প্রকাশকালঃ
শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
রবিবার থেকে ১১ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: ইলিশ রক্ষা আইন অনুযায়ী আগামী রবিবার থেকে ১১ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ সংক্রান্ত একটি আদেশ ইতোমধ্যে জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১১ সালের সংশোধিত মৎস্য আইন অনুযায়ী আশ্বিন মাসের ভরা পূর্ণিমার দিন ও এর আগের ও পরের পাঁচ দিনসহ মোট ১১ দিন সব ধরনের ইলিশ মাছ ধরা ও পরিবহন, বিপণন ও মজুত করা নিষিদ্ধ। সংশোধিত আইন অনুযায়ী, প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার দিনক্ষণ অনুযায়ী এই নিষেধাজ্ঞার দিন নির্ধারিত হবে। সংশোধিত আইনে, নিষেধাজ্ঞাকালীন এসব কর্মকান্ডে জন্য আটক ব্যক্তিকে এক থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদ- ও কমপক্ষে এক হাজার টাকা জরিমানার বিধান রাখা রয়েছে।