Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

দুই কোটি টাকার কষ্টিপাথরসহ আটক-৬

স্থানীয় প্রতিনিধি: দক্ষিণ কেরানীগঞ্জ ও রাজধানীর কলাবাগান থেকে দুই কোটি টাকা মূল্যের কষ্টিপাথর সহ ৬ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- রাসেল (৩৮), বাতেন (৩৬), আলাউদ্দিন (৪২), সামছু (২৮), বেবী বেগম ও আলমগীর।

র‌্যাব-১০ এর ফ্লাইট লেফ্টিন্যান্ট কাওসার হোসেন জানান, সোমবার দুপুর পৌণে ৩ টার দিকে কেরানীগঞ্জের কদমতলীতে অভিযান চালিয়ে ৩৫ কেজি ওজেনর একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়। এসময় রাসেল, বাতেন, সামছু ও আলাউদ্দিন নামের চারজনকে আটক করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মুল্য দেড় কোটি টাকা বলে জানান তিনি।

অন্যদিকে র‌্যাব-২ এর এএসপি মারুফ আহমেদ জানান, রোববার রাতে কলাবাগানের কাঠালবাগান সার্জেন্ট গলির ৬৭/ই/১ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি ৮৫ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের প্রাচীণ থালা ও একটি আয়তকার কষ্টিপাথর উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত এসব প্রাচীন নিদর্শনের মূল্য ৪৮ লাখ ৩৪ হাজার টাকা বলে জানান তিনি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:২১ AM . বিভাগঃ , .

0 comments for " দুই কোটি টাকার কষ্টিপাথরসহ আটক-৬ "

Leave a reply

    আর্কাইভ