Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ঝিনাইদহে এক নারীকে শ্বাসরোধে হত্যা, ছেলেকে কুপিয়ে আহত

স্থানীয় প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এক নারীকে শ্বাসরোধে হত্যা ও তার ছেলেকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

নিহত সাজেদা খাতুন সাজু (৫০) বাগুটিয়া গ্রামে তার বাবার বাড়িতে থাকতেন। তার ছেলে জিন্নাহ আলমকে (৩০) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাতে উপজেলার বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে শৈলকূপা থানার এসআই এমদাদ হোসেন জানিয়েছেন।

এসআই এমদাদ জানান, “মা ও ছেলে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে ১০- ১২ জন অজ্ঞাত পরিচয়ধারী বাড়িতে ঢুকে চোখ-মুখ বেঁধে তাদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।” এ সময় লোকজন টের পেয়ে চেঁচামেচি শুরু করলে দুর্বৃত্তরা জিন্নাহকে কুপিয়ে আহত করে স্থানীয় পরিতোষ চৌকিদারের বাড়ির সামনে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।” পরে আজ মঙ্গলবার সকালে গ্রামের কলা বাগানের ভেতরে সাজেদা খাতুনের লাশ পাওয়া যায়।
 
উল্লেখ্য, ছেলের পিতৃপরিচয়ের স্বীকৃতির দাবি করে গত রোববার ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সাজেদা। সেখানে তিনি শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাট ফাজিলপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামকে নিজের স্বামী ও ছেলের বাবা বলে দাবি করেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৭:৪০ PM . বিভাগঃ .

0 comments for " ঝিনাইদহে এক নারীকে শ্বাসরোধে হত্যা, ছেলেকে কুপিয়ে আহত "

Leave a reply

    আর্কাইভ