Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা রাজলক্ষী কমপ্লেক্সের সামনে বাসের ধাক্কায় হযরত আলী (৫৭) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

শনিবার দিনগত আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

উত্তর-পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে রাজলক্ষী কমপ্লেক্সের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন হযরত। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনঃবাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দুইটায় তার মৃত্যু নিশ্চিত করেন।

নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় জানা যায়। হযরত আলী টাঙ্গাইল ভূয়াপুর এলাকায় বসবাস করতেন। বাল‍ুর ব্যবসা থাকায় প্রায়ই তিনি ঢাকায় আসেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার মরদেহ রাখা হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:৪৯ AM . বিভাগঃ .

0 comments for " রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু "

Leave a reply

    আর্কাইভ