প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
গোদাগাড়ীতে হেরোইনসহ এক ব্যবসায়ী আটক
স্থানীয় প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১০০ গ্রাম হেরোইনসহ আরিফ (২৬) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
শনিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার গোপালপুরে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে হেরোইনসহ ব্যবসায়ীকে আটক করা হয়।
রোববার সকালে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিনব কায়দায় কম্পিউটারের সিপিইউ’র ভেতের হেরোইন ঢুকিয়ে গোদাগাড়ী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন আরিফ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার সকালে আরিফকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।