Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

কোরবানির পরের ৩০ দিন বর্ডার এলাকা দিয়ে চামড়া পরিবহন নিষিদ্ধ

সচিবালয় প্রতিবেদক : আন্তর্জাতিক বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে চামড়ার উপযুক্ত মূল্য নির্ধারণের পাশাপাশি কোরবানির পরের ৩০ দিন বর্ডার এলাকা দিয়ে চামড়া পরিবহন নিষিদ্ধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 

আজ মঙ্গলবার সচিবালয়ে কোরবানীর পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ, কাঁচা চামড়া সংগ্রহ, প্রক্রিয়াজাত করণ, মিডিয়ায় প্রচার এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে চামড়া ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক সভায় সভাপতিত্ব কালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ একথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আগামী ০৩ অক্টোবরের মধ্যে চামড়া ব্যবসায়ী সংগঠনগুলোকে চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করারও নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, পাচার রোধে ঈদ উল আযহার পর অন্ততঃ ৩০ দিন বর্ডার এলাকা দিয়ে চামড়া পরিবহন নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রী বলেন, সারা বছর গবাদি পশু জবাই থেকে চামড়া আসে প্রায় ৭০ লাখ টি, আর শুধু কোরবানী থেকে আসে প্রায় ৭০ লাখ টি। অর্থাৎ কোরবানীর ঈদেই চামড়ার মোট উৎপাদনের অর্ধেক আসে। এ বিপুল পরিমান চামড়া যাতে যথাযথ ভাবে সঠিক প্রক্রিয়ায় সংগ্রহ ও সংরক্ষণ হয়, তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের চামড়ার মান খুবই উন্নত। বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে। প্রতি বছর চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বিপুল পরিমান বৈদেশীক মূদ্রা অর্জন করা হয়। গত ২০১৩-২০১৪ অর্থ বছরে চামড়া রপ্তানি করে ৫০৫.৫৪ মিলিয়ন মার্কিন ডলার, চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ২৪০.০৯ মিলিয়ন মার্কিন ডলার এবং শুধু স্যু রপ্তানি করে আয় হয়েছে ৫৫০.১১ মিলিয়ন মার্কিন ডলার। চামড়া থেকে বাংলাদেশ আয় করেছে ১২৯৫.৭৪ মিলিয়ন মার্কিন ডলার। 

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, টেরিফ কমিশনের চেয়ারম্যান ও সরকারের ভারপ্রাপ্ত সচিব মো. আজিজুর রহমান, অতিরিক্ত সচিব(আমদানি) ড. মো. রুহুল আমীন সরকার, অতিরিক্ত সচিব(মহাপরিচালক, ডব্লিউটিও) অমিতাভ চক্রবর্তী, অতিরিক্ত সচিব(এফটিএ) মনোজ কুমার রায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিয়া, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, বাংলাদেশ ট্যানার্স এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান আলী হোসেন, বাংলাদেশ ফিনিসড লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, জাতীয় নিরাপত্তা গেয়েন্দা সংস্থা, বাংলাদেশ ব্যাংক-এর প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। তরিকুল

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৬:১৭ PM . বিভাগঃ .

0 comments for " কোরবানির পরের ৩০ দিন বর্ডার এলাকা দিয়ে চামড়া পরিবহন নিষিদ্ধ "

Leave a reply

    আর্কাইভ