Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

মোবাইল চার্জ হবে পানি দিয়ে

Posted by Unknown | মঙ্গলবার, ৭ মে, ২০১৩ | Posted in


মোবাইল ফোনে চার্জ নিয়ে উদ্বিগ্ন থাকার দিন শেষ হয়ে আসছে। বিদ্যুৎ না থাকলেও কোনো সমস্যায় পড়তে হবে না।
পানিতেই চলবে মোবাইল চার্জহাতের কাছের নল-ডোবা-পুকুর কিংবা নদীর পানি ব্যবহার করতে পারবেন মোবাইল চার্জ করার জন্য, সেদিন আর খুব বেশি দূরে নয়।

সুইডেনের স্টকহোমে কেটিএইচ রয়াল ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা এমন চার্জার তৈরি করেছেন,যেটিতে পানি দিলেই কাজ করবে।সে পানি সামান্য ময়লাযুক্ত হলেও সমস্যা নেই।
মাইক্রোফয়েল সেল প্রযুক্তিতে তৈরি চার্জার ‘এমওয়াইএফসি পাওয়ারট্রেক’ পানি পেলে ৩ ওয়াট ব্যাটারি রিচার্জ করতে পারবে।গবেষক অ্যান্ডারস লুনডব্ল্যাড বলেন,চার্জারের অভ্যন্তরে
ধাতব ডিস্কে পানি পড়লেই হাইড্রোজেন গ্যাস বের হবে। অক্সিজেনের সঙ্গে তা মিশে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করবে। এতেই চার্জ হবে ব্যাটারি।

এ প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে ল্যাপটপ চালানো নিয়ে সমস্যাও দূর করা যাবে। খবর সায়েন্স ডেইলি অনলাইনের।




কালকের ম্যাচ জিতলেই সিরিজ জিতবে বাংলাদেশ

Posted by Unknown | | Posted in


স্পোর্টন ডেস্ক : ২০০৯ সালে ২ বার ঘটেছে একই ঘটনা। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে শ্রীলংকার সঙ্গে খেলেছে ফাইনাল, আবার হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে জিম্বাবুয়ের বিপক্ষে ট্রফি জিতেছে বাংলাদেশ সেবার। সেই ২টি সিরিজ হোমে। ২০০৫ এ ০-২এ পিছিয়ে পড়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-২এ
 সিরিজ জয়ের অতীতও আছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে ১২টি সিরিজের ৭টিতে বাংলাদেশ জিতেছে, এই ৭টি সিরিজের ২টি সিরিজ বাদ দিলে প্রতিটিতেই শেষ ম্যাচ পরিণত হয়েছে ফাইনালে।
 তবে ২০০৯ এ সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয়টি বুলাওয়েতে, টানা তিন ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিশ্চিত করে ৪র্থ ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। ৫ম ম্যাচে স্বরূপে ফিরেছে বাংলাদেশ।

 তবে লাকি ভেন্যুতে টানা ৫ ম্যাচ জিতে গত পরশুর হার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে বাংলাদেশকে। ঠিক ২০০৪ সালে হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজের মতো ¯ড়বায়ুচাপে এখন বাংলাদেশ দল। আগামীকাল অলিখিত ফাইনালের আগে তাই অনেক অংক কষতে হচ্ছে বাংলাদেশ দলকে। টানা ২ ম্যাচে টসে হেরে প্রত্যাশিত ব্যাটিংয়ে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বুলাওয়ে স্পোর্টস ক্লাবের মাঠে এপ্রিল মে মাসের উইকেট ধাধায় ফেলে, তা মনে করছেন আশরাফুল- ‘এর আগে বুলাওয়েতে যেসব উইকেটে খেলেছি, সেই উইকেটের সঙ্গে মিল নেই এখনকার উইকেটের। উইকেটে ঘাস আছে একটু বেশি। স্পিন হচ্ছে না।’ উইকেট নিয়ে একই ধরনের ধারণা পোষণ করছেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্র্যান্ডন টেলর- ‘উইকেটের পেছনে থেকে যা দেখছি, তাতে মনে হয় না কোন সিম মুভমেন্ট আছে। শুরুতে অবশ্য কিছুটা সুইং পায়, প্রথম ১০ ওভার কোনমতে দেখেশুনে পার করার কথা বলেছি ছেলেদের। দিনের অন্যসময় একই ধরনের পিচ থাকে। স্পিন খুব সামান্যই ধরে এখানে। বলতে পারেন, দারুণ ব্যাটিং উইকেট এটি।’ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পর পর ২ ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে রানের জন্য ভুগেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শুরুতে রানের জন্য ভুগলেও ৬৫ রানের ওপেনিং পার্টনারশিপের সুবাদে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ দিতে পেরেছে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রথম ১০ ওভারে ২৯/২ স্কোর চ্যালেঞ্জিং স্কোরের প্রতিবন্ধকতা তৈরি করেছে। পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং বোলিং করতে না পারায় চটেছেন বাংলাদেশ 
কোচ শেন জার্গেনসেন। টেলিফোনে এ তথ্য দিয়েছেন টিম ম্যানেজার তানজীব আহসান সাদ- ‘শুরুতে পিচ ভেজা থাকে, পরে উইকেট শুকনো হয়ে যায়। এমন পিচে প্রথম ম্যাচে যেভাবে টপ অর্ডাররা ব্যাটিং করেছে, সেভাবে ব্যাটিংয়ের নির্দেশনা ছিল কোচের। পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারায় তাই কোচ অসন্তুষ্ট।’

শুরুতে অনিয়ন্ত্রিত বোলিংও এই ম্যাচে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে, টিম মিটিংয়ে সেটাই বলেছেন কোচ। 
এদিকে আম্পায়ারের বাজে সিদ্ধান্ত বার বার ভোগাচ্ছে বাংলাদেশ দলকে, গত ম্যাচে তিন তিনটি বাজে আউটের সিদ্ধান্তে আশরাফুল, মুশফিকুর এবং সাকিবকে ফিরিয়ে দেয়ায় ম্যাচ শেষে ক্যাপ্টেনস রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে বাংলাদেশ দলের পক্ষ থেকে।তবে ইনসাইড এজ হয়ে উতসিয়ার বলে এলবিডব্লিউর আপিলে জিম্বাবুয়ে আম্পায়ার ওয়েন চিরুম্বে সাড়া দেয়ায় তাৎক্ষণিকভাবে মনঃক্ষুণড়ব হয়ে পিচের উপর সজোরে ব্যাট দিয়ে আঘাত করায় সাকিবকে অর্থদ-ে দ-িত করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ব্যাট দিয়ে পিচের উপর আঘাত করার সময় পায়ে আঘাত পেতে পারতেন জিম্বাবুয়ে অধিনায়ক টেলর, তাৎক্ষণিকভাবে তার জন্য ক্ষমা চেয়েছেন সাকিব। কিন্তু তাতেও কাজ হয়নি, লেভেল টু অপরাধে (২.২.১) ৭৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়া হয়েছে সাকিবের। ম্যাচ রেফারির দৃষ্টিতে গুরুতর অপরাধ করেছেন সাকিব-
 ‘একজন সিনিয়র ক্রিকেটার এবং সাবেক অধিনায়কের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয় কারো। আম্পায়ার একবার আঙুল তুললে কোন ধরনের আবেগ না দেখিয়ে মাঠ ছাড়তে হয় ক্রিকেটারকে। এটাই নিয়ম।’ এদিকে শ্লো ওভার রেটের জন্য জিম্বাবুয়ে অধিনায়ক টেলরের ২০ শতাংশ ম্যাচ ফি এবং পুরো দলের ১০ শতাংশ ম্যাচ ফি কর্তন করেছেন ম্যাচ রেফারি।



সর্বজিৎ সিং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’র কর্মকর্তা ছিলেন

Posted by Unknown | | Posted in


পাকিস্তানের কারাগারে হামলায় নিহত ভারতীয় নাগরিক সর্বজিৎ সিং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’র কর্মকর্তা ছিলেন। সম্প্রতি ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এক বিশেষ সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
এক প্রতিবেদনে বলা হয়, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংসের (র’) একটি বিশেষ অভিযানের দায়িত্ব দিয়ে সর্বজিৎকে ১৯৯০ সালে পাকিস্তান পাঠানো হয়।

তাকে দেওয়া বিশেষ অভিযানও তিনি সম্পন্ন করেছিলেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, পালানোর সময় তিনি ধরা পড়েন।
 সর্বজিতের মামলা পরিচালনাকারী একজন গোয়েন্দা কর্মকর্তা এ তথ্যের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ১৯৯০ সালের মধ্যভাগে পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা বাহিনী পরিচালিত অন্য অভিযানের মধ্যে একটি ছিল সরবজিতের দায়িত্বে।

তিনি আরও জানান, সে সময় পরিচালিত কিছু অভিযান ব্যর্থ হয়েছিল। এরকম একটি অভিযানের জন্যই সর্বজিৎ ও তার পরিবারকে চরম মূল্য দিতে হয়েছে। শুধু প্রতিষ্ঠান এ ব্যর্থতার জন্য দায়ী নয়, ব্যক্তিগত বাহাদুরি দেখাতে গিয়েও গোয়েন্দারা বিপদে পড়ে।

 তিনি আরও বলেন, এ ধরনের অভিযানে ধরা পড়ে যাওয়া ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়। ক্ষতিপূরণ নির্ভর করবে তাদের অভিযানের গুরুত্বের ওপর। সর্বজিতের পরিবারও ক্ষতিপূরণ পাবে।
 সর্বজিতের বোন দলবির কাউরের রাজনৈতিক অবস্থার কারণে তার শেষকৃত্যও রাষ্ট্রীয় মর্যাদায় করা হয়েছে। অনেক ক্ষেত্রে এ ধরনের গোয়েন্দারা কিছুই পান না। পাওনা আদায়ের জন্য ‘র’র বিরুদ্ধে আদালতে লড়ার ইতিহাসও রয়েছে।




নারায়নগঞ্জে মারা গেছেন অহত বিজিবি সদস্য

Posted by Unknown | | Posted in


নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে আহত বিজিবি সদস্য লাবলু (৩০), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোজাম্মেল হক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লাভলু মারা যান। তাকে সোমবার সকাল ১১টার দিকে হাসপাতালে আনা হয় । ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

পুরো ৬০ ট্রাক ধ্বংসাবশেষ সরিয়েছিল ঢাকা সিটি করপোরেশন

Posted by Unknown | | Posted in



ভোর চারটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সময়ের হিসাবে পুরো ৬০ ট্রাক ধ্বংসাবশেষ সরিয়েছিল ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। কিন্তু তখনো মতিঝিলের শাপলা চত্বর ও আশপাশের বড় এলাহেফাজতে ইসলামের কর্মীদের তাণ্ডবের চিহ্ন ছিল স্পষ্ট। 
গতকাল সোমবার সকালে পোড়া বইয়ের স্তূপ, জ্বালিয়ে দেওয়া গাড়ির গনগনে অঙ্গার, ভেঙে ফেলা সড়ক বিভাজক আর উপড়ানো গাছসহ অনেক কিছু আগের দিনের ধ্বংসযজ্ঞের সাক্ষ্য দিচ্ছিল। 
রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুলের সড়কগুলোকে চলাচল উপযোগী করতে ডিসিসি গতকাল হাজারের বেশি কর্মী নিয়ে নামে। ডিসিসি জানিয়েছে, প্রাথমিক হিসাবে তাদের পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে যে ধ্বংসযজ্ঞ চলে, তাতে ভেঙে ফেলা হয়েছে সড়ক বিভাজক, ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল, তুলে ফেলা হয়েছে ফুটপাতের কংক্রিটের চাঁই, ইটের গাঁথুনি, কেটে ফেলা হয়েছে শতাধিক গাছ। 
স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম সরেজমিনে ডিসিসির পরিচ্ছন্নতা কর্মকাণ্ড পরিচালনা করেন। সিটি করপোরেশনের সম্পদ বিনষ্টের অভিযোগে মামলা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। 
গতকাল দুপুর পর্যন্ত রাস্তার একদিক বন্ধ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালানো হয়। ডিসিসির ট্রাকে প্রচুর বাঁশ, লাঠি, ইট, ভাঙা কাচ ও পুড়ে যাওয়া সম্পদ তুলতে দেখা যায়। 
ডিসিসি দক্ষিণের প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম রাত নয়টায় বি২৪নিউজ.কম কে বলেন, তখন পর্যন্ত ১০০ ট্রাক ধ্বংসাবশেষ অপসারণ করা হয়েছে। সড়কগুলো চলাচলের উপযোগী করা হয়েছে। তিনি বলেন, ডিসিসি নিজস্ব লোকবল ও অর্থ দিয়ে প্রাথমিকভাবে এ কাজ করছে। পরে সার্বিক সংস্কারকাজের জন্য কর্মসূচি নেওয়া হবে।


'ধুম' এর আর কোনো সিকুয়াল চাননা আমির

Posted by Unknown | | Posted in

ইয়াশ রাজ ফিল্মসের ‘ধুম’ সিরিজের আগের দুটি সিনেমার ব্যাপক সাফল্যের পর এবার ‘ধুম থ্রি’ সিনেমাটিও সাফল্যের মুখ দেখতে যাচ্ছে, এমনটাই আশা করছেন সবাই।
অনেকেরই ধারণা সিনেমাটি ব্যবসাসফল হলে হয়তো বা আরও একটি সিক্যুয়াল তৈরি হবে ‘ধুম’ সিরিজের। তবে জানা গেছে, ‘ধুম থ্রি’র অভিনেতা আমির খান সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হবার সময় ইয়াশ রাজ ফিল্মসকে জানিয়েছিলেন
 ‘ধুম’ সিরিজের আর কোনো সিক্যুয়াল চান না তিনি।তবে এ ব্যাপারে কথা বলার জন্য আমিরকে পাওয়া যায়নি।‘ধুম থ্রি’ মুক্তি পাবে এ বছরের বড়দিনে আর আমির খানসহ এতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া এবং ক্যাটরিনা কাইফ।
সূত্র জানিয়েছে, আমিরের এই কঠিন শর্ত মেনে নিতে রাজি হয়েছে ইয়াশ রাজ ফিল্মস। এদিকে ইয়াশ রাজ ফিল্মসের মুখপাত্র বলেছেন এমন কোনো শর্তের কথা বলা হয়নি। তিনি বলেন, “ধুমের সিক্যুয়াল এভাবেই চলবে।”


আবারও ট্রেনে আগুন : চার সদস্যের তদন্ত কমিটি গঠন

Posted by Unknown | | Posted in

চট্টগ্রাম রেল স্টেশনে সুবর্ণ এক্সপ্রেসে আগুন । ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে পেট্রোল ঢেলে আগুন দেয়  ‘দুর্বৃত্তরা’। 
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্ডেন্ট মিয়া জাহানকে প্রধান করে গঠিত এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান পূর্ব রেলের জিএম তাফাজ্জল হোসেন।
কমিটির অপর তিন সদস্য হলেন- পূর্ব রেলের প্রধান প্রকৌশলী, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট আবদুর রাজ্জাক।


দুই দিনের রিমান্ডে নেওয়া হল হেফাজতের ৪০ কর্মীকে

Posted by Unknown | | Posted in


হেফাজতে ইসলামের ৪০ জন কর্মীকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে হেফাজতের ২০ জন কর্মীর সাত দিন করে রিমান্ড চায় রমনা থানার পুলিশ। একই ধারায় অন্য ২০ জনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে শাহবাগ থানার পুলিশ। শুনানি শেষে ৪০ জনের প্রত্যেকের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত রোববার হেফাজতের এই কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।

    আর্কাইভ