Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

লোহাগাড়ায় অস্ত্রসহ ৮ শিবির কর্মী আটক

স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকা থেকে ৮ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, ৫ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেল ৫টার দিকে লোহাগাড়া পূর্ব শাখা শিবিরের কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- তানভীর আহমেদ, সাইদুল আলম, মো. আইয়ূব, রিদুয়ানুল ইসলাম, সাইফুল ইসলাম, তাজুল ইসলাম ও নাজিম উদ্দিন।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, ‘শিবিরের কার্যলয়ে বসে তারা নাশকতার পরিকল্পনা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৮ শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা বিভিন্ন সময়ে নাশকতার সাতে জড়িত ছিল। এসময় সেখান থেকে অস্ত্র, গুলি ও জিহাদি বই উদ্ধার করা হয়।’

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:২০ AM . বিভাগঃ .

0 comments for " লোহাগাড়ায় অস্ত্রসহ ৮ শিবির কর্মী আটক "

Leave a reply

    আর্কাইভ