Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

বাজারে এসেছে ওয়ালটন প্রিমো সিরিজের নতুন ফোন Primo G3

Posted by Unknown | শনিবার, ২৫ মে, ২০১৩ | Posted in


ইতিমধ্যে স্মার্টফোনের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে ওয়ালটন। আকর্ষন আরো বাড়াতে ওয়ালটন বাজারে নিয়ো এসেছে প্রিমো সিরিজের নতুন ফোন Primo G3 । নিচে ফোনটির ফিচারগুলি দেওয়া হলোঃ

# প্রসেসরঃ এতে রয়েছে কোয়ার্ড কোর প্রসেসর।

# অপারেটিং সিস্টেমঃ  এ্যান্ড্রয়েড ওএস ৪.২ জেলি বিন।

# নেটওয়ার্কঃ ডুয়েল কার্ড ডুয়েল স্ট্যান্ড বাই, নেটওয়ার্ক স্পীড- জিপিআরএস, ইডিজিই, থ্রীজি, এইচএসডিপিএ।

# মেমরীঃ RAM ৫১২ এমবি, ইন্টারনাল মেমরী ৪ জিবি, এক্সটারনাল মেমরী আপ টু ৩২ জিবি।

# ডিসপ্লেঃ ডিসপ্লে ৪.৫ ইঞ্চি,রেজুলেশন-৪৮০*৮৫৪, ফুল টাচ ক্যাপাসিটিভ স্ক্রীন।

# ক্যামেরাঃ ফন্ট- ভিজিএ, রেয়ার-৫ মেগা পিক্সেল অটোফোকাস, হাই ডেফিনেশন ভিডিও রেকর্ডিং।

# রেডিওঃ এফ এম রেডিও সাথে রেকর্ডিং ।

# কানেকটিভিটিঃ  WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2,Wireless Display.

# ব্যাটারীঃ ১৮০০ এমএএইচ।

# ফোন সাইজঃ ১৩৬*৬৭*৯.৮ এমএম ,ওজনঃ ১৩৮.৯৪ গ্রাম।

সূত্রঃ ওয়ালটন।

তারেক রহমান হা্‌ওয়া ভবনে যা করতেন।

Posted by Unknown | | Posted in


বি এন পি সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাওয়া ভবন। বিএনপি-জামায়েত ক্ষমতায় থাকাবস্থায় ওই ভবনে বসে তৃনমূল পর্যায়ের সার্বিক কর্মকান্ড পর্যবেক্ষন করতেন তারেক রহমান।
দুই তলাবিশিষ্ট ভবনে নিচতলায় বসতেন অফিস স্টাফ। দোতলায় বসতেন তারেক রহমান। এছাড়া দোতলায় একটি ওয়েটিং ও একটি কনফারেন্স রুম ছিল। তারেক রহমানের ঘনিষ্ঠজন ছাড়াও কর্মকর্তারা বসতেন হাওয়া ভবনে। বিএনপি-জামায়েত ক্ষমতায় থাকাকালে সারা দেশের তৃনমূল প্রতিনিধি সভা করতেন ও ২০০৬ সালের নির্বাচনী কর্মসূচী ওই ভবন থেকেই করা হত।
হাওয়া ভবনের সাবেক এক কর্মকর্তা বি২৪নিউজকে বলেন ওই ভবনে বসে তারেক রহমান গবেষনাধর্মী কাজ বেশি করতেন। সেখান থেকে মনিটরিং করা হত সারাদেশের বিএনপির সাংগঠনিক কর্মকান্ড। মূল দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী  সংগঠন ইউনিয়ন, ওয়ার্ড, থানা, পৌরসভা, উপজেলা-জেলা ও বিভাগীয় নেতাদের তালিকা সংরক্ষিত ছিল হাওয়া ভবনে। তৃনমুল নেতাদের নাম ঠিকানা ও ফোন নম্বর সংরক্ষিত করে রাখা হত। বগুড়ার সার্বিক উন্নয়ন কর্মকান্ড সেখানে বসে দেখভাল করতেন তারেক রহমান।
তারেক রহমানের সঙ্গে হাওয়া ভবনে বসতেন আশিক ইসলাম, মিয়া নূরুদ্দিন অপু , হেলালুজ্জামান তালুকদার, রফিকুল ইসলাম বকুল, আলী আসজার লবী, গিয়াস উদ্দিন আলমামুন, সিলভার সেলিম, হারিজ চৌধুরী। এছাড়া আরও আনেকে আসতেন। গিয়াস উদ্দিন আলমামুন জেলে আর বাকিরা দেশের বহিরে আছেন। বিএনপির কেন্দ্রিয় এক নেতা বলেন তারেক রহমান হাওয়া ভবনে মহৎ উদ্দেশ্য নিয়ে হাওয়া ভবনে বসতেন।

চলমান সংকট থেকে উত্তোরনে সংলাপের কোনো বিকল্প নেইঃ এরশাদ

Posted by Uzzwal Dhali | | Posted in ,

সংলাপের ছাড়া কোনও বিকল্প নেই


দেশের প্রধান দুই দলের দুই শীর্ষ নেত্রীকে উদ্দেশ্য করে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, "বর্তমানে দেশে যে ভয়াবহ সংকট চলছে তা থেকে উত্তোরণে সংলাপের কোনো বিকল্প নেই। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনের মাধ্যমে করতে হবে।" আজ শনিবার দুপুরে বৌদ্ধ পূর্নিমা উপলক্ষ্যে জাতীয় প্রার্টির বনানী অফিসে "ইয়ুথ বুদ্ধিস্ট ইউথ ফেস্টিভাল গ্রুপ বাংলাদেশ" এর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, "আমি দুই নেত্রীকে চিঠি দিয়ে সংলাপের আমন্ত্রণ জানিয়েছি। তাদের আহ্বান করেছি সংলাপে বসার জন্য। সংলাপ ছাড়া সংকট নিরসনের কোনো বিকল্প নাই।"

তিনি বলেন, "দেশের পরিস্থিতি খুবই খারাপ। ঢাকাসহ সব জায়গা চলাফেরার অনুপযোগী। এ ভাবে দেশ চলতে পারে না।"

হরতাল প্রসঙ্গে তিনি বলেন, "হরতালের পর হরতাল শিক্ষাসহ সব ব্যবস্থা ধ্বংস করে ফেলছে। এ কারণে দেশের সব কিছু স্থবির হয়ে পড়েছে।"

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রতি এরশাদ বলেন, "আমি যখন ক্ষমতায় ছিলাম, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট গঠন করেছিলাম। দেশের সব ধর্মের মানুষ সুখে-শান্তিতে ছিল। কিন্তু বর্তমানে রামুতে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃথজনক। আমি রামুতে যাইনি, কারণ এই তাণ্ডব দেখার মত পরিবেশও ছিলো না।"

সংসদে আসুন কি চান বলুন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী

Posted by Unknown | | Posted in ,


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "সংসদে আসুন কি চান বলুন "।

আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, আন্দোলনের নামে জ্বালাও, পোড়াও, মানুষ হত্যা করে গরীবের পেটে লাথি মারবেন না। শেখ হাসিনা বলেন, উনার আন্দোলন হলো সাধারন মানুষকে কষ্ট দেওয়া, মানুষ হত্যা করা ও জনগনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করব, জনগন যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে।

ভারতে পাচার হওয়া ৪৭ নারী ও শিশু দেশে ফিরে এসেছে

Posted by Uzzwal Dhali | | Posted in

পাচার হওয়া ৪৫ নারী দেশে


বিভিন্ন সময়ে দালালদের মাধ্যমে ভারতে পাচার হওয়া ৪৫ নারী ও ২ জন শিশু ফিরে এসেছে দেশে। এদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের নড়াইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চট্টগ্রাম ও সিলেট। এদের প্রত্যেকেই দরিদ্র পরিবারের মেয়ে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দালাল চক্র বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে এদেরকে ভারতে পাচার করে দেয়। হতভাগ্য এসব মেয়েদের বিক্রি করে দেওয়া হয় ভারতে নিয়ে। পাচার ও বিক্রি হওয়া এসব মেয়েদের বয়স ১৯-৩০ এর মধ্যে। এবং এদের অধিকাংশই দরিদ্র মুসলিম পরিবারের মেয়ে।

রাজস্থানকে হারিয়ে ফাইনালে মুম্বাই ইন্ডিয়ানস

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

গতকাল রাতে আইপিএল এর ফাইনালে উঠার লাড়ায়ে রাজস্থানকে হারিয়ে ফাইনালে উঠল মুম্বাই ইন্ডিয়ানস। প্রখমে ব্যাট করতে নেমে ১৬৫ রান করেন রাজস্থান রয়ালস। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৫৫ বলে ৪৩ রান করেন। ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই লক্ষে পৌছে যায় মুম্বাই। মুম্বাই এর হয়ে সর্বোচ্চ ৭৬ বলে ৬২ রান করেন ডোয়েন স্মিথ।  মুম্বাই এর হয়ে বল হাতে ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন হরভজন সিং । আগামী কাল কোলকাতার ইডেন গার্ডেনে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।

পাকিস্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৭ জন শিক্ষার্থী নিহত

Posted by Uzzwal Dhali | | Posted in ,

পাকিস্থানে ১৭ শিক্ষার্থী নিহত

বি২৪নিউজডেস্কঃ
পাকিস্থানে একটি স্কুলভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৭ জন শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্থানের পূর্বাঞ্চলের গুজরাট শহরে। গ্যাস সিলিন্ডারের এই ঘটনায় আহত হয়েছে ১০ জন। দুর্ঘটনাকবলিত ওই স্কুলবাসটিতে করে ২০-২৫ জন শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল বলে জানা যায়। হঠাৎ করে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং শিক্ষার্থীদের বহনকারী বাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন শিক্ষার্থী আগুনে পুড়ে মারা যায়। এবং পরে আরও ৫ জন মারা যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত শিক্ষার্থীদের একটি স্থানীয় হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে ওই স্কুলভ্যানচালক পলাতক রয়েছে বলে জানা যায়।

আজ বিদ্রহী কবি কাজী নজরুলের জন্মদিন

Posted by Unknown | | Posted in ,


বি২৪ নিউজডেস্কঃ 

আজ ২৫ শে মে আমাদের জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিন । ১৮৯৯ সালের এই দিনে এক দরিদ্র মুসলিম পরিবারে জস্মগ্রহন করেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় এই বাঙালি কবি।  কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ  দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে।

ধর্মীয় শিক্ষা দিয়েই প্রাথমিক শিক্ষা শুরু হয় নজরুলের। তিনি মসজিদের মুয়াজ্জিন হিসাবে তার কর্ম জীবন শুরু করেন। পরে তিনি লেটো গানের দলে যোগদেন। তিনি আনেক দিন থিয়েটার দলে কাজ করে কবিতা, সাহিত্য সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতা পেশা বেছে নেন। এ সময় তিনি কোলকাতায় থাকতেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসাবেই পরিচিত ছিলেন। বাংলা কব্যে তিনি এক নতুন অধ্যায়ের সূচনা করেন। তিনি ৩০০০ এর ও বেশি ইসলামী গান,গজল, ও সঙ্গীত রচনা করেন। তার অধিকাংশ সঙ্গীতে  তিনি নিজে সুর করেছেন এই জন্য এই সঙ্গীতগুলোকে নজরুল সঙ্গীত বলা হয় । ৪০ বছর বয়সে তিনি বাকশক্তি হারান। বাংলাদরশ সরকারের আমন্ত্রনে তিনি ১৯৭২ সালে দেশের টানে স্ব-পরিবারে ঢাকায় ফিরে আসেন। তিনি ১৯৭৬ সালের ২৯ শে আগষ্ট পৃথিবীর মায়া ত্যাগকরে পরলোক গমন করেন।

কবি নজরুলের এই জন্মদিন উপলক্ষে দিনব্যাপি কবিতা আবৃতি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২৬ তারিখের পরীক্ষা ৩০ তারিখ

Posted by Unknown | | Posted in ,


আগামীকাল রোববার বিএনপি নেতৃত্ত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের কারনে এইচ এস সি পরীক্ষা স্থগিত করা হয়েছে। উক্ত পরীক্ষা আগামী ৩০শে মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। 

    আর্কাইভ