা, অনির্বাণ সংঘ, নতুন পল্লী সংঘ, গোপাল ভবন ও হরিজন পল্লীর সার্বজনীন মণ্ডপের দুর্গা, অসুর, সিংহ, কার্তিক, গণেশসহ বিভিন্ন প্রতিমার মাথা, হাত, পা ভাঙা। তাদের ধারণা, ভোররাতে কে বা কারা নির্মাণাধীন প্রতিমগুলো ভেঙে ফেলে।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় শংকর রায়।
এ ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান বলেন, এ ঘটনার পর মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: এক নারী করেছে দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস/আইএস) জঙ্গি বাহিনী। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে সমালোচনা করায় ঐ নারী আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করেছে তারা।
এ বিষয়ে জাতিসংঘ জানায়, ইরাকের মসুল শহরের নারী আইনজীবী সামিরা সালেহ আল-নুয়ামি সামাজিক সাইট ফেসবুকে আইএসের সমালোচনা করে পোস্ট দেন। মসুল যুদ্ধবিধ্বস্ত শহর বলে উল্লেখ করেন।
এরপরই আইএস জঙ্গি বাহিনী তাকে প্রকাশ্যে হত্যা করে। তবে কবে এই আইনজীবীকে হত্যা করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, আইএসের ঘোষিত ইসলামিক আদালতে এই আইনজীবীকে দোষী সাব্যস্ত করার পর জনসমুখে তাকে হত্যা করা হয়।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: আজ বৃহস্পতিবার ইয়াবা ও হেরোইনসহ ৫ যুবককে আটক করেছে সিলেট ভ্রাম্যমাণ আদালত। বিকেল সাড়ে ৩ টার দিকে নগরীর কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধার হওয়া মাদকের মূল্য আনুমানিক ৪ লাখ টাকা। আটককৃতরা হলেন- মুন্না, বকুল, হাসান, সুমন ও পার্থ। আটককালে তাদের কাছ থেকে ১৩০টি ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সহকারী কমিশনার রেজাউল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাষ্টঘর এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবা ও হেরোইন বিক্রিকালে ৫ যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আসা হয়।
Posted by
Unknown
|
|
Posted in
শিক্ষা ও সাহিত্য
%2B-%2BMozilla%2BFirefox.jpg)
নিজস্ব প্রতিবেদক: যৌন নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের সদ্য বহিষ্কৃত চেয়ারপারসন অধ্যাপক সাইফুল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত ও প্রচলিত আইনে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাসহ বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে। সমাবেশ শেষে তারা উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের আয়োজন করে যৌন নিপীড়ন বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীরা। এসময় থিয়েটার ও পারফরমেন্স বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। এসময় সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা, অধ্যাপক ফাহমিদুল হক, অধ্যাপক কাবেরী গায়েন প্রমুখ।
বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্লিম সোসাইটিসহ টিএসসি ভিত্তিক অনেক সংগঠন সংহতি প্রকাশ করে।
এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে সবসময় ছাত্র শিক্ষকের নৈতিকতা চর্চার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা। অথচ আমরা দেখছি এক শ্রেণীর শিক্ষক যৌন নিপীড়নের মতো কলঙ্কিত কাজ করার পরো ঘটনাকে ধামাচাপা দেয়ার অপচেষ্টা করা হচ্ছে।
এদিকে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষাঙ্গনকে কলঙ্কমুক্ত তথা দেশকে কলঙ্কমুক্ত করতে শিক্ষক নামধারী যৌন সন্ত্রসী ড. সাইফুল ইসলামকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হোক এবং দেশের প্রচলিত আইনে তার বিচার করা হোক।
বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ অবিলম্বে পূর্ণ মাত্রায় কার্যকরী করার দাবি এতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. সাইফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
শিক্ষা ও সাহিত্য
নিজেস্ব প্রতিবেদক: আগামীকাল ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৪৪টি স্কুল-কলেজসহ মোট ৯৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোন ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: প্যারাগুয়েতে ঝড়ের কবলে পড়ে ব্রাজিলিয়ান পর্যটকবাহী একটি নৌযান ডুবে তিন জনের প্রাণহানি ও দশ জন নিখোঁজ হয়েছে। ১৪ জন প্রাণে রক্ষা পেয়েছে।
রাজধানী অ্যাসুনসিনো থেকে ৬৫০ কিলোমিটার উত্তরে কার্মেলো পেরালতার কাছের প্যারাগুয়ে নদীতে এ দুর্ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান ক্ষতিগ্রস্ত হচ্ছে। খবর এএফপি’র।
জাতীয় জরুরি বিভাগের প্রধান আলদো স্লাদিভার বলেন, ঝড়ের কবলে পড়ে নৌযানটি ডুবে যায়। নৌযানে ১৬ ব্রাজিলিয়ান পর্যটক ও প্যারাগুয়ের ১১ ক্রু ছিলেন। ঝড়টি মাত্র ৫ মিনিট স্থায়ী হলেও শক্তিশালী ছিল। ডেকের ওপর যারা ছিলেন তারা সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছেন। যারা নীচে ছিলেন তারা ডুবে মারা গেছেন।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ৪৯২ বোতল ফেনসিডিল ও পাঁচ হাজার ৮৪০টি নেশা জাতীয় ইঞ্জেকশন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বাখর আলী চর এলাকা থেকে এসব আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সকাল সাড়ে ৭টার দিকে বাখর আলী এলাকায় পদ্মা নদীতে অভিযান চালায়।
এ সময় ইঞ্জিন চালিত একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা চোরাচালানীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা নৌকাটিতে তল্লাশি চালিয়ে এক হাজার ৪৯২ বোতল ফেনসিডিল ও পাঁচ হাজার ৮৪০টি নেশা জাতীয় ইঞ্জেকশন উদ্ধার করে।আটক মালামালের মূল্য ১৫ লাখ ৩২ হাজার ৮০০ টাকা বলে জানান তিনি।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে বিদেশি পিস্তলসহ মো. তরিকুল ইসলাম (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্টেশনের প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। তরিকুলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর সিল্কসিটি ট্রেনটি ঢাকা স্টেশনে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেন থেকে নেমে প্লাটফর্ম থেকে বের হওয়ার সময় ওই তরুণকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পায়ের মোজার সঙ্গে গোঁজা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানান ওসি।
তিনি বলেন, আটক তরিকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে তল্লাশী চালিয়ে প্রায় সাত কেজি ওজনের ৫৬টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। আজ বৃহষ্পতিবার বিকাল তিনটার দিকে এসব সোনার বার উদ্ধার হয়। এ সময় শাহ হোসেন নামের ঐ যাত্রীকে আটক করা হয়। শাহ হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজানে।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, শাহ হোসেন নামে ওই যাত্রী ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে বিকালে চট্টগ্রাম আসেন। তল্লাশী চালানোর সময় তার হাটুতে থাকা একটি অ্যাংলেটের ভেতর সোনার বারগুলো পাওয়া যায়।উদ্ধারকৃত সোনার বারের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ৮০ লাখ টাকা।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক: রিমোট কন্ট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) এবং জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৫ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাতভর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকদের বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানায় ডিএমপি।
Posted by
Unknown
|
|
Posted in
খেলাধুলা
স্পোর্টস ডেস্ক: লিগ কাপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে চেলসি । হোসে মরিনহোর শিষ্যরা ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্ট্যাম্পফোর্ড ব্রিজের এ ম্যাচে।
এর আগে প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে ড্র করেছিল ব্লুজরা। শালকে আর ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুটি ম্যাচেই ১-১ এ ড্র করেছিল মরিনহোর ছাত্ররা।
এ ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলে দেখা পেয়েছিল চেলসি। লোইক রেমির বানানো বলে ক্রট জৌমা হাফ ভলি করে প্রতিপক্ষের জালে বল জড়ান। এরপর ম্যাচের ৩১ মিনিটে লিয়াম ফেনির ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান বোল্টনের ম্যাথিউ মিলস।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় চেলসি। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে ব্রাজিলিয়ান তারকা অস্কারের গোলে লিড নেয় চেলসি।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ার ফলে ২-১ এর ব্যবধান নিয়ে মরিনহোর শিষ্যরা মাঠ ছাড়ে।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
স্থানীয় প্রতিনিধি: যশোরে এক কেজি হেরোইনসহ শেখ সুমন নামে এক যুবককে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সুমন ওই গ্রামের ওয়াদুদ শেখের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝিকরগাছা উপজেলার পঞ্চনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চনগর গ্রামে অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মীরা। ওই গ্রামের শেখ সুমনের বাড়ি থেকে পলিথিনের ১০টি প্যাকেটে মোড়ানো অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, হেরোইন ভারত থেকে এনে মজুদ করা হয়েছিল। পরে তা নারায়ণগঞ্জের আমানউল্লার কাছে পাঠানোর কথা ছিল বলে আটক শেখ সুমন জানিয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
নিজস্ব প্রতিনিধি: গাজীপুর সদরের বারবৈকা এলাকায় স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে শাহাবুদ্দিন নামের এক গাড়ি ব্যবসায়ীকে জবাই করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মৃত শাহাবুদ্দিন বারবৈকা এলাকার ইব্রাহিম সওদাগরের ছেলে। তবে এ হত্যাকাণ্ডের নির্দিষ্ট কারন নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় মুখোশধারী ৬-৭ জন দুর্বৃত্ত। এসময় বাড়ির কুকুর চেঁচামেচি শুরু করলে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন শাহাবুদ্দিনের স্ত্রী আসমাউল হোসনা কুসুম।
তিনি বের হলে দুর্বৃত্তরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং হাত-পা ও মুখ বেঁধে রেখে ঘরে প্রবেশ করে। পরে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে নিজের ঘরের মেঝেতে ব্যবসায়ী শাহাবুদ্দিনকে জবাই করে পালিয়ে যায়।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ইসলামি স্টেটের বিরুদ্ধে চালানো মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সিরিয়ার মানবাধিকার গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস’ এ কথা জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক ওই সংস্থার প্রধান রামি আবদুল রহমান বলেছেন, নিহতদের মধ্যে কমপক্ষে পাঁচ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।
বুধবার মধ্যরাতে সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের নিয়ন্ত্রিত তেল শোধনাগারগুলো লক্ষ্য করে তৃতীয় বারের মত হামলা চালিয়েছে মার্কিন জোট। ওই ড্রোন হামলায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও অংশ নিয়েছিল।
মার্কিন সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা সিরিয়ার আল মায়াদিন, আল হাসাকাহ এবং আবু কামাল অঞ্চলে জঙ্গিদের স্থাপণা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড আরো জানায়, বুধবার রাতে তারা আইএসর নিয়ন্ত্রিত ১২টি তেল শোধনাগার লক্ষ্য করে সবমিলিয়ে ১৩টি চালিয়েছে। অন্য এক হামলায় আইএস জঙ্গিদের একটি গাড়ি বিধ্বস্ত হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।এসব হামলাকে সফল বলেও দাবি করেছে মার্কিন কমান্ড।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: পাহাড়ের খাড়া দেওয়াল বেয়ে নেমে আসছে শুভ্র ধারা ।
ভারতের রাজস্থানের সিরোহিতে সত্যিই বইলো এমনই দুধের ঝর্ণা ।
গত সোমবার রাজস্থানের এই পাহাড়ি অঞ্চলে বেশ কিছুক্ষণ ধরে বয়ে চলল দুধের নদী। কোনও দৈব লীলা নয়, ঘটনার সূত্রপাত এক দুর্ঘটনা। এদিন সকালে বাহারিঘাটা অঞ্চলে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এক ট্যাঙ্কারচালক। সঙ্গে সঙ্গে রাস্তার উপর উল্টে যায় দুধভর্তি ওই ট্যাঙ্কার। জানা গিয়েছে, গুজরাত ডেয়ারি থেকে ২৫,০০০ লিটার দুধ নিয়ে রাজস্থানে আসছিল ওই ট্যাঙ্কার। পথে ঘটে বিপর্যয়। ট্যাঙ্কার ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসি।
উল্টে পড়া ট্যাঙ্কার থেকে উপচে পড়া দুধ বয়ে চলে রাস্তার উপর দিয়ে। তারপর তা হুড়মুড়িয়ে নেমে যায় পাহাড়ি ঢাল বেয়ে। ফলে রাতারাতি সিরোহিবাসীর হতচকিত চোখের সামনে দিয়ে সবেগে বইতে থাকে ধবলধারা। প্রাথমিক বিস্ময় কাটিয়ে অবশ্য বালতি, ড্রাম, ক্যান নিয়ে দৌড়ন তাঁরা।
অন্যদিকে, উল্টে পড়া ট্যাঙ্কারের জেরে নিশ্চল হয় পাহাড়ি পথ। তৈরি হয় বিশাল যানজট। পরবর্তীকালে ক্রেন এনে ট্যাঙ্কার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
শিক্ষা ও সাহিত্য
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় ২ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবরের পরিবর্তে ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এসএম আকবর হোছাইন নিশ্চিত করেছেন।
এ ছাড়া বিস্তারিত তথ্যা চবি ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
স্থানীয় প্রতিনিধি: খালেদা জিয়া আন্দোলন সংগ্রামে ব্যর্থ বলেও মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার ছেলেদের নামে মামলা থাকায় আন্দোলন করতে ব্যর্থ হচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম ৮ লেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়িতে যাতায়াত করতে পারেন, সেজন্য সারাদেশে সড়ক ও মহাসড়কে যানজট, সংস্কার কাজের জন্য ২৪টি টিম ওয়ার্কের মাধ্যমে তদারকি চলছে। মহাসড়কের পাশে যাতে কোনো ধরনের পশুর হাট না বসে সেজন্য কাজ চলছে।
মন্ত্রী জানান, মহাসড়কে পশু বহনকারী গাড়ি কিংবা অন্য কোনো যানবাহনে যাতে চাঁদাবাজি না ঘটে, সেজন্য র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নির্দেশ দেওয়া হবে।
সড়ক ও জনপথ সহ সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বৃষ্টির জন্য সড়কের সংস্কার কাজ বন্ধ থাকবে, এমন অজুহাত আমি শুনতে চাই না। বৃষ্টির বিষয়টি মাথায় রেখেই কাজ করতে হবে। আমরা আশা করছি বৃষ্টি না হলে রোজার ঈদের মতোই এবারো ঘরমুখো মানুষের কোনো ভোগান্তি হবে না। যানজটও আশা করি থাকবে না।
ঢাকা-চট্রগ্রাম ৮ লেনের কাজ নিয়ে সংসদীয় কমিটির অসন্তোষের ব্যাপারে মন্ত্রী বলেন, ৮ লেনের কাজ চলছে। কমিটির অসন্তোষের প্রতিবেদন এখানো আমার হাতে আসেনি। প্রতিবেদন পেলে এ ব্যাপারে কথা বলতে পারবো।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী রশমি এ ফাতেমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ মুসা, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালদার প্রমুখ।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে এক শিশু কন্যাকে জীবন্ত কবর দিয়েছে তারই সৎ মা। হত্যার অভিযোগে ২২ বছর বয়সী ওই মাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত রোববার অর্চনা নামের ওই নারী শিশুটিকে জীবন অবস্থায় মাটিতে পুতে রাখেন। পরে স্বামীকে জানান, তার মেয়ে হারিয়ে গেছে।
পরে নিজের এক নিকটাত্মীয়ের কাছে মেয়েকে হত্যার ঘটনা স্বীকার করেন ওই মা। আগ্রার এক মন্দিরের পাশে মেয়েটিকে কবর দেয়া হয়েছিল। পরে পুলিশে খবর দেয়া হয়। তিনি পুলিশকে শিশুটিকে পুতে রাখার স্থান দেখিয়ে দেন। শিশুটির বাবা ওই মন্দিরের পুরোহিত।
পুলিশ জানায়, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে কবর খুঁড়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করি। এ সময় তার মুখে এক খণ্ড কাপড় গোজা ছিল।
ধারনা করা হচ্ছে অর্চনা নিজের দেড় বছরের ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। সতীনের মেয়ের লেখাপড়া আর বিয়েতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এতে তার সন্তানের ভাগে কম পড়ে যাবে। এ চিন্তা থেকেই তিনি তার সতীন কন্যাকে হত্যার পরিকল্পনা করেছিলেন।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: ভোলার মনপুরা মেঘনা সীমান্তে দেশী অস্ত্রসহ ১১ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় অপহৃত তিন জেলেকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক ও উদ্ধার জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুর গোপন সূত্রে খবর পেয়ে পৌনে ৩টার দিকে তাদের আটক করে কোস্টগার্ড।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, মেঘনার ডুবোচর এলাকা থেকে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ১১ জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশী অস্ত্র ও অপহৃত তিন জেলেকে উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
জাতীয়
জাতীয়: ৪র্থ দিনের মতো চলছে ফেলানি হত্যার পুনঃবিচারের শুনানি।
গত ২২ সেপ্টেম্বর কুচবিহারের বিএসএফের সদর দপ্তরে স্থাপিত বিশেষ
আদালতের স্পেশাল সিকিউরিটি ফোর্স কোর্টে এ বিচার কাজ শুরু হয়।
ফেলানীর বাবা নুর ইসলাম, মামা আবু হানিফ, কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন ও ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোফাজ্জল হোসেন আকন্দসহ ৪ সদস্যসের প্রতিনিধি দলকে বিশেষ আদালতে সাক্ষ্য দিতে প্রস্তত রাখা হয়েছে। আদালতের নির্দেশ পেলেই ভারতে যাওয়ার কথা বলে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশি কিশোরী ফেলানী তার বাবার সঙ্গে ভারত থেকে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়ি ফেরার পথে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে নিহত হন।
২০১৩ সালের ১৩ আগস্ট বিচারিক কার্যক্রম শুরু হয়। বিশেষ আদালতে অমিয় ঘোষকে অভিযুক্ত করে সাক্ষী দেন ফেলানীর বাবা ও মামা। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর বিশেষ আদালত অমিয় ঘোষতে বেকসুর খালাস দেন।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি কিছুটা কমলেও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি এখনোও অপরিবর্তিত রয়েছে। দ্বিতীয় দফা বন্যায় প্লাবিত হয়েছে জেলার ৯ উপজেলার ২০ ইউনিয়নের শতাধিক গ্রাম। আর এতে নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে ৫০ হাজার মানুষ।
বন্যার পানিতে ডুবে যাওয়ায় রৌমারীর সীমান্ত এলাকার ২৭ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। এছাড়া পানির তীব্র স্রোতে ভেঙ্গে গেছে শিবেরডাঙ্গী বালিয়ামারী বেড়িবাঁধ। এতে দুই হাজার পরিবারের ঘরবাড়িতে ঢলের পানি প্রবেশ করেছে।
উপজেলা প্রশাসন বন্যা কবলিত মানুষের জন্য ১০ টন খয়রাতি চাল বরাদ্দ দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঢলের স্রোতে ভেসে গেছে রৌমারী, রাজিবপুর, রাজারহাট ও সদর উপজেলার দুই শতাধিক পুকুরের মাছ। বিচ্ছিন্ন হয়ে পরেছে রৌমারী-ঢাকা সড়কের যান চলাচল।
Posted by
Unknown
|
|
Posted in
দুর্ঘটনা
,
রাজধানী
নিজেস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকো কোম্পানির দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই দু’শ্রমিক হলেন- আল মামুন সুমন (২৬) ও আবু বকরকে (২৮)। আহত দু’শ্রমিক হলেন- তোরাব আলী (৩৫) ও আওলাদ হোসেন (২৬)।
ডেসকো কোম্পানির মিরপুর জোনের ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন জানান, সকালে ১১,০০০ ভোল্টের তার টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে দুপুর আড়াইটায় দিকে মামুন ও আবু বকর মারা যান।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শঙ্কর পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted by
Unknown
|
|
Posted in
দুর্ঘটনা
স্থানীয় প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা খেয়াঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তর সমাদ্দার (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর সমাদ্দার মালেঙ্গা গ্রামের কামাল সমাদ্দারের ছেলে। সে ভেড়ারবাজার হাজী ডা. শামসুল হক প্রি-ক্যাডেট স্কুলের শিশু শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর বাড়ি যাচ্ছিল অন্তর সমাদ্দার। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাহেন্দ্র (থ্রি-হুইলার) তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ঈদুল আজহা ও পূজা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
রেলওয়ে সূত্রে জানা গেছে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। প্রথম দিন ২৬ সেপ্টেম্বর বিক্রয় করা হবে ১ অক্টোবরের অগ্রিম টিকিট। রাজধানীর কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন এই অগ্রিম টিকিট বিক্রয় করা হবে।
রেলওয়ে সূত্রে আরও জানা যায়, আগামী ৩ অক্টোবর থেকে দেয়া হবে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট। বরাবরের মত এবারো একজন যাত্রী চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।
গতবারের মত এবাবও পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। ২৭ সেপ্টেম্বর বিক্রয় হবে ২ অক্টোবরের টিকিট, ২৮ সেপ্টেম্বর বিক্রয় হবে ৩ অক্টোবরের টিকিট, ২৯ সেপ্টেম্বর বিক্রয় হবে ৪ অক্টোবরের টিকিট, ৩০ সেপ্টম্বর বিক্রয় হবে ৫ অক্টোবরের টিকিট। এবং আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে রেলওয়ে ফিরতি অগ্রিম টিকিট বিক্রি। ৩ অক্টোবর বিক্রয় হবে ৭ অক্টোবরের ফিরতি টিকিট। ধারাবাহিকভাবে ১১ অক্টোবর পর্যন্ত ফিরতি অগ্রিম বিক্রি করা হবে।
এছাড়া ঈদের আগে পাঁচ দিন ও ঈদের পরের সাত দিন ‘ঈদ স্পেশাল ট্রেন সার্ভিসের’ মাধ্যমে বাড়তি সেবা দেয়া হবে। এ সময় অতিরিক্ত ৭৭টি কোচ সংযোজন করা হবে। পাশাপাশি ঈদের তিন দিন আগে থেকে মোট পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-খুলনা রুটে এক জোড়া করে ঈদ স্পেশাল ট্রেন চলবে বলে রেল বিভাগ সূত্রে জানায়।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় অপহরণের পর এক ফরাসি নাগরিকের শিরশ্ছেদ করেছে দেশটির একটি জঙ্গি সংগঠন, যারা ইরাকের আইএসর সমর্থক বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ তার দেশের নাগরিক আর্ভে গ্যুরদালের শিরশ্ছেদের খবর জানিয়ে বলেন, এ ধরনের হত্যাকাণ্ড ফ্রান্সের জঙ্গিবিরোধী তৎপরতাকে থামাতে পারবে না।
আলজেরিয়ার জঙ্গি সংগঠন জুনদ আল খিলাফাহ বা খেলাফাতের সৈনিক ওই ফরাসি শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে বলে গার্ডিয়ানের খবরে বলা হয়। ‘ম্যাসেজ ইন ব্লাড ফর দ্য ফ্রান্স গভর্নমেন্ট’ শিরোনামে তারা ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ করে।
নিউ ইয়র্কে জাতিসংঘের এক অধিবেশনে দেয়া বক্তব্যে ওই শিরশ্ছেদের ঘটনা জানিয়ে ওলান্দ বলেন, এধরনের হত্যাকাণ্ড ফ্রান্সকে আইএস জঙ্গি বিরোধী তৎপরতা থেকে থামাতে পারবে না। তারা জঙ্গি বিরোধী লড়াই চালিয়ে যাবেন।
“এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়িতরা অবশ্যই শাস্তি পাবে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এক সপ্তাহ আগে ইরাকে আইএসর ঘাঁটিতে বিমান হামলা শুরু করে ফ্রান্স সেনাবাহিনী। ওই হামলার জবাবে আলজেরিয়া থেকে ওই ফ্রান্স নাগরিককে ধরে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করে জুনদ আল খিলাফাহ।
রোববার ৫৫ বছর বয়সী গ্যুরদালকে আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কাবিলির টিজি ঔজো এলাকা থেকে অপহরণ করা হয়। গ্যুরদাল পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করতেন বলে আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আইন ও আদালত
,
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: সম্পদের হিসাব দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।
আজ বৃহস্পতিবার দুপুরে দুদক কার্যালয়ে হাজির হয়ে কমিশনের সচিব মাকসুদুল হাসান খানের কাছে তার সম্পদ বিবরণী জমা দেন কর্নেল (অব.) অলি আহমেদ বলে দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদক সূত্র জানায়, এলডিপি নেতা কর্নেল (অব.) অলি আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে এ নোটিশ করা হয়েছিল। নোটিশে তার ও তার ওপর নির্ভরশীল ব্যক্তি বা ব্যক্তিবর্গের নামে-বেনামে, স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়।
Posted by
Unknown
|
|
Posted in
বিনোদন
বি২৪নিউজ ডেস্ক: যেসব নারীরা শুধুমাত্র পুরুষের বাহ্যিক সৌন্দর্য্য দেখেই তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন। এমনকি তাদেরকে জীবন সংঙ্গীনিও করেন। তারা জীবনে কতখানি সুখী হয়েছেন সেটি দেখার বিষয়।
ভারতের সংবাদপত্রের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ ধরনের পুরুষের সঙ্গে নারীদের ডেটিং করা উচিত নয়।
খবরদারি করতে পচ্ছন্দ করেনঃ- অনেক ব্যক্তি আছে যারা সব সময় অন্যের কাজে খবরদারি করতে পচ্ছন্দ করেন। কারণে অকারণে সব কিছুতে প্রশ্ন তোলেন। এধরনের ব্যক্তিরা অন্যকে বিরক্ত করতে ভালোবাসেন।
নিজেই শতভাগ ঠিকঃ- অনেকে আছেন যারা নিজের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিতে চান। অন্য কারো কথা শুনতে চান না। দেখা যাচ্ছে, কোনো রেস্টুরেন্টে গিয়ে তিনি নিজের মত করে অর্ডার দিচ্ছেন। কিন্তু আপনার কাছ থেকে কোনো মতামত নিচ্ছেন না। সে ক্ষেত্রে আপনার খারাপ লাগাটাই স্বাভাবিক।
শিশুসুলভ আচরণঃ- অনেকে আছেন যাদের আচরণ একেবারেই শিশুদের মত। তিনি আপনার মনের সুখ দুঃখ ভালোভাবে বোঝেন না। এধরনের ব্যক্তিদের সব বিষয়ে বুঝিয়ে দিতে হবে।
একাধিক প্রেম করেনঃ- কিছু কিছু পুরুষ আছেন যারা একাধিক মেয়ের সঙ্গে একসাথে প্রেমের সম্পর্ক করেন। তারাম শুধু শারীরিক আনন্দ ছাড়া আর কিছুই বোঝে না। এজন্য প্রেম করতে হলে আগে ছেলেটির অতীত জেনে নিন।
অতিরিক্ত আবেগ প্রবণঃ- অতিরিক্ত আবেগ প্রবন ছেলেদের অবশ্যই এড়িয়ে চলা উচিত। কারন অনেকে আছেন যারা শুধু বুকভরা আবেগ নিয়ে সামনে আসেন। বারবার অপরাধ করেন আর বারবার ক্ষমা চান। কিন্তু পেছনে গিয়ে ভুলে যান। আবার একই ধরনের অপরাধ করে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
দুর্ঘটনা
স্থানীয় প্রতিনিধি: খুলনার হরিণটানা থানার খালাসীর মোড়ে বাসউল্টে দুইজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় জানা য়ায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে মংলার উদ্দেশ্যে আল-আমিন পরিবহন নামে একটি বাস খালাসী মোড়ের নিকটে পৌঁছায়। এসময় বাসটি মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন আরও ছয়জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে দুইটার দিকে মারা যান একজন