Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

Posted by Unknown | রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪ | Posted in

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে ১৮০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রোববার রাত নয়টা ৪৫ মিনিটে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি।

এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে চেপে রাতে দুবাইয়ে আড়াই ঘণ্টার যাত্রাবিরতির পর সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে (বাংলাদেশ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, রেলমন্ত্রী মুজিবুল হক, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ। আরও উপস্থিত ছিলেন পুলিশের আইজি, তিন বাহিনীর প্রধ‍ান। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র সফর করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তওফিক ইমান, অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দীপু মণি।

এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সিনিয়র সচিব, প্রেসসচিব, পররাষ্ট্র সচিব, নৌ, পরিবেশ, স্বাস্থ্য ও শ্রমসচিবসহ, উচ্চ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিকগণ ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।

নিউইয়র্ক পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সফরসঙ্গীদের নিয়ে তিনি ম্যানহাটানের হোটেল গ্র্যান্ড হায়াতে অবস্থান করবেন।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে (সাইডলাইনে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কাতারের আমীর তামিম বিন মোহাম্মদ আল থানি, নরওয়ের প্রধানমন্ত্রী মিস এরনা সলবার্গ, বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিব বান কি মুনের অভ্যর্থনা অনুষ্ঠান এবং ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ছাড়ার পর ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর লন্ডনে ২ দিনের যাত্রাবিরতি করে ২ অক্টোবর সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ন্ধ্যা সাড়ে ৬টা) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

চুয়েটের ১০ শিক্ষার্থী বহিষ্কার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ছাত্রলীগের দুই গ্রুপেরে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১০ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য একাডেমিক বহিষ্কার করেছে প্রশাসন। একই সঙ্গে তাদেরকে বিভিন্ন মেয়াদে আবাসিক হল থেকেও বহিষ্কার করা হয়েছে।

রোববার চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক অশুতোষ সাহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- চতুর্থ বর্ষের কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান ও প্লাবন দত্ত, যন্ত্রকৌশল বিভাগের সৈয়দ তানভীর ফয়সাল ও আব্দুল্লাহ আল মামুন, পুরকৌশল বিভাগের জাকারিয়া মোহাম্মদ নাসিম ও আব্দুল আওয়াল, তড়িৎকৌশল বিভাগের আশরাফ-উল-নাঈম ও অভ্রদীপ পাল, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মোবাশ্বেরুল ইসলাম পাভেল এবং স্থাপত্য বিভাগের শাহরিয়ার মেহেদী নিশান।

এদের মধ্যে প্লাবন, নাঈম, নিশান, অভ্রদীপ, মামুন ও ফয়সালকে আজীবন আবাসিক হল থেকে বহিষ্কার, মনিরুজ্জামানকে দুই বছর, নাসিম, আওয়াল ও পাভেলকে ছয় মাসের জন্য আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। আজীবন হল বহিষ্কৃতদের মধ্যে নাঈমকে পাঁচ হাজার এবং বাকিদের সাত হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।এছাড়া এদের সবাইকে ছয় মাসের জন্য একাডেমিক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুন রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চুয়েট ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালহা জীম গুরুতর আহত হন। এ ঘটনার তদন্ত শেষে রোববার এ বহিষ্কারাদেশ দেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

মিসরে বিমান বিধ্বস্ত হয়ে ৬ সামরিক সদস্য নিহত

Posted by Abul Kalam Azad | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: মিসরে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ছয় সামরিক সদস্য নিহত হয়েছেন।

আজ রবিবার আহরাম অনলাইন  সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।এতে আহত হয়েছেন আরও একজন। 


মিসরের দক্ষিণ কায়রোর ফায়উম শহরের কাম আশিম শহরে বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন সময়ে হঠাৎ ‘যান্ত্রিক সমস্যার’ কারণেই বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানটি কি ধরনের বা কতজন যাত্রী ছিল সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি।

লিইচেস্টার সিটির কাছে লজ্জার হার ম্যানইউয়ের

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: লিইচেস্টার সিটির ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ অতিথি হিসেবে খেলতে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে হারের লজ্জা উপহার দিল স্বাগতিকরা। লুইস ফন গালের শিষ্যদের ৫-৩ গোলে হারায় লিইচেস্টার সিটি।

তবে, আবারো জ্বলে উঠেছিলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। এ ম্যাচেও গোল পেয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে ম্যান ইউতে পাড়ি জমানো ডি মারিয়া। কিন্তু দলের হার এড়াতে পারেন নি তিনি। তবে, ম্যাচের শুরুতে টাচলাইনে পিছলে পড়ে আঘাত পান ডি মারিয়া।

ম্যাচের শুরুতে ফন গাল মূল একাদশে মাঠে নামায় রাফায়েল, মার্কোস রোহো, হেরেরা, ওয়েইন রুনি, ডি মারিয়া, ফ্যালকাও আর ভন পার্সিকে। গোলের দেখাও মেলে ম্যাচের শুরুতেই।

ম্যাচের ১৩ মিনিটে কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাওয়ের দারুণ একটি ক্রস থেকে বল পেয়ে ডাচ তারকা ভন পার্সি গোল করে দলকে লিড এনে দেন। এর তিন মিনিট পর ম্যাচের ১৬ মিনিটের মাথায় গোল করেন ডি মারিয়া। এবারে বলের জোগানদাতা ছিলেন ম্যান ইউয়ের অধিনায়ক ওয়েইন রুনি।

২-০ তে এগিয়ে যাওয়া ম্যান ইউয়ের বিপক্ষে এক মিনিট পরেই (১৭ মিনিটে) ব্যবধান কমাতে স্বাগতিকদের হয়ে গোল করেন লিইচেস্টার সিটির উলোয়া। জ্যামি ভারডির অ্যাসিস্টে গোলটি করেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-১ এ এগিয়ে থেকে অতিথি হিসেবে খেলতে আসা ম্যান ইউ বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে আবারো লিড বাড়ায় ফন গালের শিষ্যরা।

ডি মারিয়ার পাস থেকে বল পেয়ে আন্দ্রে হেরেরা লিইচেস্টার সিটির জালে বল জড়াতে ভুল করেন নি। তবে, ম্যাচের ৬২ মিনিটে রাফায়েলের অবৈধ বাধা প্রদানের ফলে পেনাল্টি পায় লিইচেস্টার সিটি। সেখান থেকে গোল করেন ডেভিড নুগেন্ট।

নুগেন্টের গোলের দুই মিনিট পরেই সমতায় ফিরে লিইচেস্টার সিটি। ম্যাচের ৬৪ মিনিটে সমতাসূচক গোলটি করেন এস্তেবান ক্যামবিয়াসো। এবারো বলের জোগানদাতা ভারডি। ম্যাচের ৭৬ মিনিটে ডি মারিয়াকে মাঠ থেকে তুলে নিয়ে ফন গাল বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামান হুয়ান মাতাকে। এর তিন মিনিট পরেই ভারডি নিজেই গোল করে লিইচেস্টার সিটিকে প্রথমবারের মতো লিড এনে দেন।

ম্যাচের ৮৩ মিনিটে দশ জনের দলে পরিনত হয় ম্যান ইউ। লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় ব্লাকেট। পেনাল্টি থেকে এবার গোল করেন লিইচেস্টার সিটির প্রথম গোলদাতা উলোয়া। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে লিইচেস্টার সিটির কাছে ৫-৩ গোলের পরাজয় মেনে নিতে বাধ্য হয় ম্যান ইউ।

অর্থমন্ত্রীর বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: জামায়াতকে ‘একটি ব্লাডি পার্টি’। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলাম। তারা দাবি করেছে, জামায়াত যথেষ্ট গণতন্ত্রের চর্চা করে। এ বিশেষণ জামায়াতের জন্য নয় বরং আওয়ামী লীগের জন্যই বেশি প্রযোজ্য।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ।

আযাদ বলেছেন, ‘মাননীয় অর্থমন্ত্রী আজ সচিবালয়ে এডিবির বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতকে ‘একটি ব্লাডি পার্টি’ হিসেবে অভিহিত করে যে অশালীন মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার মতো একজন প্রবীণ ব্যক্তির নিকট থেকে জাতি এ ধরনের অন্যায়, অযৌক্তিক ও অশালীন মন্তব্য আশা করে না।’

তিনি আরো বলেন, খুন-খারাবির রাজনীতিতে জামায়াতে ইসলামী কখনো বিশ্বাস করে না। দেশবাসী সকলেই জানেন যে, আওয়ামী লীগই সন্ত্রাস, হত্যা, গুমসহ খুন-খারাবির ব্লাডি ও রাবিশ রাজনীতিতে বিশ্বাস করে। কাজেই মাননীয় অর্থমন্ত্রী  আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্য তার নিজ দলের ক্ষেত্রেই প্রযোজ্য, জামায়াতে ইসলামীর ক্ষেত্রে আদৌ প্রযোজ্য নয়।’

 রোববার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, ‘জামায়াত হলো ব্লাডিপার্টি। এদের নিষিদ্ধ করা যাবে না। জামায়াতকে আইনীভাবে নিষিদ্ধ করা হলে তারা আত্মগোপনে গিয়ে খুনখারাবি করবে।’

জামায়াতের সঙ্গে সরকারের আঁতাত হয়েছে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জামায়াতের সঙ্গে সরকারের আঁতাতের বিষয়টি টোটালি রাবিশ। আওয়ামী লীগের সঙ্গে কীভাবে জামায়াতের আঁতাত হয়? এটা জামায়াত ছড়াচ্ছে। তাদের সঙ্গে বিএনপিও রয়েছে।’

এ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, ‘জামায়াত সরকারের সাথে আপোষ ও আঁতাতের রাজনীতিতে বিশ্বাস করে না। কাজেই সরকারের সাথে আঁতাতের কথা জামায়াতে ইসলামী কখনো প্রচার করে না। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

'হরতাল বানচাল করতে সরকার গণগ্রেপ্তার চালাচ্ছে' : মির্জা ফখরুল

Posted by Abul Kalam Azad | | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: ২০ দলের ডাকা সোমবারের হরতাল বানচাল করতে সরকার সারা দেশে বিরোধী নেতাদের গণগ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ সন্ধ্যায় এক বিবৃতিতে এ অভিযোগ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারা দেশে গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে মির্জা আলমগীর বলেন, আজ বাগেরহাটে বিএনপি নেতা আজাহার মোল্লা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাইউল শেখসহ ৫ জন, খুলনার ফুলতলা উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন বাবু, উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পারভেজ ভূঁইয়া, চালনা কলেজ ছাত্রদল সভাপতি জিএম সুমনসহ ৬ জন, মাগুরায় বিএনপি নেতা বাচ্চু শেখ, রেজাউল ইসলাম, মোহাম্মদ আলী, তুষার আহমেদ, মনিরুল ইসলাম, মো. মোস্তফা, তোরাব আলীসহ ১১ জন, নোয়াখালীতে ছাত্রদল নেতা হারুন, নারায়ণগঞ্জে মহানগর যুবদল নেতা মো. মাসুদ, বিএনপি নেতা ফারুক আহমেদসহ ১০ জন, ঝালকাঠির নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা পলাশ, মুন্সীগঞ্জ জেলায় শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সালাহউদ্দিন আহমেদ, নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন শাহজাহান, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রদল সভাপতি সাদেকুর রহমানসহ ৯ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। 

মির্জা আলমগীর বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা জাতীয় সংসদ কর্তৃক পাশের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, নির্যাতনের মাত্রা যতই বাড়বে  বিরোধী দলীয় নেতা-কর্মীরা ততই সুসংগঠিত হয়ে চলমান আন্দোলন আরও বেগবান হবে। স্বৈরাচারের পতন এবং গণতন্ত্রের বিজয় অর্জিত হবেই হবে। 

দেশবাসীকে শান্তিপূর্ণভাবে আগামীকালের হরতাল পালনের আহ্বান জানান মির্জা আলমগীর।

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২টি মামলা

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: গোপালগঞ্জ কোটালীপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাড়ে সাতশ’ জনকে আসামি করে দু’টি মামলা হয়েছে।

সংঘর্ষে আহত মানিক হাওলাদারের বড় ভাই দেলোয়ার হাওলাদার রোববার দুপুরে ও কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী বাদী হয়ে শনিবার রাতে মামলা দু’টি দায়ের করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, কলেজের আসবাবপত্র ও বিজ্ঞানাগারের যন্ত্রাংশ নষ্ট করার কারণে শনিবার রাতে অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত সাড়ে তিনশ জনকে আসামি করে একটি মামলা করেন।

পুলিশ জানায়, শনিবারের সংঘর্ষে আহত মানিক হাওলাদারের বড় ভাই দেলোয়ার হাওলাদার বাদী হয়ে দুপুরে ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো চারশ’ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

কলেজ ভাঙচুরের মামলায় ফায়েকুজ্জামান শেখ (২৮) ও পিটিয়ে আহত করার ঘটনায় আলিম সরদার (৩০) নামে দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে আফ্রিদির বিদায়

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: শহীদ আফ্রিদি আগেও বলেছিলেন আর শনিবার আবারও বললেন। জানালেন,টি-টুয়েন্টিতে আরো মনযোগী হতে চান তিনি। তাই আসন্ন বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটে তাকে আর নাও দেখা যেতে পারে।


করাচিতে মিডিয়ার সঙ্গে আলাপকালে এ অলরাউন্ডার বলেন,বোর্ড আমাকে ২০১৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টুয়েন্টির অধিনায়কত্ব দিয়েছে।পরবর্তী বিশ্বকাপের আগে আমাদেরকে শক্তিশালী একটি টি-টুয়েন্টি দল হয়ে উঠতে হবে। তাছাড়া আমি এ ফরমেটে আরো বেশি মনযোগী হতে চাই। তাই ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যেতে পারি।


প্রায় চার বছর আগে টেস্টকে বিদায় জানানো আফ্রিদি আরো বলেন, টেস্ট খেলাটা আর উপভোগ করছিলাম না। তাই ওই ফরমেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছি,মনযোগী হয়েছি সীমিত ওভারের ক্রিকেটে। তবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর আবার নতুন করে ভাববো।হয়ত তখন ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিয়েই ফেলবো।


টি-টুয়েন্টির প্রতি ভাললাগা প্রসঙ্গে আফ্রিদি বলেন, টি-টুয়েন্টিতে একেবারেই ভিন্ন ধরণের খেলা হয়।এ ফরমেটে সবক্ষেত্রেই নিজের সেরাটা ঢেলে দিতে হয়।আর সবচেয়ে বড় বিষয় হল সাধারণ মানুষ টি-টুয়েন্টিকে অনেক বেশি ভালোবাসে,তাদের মাঝে এ খেলটা খুব বেশি জনপ্রিয়।


আফ্রিদি এ পর্যন্ত পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।যেখানে ৬ শতক ও ৩৬ অর্ধশতকে ২৩.৪০ গড়ে তার মোট রান ৭৬৫২।বিপরীতে লেগস্পিনে তিনি উইকেট শিকার করেছেন মোট ৩৭৮টি।

ফার্মগেটে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকায় যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ রবিবার দুপুর দেড়টার দিকে মিছিলকে কেন্দ্র ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোকন (৩০) নামে একজন আহত হয়েছেন। আহত রোকন তেজগাঁও এলাকার তেজকুনি পাড়ায় বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দু'পক্ষের সংঘর্ষের সময় রোকন নামে এক যুবককে পিটিয়ে সেখানে ফেলে রেখে যায় প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফার্মগেটের আলরাজি হাসপাতালে নিয়ে ভর্তি করে।

ফার্মগেটে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জানান, মিছিলকে কেন্দ্র করে যুবলীগের দুইপক্ষের মধ্যে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিএনপিকে হরতাল প্রত্যাহারে আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বে ২০ দলীয় জোটের ডাকা সোমবার সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন  ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। দেশের অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীগণ এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। এ অবস্থায় লাগাতার হরতালসহ যে কোন নেতিবাচক কার্যক্রম দেশের ভাবমূর্তির উপর প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীগণ নিরুৎসাহিত হবে।

হরতালে সাধারণ নাগরিকের জীবন, উৎপাদন ব্যবস্থা, পণ্য সরবরাহ ও বিভিন্ন খাতের বিদ্যমান কার্যক্রম ভীষনভাবে ক্ষতিগ্রস্থ হবে। এছাড়া হরতালের কারণে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে কোরবানির পশু পরিবহনসহ জরুরি অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে যা সামগ্রিকভাবে অর্থনীতি, বাণিজ্য ও নাগরিক কর্মকান্ডকে ক্ষতিগ্রস্থ করছে বলে মনে করছে এফবিসিসিআই।

হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচি দেশের অর্থনীতিকে চরম বিপর্যয়  এবং এক অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। এ অবস্থায় ২২ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা ২৪ ঘন্টা দেশব্যাপী হরতাল প্রত্যাহারের জন্য এফবিসিসিআই আহ্বান জানাচ্ছে।

সমকামীদের জন্য আলাদা মসজিদ

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে সমকামীদের জন্য নির্মান করা হয়েছে আলাদা মসজিদ। তবে এই ধর্মশালার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় মুসলমান সম্প্রদায়। কেউ কেউ আবার এর প্রতিষ্ঠাতাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এই মসজিদের নির্মাতা অধ্যাপক তাজ হার্গেইয়ের বলেন এই উপাসনালয়ে কেবল পুরুষ নয়, নারীরাও নামাজ আদায় করতে পারবেন।

তাজ হার্গেই সংবাদ সংস্থা বিবিসিকে জানান, ‘আমরা কেবল খোলা মনের মানুষদের জন্য এই মসজিদ তৈরি করেছি। এখানে সঙ্কীর্ণমনাদের কোনো স্থান নেই।’ এই মসজিদটি ইসলামি চরমপন্থিদের উত্থান হ্রাস করবে বলেও তিনি জানিয়েছেন। 

কেপটাউনে জন্মগ্রহণকারী হার্গেই আরো জানান, তার এই মসজিদে নারী-পুরুষ এবং সমকামীরা নামাজ আদায় করতে পারবেন। ইসলাম ধর্মে পুরুষরাই কেবল জামাতে নামাজ আদায় করতে পারেন। তবে নারীরা চাইলে মসজিদের আলাদা কক্ষে পৃথকভাবে নামাজ পড়তে পারেন। কিন্তু কেপটাউনের এই মসজিদে পুরুষদের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন নারী মুসুল্লিরাও।


তবে কেপটাউনের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় এই মসজিদের সমালোচনায় করছেন। কেউ কেউ হার্গেইকে ‘কাফের’ বা ‘বিধর্মী’ হিসেবে উল্লেখ করেছেন। দক্ষিণ আফ্রিকার ‘মুসলিম জুডিশিয়াল কাউন্সিল’ নতুন এই মসজিদের ওপর তদন্ত শুরু করেছে। তারা বলছে, এই ধরণের মসজিদ বানানোর কারণে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বেড়েছে।

জবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

Posted by Abul Kalam Azad | | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

আজ রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বি’ ইউনিটের ৭১০টি আসনের (মানবিক-৪৯০টি, বিজ্ঞান-১৪৫টি, বাণিজ্য ও অন্যান্য-৭৫টি) বিপরীতে ৯ হাজার ৭ শত ৬৭ জনকে (মানবিক-৬,৮১৭ জন, বিজ্ঞান-১,৭৫৪ জন এবং বাণিজ্য ও অন্যান্য-১১৯৬) প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, এবার ‘বি’ ইউনিটে আবেদন করা ৫০ হাজার ৫ শত ৬৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৬ হাজার ৯ শত ৮৯ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Posted by Abul Kalam Azad | | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। 

আজ রবিবার সন্ধ্যায় এ ঘটরা ঘটে। দুর্বৃত্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষের মধ্য ছুটাছুটি শুরু হয়ে যায়। 

 এর কিছুক্ষণ আগে সোমবারের হরতাল সফল করার জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষ হয়।

বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এদিকে মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাইদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে রোববার দ্বিতীয় দিনের মতো জামায়াতের ডাকা হরতাল চলছে।

এক পাঙ্গাস মাছের দাম ৩৫ হাজার টাকা!!

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক পাঙ্গাস মাছ। যার ওজন এক মণ।

গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ পাশে ছবুর নামের এক মাঝির জালে ধরা পড়ে এ বিশাল আকৃতির পাঙ্গাসটি।

জানা গেছে, ধরা পড়ার পর মাছটি বিক্রির উদ্দেশে বিকালে ভূঞাপুরের গোবিন্দাসী বাজারে তোলা হয়। এ সময় শ শ উৎসুক জনতা পাঙ্গাস মাছটি এক নজর দেখার জন্য ভীড় জমায়। পরে স্থানীয় কষ্টাপাড়া গ্রামের মোক্তার আলী নামের এক ব্যবসায়ী
৩৫ হাজার ২০০ টাকায় মাছটি ক্রয় করে নেন।

চাঁপাইনবাবগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৩

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ব্রিজের টোল আদায়কে কেন্দ্র করে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আজ রবিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সামসুল আলম (৫৫)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ঘাটে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় কান্তু মেম্বারের লোকজনের সাথে ঘাটের ইজারাদারদের টোল নিয়ে কথা কাটাকাটি হয়। 

ঘটনার সুত্র ধরে আজ রবিবার দুপুর ২টার দিকে উভয় পক্ষ লাঠিসোটা ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটানো হয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নোবেল ও নাদিয়ার ফেয়ার গেম

Posted by Unknown | | Posted in

বিনোদন ডেস্ক: নোবেল ও নাদিয়া নাম দুটি সবারই কমবেশী জনপ্রিয়। কাজ করেছেন বহু নাটক ও মডেলিং এ। তাদের দেখা হয়েছে বহুবার। বিভিন্ন অনুষ্ঠানে কথাও হতো তাদের মধ্যে। নাদিয়ার নাচ পছন্দ করেন নোবেল। পক্ষান্তরে নোবেলের অভিনয়, ব্যক্তিত্ব- সবই ভালো লাগে নাদিয়ার। এত বছর ধরে তারা ক্যামেরার সামনে কাজ করছেন দুজনেই। তবে কখনও একসাথে, একফ্রেমে দাঁড়ানো হয়নি।

এবার সুযোগটা মিললো তাদের। কৌশিক শংকর দাসের রচনা ও পরিচালনায় ‘ফেয়ার গেম’ নামের একটি নাটকে অভিনয় করলেন তারা দু’জন। এই নাটকে দম্পতির ভূমিকায় দেখা যাবে তাদের। নোবেলের চরিত্রের নাম রায়হান, আর নাদিয়া হচ্ছেন শীলা।

এক রাতের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘ফেয়ার গেম’। বন্ধুর বাড়ি থেকে অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে অপহরণ হয় শীলা। এরপর স্ত্রীকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় রায়হান। এর ধারাবিহিকতায় চলতে থাকে 'ফেয়ার গেম'। নাটকটি সম্পর্কে আরো জানতে চাইলে কৌশিক শংকর দাশ জানান, ‘এটা রহস্যই থাক। নাটকের শেষ দৃশ্যে এমন একটি বিষয় রেখেছি, যা দর্শককে একেবারেই অবাক করে দেবে।’

‘ফেয়ার গেম’ নাটকের দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী ও সেতু। আগামী কোরবানির ঈদে বাংলাভিশনে প্রচার হবে এটি।

ফুলগাজী উপনির্বাচনে আবদুল আলিম বিজয়ী

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৪৭ হাজার ২৬৬ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম বিজয়ী হয়েছেন।

আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসার মো. মাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী মিনার পেয়েছেন ৪২ হাজার ৮৯ ভোট এবং অপর প্রার্থী মোহাম্মদ সেলিম পেয়েছেন ৩৫৮ ভোট।

জলবায়ু সম্মেলনে ন্যায্য দাবি উপস্থাপনের আহ্বান

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ন্যায্য দাবি উপস্থাপনের  জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছে পাঁচটি অধিকারভিত্তিক ও জলবায়ু বিষয়ক নেটওয়ার্ক।

আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত “ধনী দেশগুলোকে জলবায়ু উদ্বাস্তুদের দায়িত্ব নিতে আহ্বান করুন” শীর্ষক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলোকে তাদের প্রতিশ্রুত দ্রুত অর্থ (Fast Track Finance) প্রদানের বিষয়টি বাস্তবায়ন ও জলবায়ু তাড়িত উদ্বাস্তুদের জন্য বিশেষ প্রটোকল এবং ন্যায্য ক্ষতিপূরণের দাবি তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন, উন্নয়ন ধারা ট্রাস্টের আমিনুর রসুল বাবুল, বিপনেটসিসিবিডি’র মৃণাল কান্তি ত্রিপুরা, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সরওয়ার হোসেন এবং গ্রিন ভয়েসের মোয়াজ্জেম হোসেন। 

আয়োজকদের পক্ষ থেকে উপস্থাপিত মূল বক্তব্যে বেশ কিছু দাবি তুলে ধরেন ইক্যুইটিবিডি’র সৈয়দ আমিনুল হক। এগুলো হলো- গ্রিনহাউস গ্যাস নির্গমণে ধনী দেশগুলোকে দায় স্বীকারের পাশাপাশি তা হ্রাসের প্রতিশ্রুতি দেয়া, বিশেষ করে আগামী ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৪০শতাংশ নিঃসরণ হ্রাস করা, গ্রিনহাউস গ্যাস হ্রাস করার ক্ষেত্রে ধনী দেশগুলোকে আইনী বাধ্যবাধকতার  মধ্যে আনা, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত ও স্থানান্তরিত জনগোষ্ঠীকে আন্তর্জাতিক প্রোটোকলের আওতায় আনা, সবুজ জলবায়ু তহবিলে ৫০শতাংশ অভিযোজনে বরাদ্দ করা এবং তাতে স্বল্পোন্নত দেশের সহজ প্রবশাধিকার নিশ্চিত করা এবং প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতি পূরণের জন্য অভিযোজনের বাইরেও অতিরিক্ত অর্থ বরাদ্দ করা।

ইক্যুইটিবিডি’র মোস্তফা কামাল আকন্দের সঞ্চালনায় পরিচালিত মানববন্ধনটি যৌথভাবে আয়োজন করে বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন), বিপনেটসিসিবিডি (বাংলাদেশ ইনডেজিনাস পিপলস নেটওয়ার্ক ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড বায়োডাইভার্সিটি), সিসিডিএফ (ক্লাইমেট চেঞ্জ ডেভেলপমেন্ট ফোরাম), ক্লিন (কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক), সিএসআরএল (ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড) এবং ইক্যুইটিবিডি (ইক্যুইটি এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ, বাংলাদেশ)।

উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের আহ্বানে এ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন। 

জাতিসংঘের উদ্দেশ্যে রাতে দেশ ত্যাগ করছেন প্রধানমন্ত্রী

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৬৯তম অধিবেশনে যোগ দিতে রোববার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাত সাড়ে ৮টায় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

দুবাইয়ে দুই ঘণ্টা যাত্রাবিরতির পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টায় তার নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।

দশ দিনের এই সফরে আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেবেন শেখ হাসিনা। ওই দিনই নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম বৈঠক হবে।

এছাড়া বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর।

শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কে গ্লোবাল পোভার্টি প্রোজেক্ট আয়োজিত ‘বিশ্ব নাগরিক উৎসব’ এও বক্তৃতা করবেন, যা নিয়ে  প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি শুরু হবে ২৩ সেপ্টেম্বর সকালে, জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেদিন রাতেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার দেয়া অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।

পরদিন ২৪ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দেয়া অভ্যর্থনা অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজে।

২৫ সেপ্টেম্বর কাতারের আমির ও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে  এক আলোচনা সভায় অংশ নেবেন শেখ হাসিনা।

২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে বক্তব্য দেবেন বাংলাদেশে প্রধানমন্ত্রী হাসিনা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রার অগ্রগতি যাচাই করে ২০১৫ সাল-পরবর্তী নতুন লক্ষ্য নির্ধারণে এবারের অধিবেশনে আলোচনা করবে জাতিসংঘের সদস্য দেশগুলো।

২৯ সেপ্টেম্বর সকালে নিউ ইয়র্ক থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা। ১ অক্টোবর যুক্তরাজ্য থেকে রওনা হয়ে পরদিন সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নয়জন মন্ত্রী ও উপদেষ্টা ছাড়াও ৭৫ জন ব্যবসায়ী এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন। ‘বিশিষ্ট ব্যক্তি’, সাংবাদিক ও সরকারের কর্মকর্তাদের নিয়ে এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা দেড় শতাধিক। 

কাল আদালত বর্জন করবে বাংলাদেশ বার কাউন্সিল

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে তুলে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার আদালত বর্জন করবে বাংলাদেশ বার কাউন্সিল।

রোববার কাউন্সিলের মিডিয়ার রুমে সব আইনজীবীকে আদালত বর্জনের আহ্বান জানান বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বিচার বিভাগ যদি রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে যায় তাহলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাবে না। বিচার বিভাগের ওপরও তাদের আস্থা থাকবে না। তাই উচ্চ আদলতের বিচারকদের অপসারণ, বর্তমান প্রশ্নবিদ্ধ সংসদের আওতায় নিয়ে সংবিদানের ৯৬ অনুচ্ছেদ বাতিলের প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে আমরা বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে মত বিনিময় সভার প্রস্তাব অনুযায়ী আগামীকাল সোমবার আদালত বর্জনের আহ্বান জানাচ্ছি।’

কুমিল্লায় এক আখ বিক্রেতাকে কুপিয়ে হত্যা

Posted by Unknown | | Posted in

এন,এইচ,তুহিন কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় অজ্ঞাতপরিচয় (৫০) এক আখ বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 রোববার দুপুর ২টার নগরীর পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নগরীর পুলিশ লাইন এলাকার আবাসিক হোটেল বাগদাদের নিচে আখ বিক্রি করছিলেন ওই ব্যক্তি। এ সময় এক দুর্বৃত্ত সিএনজি চালিত অটোরিকশায় এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

বিচারকরা স্বাধীন না হলে ন্যয়বিচার প্রতিষ্ঠা পাবে না

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: বিচারকরা ‘স্বাধীন’ না হলে ‘ন্যয়বিচার’ প্রতিষ্ঠা পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।

আজ রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিজয় অডিটোরিয়ামে ‘আন্তর্জাতিক শান্তি দিবস’ সামনে রেখে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

মিজানুর রহমান বলেন, “দেশে বিচারকরা স্বাধীন না হলে জাস্টিস প্রতিষ্ঠিত হবে না। পরাধীন বিচারকদের কেউ কোনো আইন দিয়ে স্বাধীন করতে পারবে না।”

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার এবং পেশিশক্তির রাজনীতিরও সমালোচনা করেন।

তিনি বলেন, “যতক্ষণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে, সমাজে অপরাধ করলে দায়মুক্তি ঘটছে, আইনের শাসন প্রতিষ্ঠা করা যাচ্ছে না, যতোদিন ‘মাইট ইজ রাইট’ নীতি চলবে- ততক্ষণ দেশে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সাবেক ফোর্স কমান্ডার আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল হক।

সিএমপির নতুন কমিশনার আব্দুল জলিল মন্ডল

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার পদে যোগ দিয়েছেন আব্দুল জলিল মন্ডল। রোববার নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো.হাছান চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুল জলিলের যোগ দানের কথা যানান।

মো.হাছান চৌধুরী আরো জানিয়েছেন, কর্মজীবনে আব্দুল জলিল মন্ডল বাগেরহাট, নীলফামারী এবং জয়পুরহাট জেলার পুলিশ সুপার পদেও দায়িত্ব পালন করেছেন।

সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর আব্দুল জলিল মন্ডল চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য নগরবাসীর সহযোগিতা চেয়েছেন।

এর আগে আব্দুল জলিল মন্ডল চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি সিএমপিতে এসেছেন।

তার আগে সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো.শফিকুল ইসলামক। সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে তাকে বদলি করা হয়েছে।

রেলেই হানিমুন করবেন রেলমন্ত্রী

Posted by Unknown | | Posted in

এন,এইচ,তুহিন, কুমিল্লা প্রতিনিধি: চির কুমারের তালিকা থেকে নাম কেটে বিয়ে করছেন ৬৭ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হক। এ খবর এখন পুরনো।
নতুন খবর হচ্ছে, তিনি বিয়ের পর হানিমুন করবেন রেল ভ্রমণ করে। এবিষয়ে রেলমন্ত্রী বলেছেন, ‘বিদেশে হানিমুনের চেয়ে রেলের কামরায় হানিমুনই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়।আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেলমন্ত্রী বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কথা বলেন।

রেলমন্ত্রী জানান, ‘একজন খাঁটি কৃষকের ছেলে তিনি। আট ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট তিনি। পেশায় তিনি একজন আয়কর আইনজীবী। এ পেশায় তিনি বেশ দক্ষতা অর্জন করেছেন। মন্ত্রিত্ব শেষে মন্ত্রী আবার আয়কর আইনজীবী হিসেবে কাজ করবেন।

ব্যক্তিগত ও রাজনীতি প্রসঙ্গে বিভিন্ন কথা বললেও হবু স্ত্রী সম্পর্কে তেমন কিছু বলতে রাজি হননি রেলমন্ত্রী।এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী জানান, ‘হবু বধূ তার আত্মীয়। তার পাশের উপজেলাতেই বাড়ি। শেষ বয়সে নিজের একাকিত্ব ঘোচাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে তিনি বলেন, আত্মীয় হলেও তিন বছর ধরে পাত্রীকে ভালোভাবে চেনেন।

মন্ত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, ‘কনের নাম হনুফা আক্তার রিক্তা। তার বয়স ২৯। রিক্তা ২০০০ সালে এসএসসি পাস করেন। কুমিল্লার চান্দিনা উপজেলার দুল্লাই ইউনিয়নের মিয়াখোলা গ্রামে তাদের বাড়ি। তবে রিক্তা রাজধানীর ফার্মগেটে থাকেন। তিন বছর ধরে তাদের মধ্যে কথাবার্তা হলেও কয়েক মাসে ঘনিষ্ঠতা বাড়ে।’রেলমন্ত্রী জানান, ‘বিয়ে উপলক্ষে ডিসেম্বরে ঢাকা ও কুমিল্লায় অনুষ্ঠান হবে। হবু বধূর পরিচয় জানতে চাইলে মন্ত্রী বলেন, পাত্রী মাস্টার্স ডিগ্রি পাস। তিনি আইন পাসও করেছেন। বিয়ের পর আইন পেশায় যাওয়া পাত্রীর ইচ্ছার ওপর নির্ভর করবে।

অপরাধে জড়িত সদস্যদের দায়মুক্তি চায়না র‌্যাব

Posted by Abul Kalam Azad | | Posted in

বি২৪ নিউজ ডেস্ক: র‌্যাবের মহাপরিচালক (ডিজি) মোকলেসুর রহমান সংবাদ কর্মীদের কাছে আজ রোববার পাঠানো এক মোবাইল এসএমএসে জানিয়েছেন কোনো ধরনের অপরাধে জড়িত সদস্যদের দায়মুক্তি চায়না র‌্যাব।

এসএমএসে বলা হয়, নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় জড়িত সদস্যদেরও দায়মুক্তি চায় না র‌্যাব। এমনকি এ ঘটনা আগে থেকেও জানতো না তারা।

র‌্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এসএমএসের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে র‌্যাবের দায়মুক্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে এ বক্তব্য দেওয়া হয়েছে।

র‌্যাবের প্রধান কার্যালয় থেকে পাঠানো এসএমএসে বলা হয়েছে, ‘For Scroll: Oporadhe jorito kono RAB sadosser dai mukti chay na RAB. Narayongonjer 7 khuner ghotona age theke jantona RAB HQ: DG RAB.’

ফকিরাপুল থেকে এক তরুণীর লাশ উদ্ধার

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুল এলাকার একটি বাসা থেকে সাবিনা আকতার (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছ পুলিশ।

রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাবিনার বাবার নাম আবদুর রাজ্জাক। তবে তার বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

মতিঝিল থানার উপ-পরিদর্শক জানান, খবর পেয়ে ফকিরাপুলের গরমপানি গলির একটি ছয়তলা ভবনের নিচতলা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, মৃত তরুণীর রুমমেটরা জানিয়েছেন তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

তবে ময়নাতদন্ত শেষে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন এসআই আলমাছ।

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায়  এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছৈ আরো একজন। রবিবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলীতে এপেক্স গ্যালারির সামনে দিয়ে যাওয়ার সময় আর্শিবাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন তার ৮ বছর বয়সী ছেলেও।

আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানান।

প্রতারণার দায়ে মমতাজকে গ্রেপ্তারের দাবি

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: লোকসঙ্গীত শিল্পী মমতাজকে প্রতারণার মামলায় গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভারত সরকার। ভারতের পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করার জন্য সুপারিশ করা হয়েছে।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

মমতাজের বিরুদ্ধে অভিযোগ হলো- ২০০৯ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে স্টেজ শো করার কথা বলে সাড়ে পাঁচ লাখ রুপি অগ্রীম নিয়েও তিনি যাননি।
 
মমতাজকে গ্রেপ্তারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ভারতে বাংলাদেশ হাইকমিশনারকেও সহযোগিতা করতে বলা হয়েছে। এছাড়া ঢাকায় ভারতীয় হাইকমিশনকেও মমতাজকে গ্রেপ্তার করার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

হাইকমিশনের তথ্য মোতাবেক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা ভারতে মমতাজের বিরুদ্ধে জারি করা লুক আউট নোটিশ এখনও বলবৎ রয়েছে।

অগ্রীম অর্থ নিয়েও স্টেজ শো করতে না যাওয়ার পরে বহরমপুরের একটি আদালতে মমতাজের বিরুদ্ধে ভারতের ফৌজদারি বিধির ৪০২, ৪০৬ ও ৫০৬ ধারায় প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেন জনৈক শক্তিশঙ্কর বাগচী। সেই মামলায় শিল্পী হাজির হয়ে টাকা ফেরত দেয়ার শর্তে জামিন নিলেও শর্ত না মানায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তার জামিন বাতিল করে নিম্ন আদালতকে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী বহরমপুর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তা কার্যকর করা নিয়ে তৈরি হয়েছে সমস্যা। কারণ তিনি এরপর একবার মাত্র কলকাতায় গেছেন।

ফলে আদালতে পুলিশের পক্ষ থেকে রিপোর্ট দিয়ে গ্রেপ্তারের ব্যাপারে সরকারের অসহায়তার কথা জানানো হয়েছে। আদালতে দাখিল করা সর্বশেষ রিপোর্টে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশন মমতাজের গ্রেপ্তারের ব্যাপারে বাংলাদেশ সরকারকে নিয়মিত তাগাদা দিলেও কোনো ফল পাওয়া যায়নি।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের কনস্যুলার ও ভিসা সেক্রেটারি সুমিত চতুর্বেদী কলকাতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শাখা অফিসের পরিচালক রঞ্জন মণ্ডলকে পাঠানো চিঠিতে পরিষ্কার জানিয়েছেন, মিশনের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষকে মমতাজকে গ্রেপ্তারের ব্যাপারে নিয়মিত তাগাদা দেয়া সত্ত্বেও কোনো উত্তর পাওয়া যায়নি।

পশ্চিমবঙ্গ পুলিশ যে মমতাজ বেগমকে গ্রেপ্তার করতে পারেনি সে ব্যাপারে মামলার আবেদনকারী শক্তিশঙ্কর বাগচী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও ২০১২ সালে কলকাতায় এসে মমতাজ রাজ্যের শাসক দলের এক বিধায়কের আশ্রয়ে সঙ্গীতানুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি ফিরে যাওয়ার সময়েও বিমানবন্দরের অভিবাসন বিভাগ তাকে আটক না করার ঘটনায় বিস্মিত হয়েছেন তিনি।

এদিকে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, মমতাজের ভারতে যাওয়ার মালটিপল ভিসা বাতিল করা হয়েছে। তাকে ভারতে যেতে হলে নতুন করে ভিসার জন্য আবেদন জানাতে হবে।

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের উম আল হাসাম অঞ্চলে সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (২৯) নামের এক প্রবাসী বাংলাদেশি মৃত্যু হয়েছে। নিহত প্রবাসী মো. রুবেল কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মধ্যম গোবিন্দপুর গ্রামের কামাল মিয়ার ছেলে। নিহতের সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার(সিপিআর) নং-৮৫০৩৩৮৯২১।

বাহরাইনের ডেইলি ট্রিবিউন নিউজের (ডিটি নিউজ) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায় শনিবার রাতে উম আল হাসামে শেখ জাবের আল আহমেদ আল সাবাহ হাইওয়ে এবং শেখ ঈসা বিন সালমান হাইওয়ের মাঝে পিকআপ ও ট্রেলারের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় একটি হাসপালে নেওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি:  দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।  তবে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ঝুঁকিতে রয়েছে।

রোববার দুপুর থেকে সার উৎপাদন শুরু হয়।

এদিকে, ছয় মাস কারখানা বন্ধ থাকায় কমপক্ষে তিনশ’ কোটি টাকা মূল্যের দুই লাখ ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে চলতি বছর বিসিআইসির প্রস্তাবিত লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ প্রয়োজন হতে পারে বলে জানান কারখানা কর্তৃপক্ষ।

কারখানা সূত্রে জানা যায়, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ কেন্দ্রে অধিক মাত্রায় গ্যাস সরবরাহের জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৭ মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে সার উৎপাদন বন্ধ থাকে।

১ সেপ্টেম্বর কারখানায় গ্যাস সরবরাহ দেওয়া হলে ৩ সেপ্টেম্বর (বুধবার) বয়লার ইউনিটের সুপার হিটার ফেটে গিয়ে কারখানার উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে চীনা বিশেষজ্ঞদের সহায়তায় এর মেরামত শেষে রোববার দুপুর থেকে ইউরিয়া সার উ‍ৎপাদন শুরু হয়। তবে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ঝুঁকিতে রয়েছে।

কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী ওমর খৈয়াম  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিস্তার পানি বৃদ্ধিেত গৃহবন্দি হয়ে পড়েছে রংপুরবাসি

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: গত দুই দিনের প্রবল বর্ষণে রংপুরের তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে গংগাচড়া উপজেলার চরাঞ্চলের ৫ হাজার মানুষ । উপজেলার বিভিন্ন স্থানে বিলীন হয়েছে প্রায় ৫০টি ঘরবাড়ি। সেই সাথে উপজেলার আলম বিধিতর ইউনিয়নের ব্যাংকপাড়া এলাকায় ভাঙ্গন দেখা দেওয়ায় স্থানীয়দের মাঝে নতুন করে আতংক দেখা দিয়েছে।
 
দুই দিনের প্রবল বর্ষনে শালবন, মিস্ত্রিপাড়া, বোতলা, নিলকন্ঠ, পালপাড়া, মুলাটোল, ধাপ, রাধাবল্লভ, গুপ্তপাড়া, কামালকাছনা, বাবু পাড়া, স্টেশন এলাকা হাঁটু পানির নিচে তলিয়ে গেছে ।বিপাকে পড়েছেন এ সব এলাকার পানি বন্দি মানুষেরা।

রংপুর আবহাওয়া সুত্রে জানা গেছে, আজ সকাল থেকে রংপুরে প্রায় ৯০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
 
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। কাজ না পেয়ে কষ্টে জীবন যাপন করছেন তারা।

বন্যার কারণে রংপুরের কাউনিয়া ও গংগাচড়া উপজেলায় কিছুটা ক্ষতি হলেও সেটা কৃষকেরা কাটিয়ে উঠেছে বলে তিনি জানান।

জম্বু ও কাশ্মীরের বন্যার্তদের পাশে শচীন

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের  জম্বু ও কাশ্মীরে সম্প্রতি ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকার।

শচীনের ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পাঁচ টনের বিভিন্ন ধরনের খাদ্য, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০০০টি কম্বল। জম্বুর বিভাগীয় কমিশনার শান্তমানু শনিবার এসব ত্রাণ গ্রহন করেন।

শান্তমানু জানান, যত দ্রুত সম্ভব এসব খাবার বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হবে।

শচীনের ডোনেশনের কো-অর্ডিনেট রানজিত কালরা জানান, শচীন সবসময় জম্বু ও কাশ্মীরের খারাপ সময়ে এগিয়ে এসেছে। আর ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত রাখবে।

আবারো সেলিব্রেটিদের নগ্ন ছবি প্রকাশ

Posted by Unknown | | Posted in

বিনোদন ডেস্ক: এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও অনলাইনে প্রকাশ করা হয়েছে সেলিব্রেটিদের নগ্ন ছবি। মার্কিন গণমাধ্যমের বরাত দিযে গতকাল শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এবার রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান, অভিনেত্রী ভ্যানেসা হিউজেনস ও মার্কিন নারী ফুটবলার হোপ সোলোসহ বেশ কয়েকজন তারকার নগ্ন ছবি প্রকাশ করেছে হ্যাকাররা।

'ফোরচ্যান' ও রেডিটে আপলোড করা এসব ছবি অবশ্য দ্রুত সরিয়েও ফেলা হয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বর অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স ও সেলিনা গমেজসহ শতাধিক তারকার নগ্ন ছবি অনলাইনে প্রকাশ করে হ্যাকাররা। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের 'আইক্লাউড' সার্ভার থেকে তারকাদের এসব ছবি হ্যাক করা হয়।

অ্যাপল এ ঘটনাকে 'উদ্দেশ্যেমূলক আক্রমণ' হিসেবে অভিহিত করে। তবে আইক্লাউডের সার্ভারে নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকমের ত্রুটি থাকার কথা অস্বীকার করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

বরং তারকারা ব্যক্তিগতভাবে সাইবার আক্রমণের স্বীকার হয়েছে দাবি করে অ্যাপল জানায়, এক্ষেত্রে তারকাদের সহজে অনুমেয় পাসওয়ার্ড ব্যবহারের কারণে হ্যাকাররা তাদের গোপনীয় তথ্য হাতিয়ে নিয়ে থাকতে পারে।

এছাড়া অ্যাপলের ছদ্মবেশেও (হ্যাকিংয়ের এ পদ্ধতিটি 'ফিশিং' নামে পরিচিত) হ্যাকাররা তারকাদের গোপনীয় তথ্য হাতিয়ে নিয়ে থাকতে পারে বলে দাবি করে অ্যাপল কর্তৃপক্ষ।

ফরিদপুরের মন্দিরে প্রতিমা ভাঙচুর

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের পালাপাড়া গ্রামে সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর  করেছে দুর্বুত্তরা। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমাগুলো তৈরী করা হয়েছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অসিম পাল বলেন, গত ছয় বছর ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে পুজা করে আসছি। কিন্তু এ বছর এ অঘটন ঘটায় আমাদের মন ভেঙ্গে গেছে। আমরা এই ঘটনায় তীব্র নীন্দা জানাচ্ছি।

ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা বলেন, ঘটনাটি দুঃখজনক। আমি আজ থেকেই এ মন্দিরের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন গ্রাম পুলিশ নিয়োজিত করেছি।

একরাম হত্যা মামলার আসামি মিনারকে কারাগারে প্রেরণ

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন চৌধুরী মিনারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার আদাবর থানার পুলিশ দুপুরে মিনারকে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান তাকে ফেনী কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, একরাম হত্যা মামলায় মিনারকে আগে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে ছাড়া পান। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী তিনি ফেনীর নিম্ন আদালতে হাজির হননি। এ কারণে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর তাকে শনিবার গভীর রাতে রাজধানীর বারডেম হাসপাতাল থেকে আবার গ্রেফতার করা হয়েছে।

এর আগে ২৭ মে রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে মিনারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ১৫ জুলাই জামিনে ছাড়া পান তিনি।
 
উল্লেখ্য, ২০ মে ফেনীতে একরামকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক জসিম মিনার চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে মডেল থানায় মামলা করেন।

মুক্তিপণের টাকা নিতে এসে ৩ অপহরণকারী আটক

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায় চন্দ্রগঞ্জ বাজারে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের হাতে নাতে স্কুল ছাত্র অপহরনকারী তিন যুবককে আটক করেছে।

অপহরনের দুই দিন পর শনিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অপহৃত ছাত্র বাধনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার অপহৃত স্কুল ছাত্রের পিতা আমীর হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে নেশা জাতীয় দ্রব্য মেশানো মিষ্টি খাইয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকা থেকে বাধন নামে অষ্টম শ্রেণীর ঐ ছাত্রকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে অপহরনকারীরা মোবাইল ফোনে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এক পর্যায়ে তারা বিকাশের মাধ্যমে প্রথম ধাপে ২৫ হাজার টাকা পাঠাতে বলে।

বিষয়টি থানা পুলিশকে জানানোর পর, অপহরণকারীদেরকে বিকাশ নম্বার দিতে বলা হয়। এক পর্যায়ে শনিবার রাতে বি-ক্যাশের এজেন্টের সঙ্গে সমন্বয় করে টাকা পাঠানোর ফাঁদে ফেলে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে রাহাত (২৩), সোহেল (২২) ও সবুজ (২৪) নামে তিন অপহরণকারীকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নোয়াখালীর বেগমগঞ্জ থেকে স্কুল ছাত্র বাঁধনকে উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম জানান, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় অপহরণকারীদের গ্রেফতার করা হয়।

আফগানের নতুন প্রেসিডেন্ট আশরাফ ঘানি

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক:  আফগানিস্তানের নির্বাচনে  প্রেসিডেন্টের দায়িত্ব পাচ্ছেন আশরাফ ঘানি আহমদজাই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনে একমত পোষণ করার পর চুক্তির ভিত্তিতে তাকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে  হামিদ কারজাইয়ের মুখপাত্র আইমাল ফাইজি জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট পদে শপথ নিতে পারেন আশরাফ। এছাড়া, অক্টোবরের পয়লা তারিখ থেকেই তাকে প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেখা যেতে পারে।

রোববার রাজধানী কাবুলে প্রেসিডেন্সিয়াল প্যালেসে এক অনুষ্ঠানে জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে একটি চুক্তিতে সই করেন আশরাফ ঘানি ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ।

চুক্তি অনুযায়ী, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন আশরাফ ঘানি, আর প্রধানমন্ত্রীর সমমানের সরকারের প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ।

এই চুক্তির মাধ্যমে এপ্রিল ও জুনে দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচনের পর দুই প্রার্থীর মধ্যে কয়েক মাস ধরে চলমান বিবাদের অবসান ঘটলো।

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৭ জন নিহত

Posted by Abul Kalam Azad | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে একটি আতশবাজির কারাখানায় বিস্ফোরণে ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে রাজ্যের রাজধানী লক্ষ্নৌয়ের উপকণ্ঠে সিসান্দি গ্রামে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। খবর এএফপি’র। 

দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে উত্তর প্রদেশের গভর্নর। এছাড়াও গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার এবং কম গুরুতর আহতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা দেয়া হবে। মূখ্যমন্ত্রী অখিলেশ যাদব আহতদের যথাযথ চিকিৎসা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

মগবাজারের ৩ খুনের মামলায় ৬ আসামিকে ৬ দিনের রিমান্ড

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে ৩ খুনের ঘটনায় গ্রেফতাকৃত ৬ আসামিকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আসামিরা হলো- মারুফ হোসেন, সাইফুল্লাহ সিয়াম, রমজান আলী, আলামিন, শফিন লস্কর ও রুবেল মিয়া।

আজ রবিবার ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম এ আদেশ দেন।

গ্রেফতার ৬ জনকে আদালতে হাজির করে অস্ত্র মামলা ও হত্যা মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে রমনা থানা পুলিশ। আদালত শুনানি শেষে ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পয়েন্ট হারালো আতলেতিকো

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক:  শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারানোর পরও লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা ভালো হয়নি আতলেতিকো মাদ্রিদের। চার ম্যাচে ৪ পয়েন্ট হারিয়ে নিজেদের কাজটা শুরুতেই কঠিন করে তুলছে দলটি।

রায়ো ভায়েকানোর সঙ্গে গোল শূন্য ড্র দিয়ে লিগ শুরু করে আতলেতিকো। পরের দুই ম্যাচে এইবার আর রিয়ালকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় দলটি।

শনিবার ঘরের মাঠে সেলতা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে আবার পয়েন্ট হারিয়েছে আতলেতিকো। ভিসেন্তে কালদেরনে ১৯তম মিনিটে এগিয়ে যায় সেলতা। আর্জেন্টিনায় জন্ম নেয়া চিলির মিডফিল্ডার পাবলো এর্নানদেসের ফ্লিক জালে জড়ালে নীরবতা নেমে আসে স্টেডিয়ামে।

সমতা ফেরাতে বেশি সময় নেয়নি আতলেতিকো। ৩১তম মিনিটে কোকের ফ্রি-কিক থেকে মিরান্দার ভলি অতিথিদের জাল খুঁজে পায়।

১০ মিনিট পর দিয়েগো গদিনের গোলে এগিয়েও যায় আতলেতিকো। গ্যাব্রির কর্নার থেকে গদিনের হেড লক্ষ্যে পৌঁছলে স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে।

৫৩তম মিনিটে নলিতোর সফল পেনাল্টিতে সমতা ফেরায় সেলতা। মিরান্দা প্লানাসকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা।

তিন পয়েন্টের মরিয়া স্বাগতিকরা সেলতার রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে। কিন্তু অতিথিদের জমাট রক্ষণ ভাঙা সম্ভব হয়নি আতলেতিকোর খেলোয়াড়দের।

মিশরে বোমা বিস্ফোরণে নিহত ৩

Posted by Abul Kalam Azad | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরের সামনে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে  ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জন মিশরীয় পুলিশ বাহিনীর সদস্য এবং ১ জন সাধারণ পথচারী বলে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন সূত্র জানিয়েছে।

বিস্ফোরণস্থল কায়রোর বুলাক আবু ইলা অঞ্চলে নীল নদের নিকটবর্তী একটি লোকসমাগমপূর্ণ অঞ্চল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরের পাশাপাশি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রধান দপ্তরও সেখানে অবস্থিত। স্থানটি
গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৩ সালের জুলাই মাসে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ মোরসির পতন ঘটানোর পর থেকে নিরাপত্তারক্ষী বাহিনীর ওপর বিবিধ প্রাণঘাতি হামলা পরিচালিত হয়ে আসছে।

চলতি বছরের জুন মাসে লুকিয়ে রাখা এক বিস্ফোরক নিষ্ক্রীয় করতে গিয়ে আরও পুলিশের আরও দুই বিস্ফোরক বিশেষজ্ঞ নিহত হন।

প্যান প্যাসিফিক শিরোপা ইভানোভিচের

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক:  প্যান প্যাসিফিক টেনিস ওপেনের শিরোপা জিতেছেন সার্বিয়ার আনা ইভানোভিচ। প্রতিযোগিতার ফাইনালে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে হারিযেছেন সাবেক এক নাম্বার।

কোর্টে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ দিকে বিজয়ীর হাসি হেসেছেন ইভানোভিচ । ৬-২, ৭-৬ (৭/২) গেমে ওজনিয়াকিকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরেছেন এই সার্বিয়ান তারকা। জয় পেতে খুব বেশি সময় নেননি ২৬ বছর বয়সী ইভানোভিচ। মাত্র ৯৯ মিনিটের যুদ্ধেই তিনি হারিয়েছেন ওজনিয়াকিকে।

দুর্ভাগ্য, দুই সপ্তাহ আগে ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হেরেছেন ওজনিয়াকি। প্যান প্যাসিফিকের কোর্টেও সাফল্য ধরা দেয়নি। তাকে হারিয়ে শিরোপা জয়ের উৎসব করেছেন ইভানোভিচ।

এক ব্যক্তি ছুরি হাতে হোয়াইট হাউসে

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যে দুই দুইবার হামলার প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্টের অফিস হোয়াইট হাউসের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এই চেষ্টার কথা জানানোর পর হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়।

সংবাদমাধ্যম জানায়, শুক্রবার এক ব্যক্তি ছুরি হাতে হোয়াইট হাউসের একটি ভবনে ঢুকে পড়েন। এ সময় দ্রুত ভবনের আংশিক অংশ ফাঁকা করে দেয় নিরাপত্তা কর্মীরা এবং ওই ব্যক্তিকে আটক করে। তবে বারাক ওবামা এ সময় তার অফিসে ছিলেন না।

এরপর শনিবার আরো এক ব্যক্তি গাড়িসহ ফটক পার হয়ে হোয়াইট হাউসে যাওয়ার চেষ্টা করলে তাকেও আটক করে নিরাপত্তা রক্ষীরা।

এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গোয়েন্দা সংস্থার ওপর আমার পরিপূর্ণ বিশ্বাস আছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আগত অতিথিদের নিরাপদ রাখতে সক্ষম।

সংবাদমাধ্যম জানায়, যে ব্যক্তি ছুরি হাতে হোয়াইট হাউসের নর্থ পোর্টিকো দরজা পর্যন্ত পৌঁছেছিল, তার নাম ওমর গনজালেস।

এদিকে, ভবনে স্থাপিত সিসিটিভিতে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওমর গনজালেস সাড়ে তিন ইঞ্চি ছুরি হাতে হোয়াইট হাউসের লনের বেড়ায় গিয়ে আটকে যায়।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, যদিও নিরাপত্তা কর্মীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তবে গনজালেসকে যেখান থেকে আটক করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা সংস্থাকে প্রতিদিনই নিরাপত্তার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। যদিও জাতীয় ইতিহাসের অংশ হিসেবে হোয়াইট হাউস সাধারণের দেখার সুযোগ রয়েছে।

বারাক ওবামা ও তার মেয়ে হেলিকপ্টারে করে হোয়াইট হাউস ত্যাগ করার পর পরই ওমর গঞ্জালেস হোয়াইট হাউসে ঢুকতে সক্ষম হন। পরে তার বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর শনিবার এক ব্যক্তি গাড়ি নিয়ে হোয়াইট হাউসের ফটকের ভেতরে ঢুকে পড়েন এবং তিনি গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে নিয়ে যায়। এ ঘটনার পর পরই হোয়াইট হাউসের আশেপাশের রাস্তায় চলাচল বন্ধ করে দেয় এবং বিস্ফোরকের খোঁজে যানবাহনে তল্লাশি চালায়।

শনিবারের এ ঘটনাটিকে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিত্য দিনের ঘটনা বলে উল্লেখ করেন। তিনি জানান, এ ধরনের ঘটনা রোজকার বিষয়।

শুক্র ও শনিবার দুটো ঘটনা ঘটার পর নিরাপত্তা পরিচালক জুলিয়া পিয়ারসন হোয়াইট হাউসের আশেপাশে নিরাপত্তা আরো বেশি জোরদার করার নির্দেশ দেন।

এ বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, প্রেসিডেন্ট নিরাপত্তার বিষয়টি পর্যালোচনার জন্য বলতেই পারেন এবং আমরা আমাদের পেশাগত দক্ষতা ও বিশ্বস্ত দেখাবো, এটাই জাতির প্রত্যাশা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকালের পরীক্ষা স্থগিত

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল ২২ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিতব্য ২০১৩ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। 

স্থগিতকৃত এ পরীক্ষার তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (এখানে ক্লিক করুন) এবং পত্রিকার মাধ্যমে শিগগিরই জানানো হবে।

উল্লেখ্য, এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচী অপরিবর্তিত থাকবে।

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: টানা দুই ম্যাচ হেরে কোনঠাসা হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, হামেস রদ্রিগেসের মতো তারকারা মরিয়া হয়ে উঠলে কি হতে পারে চ্যাম্পিয়ন্স লিগে তার নমুনা দেখেছে বাসেল। এবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ও আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর প্রমাণটা পেল দেপোর্তিভো ৮-২ গোলে হেরে।

শনিবার দেপোর্তিভোর মাঠে রিয়ালের গোল উৎসবে হ্যাটট্রিক করেছেন রোনালদো। দুটি করে গোল করেছেন বেল ও নতুন রিয়ালে যোগ দেওয়া  হাভিয়ের হার্নান্দেস। আর অপর গোলটি এসেছে রদ্রিগেসের পা থেকে।

২৯তম মিনিটে রিয়ালকে এগিয়ে নেয়া গোলটি করেন রোনালদো। আলভারো আলবেরোয়ার ক্রসে দারুন এক হেড করে দেপোর্তিভোর জাল খুঁজে নেন পর্তুগালের এই তারকা।

সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ফেলেন রদ্রিগেস। কলম্বিয়া তারকার বাঁকানো শটে জালে জড়ানোর সময়ও বোঝা যায়নি কী অপেক্ষা করছে স্বাগতিকদের সামনে।

৪১তম মিনিটে দেপোর্তিভোর গোলরক্ষকের ভুলে স্কোর লাইন ৩-০ করেন রোনালদো। ডিফেন্ডাররা থাকলেও এগিয়ে এসে করিম বেনজামাকে বাধা দিতে চেয়েছিলেন স্বাগতিক গোলরক্ষক। তিনি পারেননি, বল পেয়ে যান রোনালদো। ফাঁকা জালে বল পাঠাতে কোনো ভুল করেননি তিনি।

৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা দেপোর্তিভোকে আরো পাঁচবার নিজেদের জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়েছে। তবে এই সময়ে দুবার ইকার কাসিয়াসকেও পরাস্ত করে স্বাগতিকরা।

৫১তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান হ্যারিস মেদুনজানিন। তবে বেশিক্ষণ সেই স্বস্তি থাকেনি স্বাগতিক শিবিরে ৬৬ ও ৭৪তম মিনিটে দুবার দেপোর্তিভোর জালে বল পাঠান ওয়েলস তারকা বেল। প্রথমটিতে অবদান রাখেন মার্সেলো আর দ্বিতীয়টিতে ইসকো।

বেলের দ্বিতীয় গোলটির চার মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। রদ্রিগেসের পাস থেকে নির্ভুল নিশানায় বল পাঠিয়ে ম্যাচে নিজের তৃতীয় গোলটি আদায় করে নেন ফিফা বর্ষসেরা ফুটবলার।

৮৪তম মিনিটে গোলে ব্যবধান খানিকটা কমায় দেপোর্তিভো।

তবে দেপোর্তিভোর দুঃস্বপ্ন আরো প্রলম্বিত করেন ৭৭তম মিনিটে বেলের বদলে নামা হার্নানদেস। ৮৮ ও যোগ করা সময়ে দুবার স্বাগতিকদের জালে বল পাঠিয়ে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন চলতি মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা এই স্ট্রাইকার।

নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইসিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত তানিম ওই এলাকার মৃত আব্দুস সবুরের ছেলে এবং নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মৃতের পারিবারিক সূত্র জানায়, সকালে তানিম স্কুলে এসে বন্ধুদের সঙ্গে স্কুল মাঠে ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবল বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে আটকে যায়। তানিম ফুটবলটি ছাড়িয়ে আনতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তানিমের মৃত্যুতে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিসিএস এর সংশোধিত নীতিমালার প্রজ্ঞাপন প্রকাশ

Posted by Abul Kalam Azad | | Posted in ,

সচিবালয় প্রতিবেদক: বিসিএস পরীক্ষার সংশোধিত নীতিমালা সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। এই বিধিমালা অনুযায়ী পরীক্ষার সময় ও নম্বর বাড়ানো হয়েছে। পাশাপাশি পরীক্ষার ফি ৫০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা করা হয়েছে। 

আজ রবিবার ১৯৮২ সালের বিধিমালা সংশোধন করে নতুন ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ এর গেজেট প্রকাশ করা হয়েছে।

পিএসসি সুত্র জানিয়েছে, এই প্রজ্ঞাপন পিএসসিতে যাবার ২৪ ঘন্টার মধ্যে ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নীতিমালা অসুযায়ী প্রিলিমিনারি পরীক্ষার নম্বর ১০০ থেকে বাড়িয়ে ২০০ করা হয়েছে। পরীক্ষার সময়ও এক ঘণ্টা থেকে বাড়িয়ে দুই ঘণ্টা করা হয়েছে।

নতুন বিধিমালায় পরীক্ষার আবেদনপত্রের মূল্য ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। তবে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত তথা অনগ্রসর জনগোষ্ঠীদের জন্য ২৫০ টাকা থেকে কমিয়ে আবেদনপত্রের মূল্য ১০০ টাকা করা হয়েছে।

এছাড়া মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় ৩০ নম্বরের কম পেলে প্রার্থী কোনো নম্বর পাননি বলে গণ্য হবে, আগের বিধিমালায় যা ছিল ২৫ শতাংশ।

বর্তমানে বিসিএসের বাছাই পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরে এবং সময় এক ঘণ্টা।

নতুন নিয়োগ বিধিমালা চূড়ান্ত না হওয়ার কারণে পিএসসি ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। এজন্য দীর্ঘদিন ধরে নতুন বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন সরকারি চাকরি প্রত্যাশীরা। সর্বশেষ গত বছরের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

অনন্যার যৌতুক মামলায় রুমির ১৬ অক্টোবর সাক্ষ্যগ্রহণ

Posted by Unknown | | Posted in ,

বিনোদন ডেস্ক: লামিয়া ইসলাম অনন্যার যৌতুকের মামলায় কন্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৬ অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আরেফুর রহমান রবিবার এ দিন ধার্য করেন।

এদিন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও রুমীর আইনজীবী সৈয়েদ রেজওয়ানুর রহমান সময়ের আবেদন করেন।

এতে বলা, মামলাটি আপোষ মিমাংসা করার জন্য সময়ের প্রয়োজন। অন্য দিকে অনন্যার আইনজীবী সাক্ষী নেওয়ার কথা বলেন।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে বলেন, শেষ বারের মত সময় মঞ্জুর করা হল। এর মধ্যে যদি আপোষ মিমাংসা না হয় আদালত তার নিজের গতিতে চলবে।

এ সময় আরফিন রুমী ও তার প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা আদালতে উপস্থিত ছিলেন। ২০০৮ সালের ৪ এপ্রিল বিয়ে হয় রুমি ও অনন্যার। আরিয়ান নামে তাদের একটি পুত্র সন্তান আছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালে আমেরিকা প্রবাসী কামরুননেসাকে বিয়ে করেন আরফিন রুমি। ওই বিয়ের কিছুদিন পরই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমেরিকায় চলে যান রুমী। আমেরিকায় যাওয়ার পর বন্ধ করে দেন ছেলে ও প্রথম স্ত্রীর ভরণপোষণ। শুধু তাই নয়, আমেরিকা থেকে ফিরে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নিয়মিত অনন্যাকে নির্যাতন করতেন কণ্ঠশিল্পী আরফিন রুমী।

শক্তিশালী ঝড় 'ফাং-ওং' এর কবলে তাইওয়ান

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: গ্রীষ্মম-লীয় ঝড় ফাং-ওং রোববার তাইওয়ানে আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে। এতে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪৮ হাজার সৈন্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এছাড়াও মাছ ধরার নৌযানগুলোকে বন্দরে থাকতে বলা হয়েছে। খবর এএফপি’র।

কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, আবহাওয়া পূর্বাভাসে যে পথের কথা বলা হয়েছিল ঝড়টি সেখান থেকে দিক পরিবর্তন করে পূর্ব দিকে স্থানীয় সময় সকাল প্রায় ১০টায় (গ্রিনিচ মান সময়০২০০) দ্বীপের দক্ষিণাঞ্চলে আঘাত হানে।
ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়া বইছে। ঝড়ো বাতাসের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠে এবং দক্ষিণ উপকূলে বড় বড় ঢেউ আছড়ে পড়ে। এতে আতঙ্কিত পর্যটক ও তীরে অবস্থান করা মানুষ জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেন্টিং ছেড়ে অন্যত্র চলে যায়।

ব্যুরো জানায়, ঘন্টায় ৯০ কিলোমিটার (৫৬মাইল) বেগের ঝড়টির প্রভাবে ৬০ সেন্টিমিটার (২৪ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হয়। ঝড়টি উত্তর-উত্তরপূর্বের দিকে অগ্রসর হচ্ছে। 

আবহাওয়ার ব্যুরোর পূর্বাভাসে বলা হয়, ‘প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সৃষ্টি হতে পারে। তাই মানুষকে পার্বত্য এলাকা থেকে সরে আনা উচিত।’ কর্তৃপক্ষ ভূমিধস প্রবল এলাকা থেকে ১ হাজার ২শ জনের বেশি লোককে অন্যত্র সরিয়ে এনেছে।  

উল্লেখ্য, ঝড়ের কারণে মোট ৫৭টি অভ্যন্তরীণ ও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

    আর্কাইভ