প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মাগুরায় বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীসহ ২৪ জন আটক
স্থানীয় প্রতিনিধি: মাগুরায় বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ। হরতালে নাশকতা এড়াতে জেলায় পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করে। রোববার ভোর রাত থেকে সকাল পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার শ্রীপুর উপজেলা ভাইসচেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল মুন্সি, অবসরপ্রাপ্ত সৈনিক দলের সভাপতি বাচ্চু মোল্লাসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার আশঙ্কায় পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
