Posted by
Unknown
|
শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৪। আজ শনিবার বিকালে শিবগঞ্জের মর্দানায় নৌকা বাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
মর্দানা গ্রামবাসীর আয়োজনে উক্ত প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে ঢাকার বিশেষ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম, পিপিএম), সভাপতি হিসেবে আব্দুস সালাম কাউন্সিলর (শিবগঞ্জ পৌরসভা) ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ৮টি দলের মধ্যে এডু মিয়ার দল প্রথম স্থান দখল করেন। এবং হাবিবুর রহমান ও মংলুর দল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন।
অনুষ্ঠানে প্রথমস্থান দখলকারী দলকে পুরুস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলসিডি টিভি, দ্বিতীয় স্থান দখলকারী দলকে ২২ ইঞ্চি এলসিডি টিভি ও তৃতীয় স্থান দখলকারী দলকে ১৯ ইঞ্চি এলসিডি টিভি দেওয়া হয়। এছাড়াও তিন দলের প্রতিটি সদস্যকে একটি করে লুঙ্গি উপহার দেওয়া হয়।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক বাণীতে এ শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকান্ডে অংশ নিয়ে বিভেদ বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
বাণীতে তিনি বলেন, মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোশ্ত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। সূত্রঃ বাসস।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
অনলাইন ডেস্ক: আগামী ০৬ অক্টোবর পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বানী দিয়েছেন। ঈদুল আজহা সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক তা কামনা করে তিনি সবাইকে ঈদ মোবারক জানান। আজ শনিবার তিনি এ বানী দেন। পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি।
পরমত সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি ও সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব উল্লেখ করে আবদুল হামিদ বলেন, এ জন্য প্রয়োজন ‘জাতিতে-জাতিতে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসা। আর ঈদুল আজহার মর্মবাণী আমাদের সেই শিক্ষাই দেয়।’
রাষ্ট্রপতি বলেন, ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য ও ভালোবাসার এক অনুপম নিদর্শন।
রাষ্ট্রপতি আরও বলেন, মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে গভীর আনুগত্য ও ভক্তি প্রদর্শন করেছেন তা বিশ্ব ইতিহাসে অতুলনীয়। সমগ্র বিশ্ববাসীর কাছে এ ত্যাগ চির সমুজ্জ্বল ও অনুকরণীয় হয়ে থাকবে। সূত্রঃ বাসস।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজ ডেস্ক: পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এমপি ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বানী দিয়েছেন।
বানীতে এরশাদ বলেছেন, আত্মত্যাগের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল আজহা আবার আমাদের মাঝে সমাগত। আমি এই উপলক্ষে দেশবাসীকে জানাই ঈদ মোবারক। ঈদ সবার জন্য অনাবিল আনন্দ বয়ে আনুক এই কামনা করে দেশবাসীকে জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরও বলেন, আমরা ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কোরবানি করে সেই আত্মত্যাগের আদর্শ অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, পবিত্র ঈদ-উল আজহায় রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে জাতির কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
তিনি বানীতে আরও বলেন, পশু কোরবানির মধ্য দিয়ে মানুষের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, শততা, অসৎ চিন্তা ঘৃণাকেই হত্যার শিক্ষা পাই আমরা। এর মধ্য দিয়ে ভোগের জীবন থেকে সরে এসে ত্যাগ ও উৎসর্গের আদর্শ আত্মস্থ করার শিক্ষাও পাওয়া যায়। ঈদ-উল আজহা ত্যাগের মহিমায় ভাস্বর একটি উৎসব।
Posted by
Unknown
|
|
Posted in
তথ্য ও প্রযুক্তি
বি২৪-নিউজ ডেস্ক: আজ থেকে ঠিক দুই দশক আগে প্রথম বাজারে এসেছিলো বিশ্বের প্রথম স্মার্টফোন যার নাম 'আইবিএম সিমন'। স্মার্টফোনটি যৌথভাবে আইবিএম এবং মার্কিন সেল্যুলার নির্মাতা প্রতিষ্ঠান বেলসাউথ তৈরি করেছিল।
গত ১৯৯৪ সালের ১৬ আগস্ট এই মোবাইল ফোনটির মাধ্যমেই ব্যবহারকারীরা পরিচিত হয় স্মার্টফোনের সঙ্গে এবং তখনই এই ফোনটির বিক্রি শুরু হয়। শুরুতে ৫০ হাজারটি কপি হ্যান্ডসেট বিক্রি হয়েছিল। তখন এর দাম ছিল ৯০০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ৬৯ হাজার ৬৭৮ টাকা। যদিও এই ফোনের ব্যাটারির ক্ষমতা ছিল মাত্র ১ ঘন্টা। আইবিএম সিমন স্মার্টফোনটি ছিল ২৩ সেমি লম্বা ও ৫০০ গ্রাম ওজনের। আর এই ফোনটি আকারও ছিলো অনেক বড়।
চলতি মাসেই লন্ডনের সায়েন্স মিউজিয়ামের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ইতিহাস বিভাগের গ্যালারিতে স্থায়িভাবে প্রদর্শনের জন্য বিশ্বের প্রথম স্মার্টফোন 'আইবিএম সিমন' দর্শকদের জন্য রাখা হবে বলে জানা গেছে।
আধা কেজি ওজনের ফোনটির আকার ছিল প্রায় একটি ইটের অর্ধেকের সমান। সিমোনের স্ক্রিন সবুজ এলসিডি এবং এতে ছিল টাচ স্ক্রিন প্রযুক্তির। এই ফোনের সফটওয়্যারের সাহায্যে গ্রাহকরা নোট লেখা, আঁকা, ক্যালেন্ডার ও কনট্যাক্টস আপডেট করা ছাড়াও ফোন করা ও রিসিভ করার পাশাপাশি ফ্যাক্সও করা যেতো।
আইরিশ টাইমে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে, এই ফোন খুবই সাধারণ, আর তাই এর নামকরণ করা হয় সিমোন। তখনকার সময়ে এই ফোন দিয়েই অনেক কাজই যেতো যা বর্তমান স্মার্টফোনের অন্যতম বৈশিষ্ট্য।
লন্ডনের সায়েন্স মিউজিয়ামের সূত্রমতে, সিমোনে স্মার্টফোনের সব উপাদানই রয়েছে। এই ফোনের নিচের স্লটে ম্যাপিং, স্প্রেডশিট এবং গেমসের মতো বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনসার্ট করার সুবিধাও ছিল। সবমিলিয়ে বর্তমান অ্যানড্রয়েড ও আইফোনের অগ্রদূত।
Posted by
Unknown
|
|
Posted in
বিনোদন
বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসব হবে আর সেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন আসবেন না- এটা এখন আর ভাবাই যায় না। ২০০১ সাল থেকে প্রতিবছরই তিনি বিশ্বের সবচেয়ে আলোচিত এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত হচ্ছেন। মাঝে অন্তঃসত্ত্বা হওয়ার জন্য এক বছর যেতে পারেননি।
সে হিসাবে মোট ১৩ বার তাঁকে এ উৎসবের লাল গালিচার শোভা বর্ধন করতে দেখা গেছে। বলিউড তো বটেই, হলিউডের সমসাময়িক কোনো অভিনেত্রীরও এ অর্জন নেই। সেই নিয়ম বজায় রেখে ২০১৫ সালেও কানে দেখা যাবে অ্যাশকে।
বিশ্বখ্যাত প্রসাধনসামগ্রীর প্রতিষ্ঠান 'ল'রিয়েল'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেই শুধু নয়, আগামী বছর তিনি এ উৎসবে যোগ দেবেন নিজের সিনেমা নিয়ে। সঞ্জয় গুপ্তার পরিচালনায় নির্মিতব্য 'জাজবা' সিনেমাতে অ্যাশের বিপরীতে অভিনয় করবেন ইরফান খান।
আগামী বছরের মে মাসের মধ্যে যাতে সিনেমার যাবতীয় কাজ শেষ করা যায়, সে লক্ষ্যে সিনেমার শুটিং ফেব্রুয়ারি থেকে দুই মাস এগিয়ে এনেছেন সঞ্জয়। সে হিসাবে ডিসেম্বরেই সিনেমার কাজ শুরু হচ্ছে। সঞ্জয়ের কথা মেনেও নিয়েছেন ঐশ্বরিয়া। কারণ প্রসাধনসামগ্রীর প্রতিষ্ঠানের মডেল হয়ে উৎসবে হাঁটার চেয়ে একজন অভিনেত্রী পরিচয়ে সেখানে উপস্থিত হওয়ার সম্মান অনেক বেশি।
Posted by
Unknown
|
|
Posted in
তথ্য ও প্রযুক্তি
বি২৪-নিউজ ডেস্ক: বাংলাদেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন গত ১ অক্টোবর ঢাকায় গ্রামীণফোন, টেলিনর ডিজিটাল, স্টার্টআপ ঢাকা কর্তৃক আয়োজিত অ্যাপ প্রতিযোগিতার ‘জিপি ডিজিটাল উইনার’ এর নাম ঘোষণা করেছে। শ্রেষ্ঠ অ্যাপ নির্মাতা হিসেবে এ মনোনীত হয়েছেন কাকাতাড়ুয়া’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানভীর হাসান সৌরভ তার লাইভ টিভি ওয়ার্ল্ড অ্যাপের জন্যে। বিজয়ী তানভীর আগামী ২১-২২ অক্টোবর অসলোতে অনুষ্ঠিতব্য টেলিনর ডিজিটাল উইনারস’ ‘বেস্ট অ্যাপ ইন এশিয়া’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতাটি টেলিনর গ্রুপ ও গ্রামীণফোন এর লক্ষ্য ‘সবার জন্যে ইন্টারনেট’ এর একটি উদ্যোগ।
তানভীল হাসান সৌরভের লাইভ টিভি অ্যাপ ব্যবহারকারীরা সারা বিশ্বের ১৫৩ টি দেশের ১৮০০ ফ্রি টিভি চ্যানেল দেখতে পাবেন শুধু একটি দ্রুতগতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে। এই উইন্ডোজ ফোন অ্যাপ ইতোমধ্যে প্রায় ৭৬ হাজার ডাউনলোড করা হয়েছে। লাইভ টিভি অ্যাপটিকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে নির্বাচিত আরো ৮টি অ্যাপের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে। প্রতিযোগীরা গেম থেকে শুরু করে বাংলা কী-বোর্ড অ্যাপসহ নানা বিষয় নিয়ে তাদের উদ্ভাবিত পণ্য সকলের সামনে উপস্থাপন করেছেন।
গ্রামীণফোন এর উর্দ্ধতন কর্মকর্তা ও প্রতিযোগিতার অন্যতম বিচারক আরলেন্ড প্রেস্টগার্ড প্রতিযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন যে, বাংলাদেশে অ্যাপ ডেভেলপমেন্ট করার মতো যথেষ্ট মেধা আছে। আর তাদের খুঁজে বের করে বিশ্ববাসীর সামনে দাঁড় করাতেই এই প্রতিযোগিতার আয়োজন।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
স্থানীয় প্রতিনিধি: বিএনপি’র তিন শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন বলে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানানো হয়েছে। পাবনা জেলার সদর উপজেলায় এ ঘটনা ঘটেছে।
আজ শনিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাবনা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের এক সভায় তারা যোগদান করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আরিফপুর এলাকা বিএনপির নেতা আকতারুজ্জামান নিয়ামত, হাসাদুল্লাহ হাসা, একরাম হোসেন, শরিফুল ইসলাম সোহাগ, মাসুদ রানাসহ তিন শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। সূত্রঃ বাসস।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানিয় প্রতিনিধি: কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মনির মিয়া নামে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াছড়া বাচা মিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৪ পুলিশসহ ৫ জন আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর ৩টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাতদল বাচা মিয়ার ঘোনা এলাকায় সিরাজুল ইসলামের বাড়িতে গ্রিল কেটে ডাকাতি করছিল। এ সময় ডাকাতদের গুলিতে সিরাজুল ইসলামের ভাগ্নি রোকসানা (১৭) আহত হন। স্থানীয়রা গুলির শব্দ শুনে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় মনির মিয়া নামে এক ডাকাতকে আটক করা হয়। অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত পুলিশ সদস্যরা হলেন, কক্সবাজার সদর থানার এস আই শাহ আলম, কনস্টেবল ফরিদ, বংশী ও অজয় বড়ুয়া। আহত সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: 'বল দুর্গা মা কি- জয়' ধ্বনিতে মুখরিত চারিদিক। সাথে সাথে চলছে উলুধ্বনি। একটানা বেজেই চলেছে ঢাক। এই ভাবে চলেছে মা দুর্গার বিসর্জন। অনেক ভক্তের আবার মন খারাপ দেবী বিসর্জনে। তারা অশ্রু শিক্ত নয়নে দেখছে মা দুর্গার বিসর্জন। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মহানগর সার্বজনীন পূজা কমিটি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩২টি প্রতিমা নিয়ে ৭২টি ট্রাকে ভক্তরা রাজধানীর পলাশী মোড়ে জড়ো হওয়ার পর বিকেল ৫টায় ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গা প্রতিমা নিয়ে বিজয়া শোভাযাত্রা বের হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, প্রেসক্লাব, পল্টন, গুলিস্তান, নবাবপুর রোড হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।
গত মঙ্গলবার ষষ্ঠীতে বোধনের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ ও বরণ পালা শেষে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়। দেবী থেকে মায়ে পরিণত হন দুর্গা। শুরু হয়ে যায় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ষষ্ঠী থেকে পাঁচদিন যেন চোখের পলকে কেটে যায় বাঙালি হিন্দুধর্মালম্বীদের শারদীয় উৎসব।
বুধবার সব অশুভ শক্তিকে শোধন করে সবকিছু শুদ্ধে পরিণত করার মধ্য দিয়ে শুরু হয়, মহাসপ্তমী। বৃহস্পতিবার মহাষ্টমীতে দেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজার মধ্য দিয়ে ভক্তরা দেবীকে পূজা করেন। শুক্রবার শাস্ত্রীয় ও লগ্ন অনুযায়ী মহানবমী ও মহাবিজয়া একই দিনে পড়ে যায়।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: শনিবার বেলা ১২টার দিকে গোসল করতে গিয়ে বগুড়ার করতোয়া নদীতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- আবু বক্কর সিদ্দিক পাভেল (১৩) ও মুহাইমিনুল ইসলাম অনিক (১৫)। পাভেল অষ্টম শ্রেণীর ছাত্র ও অনিক নমব শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, পাভেল ও অনিক বেলা ১২টার দিকে পাড়ার ছেলেদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সময় পানিতে ডুবে যেতে থাকা পাভেল ও অনিক একে অপরকে বাঁচানোর চেষ্টা করছিল। এতে দু’জনই পানিতে ডুবে যায়।
অন্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকৎসকরা মৃত ঘোষণা করে।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেটের (আইএস) হাতে জিম্মি থাকা ব্রিটিশ নাগরিক জন কান্টলির প্রাণভিক্ষা চাইলেন তার বাবা পল কান্টলি। ৮১ বছর বয়সী পল হাসপাতালের বিছানায় শায়িত অবস্থায় আইএসের কাছে এই আবেদন করেন। পল কান্টলি বলেন, ‘আমি ভাবিনি, ৮১তম বছরটি এভাবে কাটাতে হবে। তবে তাকে (জন) আবার দেখতে পেলে এর চেয়ে আনন্দের আর কিছুই থাকবে না।’
জন কান্টলি একজন ব্রিটিশ ফটোসাংবাদিক। সিরিয়ায় তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছিলেন। ২০১২ সালে তাকে আটক করে আইএস। জনকে এ পর্যন্ত তিনবার ভিডিওচিত্রে দেখো গেছে। ওই তিনটি ভিডিওচিত্রই আইএস প্রকাশ করেছে। প্রতিবারই তাকে কমলা পোশাকে দেখা গেছে।
জনের বাবা শুক্রবার বিকেলে আইএসের কাছে ভিডিওবার্তায় ছেলের জীবনভিক্ষা চেয়েছেন। ভিডিওচিত্রে দেখা যায়, হাসপাতালের বিছানায় হেলান দিয়ে আছেন পল কান্টলি। তার হাতে কাগজ। সেই কাগজ দেখে দেখে ছেলের জন্য আবেগভরা আবেদন করছেন তিনি।
ভিডিওচিত্রে ছেলেকে দেখার বিষয়ে পল বলেন, ‘দু বছর ধরে আমরা খুব হতাশ ছিলাম, অসহায় ছিলাম। জন কথা বলছে, বেঁচে আছে দেখে আমরা সবাই স্বস্তির দীর্ঘশ্বাস ফেলেছি।’
পল বলেন, ‘যারা জনকে জিম্মি রেখেছেন, দয়া করে আমার কথাটা শুনুন- জন খুব ভালো মানুষ। সে সিরিয়ার জনগণের জন্যই কাজ করছিল। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। জন যাদেরকে ভালোবাসে, যারা জনকে ভালোবাসে, দয়া করে তাদের কাছে নিরাপদে জনকে ফিরিয়ে দিন।’
প্রসঙ্গত, পল কান্টলি যেদিন আইএসের কাছে ছেলের প্রাণভিক্ষা চেয়ে ভিডিওচিত্র প্রকাশ করলেন, একই দিন দ্বিতীয় ব্রিটিশ নাগরিক অ্যালান হেনিংয়ের শিরশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশ করেছে আইএস।এর আগে, হেনিংয়ের স্ত্রী তার স্বামীর প্রাণভিক্ষা চেয়ে আইএসের উদ্দেশে ভিডিওচিত্র প্রকাশ করেছিলেন। হেনিংয়ের স্ত্রীর আকুল আর্জি শুনেনি আইএস, জনের বাবার আর্জি কি তারা রাখবে? সূত্র : দ্য গার্ডিয়ান।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
অনলাইন ডেস্ক: আগামী ১২ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। ঐ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে ওই সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
স্থানীয় প্রতিনিধি: শনিবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর গাড়িতে ছাত্রলীগকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কমর আলী বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় বিএনপি ও যুবদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে উপজেলা বিএনপির তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে হামলার দায় অস্বীকার করেছে স্থানীয় ছাত্রলীগ।
উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘বিএনপি নেতা শাহীদুল ইসলাম ঈদুল আজহা উপলক্ষে বাড়ি আসেন। স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করতে বের হলে ছাত্রলীগ কর্মীরা তার গাড়ি বহরে হামলা চালায়। এতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ, রমজান আলী বাপ্পি, জাসাস নেতা সরোয়ার হোসেন রবি, যুবদল নেতা হারুন-অর-রশিদ, বাপ্পী ও রোজাউল করিমসহ ১০ নেতাকর্মী আহত হন।’
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া বলেন, ‘হামলার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি।’
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
স্থানীয় প্রতিনিধি: আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। আজ শনিবার দুপুরে কুষ্টিয়ায় হানিফ তার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
হানিফ বলেন, যার যা দাবি তা সংবিধান সম্মত হওয়া উচিত। বর্তমানে দেশ অত্যন্ত ভালোভাবে চলছে। শেখ হাসিনা বিগত পাঁচ বছরে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন তাতে দেশের মানুষ ২০২১ সালের মধ্যে দেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে স্বপ্ন দেখছে। শেখ হাসিনার ওপর মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বিএনপি আজ দিশেহারা।
বিএনপি সম্পর্কে তিনি বলেন, তাদের কোনো রাজনৈতিক ইস্যু নেই, রাজনীতিতে তারা দেওলিয়া হয়ে যাওয়ায় লতিফ সিদ্দিকির ধর্মীয় বক্তব্য নিয়ে তারা রাজনীতি করার স্বপ্ন দেখে। যেগুলো ইস্যু হওয়ার মতো না সেসব ছোট-খাট বিষয় নিয়ে তারা রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
স্থানীয় প্রতিনিধি: আওয়ামী লীগের চরিত্রে একনায়কতন্ত্রের ব্যাপার আছে বলে মন্তব্য করেছেন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এরশাদকে স্বৈরাচার বলা হয়। আমরা চাইনি শেখ হাসিনার নাম সেখানে থাকুক। কিন্তু একনায়কদের নামের তালিকায় তার নাম লেখা থাকবে। আজ শনিবার বিকেল ৩টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য আন্দোলন করে জেল খেটেছেন। ত্যাগ স্বীকার করেছেন। মূল বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখার পরিবেশ তৈরি করে সেই দলটি আজ ক্ষমতা ধরে রেখেছে। তারা বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সবকিছুই নিয়ন্ত্রণে নিতে চায় । ক্ষমতার লোভে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
তিনি আরও বলেন, বিএনপি চায় সংঘাত-অনিশ্চয়তা ছাড়াই আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করা হোক।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কারনে ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শিডিউল বিপর্যয়ে বিএনপিকে দোষ দিয় মন্ত্রী বলেন, শিডিউল বিপর্যয় সবসময় ঘটে না। কিছু সময় ঘটে। তার মূল কারণ হচ্ছে, বিএনপির আমলে রেলপথ উন্নত হয়নি। কোনোরকম সংস্কার করা হয়নি। জরাজীর্ণ অবস্থায় ছিল বাংলাদেশের রেলপথ। আজ শনিবার বিকেলে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, আমরা অনেক রেলপথ সংস্কার করেছি। নতুন রেললাইন করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর কথায় আমরা যাত্রীদের রেলপথে সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
মন্ত্রী আরও বলেন, জীর্ণশীর্ণ রেললাইনে যাতে গতি কমিয়ে ট্রেন চালানো হয় আমরা তার নির্দেশ দিয়েছি। আগামী দুই বছরের মধ্যে দেশে কোনো জীর্ণশীর্ণ রেললাইন থাকবে না। আমরা সেগুলো সংস্কার করবো। সংস্কার শেষ হলে আর শিডিউল বিপর্যয় হবে না। শিডিউল বিপর্যয়ের জন্য মন্ত্রী অতিরিক্তি যাত্রীর চাপকেও দায়ী করেন।
Posted by
Unknown
|
|
Posted in
শীর্ষ সংবাদ
,
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: শনিবার বিকেল ৪টার দিকে দুই পূজা মণ্ডপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তানোর উপজেলা সদরে শিবতলা কেন্দ্রীয় মন্দির ও গোল্লাপাড়া বাজার মন্দিরের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোল্লাপাড়া বাজার মন্দিরের লোকজন প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিলেন। এ সময় মাতাল অবস্থায় থাকা পাশের শিবতলা কেন্দ্রীয় মন্দিরের লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গোল্লাপাড়া বাজার মন্দিরের প্রতিমা বিসর্জন দিতে যাওয়া কালু হাওলাদার মাথায় আঘাত লেগে আহত হন।
এর জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে শিবতলা কেন্দ্রীয় মন্দিরের সাগর কুমার অধিকারী, সুজন দাস, সম্রাট, প্রদীপ. বিশ্বনাথসহ কমপক্ষে ১৫ জন আহত হন। এছাড়া প্রতিপক্ষের নিদুল কুমার ঘোষ, বাঁধন বিশ্বাস, পঙ্কজ হালদার, সুখেন হালদার, পলাশ কুমার, শিমুল কুমারসহ ২০ জন আহত হন। আহতদের তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে খাদ্য কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী চিউ ওয়েন-তা পদত্যাগ করেছেন। দ্বীপটিতে খাদ্য নিরাপত্তা বিধি লংঘন করে ‘দূষিত তেল’ দিয়ে তৈরি কয়েকশ’ টন খাবার বিক্রয়কেন্দ্রগুলো থেকে সরিয়ে নেয়া হয়।
মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়, গত মাসে দূষিত তেলের খবর প্রকাশের পর চিউকে বারবার পদত্যাগ করতে বলা হয়। অবশেষে শুক্রবার রাতে প্রধানমন্ত্রী জিয়াং ই-হুয়াহ্ তার পদত্যাগ পত্রটি গ্রহণ করেন। খবর এএফপি’র।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুক্রবার তেল কোম্পানি চ্যাং গুয়াং কোঃ-এর চেয়ারম্যান ইয়েহ ওয়েন-সিয়াংয়ের বিরুদ্ধে জালিয়াতি ও প্রচলিত খাদ্য বিধি লংঘন করে বিভিন্ন খাদ্য কোম্পানি, বেকারি ও রেস্তোরাঁকে কয়েকশ টন তেল বিক্রির অভিযোগ আনার পর চিউ পদত্যাগ করলেন।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গের কাছে এ সপ্তাহে এক সড়ক দুঘর্টনায় চীনের তিন পর্যটক নিহত ও ১৭ জন আহত হয়েছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার পর্যটন মন্ত্রী ডেরেক হানেকম এক বিবৃতিতে বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’
ওয়াক থ্রো আফ্রিকা ট্যুরের মহাব্যবস্থাপক ক্লায়ির পলম্যান এএফপিকে বলেন, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশংকাজনক।
দক্ষিণ আফ্রিকার প্রধান অবকাশ কেন্দ্র সান সিটি থেকে ফেরার সময় ২০ পর্যটক বহনকারী একটি বাসের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষে বুধবার এ দুর্ঘটনা ঘটে। এসব পর্যটক ওই দিনই বেইজিং থেকে দক্ষিণ আফ্রিকায় এসেছিল।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
স্থানীয় প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা । গত বৃহস্পতিবার রাত থেকে যানজট শুরু হয়। আজ শনিবার দুপুর ২টায় পর্যন্ত ওই সড়কে একবারে থেমে থেমে গাড়ি চলছিল। চন্দ্রা ত্রিমোড় থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার যানজট দেখা দিয়েছে।
শুক্রবার রাত থেকে একাধিক সড়ক দুর্ঘটনা, গরুবোঝাই ট্রাক ও ঈদ-উল আযহার আগে বাড়ি ফেরা মানুষের চাপে মহাসড়কে যানজট কমছে না।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর, নারিন্দা ও সিরাজগঞ্জের কড্ডা এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায় যানজটের শুরু। অন্যদিকে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল এলাকা পর্যন্ত তীব্র যানজট চলছে।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক: বিশ্বে এই প্রথম জরায়ু প্রতিস্থাপনের পর এক শিশুর জন্ম দিলেন সুইডেনের এক নারী। মা ও সন্তান দুজনেই এখন সুস্থ আছেন।
৩৬ বছর বয়সী ওই নারী জরায়ু ছাড়া জন্মগ্রহণ করেছিলেন। এ অবস্থা দেখে তার ষাটোর্ধ্ব বান্ধবী নিজের জরায়ু তাকে দেয়ার কথা জানান। পরে বান্ধবীর জরায়ুটি সুইডিশ নারীর শরীরে প্রতিস্থাপন করান হয়। গত সেপ্টেম্বরে ৩.৯ পাউন্ড ওজনের একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ‘দ্য লেনসেন্ট’- এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, নিদিষ্ট সময়ের আগেই সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। সন্তানকে নিয়ে বাড়িতে গেছেন মা-বাবা।
এর মাধ্যমে ব্রিটেনের দেড় হাজার নারীসহ সারা বিশ্বের বন্ধ্যা নারীরা আশার আলো দেখছেন। একই উপায়ে সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষা করছেন আরো ছয় গর্ভবতী নারী। সূত্র: ডেইলি মেইল
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল আজহার প্রধান জামাত আগামী সোমবার সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
আজ শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
,
শীর্ষ সংবাদ
অনলাইন ডেস্ক: আগামী ৬ অক্টোবর পবিত্র ঈদ-উল আজহা। ঈদ-উল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজনীতি
স্থানীয় প্রতিনিধি: বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ বলেছেন, ‘ধর্ম যার যার উৎসব সবার, এ কথাটি মনে রেখে আমরা দেশটাকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারি'।
আজ শনিবার দুপুরে ময়মনসিংহের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে রওশন এরশাদ এ কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। এ কথাটি মনে রেখে আমরা দেশটাকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারি। প্রতিবারই মা দুর্গা যে বাণী দিয়ে যান, যে বাণীর পথ ধরে সম্মিলিত শক্তির মাধ্যমে আমরা অশুভ শক্তিকে বিনাশ করতে পারি।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার দেশ গড়ার। তার সুযোগ্য কন্যা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি, অবশ্যই দেশের উন্নতি হবে, দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তি, ফখরুল ইমাম, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব সাহা রায়, সাংগঠনিক সম্পাদক শংকর সাহা প্রমুখ।
Posted by
Unknown
|
|
Posted in
খেলাধুলা
স্পোর্টস ডেস্ক: আরো একটি নতুন রেকর্ডের হাতছানি লিওনেল মেসির সামনে দাঁড়িয়ে। স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে রায়ো ভ্যালকানোর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচে হ্যাট্রিক করলেই স্প্যানিশ লা-লিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় তেলমো জারার পাশে নাম লিখিয়ে ফেলবেন আর্জেন্টাইন কিংবদন্তি।
স্প্যানিশ লিগে তেলমো জারার ৬০ বছরের পুরনো ২৫১ গোলের রেকর্ড এখনও অধর। এই মুহূর্তে লা লিগায় ২৪৮ গোলের মালিক মেসি। তেলমো জারাকে ধরতে হলে আর মাত্র তিনটি গোল করতে হবে বিশ্বফুটবলের যুবরাজকে।
এদিনের ম্যাচে চেনা ছন্দে থাকলেই রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। রায়োর বিরুদ্ধে শেষ সাক্ষাতে জোড়া গোল করেছিলেন বার্সেলোনার এই তারকা। ফলে আজ হ্যাট্রিক করা অসম্ভব কিছু নয় মেসির কাছে। এর আগে মেসি লা লিগার গোল সংখ্যায় হুগো সানচেজ, রাউল গঞ্জালেজ, আলফ্রেডো ডি স্টেফানোর মত কিংবদন্তিদের পেছনে ফেলেছেন।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য স্ট্যান্ডবাই রাখা বিমান থেকে সন্দেহজনক ‘গ্রেনেড’ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার জেদ্দায় তল্লাশি চালিয়ে বিমানের বিজনেস ক্লাস থেকে ‘গ্রেনেড’টি উদ্ধার করা হলেও আজ শনিবার এ ঘটনা প্রকাশ হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে।
ভারতীয় গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বিমানটি পরীক্ষার পর তা কালিকটে ফিরিয়ে আনা হতে পারে।
প্রধানমন্ত্রীর আমেরিকা সফর উপলক্ষে নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি বিকল্প হিসেবে রাখা ছিল। কিন্তু নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে পাঁচদিনের সফরে স্ট্যান্ডবাই বিমানটিতে যাননি। ফলে নিয়মিত ফ্লাইটে বিমানটি শুক্রবার জেদ্দায় পৌঁছায়।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিমানের মধ্যে সন্দেহজনক একটি বস্তু পাওয়া গিয়েছে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে মন্ত্রীদের আচরণবিধি প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন।
তিনি বলেন,মন্ত্রীরা মাঝে মধ্যে এমন সব বক্তব্য দেন যাতে প্রধানমন্ত্রী,
সরকারসহ জাতিকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এর থেকে বাঁচার উপায় হিসেবে
মন্ত্রীদের জন্য আচরণবিধি প্রণয়ন (কোড অব কন্ডাক্ট) করা যায় কি না তা ভেবে
দেখতে হবে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সব কিছু নিয়ন্ত্রণের বিধি থাকে। বিচারকদেরও কোড অব কন্ডাক্ট রয়েছে। একজন মন্ত্রী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। তার আচরণ অনুসরণীয় হতে হয়। তার পদের রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব রয়েছে। তারা যা ইচ্ছা বলতে পারেন না। যে কোনো আচরণ করতে পারেন না।
ভারত ও যুক্তরাষ্ট্রে এ ধরনের আচরণবিধি রয়েছে বলেও জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মুনীর চৌধুরী। অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী এতে বক্তব্য দেন।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী শনিবার তফসিলি ব্যাংকগুলোর বেশ কিছু শাখা খোলা ছিল। লেনদেন না হলেও নিয়ম রক্ষার স্বার্থেই এদিন ব্যাংক খোলা ছিল।
ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলে ব্যাংকগুলোর বিভিন্ন শাখা ঘুরে দেখা যায়, এদিন গ্রাহক উপস্থিতি ছিল হাতেগোনা। আর ব্যাংকের অন্যান্য বিভাগ বন্ধ থাকলেও শুধুমাত্র ক্যাশ বিভাগ চালু ছিল।
এই বিষয়ে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের প্রধান শাখার অপারেশন ম্যানাজার ইউসুফ সোলাইমান রাসেল বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার মানতেই ব্যাংক খোলা রয়েছে। তবে গ্রাহক উপস্থিতি খুবই কম।
আর নাম প্রকাশ না করার শর্তে প্রিমিয়ার ব্যাংকের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেই খালাশ। আর নিজেরা ছুটি কাটাচ্ছেন। বিশেষ দিনে অফিস করতে আমাদের ‘সম্মানজনক’ ভাতা দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। অথচ ব্যাংক আমাদের ২০০ টাকা করে দেয়। ভাতার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট নির্দেশনা থাকা উচিত।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উড়িষ্যায় এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত ও আহত হয়েছেন আরো ৪০ জন।
শুক্রবার রাজ্যের নবরাঙ্গাপুর জেলার ঝাড়িগাও এলাকার কাছে যাত্রীবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গায়ে ধাক্কা খেলে ওই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করক হচ্ছে কেননা আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর।গাড়িতে সবমিলিয়ে ৫০ জনের বেশি যাত্রী ছিল। তারা দাবুগাও থেকে চান্দাহান্দি যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়ে। গাড়ির অধিকাংশ যাত্রী ছিল স্থানীয় যাত্রা দলের সদস্য। তারা যাত্রা দেখাতে চান্দাহান্দিতে যাওয়ার পথে ওই দুর্ঘটনার শিকার হন।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: হংকং ‘গণতন্ত্রের দাবিতে’ আন্দোলনরত বিক্ষোভকারীদের সহিংস হামলা চালানো হয়েছে এবং পুলিশ হামলাকারী সন্দেহে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়। গ্রেপ্তারকৃতরা ট্রায়াড বা ‘ত্রয়ী’ গ্যাংএর সদস্য বলে সন্দেহ করছে পুলিশ।
শুক্রবার বিক্ষোভকারী হংকং ছাত্র ফেডারেশনের প্রতিনিধি দল ও সরকারের মধ্যকার এক বৈঠক আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু ফেডারেশনের ওপর হামলার কারণে সৃষ্ট বিশৃঙ্খলায় তা পণ্ড হয়ে গেছে। ছাত্র ফেডারেশন এ ঘটনার জন্যে সরকারকে দুষেছে।
তাদের ভাষ্য, সরকার আলোচনাকে শিকে তুলে রাখার জন্যে তাদের বিরুদ্ধে মাফিয়া লেলিয়ে দিয়েছে। সরকারকেই এ জন্যে দায়ী থাকতে হবে।
আন্দোলনের কেন্দ্রীয় নেতাদেরে একজন বেনি তাই অভিযোগ করেন, পুলিশ তাদের রক্ষায় এগিয়ে না এসে নিরব ভূমিকা পালন করেছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পূর্ব পর্যন্ত তারা সরকারের সঙ্গে আলোচনা মুলতুবি রাখতে চান। সরকারের পক্ষ থেকে এর বিপরীতে কোন মন্তব্য পাওয়া যায়নি।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
জাতীয়
স্থানীয় প্রতিনিধি: দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম মাওয়াঘাটে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক যানবাহন। ফলে ঢাকা-মাওয়া মহাসড়কের
মুন্সীগঞ্জের মাওয়াঘাটে দীর্ঘ আট কিলোমিটার এলাকা জুড়ে যানজট
দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আবদুল আলিম জানান, গতকাল শুক্রবারের তুলনায় আজ শনিবার যানজটের পরিস্থিতি কিছুটা কম হলেও পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন সংখ্যা ৭ শতাধিক ছাড়িয়ে যাবে।
ঈদ ও পূজার টানা ছুটিতে রাজধানী ছেড়ে আসা ঘরমুখো যাত্রীরা গ্রামের পানে ছুটছেন। এতে যাত্রী ও যানবাহনের বেশ চাপ পড়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন শতাধিক লোক। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ১০ জনকে সিলেট ও ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের শাহপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে মোফাজ্জেম মিয়ার সঙ্গে একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সায়েদ আলীর মধ্যে ঝগড়া হয়। এর জের হিসেবে শনিবার সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে গুলিবিদ্ধসহ শতাধিক লোকজন আহত হয়। গুলিবিদ্ধ ১০ জনকে সিলেট ও ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবার দুই পক্ষ ওই হাসপাতালে ভাঙচুর চালায়।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের কদ্দুছ আলীর ছেলে আরিফ মিয়াকে (২০) আটক করে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ শনিবার এ উপলক্ষে এক বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
বাণীতে তিনি বলেছেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।
তিনি আরো বলেন, ‘দেশে এক ভয়ঙ্কর নৈরাজ্য চলছে। মানুষের জান, সহায়-সম্পদের কোনো নিরাপত্তা নেই। দেশের বর্তমান অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভারে উপভোগ করা সম্ভব হবে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।সবাইকে ঈদের আনন্দকে একসাথে ভাগ করে নিতে হবে এক কাতারে মিলে।’
Posted by
Unknown
|
|
Posted in
দুর্ঘটনা
,
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগ পাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়েছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুবায়দুল আলম জানান, চট্রগাম থেকে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের পাগলা পীর এলাকায় যাচ্ছিল। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগ পাড়া এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ জন গার্মেন্টস কর্মী আহত হয়।
আহতদেরকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। আহতরা চট্রগামের কর্ণফুলী এলাকার একটি তৈরি পোশাক কারখানার কর্মী। ঈদের ছুটি কাটাতে তারা তাদের গ্রামের বাড়ি যাচ্ছিল।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঈদকে সামনে রেখে সারাদেশে ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি চলছে।
আজ শনিবার সকালে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সারাদেশে চুরি-ডাকাতি, রাহাজানী মহামারি আকার ধারন করেছে।
রুহুল কবির রিজভী বলেন, রাজশাহীতে এ কে ৪৭ রাইফেল দিয়ে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বিএনপির এক নেতাকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। আমরা বেশ কিছু দিন ধরেই দেখছি আওয়ামী লীগ বিএনপির কর্মসূচিকে সামনে রেখে কিভাবে টার্গেট প্রাকটিস করছে।
দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য বিএনপির আন্দোলন কঠোরভাবে দমন করা হবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে পরিপ্রেক্ষিতে তিনি বলেন, শান্তির যদি এই নমুনা হয় তাহলে কঠোরভাবে আন্দোলন দমানোর ভয়াবহতা কি হবে? তা সহজে বুঝা যায়। বর্তমানে তিনি দেশে যে রক্তপাতের দৃষ্টান্ত স্থাপন করেছেন তাতে টিক্কা খানের পরেই ইতিহাসে তার স্থান হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী-খান সোহেল, যুব দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা কারগারে এক কয়েদি আত্মহত্যা করেছেন।
আজ সকাল ৯টার দিকে কারা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আব্দুল করিম (৭৫) নামের ওই কয়েদি পরনের লুঙ্গি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারগারের তত্ত্বাবধায়ক গিয়াস উদ্দিন জানান, নাসিরনগরের পূর্বভাগ গ্রামের আব্দুল করিম বিচারাধীন একটি হত্যা মামলায় কারা অন্তরীণ ছিলেন। ৩০ সেপ্টেম্বর জেলা জজ আদালত তাকে কারাগারে পাঠায়।
শুক্রবার বমি ভাব ও গ্যাস্ট্রিক সমস্যার কারণে তাকে কারা হাসপাতালে রাখা হয়।নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গিয়াস উদ্দিন।
Posted by
Unknown
|
|
Posted in
দুর্ঘটনা
,
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার সূত্রাপুর থানার নারিন্দায় ছয় তলা থেকে পড়ে শারমিন জাহান মুমু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মায়ের সাথে ছয় তলা ভবনের ছাদে কাপড় শুকাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায় শারমিন। ঘটনাস্থলেই মারা যায় সে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের মামা মোহাম্মদ মোশররফ হোসেন বলেন, শনিবার সকাল ৮ টার দিকে মুমু তার মায়ের সাথে ৬ তলা ভবনের ছাদে কাপড় শুকাতে যায়। ওই সময়ে সে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল পৌঁনে ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আইন ও আদালত
স্থানীয় প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রায়পুর পৌর ছাত্র শিবিরের সভাপতি এমরান হোসেন পরানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে রায়পুরের কেরোয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
রায়পুর থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এমরানকে গ্রেফতার করা হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: টেকনাফের নাফ নদী থেকে এক লাখ ২১ হাজার বড়ি ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোর ৫টার দিকে নাফ নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
১৭ বিজিবি কর্নেল আবু-যার-আল জাহিদ জানান, ভোরে মিয়ানমার ও টেকনাফের মাঝামাঝি স্থানে ৪-নাম্বর স্লুইসগেট সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে এক লাখ ২১ হাজার বড়ি ইয়াবা জব্দ করা হয়েছে।
এই ইয়াবার অনুমানিক মূল্য প্রায় পৌনে চার কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
,
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার শহরের মানিকপুর এলাকায় প্রতিপক্ষের গুলিতে যুবলীগকর্মী অঙ্কন (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। দলীয় নেতার ফ্যাস্টুন কেটে ফেলাকে কেন্দ্র করে শুক্রবার রাত ১১টার দিকে জেনারেল হাসপাতাল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়ার পর অবস্থার বেগতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধায় শহরের জেলা প্রশাসক কার্যালয়ের কিছুটা অদূরে গণপূর্ত ভবনের সামনে মুন্সীগঞ্জ-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের ঈদ শুভেচ্ছার ফ্যাস্টুন কেটে ফেলা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ১১টার দিকে যুবলীগকর্মী অঙ্কন শহরের মানিকপুরস্থ নিজ বাসা থেকে বের হলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপরই প্রতিপক্ষরা অঙ্কনকে গুলি করে। প্রতিপক্ষরা যুবলীগ ও ছাত্রলীগকর্মী বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে সুইডেন।

সুইডেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্টিফ্যান লফভেন সংসদে তার উদ্বোধনী বক্তৃতায় এ কথা জানিয়েছেন। লফভেন আরও বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের একমাত্র উপায় হলো দুই দেশের স্বীকৃতি। আন্তর্জাতিক আইন অনুযায়ী আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয়া উচিৎ।
আর এর মধ্য দিয়ে প্রথম কোনো ইউরোপীয় দেশ স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে। তবে কবে নাগাদ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে সুইডেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি লফভেন।
১৯৬৭ সালের পর থেকে ইজরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি বহুদিন ধরেই জানিয়ে আসছেন ফিলিস্তিনিরা।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বেনগাজিতে সশস্ত্র সংঘর্ষে ১২ সেনা সদস্য নিহত ও ৪৫ জন আহত হয়েছেন ।
শুক্রবার বেনগাজি বিমানবন্দরের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার দেশটির ইসলামপন্থী দল নতুন করে বেনগাজির বিমানবন্দরে হামলা চালায়। বন্দরনগরী বেনগাজির সর্বশেষ সরকারি ঘাঁটি ওই বিমানবন্দর।
ইসলামপন্থীরা এরইমধ্যে বেনগাজির বেশ কয়েকটি সেনাঘাঁটির দখল নিয়েছে।
সাবেক জেনারেল খালিফা হাফতারের ব্রিগেডের সঙ্গে বিশেষ সেনাবাহিনী ইসলামপন্থীদের দমনে সেখানে লড়াই করে যাচ্ছে। এসব ইসলামপন্থীদের আনসার আল-শারিয়াও আছে। ২০১২ সালে লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হত্যাকাণ্ডের জন্য আনসার আল-শারিয়াকে দায়িী করে আসছে ওয়াশিংটন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
দুর্ঘটনা
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রাম একটি কাভার্ড ভ্যানের সঙ্গে টেম্পুর সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার রাতে নগরীর বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সাগর (১৮)। তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায়। আহতরা হলো, পারভীন (২৪) ও নিবারণ (৩০)। তাদের দুইজনেরই বাসা নগরীর ইপিজেড এলাকায়।
পুলিশ জানায়, ‘বড়তাকিয়া’ নামের ওই টেম্পুর যাত্রীরা নগরীর ইপিজেড এলাকা থেকে
আগ্রাবাদের
গোসাইলডাঙ্গায় পূজা মণ্ডপ দেখতে গিয়েছিল। মণ্ডপ থেকে বাসায় ফেরার পথে
তারা দুর্ঘটনার স্বীকার হন। দুর্ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার করে রাত দেড়টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুইজন হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
Posted by
Unknown
|
|
Posted in
দুর্ঘটনা
,
ব্রেকিং নিউজ
স্থানীয় প্রতিনিধি: ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে দুটি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মড়াসড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) খোন্দকার ফরিদুল ইসলাম।
বিস্তারিত আসছে…
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিবেদক: ইলিশ রক্ষা আইন অনুযায়ী আগামী রবিবার থেকে ১১ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ সংক্রান্ত একটি আদেশ ইতোমধ্যে জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১১ সালের সংশোধিত মৎস্য আইন অনুযায়ী আশ্বিন মাসের ভরা পূর্ণিমার দিন ও এর আগের ও পরের পাঁচ দিনসহ মোট ১১ দিন সব ধরনের ইলিশ মাছ ধরা ও পরিবহন, বিপণন ও মজুত করা নিষিদ্ধ। সংশোধিত আইন অনুযায়ী, প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার দিনক্ষণ অনুযায়ী এই নিষেধাজ্ঞার দিন নির্ধারিত হবে। সংশোধিত আইনে, নিষেধাজ্ঞাকালীন এসব কর্মকান্ডে জন্য আটক ব্যক্তিকে এক থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদ- ও কমপক্ষে এক হাজার টাকা জরিমানার বিধান রাখা রয়েছে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: অ্যালেন হেনিং নামে আরেক ব্রিটিশ নাগরিকের শিরোচ্ছেদের ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা।

শুক্রবার প্রকাশিত ওই ভিডিওর বিশ্বাসযোগ্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে দেখা গেছে অ্যালেন একটি মরুভূমিতে কালো পোশাক পরে হাঁটু গেড়ে বসে
আছেন। পাশেই এক আইএস সদস্য বক্তব্য দিচ্ছেন।
স্যালফোর্ডের ট্যাক্সিচালক অ্যালেন সিরিয়িায় সাহায্যকর্মী হিসেবে কাজ করছিলেন। সেখান থেকে গত বছরের ডিসেম্বরে তিনি অপহৃত হন। পরে আইএসের সদস্যরা তাকে জিম্মি করে।
গতমাসে স্কটল্যান্ডের সাহায্যকর্মী ডেভিড হেইন্সের শিরোচ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস। ওই ভিডিওতেই অ্যালেনের শিরোচ্ছেদের হুমকি দিয়েছিল আইএস।
এর আগে মার্কিন সাংবাদিক জেমস ফোলি ও স্টিফেন সটলোফের শিরোচ্ছেদের ভিডিও প্রকাশ করেছিল আইএস।
পিটার কেসিং নামে এক মার্কিন সাহায্যকর্মীর শিরোচ্ছেদের হুমকির মধ্যদিয়ে ওই ভিডিও শেষ হয়।
এদিকে, পিটারের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, পিটার ইসলাম গ্রহণ করে নিজের নাম আব্দুল রহমান কেসিং রেখেছে।
অন্যদিকে অ্যালেনের শিরোচ্ছেদের ভিডিও প্রকাশের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, এই হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করবে ব্রিটেন।
তিনি আরও বলেন, ‘দুই সন্তানের বাবা ৪৭ বছর বয়সী অ্যালেনকে হত্যা করে আইএস প্রমাণ করল, তারা কতটা বর্বর ও জঘন্য।’ সূত্র : বিবিসি
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক: শাস্ত্রীয় ও তিথির হিসাব মতে নবমী ও দশমী একই দিনে হওয়ায় হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে গতকাল শুক্রবার। আজ শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
শুক্রবার সকাল ৬টা ৫৪ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা শেষ হয়। এরপর সকাল ৮টা ২৩ মিনিটের মধ্যে দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন শেষ করে শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজা।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল দেবনাথ জানান, তিথি অনুযায়ী একই দিনে মহানবমী ও বিজয়া দশমী পরেছে। তবে এতে কোনো সমস্যা নেই। গতকালও দর্শনার্থী ও ভক্তরা সন্ধ্যায় বিভিন্ন পূজা মণ্ডপ দর্শন করেছেন।
তিনি জানান, শনিবার বেলা তিনটার দিকে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে শোভাযাত্রা বের হবে। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বুড়িগঙ্গা তীরে পৌঁছাবে শোভাযাত্রা। এখানেই প্রতিমা বিসর্জন দেয়া হবে।
বৃহস্পতিবার শেষ হয় মহাষ্টমী ও কুমারী পূজা। রামকৃঞ্চ মিশনে সকাল সাড়ে ১০টায় শুরু হয় কুমারী পূজা। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজার মূল লক্ষ্য। গত বুধবার ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শারদীয় এ দুর্গাপূজা শুরু হয়।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আন্তর্জাতিক
,
শীর্ষ সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাটনায় দুর্গাপূজা দেখতে হাজার হাজার মানুষ জড়ো হলে পদদলিত হয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয় গান্ধী ময়দানে অনুষ্ঠিত দুর্গাপূজা দেখতে হাজার হাজার মানুষ জড়ো হলে এ ঘটনা ঘটে। এদের মধ্যে ২৫ জনই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছেন বেশকিছু লোক। আহতদের পাটনা মেডিকেল কলেছে ভর্তি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্গাপূজার বিজয়া দশমী শুক্রবার। এ উপলক্ষে গান্ধী ময়দানে লোক সমাগম বাড়তে থাকে। গুজব ছড়িয়ে পড়ায় হুড়োহুড়িতে লোকজন পদদলিত হন।
বিজেপির স্থানীয় সংসদ সদস্য রাম কৃপাল যাদব গণমাধ্যমকে বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে এমন গুজবে সবাই পূজার স্থান ছেড়ে যেতে চাইলে হুড়োহুড়ি শুরু হয় এবং হতাহতের ঘটনা ঘটে।’
পাটনার সবচেয়ে বড় পূজা অনুষ্ঠিত হয় গান্ধী ময়দানে। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে।