Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

মুন্সীগঞ্জে যুবলীগকর্মী গুলিবিদ্ধ

স্থানীয় প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার শহরের মানিকপুর এলাকায় প্রতিপক্ষের গুলিতে যুবলীগকর্মী অঙ্কন (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। দলীয় নেতার ফ্যাস্টুন কেটে ফেলাকে কেন্দ্র করে শুক্রবার রাত ১১টার দিকে জেনারেল হাসপাতাল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

 মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়ার পর অবস্থার বেগতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধায় শহরের জেলা প্রশাসক কার্যালয়ের কিছুটা অদূরে গণপূর্ত ভবনের সামনে মুন্সীগঞ্জ-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের ঈদ শুভেচ্ছার ফ্যাস্টুন কেটে ফেলা হয়। 

এ ঘটনাকে কেন্দ্র করে  শুক্রবার রাত ১১টার দিকে যুবলীগকর্মী অঙ্কন শহরের মানিকপুরস্থ নিজ বাসা থেকে বের হলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপরই প্রতিপক্ষরা অঙ্কনকে গুলি করে। প্রতিপক্ষরা যুবলীগ ও ছাত্রলীগকর্মী বলে জানা গেছে।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:৪২ AM . বিভাগঃ , .

0 comments for " মুন্সীগঞ্জে যুবলীগকর্মী গুলিবিদ্ধ "

Leave a reply

    আর্কাইভ