Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

আগামীকাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: হযরত মুহাম্মদ (সা.), পবিত্র হজ ও তাবলীগ জামায়াত সম্পর্কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
 
আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পবিত্র হজ, হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলীগ জামায়াত সম্পর্কে আব্দুল লতিফ সিদ্দিকী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের অন্তরে মর্মান্তিক আঘাত হেনেছেন। তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে গুরুতর অপরাধ করেছেন। এ অপরাধে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে রোববার বিকেলে নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলবাসীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী হযরত মোহাম্মদ (সা.), হজ, তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এই পদত্যাগ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা শোনা গেলেও মন্ত্রিপরিষদ সচিবালয় থেক এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সচিবসহ বেশ কয়েকজন মন্ত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী দেশে ফিরে এলে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৮:০৬ PM . বিভাগঃ , .

0 comments for " আগামীকাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ "

Leave a reply

    আর্কাইভ