Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

আইএস নিয়ন্ত্রনে ভারতও কাজ করবে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী অভিযানে সাথে থাকবে ভারত। বিজেপি নেতা সুব্রহ্মণিয়াম স্বামী দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কথা দিয়েছেন।
 
প্রধানমন্ত্রীর মার্কিন সফর নিয়ে উচ্ছ্বসিত সুব্রহ্মণিয়াম স্বামী মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত ভারত-মার্কিন সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। একান্ত আলাপচারিতায় তারা দুজনে একে অপরের রাজনৈতিক ও প্রশাসনিক জীবনে বহু মিল খুঁজে পেলেন মোদি এবং ওবামা।

হোয়াইট হাউজে সোমবার প্রেসিডেন্ট ওবামার সঙ্গে নৈশভোজের বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, নবরাত্রির উপোস থাকায় এক গ্লাস  পানি ছাড়া মোদি আর কিছুই খাননি। তবে নব্বই মিনিটের আলোচনায় দুজনেই নিজেদের রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন। তাতে দেখা যায়, উভয়ের মধ্যে রাজনৈতিক এবং প্রশাসনিক অভিজ্ঞতায় অদ্ভূত রকমের মিল। এ ছাড়া আগামী দিনে ভারত-মার্কিন কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে একমত হন দুজনেই। 

সুত্র: জি নিউজ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৫:৪০ PM . বিভাগঃ .

0 comments for " আইএস নিয়ন্ত্রনে ভারতও কাজ করবে "

Leave a reply

    আর্কাইভ