Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫

স্থানীয় প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগ পাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়েছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।


গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুবায়দুল আলম জানান, চট্রগাম থেকে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের পাগলা পীর এলাকায় যাচ্ছিল। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগ পাড়া এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ জন গার্মেন্টস কর্মী আহত হয়। 

আহতদেরকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। আহতরা চট্রগামের কর্ণফুলী এলাকার একটি তৈরি পোশাক কারখানার কর্মী। ঈদের ছুটি কাটাতে তারা তাদের গ্রামের বাড়ি যাচ্ছিল।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:৪২ PM . বিভাগঃ , .

0 comments for " যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫ "

Leave a reply

    আর্কাইভ