প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
গোল উৎসব করে জিতল ম্যান-সিটি
স্পোর্টস ডেস্ক: ক্যাপিটাল ওয়ান কাপে বুধবার শেফিল্ড ওয়েডনেজডেকে ৭-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি৷ গতবারের চ্যাম্পিয়নদের হয়ে দুটি করে গোল করেছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং ইডেন জেকো। আর একটি করে গোল পেয়েছেন নাভাস, তোরে এবং পোজো।ঘরের মাঠ ইতিহাদে প্রথম থেকেই আক্রমণ চালাতে থাকে ওয়েডনেজডের শিবিরে। তবে, গোলের দেখা মেলে ম্যাচের ৪৭ মিনিটে। দলের হয়ে প্রথমার্ধে ম্যান সিটির কোনো খেলোয়াড় গোল করতে পারেন নি।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৭ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন ল্যাম্পার্ড। গত ম্যাচের গোলের মালিক নিজের দ্বিতীয় গোল করেন ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা অতিরিক্ত সময়ে।
ম্যাচের ৫৩ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন জেকো। তিনি জোড়া গোল করেছেন। নিজের দ্বিতীয় গোল করেন ম্যাচের ৭৭ মিনিটে। জেকোর প্রথম গোলের এক মিনিট পরেই দলকে আরো এগিয়ে দেন নাভাস। ম্যান সিটির এটি তৃতীয় গোল।
এরপর ৬০ মিনিটে গোল করেন আরেক ম্যান সিটি তারকা ইয়াইয়া তোরে। আর পোজোর গোলটি হয় ম্যাচের ৮৮ মিনিটে।
বলা চলে প্রথমার্ধে গোলের দেখা না পেয়ে দ্বিতীয়ার্ধে অতিথিদের এক রকম গোলের বন্যায় ভাসিয়ে দেন ম্যানুয়েল পেলেগ্রিনির ছাত্ররা৷