Posted by
Unknown
|
সোমবার, ২৭ মে, ২০১৩
|
Posted in
আন্তর্জাতিক
বি২৪ নিউজডেস্কঃ
১৯৭৭ সালের পর এই প্রথম কোন জাপানী প্রধানমন্ত্রী শুক্রবার মিয়ানমার সফরে এসেছেন। তিনদিনের এই সফরে জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করেন। মিয়ানমার এযাবৎ পর্যন্ত সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে জাপানের কাছ থেকে।
আবে মিয়ানমারকে ৫০ কোটি ডলার সহায়তার আশ্বাস দিয়েছেন এ ছাড়াও পূর্বের ২০০ কোটি ডলার ঋণ মৌকুফ করার চেষ্টা করবে বলেও জানান তিনি। এ সফরে তিনি অং সান সুচির সাক্ষাত করেছেন বলে জানা গেছে।
Posted by
Uzzwal Dhali
|
|
Posted in
অপরাধ
পতিতাপল্লী থেকে ষষ্ঠ শ্রেনীর দুই ছাত্রী উদ্ধার
স্কুলে যাওয়ার পথে কাজ দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে গিয়ে ষষ্ঠ শ্রেনীর দুই ছাত্রীকে দালাল চক্রের সদস্যরা বিক্রি করে দেয় দৌলতদিয়া যৌনপল্লীতে। পরে তাদেরকে বাধ্য করা হয় যৌনকাজে। হতভাগ্য এই দুই শিশুর হতদরিদ্র মা-বাবা খুঁজতে খুঁজতে তাদের এসে পায় লাকী নামের এক বাড়িওয়ালীর কাছে। পরে পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। কিন্তু লাকিকে ধরা সম্ভব হয়নি। সে এখনো পলাতক রয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
খেলাধুলা
বি২৪ নিউজডেস্কঃ
এবার আইপিএল কেউ বিদায় জানাল মাষ্টার ব্লাস্টার শাচিন রমেশ টেন্ডুলকার। টেন্ডেন ইঞ্জুরির কারনে সাইড বেঞ্চে বসে থাকলেও শচীন টিন্ডুলকার জিতলেন আইপিএল শিরোপা।
রোববার রাতে কোলকাতার ইডেনগার্ডেনে আইপিএল এর ফাইনাল ম্যাচে আবারও টি-২০ উন্মাদোনা দেখল ক্রিকেট প্রেমিরা। যার মধ্যে পোলার্ডের ৩২ বলে ৬০, চেন্নাই এর ৩ রানে ৩ উইকেট, ধোনির ৪৫ বলে ৬৫ রানের মত ঘটনায় হতাশা ও আনোন্দে ভেসেছে ক্রিকেট প্রেমিরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রান করে মুম্বায় ইন্ডিয়ানস। প্রথমে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে মুম্বায় পরক্ষোনে রাইডু এবং পোলার্ড এর দ্বায়িত্বশীল ব্যাটিং এ বিপর্যয় কাটিয়ে উঠে।
১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে দুই বারের চাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। শুরুতেই লাশিথ মালিঙ্গা ও মিচেল জনশনের ত্রাস বোলিং এ মাত্র ৩ রানে ৩ উইকেট হারায় চেন্নাই। এর পর নিয়মিত বিরতীতে উইকেট হারাতে থাকে চেন্নাই। চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির দলের সর্বোচ্চ ৪৫ বলে ৬৫ রানের ইনিংস শুধু মাত্র হারের ব্যবধানটা একটু কমায় মাত্র কিন্তু কোন ধরনের প্রতিদ্বন্দিতা গড়তে পারেনি।
Posted by
Uzzwal Dhali
|
|
Posted in
অর্থনীতি ও বানিজ্য
,
শীর্ষ সংবাদ
মিরপুরের আন্দোলন নিয়ন্ত্রনে
মিরপুরের শেওড়াপাড়া এলাকার মিস এ্যানি বিআইপিওপিআই গ্রুপের পোষাক শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধি, টিফিনের বকেয়া পরিশোধ ও পাঁচবছর শেষে বেসিক ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি ভবনে ভাঙপুরও চালান। পরে পুলিশ এসে আন্দোলনরত শ্রমিকদের নিয়ন্ত্রন করেন। এর আগে মিরপুর এলাকায় যানপলাচল বন্ধ হয়ে যায় ঘন্টা দুয়েকের জন্য। এখন পরিস্থিত শান্ত।শ্রমিকেরা জানিয়েছেন তাদের দাবী মেনে না নিলে তারা কারখানার সামনে থেকে নড়বেন না। পুলিশ পরিস্থিতি সামলাতে মালিক পক্ষকে খবর দিয়েছেন। অনেকদিন ধরেই এসব পোষাক শ্রমিকেরা তাদের দাবী জানিয়ে আসছিল মালিক পক্ষকে। কিন্তু তারা মেনে নেননি। আর তাই বাধ্য হয়েই আজ আন্দোলনে নামতে হল। এমনটিই জানালেন আন্দোলনে অংশ নেওয়া পোশাক শ্রমিকেরা।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
বি২৪ নিউজডেস্কঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ
সিরাজগঞ্জ ও বগুড়ায় চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। সিরাজগঞ্জে হরতাল সমর্থকরা একটি ট্রাক ভাংচুর করে। হরতালের সমর্থনে সিরাজগঞ্জ ও বগুড়ায় মিছিল ও বিচ্ছিন্ন পিকেটিং করে হরতাল সমর্থকরা।
সিরাজগঞ্জে পুলিশের সাথে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বগুড়ায় সমর্থকরা বড় দরনের শো-ডাউন করতে চাইলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। দুই জেলাতেই নিরাপত্তার জন্য ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ করা গেছে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
বি২৪ নিউজডেস্কঃ
আসন্ন সিটি কর্পরেশন নির্বাচনে চার সিটি কর্পোরেশনে বিএনপি ও আওয়ামীলীগের একক প্রার্থী ঠিক হয়েছে। আজ সোমবার নির্বাচন কমিশন মেয়র প্রর্থীদের প্রতিক বরাদ্দ দিবে। ইতি মধ্যেই জোরাল ভাবে নির্বাচনী প্রচারনা শুরু হয়েগেছে, প্রর্থীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছে। প্রর্থীরা নির্বাচনী প্রচারনা নিয়ে খুবই ব্যাস্ত সময় কাটাচ্ছে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
,
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজডেস্কঃ
মিরপুরের শেওড়াপাড়ায় বেতন বৃদ্ধির দাবি সহ কয়েকটি দাবিতে আজ সকাল থেকে চারটি গার্মেন্টস এর শ্রমিকরা শেওড়াপাড়া সড়ক অবরোধ করে রেখেছে। তাদের দাবিগুলি হলো বেতন বৃদ্ধি, বেতন-ভাতা এক সাথে প্রদান এবং টিফিনের খাবারের মান ভাল সহ কয়েকটি দাবি নিয়ে আরা সড়ক অবরোধ করে।