প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে
স্থানীয় প্রতিনিধি: বরিশালের মেহেন্দীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে উপজেলার কাজীরহাট থানার ১৯টি ও মেহেন্দীগঞ্জ থানার ৫৫টিসহ মোট ৭৪টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।
এ উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সর্বমোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৫৭৯ জন।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মুনসুর আহমেদ (দোয়াত-কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মেজর (অব.) নাসির উদ্দিন খান (কাপ-পিরিচ), বিএনপি সমর্থিত সৈয়দ রফিকুল ইসলাম লাবু (আনারস), বিএনপির বিদ্রোহী প্রার্থী গোলাম ওয়াহীদ হারুন (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত খোরশেদ আলম ভুলু (উড়োজাহাজ), বিদ্রোহী প্রার্থী আব্দুল জব্বার কানন (তালা), বিএনপি সমর্থিত জামায়াত নেতা সাইফুর রহমান (চশমা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, আওয়ামী লীগ সমর্থিত রওমান বিনতে শফিকুল ইসলাম রুমন (পদ্মফুল), বিদ্রোহী প্রার্থী আফরোজা কবীর শিউলী (প্রজাপতি), বিএনপি সমর্থিত মুনমুন আক্তার রুবী (ফুটবল), বিদ্রোহী প্রার্থী চৌধুরী শরিফা নাসরিন শামিম হায়দার (কলস) ও স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগম (হাঁস)।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি থাকছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও আনসার-ভিডিপির সদস্যরা।
এদিকে, সারাদেশে জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে হরতালের আওতামুক্ত থাকছে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা।
শনিবার রাতে বাংলাদেশ বরিশাল মহানগর জামায়াতের প্রচার বিভাগের মো. নাছির উদ্দিন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।