Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

আজ হজের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালনের জন্য প্রেসিডেন্ট আবদুল হামিদ আজ সৌদি আরব যাচ্ছেন। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে মধ্য রাতে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সৌদি বাদশাহ’র আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করবেন। প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গী ১৫ জনকে সৌদি সরকার রয়েল হসপিটালিটি দেবে বলে জানিয়েছেন সফর প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

এদিকে প্রেসিডেন্টর প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন, হজে যাওয়ার আগে প্রেসিডেন্ট দেশবাসীর দোয়া কামনা করেছেন। তিনি হজ পালনকালে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করবেন। আগামী ১০ই অক্টোবর প্রেসিডেন্টের দেশে ফেরার কথা রয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:২৭ AM . বিভাগঃ .

0 comments for " আজ হজের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন রাষ্ট্রপতি "

Leave a reply

    আর্কাইভ