Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

ঈদ-উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির বানী


অনলাইন ডেস্ক: আগামী ০৬ অক্টোবর পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বানী দিয়েছেন। ঈদুল আজহা সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক তা কামনা করে তিনি সবাইকে ঈদ মোবারক জানান। আজ শনিবার তিনি এ বানী দেন। পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি।

পরমত সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি ও সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব উল্লেখ করে আবদুল হামিদ বলেন, এ জন্য প্রয়োজন ‘জাতিতে-জাতিতে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসা। আর ঈদুল আজহার মর্মবাণী আমাদের সেই শিক্ষাই দেয়।’

রাষ্ট্রপতি বলেন, ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য ও ভালোবাসার এক অনুপম নিদর্শন।

রাষ্ট্রপতি আরও বলেন, মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে গভীর আনুগত্য ও ভক্তি প্রদর্শন করেছেন তা বিশ্ব ইতিহাসে অতুলনীয়। সমগ্র বিশ্ববাসীর কাছে এ ত্যাগ চির সমুজ্জ্বল ও অনুকরণীয় হয়ে থাকবে। সূত্রঃ বাসস।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:১৫ PM . বিভাগঃ , .

0 comments for " ঈদ-উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির বানী "

Leave a reply

    আর্কাইভ