Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবি

স্থানীয় প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে একটি ইটবোঝাই ট্রলার ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। ট্রলারে অবস্থানরত ১৩ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বেঁচে যাওয়া শ্রমিকদের দাবি কোস্টগার্ডের অত্যধুনিক দুটি বোটের ঢেউয়ের তোড়ে ইটবাহী ট্রলারটি ডুবে যায়।
 
জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জের একটি ইটভাটা থেকে ১২ হাজার ইটবোঝাই করে ট্রলারটি নারায়ণগঞ্জের সোনারগাঁ যাচ্ছিল। এ সময় নৌ-পথে কোস্টগার্ড সদস্যদের ২টি নিরাপত্তা বোটের ঢেউয়ের তোড়ে ওই ট্রলার ডুবে যায়। তাৎক্ষণিক কোস্টগার্ড সদস্যরা ও স্থানীয় অন্য ট্রলার চালকরা নিমজ্জিত ট্রলারের ১৩ শ্রমিককে জীবিত উদ্ধার করে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১:৩৪ PM . বিভাগঃ , .

0 comments for " মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবি "

Leave a reply

    আর্কাইভ