Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

মানিকগঞ্জের শিবালয়ের দগ্ধ তিন জনের ঢামেকে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আগুনে দগ্ধ তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু। সোমবার উপজেলার রুমি সিএনজি স্টেশন এলাকায় ওই আগুন লাগে।

মৃতরা হলেন, বিআরটিসি চালক নূর ইসলাম লেবু (৪০), পাম্পির কর্মচারী দেলাওয়ার হোসেন (৪০) ও শামীম উদ্দিন পাখি সিএনজি চালক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার রুমি সিএনজি স্টেশনে থাকা একটি টেম্পুর সিলিন্ডার বিস্ফোরণ হলে কম্প্রেসার রুমে আগুন লেগে যায়। এতে হেলাল উদ্দিন (৩৫) নামে পাশের এক সিএনজি স্টেশন কর্মচারী দগ্ধ হয়ে মারা যান ও ছয় জন গুরুতর আহত হন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:০৩ AM . বিভাগঃ , .

0 comments for " মানিকগঞ্জের শিবালয়ের দগ্ধ তিন জনের ঢামেকে মৃত্যু "

Leave a reply

    আর্কাইভ