Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত চার আর্থিক প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এক সার্কুলারের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এদের নিয়োগ দেওয়া হয়।

জনতা ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এ কে কামরুল ইসলামকে (এফসিএ)। তিনি এর আগে জনতা ব্যাংকেরই পরিচালক ছিলেন।

এ ছাড়া অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দেওয়ান নুরুল ইসলামকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের, বহিঃসম্পদ বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজমকে ইনভেস্টমেন্ট কর্পোরেশনের (আইসিবি) এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মমতাজ আল-শাকুরকে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:৪৯ AM . বিভাগঃ .

0 comments for " রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ "

Leave a reply

    আর্কাইভ