Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

‘ধর্ম যার যার উৎসব সবার'

স্থানীয় প্রতিনিধি: বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ বলেছেন, ‘ধর্ম যার যার উৎসব সবার, এ কথাটি মনে রেখে আমরা দেশটাকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারি'।

আজ শনিবার দুপুরে ময়মনসিংহের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে রওশন এরশাদ এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। এ কথাটি মনে রেখে আমরা দেশটাকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারি। প্রতিবারই মা দুর্গা যে বাণী দিয়ে যান, যে বাণীর পথ ধরে সম্মিলিত শক্তির মাধ্যমে আমরা অশুভ শক্তিকে বিনাশ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার দেশ গড়ার। তার সুযোগ্য কন্যা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি, অবশ্যই দেশের উন্নতি হবে, দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাবে।’
 
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তি, ফখরুল ইমাম, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব সাহা রায়, সাংগঠনিক সম্পাদক শংকর সাহা প্রমুখ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৪:১৪ PM . বিভাগঃ .

0 comments for " ‘ধর্ম যার যার উৎসব সবার' "

Leave a reply

    আর্কাইভ