প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে আফ্রিদির বিদায়
স্পোর্টস ডেস্ক: শহীদ আফ্রিদি আগেও বলেছিলেন আর শনিবার আবারও বললেন। জানালেন,টি-টুয়েন্টিতে আরো মনযোগী হতে চান তিনি। তাই আসন্ন বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটে তাকে আর নাও দেখা যেতে পারে।করাচিতে মিডিয়ার সঙ্গে আলাপকালে এ অলরাউন্ডার বলেন,বোর্ড আমাকে ২০১৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টুয়েন্টির অধিনায়কত্ব দিয়েছে।পরবর্তী বিশ্বকাপের আগে আমাদেরকে শক্তিশালী একটি টি-টুয়েন্টি দল হয়ে উঠতে হবে। তাছাড়া আমি এ ফরমেটে আরো বেশি মনযোগী হতে চাই। তাই ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যেতে পারি।
প্রায় চার বছর আগে টেস্টকে বিদায় জানানো আফ্রিদি আরো বলেন, টেস্ট খেলাটা আর উপভোগ করছিলাম না। তাই ওই ফরমেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছি,মনযোগী হয়েছি সীমিত ওভারের ক্রিকেটে। তবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর আবার নতুন করে ভাববো।হয়ত তখন ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিয়েই ফেলবো।
টি-টুয়েন্টির প্রতি ভাললাগা প্রসঙ্গে আফ্রিদি বলেন, টি-টুয়েন্টিতে একেবারেই ভিন্ন ধরণের খেলা হয়।এ ফরমেটে সবক্ষেত্রেই নিজের সেরাটা ঢেলে দিতে হয়।আর সবচেয়ে বড় বিষয় হল সাধারণ মানুষ টি-টুয়েন্টিকে অনেক বেশি ভালোবাসে,তাদের মাঝে এ খেলটা খুব বেশি জনপ্রিয়।
আফ্রিদি এ পর্যন্ত পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।যেখানে ৬ শতক ও ৩৬ অর্ধশতকে ২৩.৪০ গড়ে তার মোট রান ৭৬৫২।বিপরীতে লেগস্পিনে তিনি উইকেট শিকার করেছেন মোট ৩৭৮টি।