Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

চট্টগ্রামের দক্ষিণ হালিশহরের একটি গার্মেন্টসে ভয়াবহ আগুন

স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ হালিশহর এলাকায় ফেগিচাচ নিটিং অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড নামে একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ হালিশহরের ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ সংলগ্ন ওই কারখানাটির ছয়তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা দাবি করেছেন, আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই অন্তত দুইশ’ শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। গার্মেন্টস ভবনের ভেতরে কোনো শ্রমিক নেই বলে ধারণা করছেন তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:৫৯ AM . বিভাগঃ .

0 comments for " চট্টগ্রামের দক্ষিণ হালিশহরের একটি গার্মেন্টসে ভয়াবহ আগুন "

Leave a reply

    আর্কাইভ