প্রকাশকালঃ
শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
পূজা মণ্ডপে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩৫
স্থানীয় প্রতিনিধি: শনিবার বিকেল ৪টার দিকে দুই পূজা মণ্ডপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তানোর উপজেলা সদরে শিবতলা কেন্দ্রীয় মন্দির ও গোল্লাপাড়া বাজার মন্দিরের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোল্লাপাড়া বাজার মন্দিরের লোকজন প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিলেন। এ সময় মাতাল অবস্থায় থাকা পাশের শিবতলা কেন্দ্রীয় মন্দিরের লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গোল্লাপাড়া বাজার মন্দিরের প্রতিমা বিসর্জন দিতে যাওয়া কালু হাওলাদার মাথায় আঘাত লেগে আহত হন।
এর জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে শিবতলা কেন্দ্রীয় মন্দিরের সাগর কুমার অধিকারী, সুজন দাস, সম্রাট, প্রদীপ. বিশ্বনাথসহ কমপক্ষে ১৫ জন আহত হন। এছাড়া প্রতিপক্ষের নিদুল কুমার ঘোষ, বাঁধন বিশ্বাস, পঙ্কজ হালদার, সুখেন হালদার, পলাশ কুমার, শিমুল কুমারসহ ২০ জন আহত হন। আহতদের তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
