Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

নদীতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

স্থানীয় প্রতিনিধি: শনিবার বেলা ১২টার দিকে গোসল করতে গিয়ে বগুড়ার করতোয়া নদীতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- আবু বক্কর সিদ্দিক পাভেল (১৩) ও মুহাইমিনুল ইসলাম অনিক (১৫)। পাভেল অষ্টম শ্রেণীর ছাত্র  ও অনিক নমব শ্রেণীর ছাত্র। 

স্থানীয়রা জানান, পাভেল ও অনিক বেলা ১২টার দিকে পাড়ার ছেলেদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সময় পানিতে ডুবে যেতে থাকা পাভেল ও অনিক একে অপরকে বাঁচানোর চেষ্টা করছিল। এতে দু’জনই পানিতে ডুবে যায়।

অন্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকৎসকরা মৃত ঘোষণা করে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:২৫ PM . বিভাগঃ .

0 comments for " নদীতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু "

Leave a reply

    আর্কাইভ