Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ফরাসি নাগরিকের শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় অপহরণের পর এক ফরাসি নাগরিকের শিরশ্ছেদ করেছে দেশটির একটি জঙ্গি সংগঠন, যারা ইরাকের আইএসর সমর্থক বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ তার দেশের নাগরিক আর্ভে গ্যুরদালের শিরশ্ছেদের খবর জানিয়ে বলেন, এ ধরনের হত্যাকাণ্ড ফ্রান্সের জঙ্গিবিরোধী তৎপরতাকে থামাতে পারবে না।

আলজেরিয়ার জঙ্গি সংগঠন জুনদ আল খিলাফাহ বা খেলাফাতের সৈনিক ওই ফরাসি শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে বলে গার্ডিয়ানের খবরে বলা হয়। ‘ম্যাসেজ ইন ব্লাড ফর দ্য ফ্রান্স গভর্নমেন্ট’ শিরোনামে তারা ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ করে।

নিউ ইয়র্কে জাতিসংঘের এক অধিবেশনে দেয়া বক্তব্যে ওই শিরশ্ছেদের ঘটনা জানিয়ে ওলান্দ বলেন, এধরনের হত্যাকাণ্ড ফ্রান্সকে আইএস জঙ্গি বিরোধী তৎপরতা থেকে থামাতে পারবে না। তারা জঙ্গি বিরোধী লড়াই চালিয়ে যাবেন।

“এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়িতরা অবশ্যই শাস্তি পাবে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এক সপ্তাহ আগে ইরাকে আইএসর ঘাঁটিতে বিমান হামলা শুরু করে ফ্রান্স সেনাবাহিনী। ওই হামলার জবাবে আলজেরিয়া থেকে ওই ফ্রান্স নাগরিককে ধরে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করে জুনদ আল খিলাফাহ।

রোববার ৫৫ বছর বয়সী গ্যুরদালকে আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কাবিলির টিজি ঔজো এলাকা থেকে অপহরণ করা হয়। গ্যুরদাল পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করতেন বলে আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:১৯ PM . বিভাগঃ .

0 comments for " ফরাসি নাগরিকের শিরশ্ছেদ "

Leave a reply

    আর্কাইভ