প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ইয়াবা ও হেরোইনসহ ৫ যুবক আটক
স্থানীয় প্রতিনিধি: আজ বৃহস্পতিবার ইয়াবা ও হেরোইনসহ ৫ যুবককে আটক করেছে সিলেট ভ্রাম্যমাণ আদালত। বিকেল সাড়ে ৩ টার দিকে নগরীর কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধার হওয়া মাদকের মূল্য আনুমানিক ৪ লাখ টাকা। আটককৃতরা হলেন- মুন্না, বকুল, হাসান, সুমন ও পার্থ। আটককালে তাদের কাছ থেকে ১৩০টি ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সহকারী কমিশনার রেজাউল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাষ্টঘর এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবা ও হেরোইন বিক্রিকালে ৫ যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আসা হয়।
