প্রকাশকালঃ
শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বিএনপির কারনে ট্রেনের শিডিউল বিপর্যয়: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কারনে ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শিডিউল বিপর্যয়ে বিএনপিকে দোষ দিয় মন্ত্রী বলেন, শিডিউল বিপর্যয় সবসময় ঘটে না। কিছু সময় ঘটে। তার মূল কারণ হচ্ছে, বিএনপির আমলে রেলপথ উন্নত হয়নি। কোনোরকম সংস্কার করা হয়নি। জরাজীর্ণ অবস্থায় ছিল বাংলাদেশের রেলপথ। আজ শনিবার বিকেলে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, আমরা অনেক রেলপথ সংস্কার করেছি। নতুন রেললাইন করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর কথায় আমরা যাত্রীদের রেলপথে সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
মন্ত্রী আরও বলেন, জীর্ণশীর্ণ রেললাইনে যাতে গতি কমিয়ে ট্রেন চালানো হয় আমরা তার নির্দেশ দিয়েছি। আগামী দুই বছরের মধ্যে দেশে কোনো জীর্ণশীর্ণ রেললাইন থাকবে না। আমরা সেগুলো সংস্কার করবো। সংস্কার শেষ হলে আর শিডিউল বিপর্যয় হবে না। শিডিউল বিপর্যয়ের জন্য মন্ত্রী অতিরিক্তি যাত্রীর চাপকেও দায়ী করেন।
