Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

পানির তলে মোড়ক উন্মোচন !

Posted by Unknown | রবিবার, ৫ অক্টোবর, ২০১৪ | Posted in


বি২৪-নিউজ ডেস্ক: বাজারে নতুন ফোনের আগমনের সাথে সাথে তার মোড়ক উন্মোচনের ব্যাপারটি বেশ কিছুকাল ধরে প্রচলিত। তবে এখন সম্ভবত তাতে পরিবর্তন আসতে যাচ্ছে। সনি এক্সপেরিয়া জি৩ দিয়ে সূচনা হল এক অভিনব মোড়ক উন্মোচন পদ্ধতির। সুইমিং পুলের পানির তলে মোড়ক উন্মোচন হলো এই অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনের। 

ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণ করতে এমন অভিনব কাজটিই করেছে ব্রিটিশ পাইকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান কারফোন ওয়্যারহাউজ। তারা সনি এক্সপেরিয়া জি৩-এর বিক্রি বাড়াতে এমন একটি ভিডিওচিত্র প্রকাশ করেছ যাতে একজন লোক পানির নীচে বাক্স খুলে ফোনটি বের করে এনেছে। এভাবে এর অন্যতম বৈশিষ্ট্য আইপি৬৮ মানের পানিরোধী সক্ষমতা প্রমাণ করা হয়েছে। আর নিঃসন্দেহে বৈশিষ্ট্যটি একজন ক্রেতার প্রত্যাশা স্পর্শ করার জন্যে যথেষ্ট। 

তবে বৈশিষ্ট্য তুলে ধরার এই অভিনব পন্থাটি অনেকের কাছে কিছুটা হাস্যকর বলেও মনে হতে পারে। বিশেষ করে সেই দৃশ্য যাতে ফোনের বাক্স ও ব্যবহারবিধি লেখা ম্যানুয়ালটি পানিতে ভেসে যায়। কিন্তু তারপরেও সুইমিংপুলের নীচে পানি প্রতিরোধ করে ফোনটিকে কার্যকর থাকতে দেখে অনেক ক্রেতাই নিজের কষ্টার্জিত টাকা খরচ করে সেটি কিনতে আগ্রহী হতে পারেন। যাহোক, ৫.২ ইঞ্চি ডিসপ্লের সনি এক্সপেরিয়া জি৩ -তে রয়েছে কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর, পেছনে ২০.৭ মেগাপিক্সেল সেনসর ও সামনে ২.২ মেগা পিক্সেল সেনসর বিশিষ্ট বিশেষ ক্যামেরা এবং ৩,১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী। 

কাল সারাদেশ হালকা বৃষ্টির সম্ভাবনা

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: কাল ঈদুল আযহার দিন বাংলাদেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ।

সোমবার বাংলাদেশে উদযাপিত হবে মুসলমানদের ধর্মীয় অনিষ্ঠান ঈদুল আজহা। স্বজনদের সঙ্গে ঈদ করতে বিভিন্ন নগরে এখন ফেরার যাত্রা চলছে।  

আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষা মৌসুমের বিদায়কালে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঈদের দিন হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের অধিকাংশ সময়ই থাকবে রৌদ্রোজ্জ্বল।

শনিবার মাদারীপুর, ঈশ্বরদী, খুলনা, টাঙ্গাইল, সীতাকুণ্ড, সৈয়দপুর ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ কামরুল হাসান বলেন, মৌসুমী বায়ু এখন বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে ৪ গরু ব্যবসায়ী

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার গরু ব্যবসায়ী। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যবসায়ীরা হলেন- আরিফ, আনন্দ, বাবু ও শাহজাহান।

পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় গরু ব্যবসায়ীদের কাছ থেকে কোনো কিছুই খোয়া যায়নি বলে জানিয়েছেন মতিউর রহমান।

তবে আরিফের দুলাভাই শহিদুল জানান, তাদের সঙ্গে থাকা পাঁচ-ছয় লাখ টাকা খোয়া গেছে।
শহিদুল আরও জানান, প্রথম আমরা বিষয়টি জানতাম না। পরে তারা কিছুটা সুস্থ হলে জানতে পারি তাদের কাছে ওই টাকা ছিল।

মতিউর রহমান বলেন, ‘গাড়িটিতে ১০-১২ জনের মতো গরু ব্যবসায়ী ছিল। নারায়ণগঞ্জের চাষাড়া থেকে তারা নারিকেল কিনে খেয়েছিল বলে জানা গেছে। এরপর গুলিস্তান পৌঁছার পর চারজন অজ্ঞান হয়ে যায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।’

সুন্দরবনে বন্দুকযুদ্ধে আরও ১১ বনদস্যু নিহত

Posted by Unknown | | Posted in , ,


স্থানীয় প্রতিনিধি: সুন্দরবনে পুলিশের অভিযানকালীন ‘বন্দুকযুদ্ধে’ ১১ বনদস্যু নিহত হয়েছে। আজ রবিবার দুপুরে সুন্দর বনের ভেতরে এ ঘটনা ঘটে।

খুলনা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, আটক ১১ জন বনদস্যুের তথ্য অনুযায়ী তাদের নিয়ে সুন্দরবনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাসেম বাহিনী পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এবং ঐ ১১জন কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশও আত্ম রক্ষার্থে গুলিছুড়ে। এ সময় কাসেম বন্দুকযুদ্ধে ওই ১১ জন নিহত হয়।

উল্লেখ্য, এর আগে রবিবার ভোর ৪টার দিকে বন্দুকযুদ্ধে দুই বনদস্যুকে নিহতের দাবি করে পুলিশ। ওই সময় ১১ বনদস্যুকে আটক করা হয়।

মালয়েশিয়ায় প্রবাসীদের ঈদ উদযাপন

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশীদের পরিচালনায় ঈদ-উল আযহার বড় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় কুতারায়া বাংলা মার্কেটের সামনে। প্রবাসীরা এই ঈদ জামায়াতে অংশ নেন।

প্রতি বছর ব্যবসায়ী সমিতি সুষ্ঠুভাবে ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে থাকেন। শত শত প্রবাসীদের উপস্থিতিতে তারা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শুরু হওয়ার আগে বয়ান পেশ করেন বাংলা মসজিদের খতিব হাফিজ মাওলানা মহিউদ্দিন।

এই ঈদের জামাতে অংশ গ্রহণ করেন বাংলাদেশ হাই কমিশনের ফার্ষ্ট সেক্রেটারি মো. এস কে শাহীন। ঈদের নামাজ আদায়ে সবধরনের নিরাপত্তা দিয়েছে ডিবি কেএল। এ ছাড়া ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু,  পুচং, মালাক্কা, জহোরভারোতেও  ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা।

বিএনপি নেতারা কে কোথায় ঈদ করছেন

Posted by Unknown | | Posted in ,



বি২৪-নিউজ ডেস্ক: আগামীকাল ০৬ অক্টোবর সোমবার মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারন মানুষের সাথে সাথে রানীতিবিদরাও ঈদ উদযাপন করতে নিজ নিজ এলাকায় যাচ্ছেন। সবাই চাচ্ছেন কাছের মানুষদের সাথে দিনটি উদযাপন করতে। আসুন জেনে নিউ বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন।

খালেদা জিয়া: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের বাড়ি ‘ফিরোজা’তেই এবারের ঈদুল আজহা পালন করবেন। ওই দিন সকালে নামাজের পর তার নিকটাত্মীয়দের সঙ্গে বাসাতেই শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এর পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক, রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এ শুভেচ্ছা বিনিময় শুরু হবে সকাল ১১টা থেকে। সাড়ে ১১টা পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এর পর সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করবেন তিনি। ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন।

তারেক রহমান: দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে যুক্তরাজ্যে ঈদ পালন করবেন।

মির্জা ফখরুল: দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে গেছেন ঈদ উদযাপন করতে।

ঈদের নামাজ শেষে তিনি স্খানীয় নেতা-কর্মীদের সাথে  শুভেচ্ছা বিনিময় করবেন ।ঈদের পরদিন তিনি ঢাকায় ফিরবেন।

এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সারোয়ারী রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ঢাকায় ঈদ করবেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা নরসিংদীতে।
আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবার ঈদ কাটাবেন কেন্দ্রীয় কারাগারে। মানি লন্ডারিং মামলায় তিনি কারাগারে আটক রয়েছেন। ঈদের দিন পরিবারের সদস্যরা কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা জানাবেন। নিজ জেলা যশোরে ঈদ করবেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম। 

এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন তাদের নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদ করবেন। এখন তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন।

মির্জা আব্বাস: মহানগর বিএনপির নতুন আহ্বায়াক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শাহজাহানপুরের নিজ বাড়িতে ঈদ করবেন। দুপুরে দলীয় প্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যোগ দেবেন। মহানগরের সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলও ঢাকায় ঈদ করবেন।

সাদেক হোসেন খোকা: মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকা অসুস্থতার জন্য যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই তিনি এবারের ঈদ উদযাপন করবেন।

এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যানদের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী ও সেলিমা রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে ড. ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অ্যাডভোকেট আহমেদ আজম খান তাদের নিজ নিজ এলাকায় ঈদ করবেন। ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, হাফিজউদ্দিন আহমেদ, উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাবিহউদ্দিন আহমেদ, এনাম আহমেদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু এবং অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ঢাকায় দলের চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকার মোহাম্মদপুরে নামাজ আদায় করে চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। এর পর দলীয় প্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন।

এ ছাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারেই ঈদ করতে হচ্ছে।

মেসি-নেইমারের গোলে বার্সার জয়

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: স্প্যানিস লা লিগার ম্যাচে রায়ো ভালকানোর বিপক্ষে মাঠে নেমেছিলো বার্সেলোনা। মেসি আর নেইমারের যুগলবন্দীতে জয় পেয়েছে বার্সা। ২-০ গোলে ভালকানোকে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। ফলে আবার লা লিগায় জয়ের ধারায় ফিরলো কাতালানরা।

এর আগে মঙ্গলবার লুইস এনরিকের শিষ্যরা হেরেছিল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে। কিন্তু এদিন সেরকম কোন চ্যালেঞ্জের মুখে পরতে হয়নি কাতালানদের। আর বার্সা গোলরক্ষক ক্লদিও ব্রাভো লা লিগায় টানা সবচেয়ে বেশি সময় গোলবার সুরক্ষিত রাখার রেকর্ড গড়লেন। লা লিগায় পেদ্রো আরটোলার টানা ৫৬০ মিনিট গোল না হজমের রেকর্ড ভেঙে দিলেন তিনি।

ঘরের মাঠে ভালই খেলে যাচ্ছিল রায়ো ভায়েকানো। কিন্তু কাতালানদের বিপক্ষে তাদের ইতিহাসটাই যে ব্যর্থতার। সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটেছে এদিন। এছাড়া হ্যাভিয়ার আকুইনো লাল কার্ড দেখায় আরও দুর্বল হয়ে পড়ে মাদ্রিদের দল ভায়েকানো।

ম্যাচের ৩১ মিনিটে মেসির শটে বল জালে জড়ালেও অফসাইডের বাঁশির কারণে বাতিল হয়ে যায়। তবে কয়েক মিনিট পরই তার নেয়া শট প্রতিপক্ষের জালে জড়ায় (১-০)। এসময় জেরার্ড পিকের পাস দ্রুত গতিতে ছুটে রপ্ত করে নেন লিওনেল মেসি। আর তার নেয়া শটে বল রায়োর গোলরক্ষক টনোকে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় জালে।

এর পাঁচ মিনিট পরই মুনির আল হাদ্দাদির পাসে বল পেয়ে জোড়ালো শটে জাল ভেদ করেন নেইমার (২-০)। দ্বিতীয়ার্ধে খেলোয়াড় বদল করার পর কিছুটা কার্যকর দেখা যায় বার্সার প্রতিপক্ষকে। তবে বার্সার রক্ষণে কয়েকবার হানা দিয়েও কোন ফল পায়নি তারা। ফলে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে ভায়েকানো। আর শেষ হাসি হেসেছে লুইস এনরিকের শিষ্যরাই।

ময়মনসিংহে বাসের ধাক্কায় টেম্পুর ছয় যাত্রী নিহত

Posted by Unknown | | Posted in , ,


স্থানীয় প্রতিনিধি: ময়মনসিংহে বাসের ধাক্কায় টেম্পুর ছয় যাত্রী নিহত ও অন্তত দুই জন আহত হয়েছেন। রোববার বেলা ১২টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার বাগেরকান্দার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিন জনের নাম পাওয়া গেছে। এরা হলেন দুই বোন পারভীন আক্তার (২২) ও শাহীনা আক্তার (১৮) এবং নাজির উদ্দিন (৪৫) 

প্রতক্ষ্যদর্শীরা জানান, ঢাকা থেকে মুক্তাগাছাগামী একটি বাস টেম্পুটিকে পিছন থেকে ধাক্তা দিলে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত হন। আর হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যায়। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

রাজধানীর ঈদগাহগুলোতে ডিএমপির বিশেষ নিরাপত্তা

Posted by Unknown | | Posted in ,


নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ০৬ অক্টোবর সোমবার মুসলিম উম্মার পবিত্র ইদ-উল আজহা। ইদ-উল আজহা উপলক্ষে রাজধানীতে ৫৬৮টি স্থানে ঈদুল আজহার নামাজের ৬৫২টি জামাত অনুষ্ঠিত হবে। এগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ)। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এ কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘ডিএমপি আওতাধীন রাজধানীর প্রত্যেকটি ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ উদ্দেশ্যে ডিএমপির পক্ষ থেকে প্রায় সকল প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে।

হাটে গরু বিক্রি সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের হিসাব মতে এ পর্যন্ত এক লাখ ২৪টি গরু বিক্রি হয়েছে। আশা করছি আজকে দিনের মধ্যে তা ৩ লাখ ছাড়িয়ে যাবে। এগুলো নিয়ে স্থানীয়ভাবে যাতে চাঁদাবাজি বা জোর করে টাকা না নিতে পারে এ বিষয়ে আমরা সতর্ক থাকব।

যত্রতত্র কোরবানির বর্জ্য না ফেলতে নগরবাসীর কাছে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা ফ্ল্যাটবাসায় থাকেন তারা গাড়ি পার্কিংয়ের জায়গায় কোরবানি করুন। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে কেউ কোরবানি করবেন না। এই শহরে আমরা বসবাস করব, তাই শহরটা পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের।

উল্লেখ্য, জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা, ডিএমপি কন্ট্রোলরুম মনিটরিং, সোয়াত টিম, ডিএসপি বোম ডিসপোজাল ইউনিট, র‌্যাব-৩ পরিচালিত কন্ট্রোল রুম, চিকিৎসাকেন্দ্র ও র‌্যাবের ডগ স্কোয়াড কাজ করবে বলে জানান বেনজির।

মুদিখানার পেছনে কথিত ব্রিটিশ জঙ্গীর আস্তানা

Posted by Unknown | | Posted in

অনলাইন ডেস্ক: গ্রামের একটা বাজারের মুদি দোকানের পেছনে একটা গুদাম ঘর। এক পাশে সার করে সাজিয়ে রাখা বড় বড় তেলের টিন। নোংরা, স্যাঁতস্যাঁতে, আলো-বাতাসহীন এই গুদাম ঘরের আরেক পাশে একটা খাট, ছোট জরাজীর্ণ একটি কাঠের টেবিল এবং একটি আলনা।

হবিগঞ্জের নবীগঞ্জে গোপলার বাজারের এই গুদাম ঘরটিই ছিল বাংলাদেশ থেকে গ্রেফতার হওয়া কথিত ইসলামিক স্টেট জঙ্গী সামিউন রহমানের আস্তানা। লন্ডন থেকে আসা এই ব্রিটিশ-বাংলাদেশি তরুণ গত সাত মাস এখানেই থাকতেন।

ব্রিটেন থেকে বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ সিরিয়া বা ইরাকে ইসলামিক স্টেট জঙ্গীদের হয়ে লড়াই করতে গেছেন। এদের কেউ কেউ সেখানে লড়াইয়ে নিহত হয়েছেন। কিন্তু বাংলাদেশে এই জঙ্গী গোষ্ঠীর সদস্যদের তৎপরতা সামিউন রহমানের গ্রেফতারের আগে পর্যন্ত পুলিশের কাছেও ছিল অজানা।

বাংলাদেশের পুলিশের ধারণা, সামিউন রহমান বাংলাদেশে আসেন ইসলামিক স্টেটের জন্য জঙ্গী রিক্রুট করার জন্য। এর আগে গ্রেফতার হওয়া দুই বাংলাদেশি তরুণ তাদের সেই তথ্যই দিয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই তারা সামিউন রহমানকে গ্রেফতার করে।

তবে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সামিউনের যোগাযোগের কথা শুনে গোপলার বাজারের মানুষ বিস্মিত। যে মুদি দোকানের গুদাম ঘরে সামিউন থাকতেন, সেই দোকানেরই একজন কর্মচারি ফয়সাল আহমেদ। “ আমি তো দেখছি তাইনের চলাফেরা বালা”, বলছিলেন তিনি। নিয়মিত তাকে মসজিদে গিয়ে নামাজ পড়ার তাগাদা দিতেন সামিউন। কিন্তু লন্ডন থেকে হবিগঞ্জের এক গ্রামে এসে এরকম একটি জায়গা কেন থাকার জন্য বেছে নিলেন সামিউন?

তার ভাইপো ফয়জুর রহমান জানান আত্নীয়দের সাথে সম্পত্তির বিরোধ নিস্পত্তি করতেই তিনি বাংলাদেশে এসেছিলেন প্রায় সাত মাস আগে । কিন্তু বিরোধ নিস্পত্তিতে কোন অগ্রগতি হচ্ছিল না ।

লন্ডনে জন্ম ও বেড়ে উঠলেও তিনি সেখানকার সংস্কৃতিকে পছ্ন্দ করতেন না । হবিগঞ্জে সামিউনের একজন আত্নীয় সে কথাই জানালেন । লণ্ডনের জীবনের চেয়ে বিভিন্ন আরব দেশে ঘুরে বেড়ানোই পছন্দ ছিল তার । সামিউনের ভাইপো ফয়জুর রহমান জানালেন কয়েকবার তিনি মরক্কো সফর করেছিলেন ।

গুদাম ঘরে বসবাস

প্রশ্ন উঠছে কেন তিনি বাজারের একটি মুদি দোকানের গুদামে থাকতেন?

সামিউন বাংলাদেশে আসার পর তার ভাইপো বাড়িতেই থাকার ব্যবস্থা করেছিলেন । কিন্তু সেখানে থাকতে গেলে বাড়ির মহিলাদের সাথে দেখা হবে – এ কারনেই তিনি সেখানে থাকতে চাননি। ইসলামের প্রতি সামিউনের প্রবল ঝোঁক পরিবারকেও খানিকটা ভাবিয়ে তুলেছি ।

ফয়জুর রহামন বলেন , অনেক সময় ওর মায় ফোন দিয়া কইত, এরে নিয়া তো সমস্যায় পড়ছি । খালি ইসলাম – ইসলাম দেখায়। 

ইসলামের প্রতি প্রবল ঝোঁক থাকলেও সামিউনের চলাফেরায় এবং আচার –আচরন সন্দেহজনক মনে হয়নি ফয়জুর রহমানের। তিনি জানান সামিউন কোথাও যেতেন না কিংবা তার কাছেও কেউ কখনো আসেনি। গ্রামের যে মসজিদে সামিউন নামাজ পড়তে যেতেন, সেখানকার মুসল্লিরাও বিস্মিত তার জঙ্গী সম্পৃক্ততার কথা শুনে।

“ সামিউন নামও আমি জানতাম না। এটা পত্রিকায় দেখে জানলাম। তারে তো মসজিদে দেখতাম আমরা। আমরা তো আশ্চর্য অইলাম তার ব্যাপারটা দেইখা ”, বলছিলেন আবু সুফিয়ান নামে একজন।

বিল্লাল আহমেদ নামে আরেকজন বলেন , “ প্রশাসনের কাছে আমার অনুরোধ – যদি তিনি জড়িত থাকেন তাহলে সুষ্ঠু বিচার হোক। আর যদি জড়িত না থাকেন তাহলে প্রবাসী ব্যক্তিকে এভাবে হয়রানি করা ঠিক হবে না। সূত্রঃ বিবিসি।

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর নামে তিন হাজার পশু কোরবানি

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর নামে এবারের ঈদুল আযহা (কোরবানির ঈদে) সিলেট বিভাগে প্রায় তিন হাজার পশু কোরবানি হবে। গত বছরেও ইলিয়াস আলীর নামে প্রায় দুই হাজার পশু কোরবানি দেওয়া হয়েছিল। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজেদের কোরবানির পশুতে তাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর নাম দিবেন বলে অনেকেই জানিয়েছেন। 

এদিকে, ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে পাঁচটি পশু এবার কোরবানি দেওয়া হবে বলে পরিবার সূত্রে জানাগেছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর গ্রমের বাড়ি বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের রামধানায় তার মা সূর্যবান বিবি ও পরিবারের সদস্যদের সাথে ঈদ করবেন ইলিয়াসের সহধর্মিনী তাহসিনা রুশদী লুনা, ছেলে আবরার ইলিয়াস, নাবিদ, মেয়ে সাইয়ারা নাওয়াল। শনিবার তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছেছেন। খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা ইলিয়াস আলীর বাড়িতে ভীড় করছন।

ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা বলেন, বাড়িতে ঈদ করার জন্য এসেছি। ইলিয়াস আলীর প্রসঙ্গে বলেন, তিনি দেশের জন্য রাজনীতি করছেন। তাকে এভাবে গুম করা হবে কখনও ভাবিনি। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি এখনও জীবিত আছেন এবং দেশের জনগণের মাঝে ফিরে আসবেন। দেশবাসীর কাছে তিনি দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ইলিয়াস আলী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি ও জাতীয় সংসদের এমপি ছিলেন।

আইএসকে পাকিস্তানি তালেবানদের সমর্থন

Posted by Unknown | | Posted in


আন্তর্জাতিক ডেস্ক: তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইরাক ও সিরিয়ায় তৎপর জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেটকে সমর্থন জানিয়েছে। গতকাল শনিবার রাতে ব্রিটিশ ব্রডকাষ্টিং কর্পোরেশন (বিবিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঈদ উল-আজহা উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে টিটিপি নেতা মাওলানা ফজলুল্লাহ সমর্থন প্রকাশ করেন। আইএসকে সম্বোধন করে ফজলুল্লাহ বলেন, 'শত্রুদের বিরুদ্ধে আপনাদের সাফল্য আমাদের গর্বিত করে। ভালো খারাপ সব সময়ে আমরা আপনাদের পাশে আছি।

টিটিপির পক্ষ থেকে ফজলুল্লাহ আইএসের উদ্দেশে আরো বলেন, এই সঙ্কটকালীন সময়ে আপনাদের ধৈর্য্য ধারণ ও একাতাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতা ভুলে যান।

এই বিবৃতি নিয়ে এরই আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা ভাবিত হয়ে উঠেছেন, তবে এখনও আইএস ও টিটিপির মধ্যে আনুষ্ঠানিক যোগসূত্রের কোনো খবর জানা যায়নি।

জরিপ ফলাফল: পরকীয়া কোনো পাপ বা অনৈতিক সম্পর্ক নয়

Posted by Unknown | | Posted in


অনলাইন ডেস্ক: বিয়ের আগে এক কথা তবে বিয়ের পরে অন্য কোনো নারী বা পুরুষে আগ্রহকে ধর্মীয় দিক দিয়ে আমরা পাপ অথবা ঘোড়তড় অপরাধ হিসেবে মনে করি। কিন্তু বিশ্বের অনেকে একে উচ্ছসিতভাবেই বলবে যে কাউকে ভালো লাগতেই পারে, এতে কারো কিছু করার থাকতে পারে?

কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও যদি এমন আচরণ করে তাহলে আর আশ্চার্য হওয়ার কিছুই থাকবে না। কারণ সম্প্রতি গ্লোবাল ডেটিং ওয়েবসাইড অ্যাসলে মেডিসন ভারতীয়দের উপওে পরিচালিত এক জরিপে এ বিষয়টিকে কোনো পাপ মনে করেন না।

এই জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ ভারতীয় নারী এবং ৬১ শতাংশ ভারতীয় পুরুষ মনে করেন পরকীয়া কোনো পাপ বা অনৈতিক কাজ নয়। জরিপে অংশগ্রহনকারীদের সকলেই বিবাহিত কিংবা কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। এমন পরিস্থিতিতেও তারা মনে করেন অন্য কারো সঙ্গে প্রমের বা ভালবাসার সম্পর্ক তৈরি অন্যায় নয়। ভারতে দশটি শহরের ৭৫ হাজার ৩২১ জনের মতামত যাচাই করা হয়েছে যাদের ৮০ শতাংশ বিবাহিত।

জরিপে অংশগ্রহনকারী ৮১ শতাংশ পুরুষ এবং ৬৮ শতাংশ নারী মনে করেন পরকীয়া বিবাহিত সম্পর্ককে পুর্ণগঠনে সহায়তা করে। বিবাহিত জীবনে পরকীয়ার প্রভাব ইতিবাচক।
ভারতীয় চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডা. প্রকাশ কোঠারি নিজের এক রোগীর অভিজ্ঞতা জানিয়ে বলেন, আমার কাছে একজন রোগী আসতো, তিনি অনেক বড় ব্যবসায়ী। কিন্তু একাকীত্ব থেকে এক পর্যায়ে তার স্ত্রী যৌন ব্যবসায় জড়িয়ে পড়ে। তবে এখন তাদের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি সুন্দর। এখন তারা দুজন একসঙ্গে আগের চেয়ে বেশি সুন্দর সময় কাটাচ্ছেন।
জরিপে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, অংশগ্রহণকারীদের ৮০ ভাগই অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন। জরিপে অংশগ্রহনকারী পুরুষদের বয়স গড়ে ৪৫ বছর এবং নারীদের ৩১ বছর।
বিবাহিত দম্পতিরা কেনো পরকীয়া আসক্তের বিষয়ে ডা. কোঠারি বলেন, বেশিরভাগ পুরুষ বিবাহিত জীবনের একঘেয়েমি দূর করতে পরকীয়ায় লিপ্ত হয়। তাছাড়া যৌন সম্পর্কের একঘেয়েমিতায় একটা বড় কারণ। স্ত্রীর কাছ থেকে যৌন সম্পর্কের ক্ষেত্রে কাঙ্খিত সাড়া না পেলে পুরুষরা অন্য নারীতে আসক্ত হয়ে পরে। অপরদিকে নারীদের ক্ষেত্রে যৌনতা বিষয়টি প্রাধান্য না পেলেও তারা যখন সঙ্গীর প্রতি ভালোবাসা অনুভব করেন না, তখনই পরকীয়ায় লিপ্ত হন।
পরকীয়াকে পাপ মনে করেন এমন ব্যক্তিরাও জরিপে তাদের মতামত জানিয়েছেন। দেখা গেছে, ৬৪ শতাংশ পুরুষ এবং ৮৮ শতাংশ নারী পরকীয়ার পরে পাপবোধে ভুগেছেন। ৮১ শতাংশ পুরুষ এবং ৯২ শতাংশ নারী পরকীয়া করে কখনো ধরা পড়েনি। তবে ৭৭ শতাংশ পুরুষ এবং ৬২ শতাংশ নারী অবশ্য পরকীয়া করে ধরা পড়েছেন। কিন্তু এ কারেেণ কারোরই বিবাহবিচ্ছেদ ঘটে নি।

১৪ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন রেলমন্ত্রী

Posted by Unknown | | Posted in

অনলাইন ডেস্ক: অনেক দিন ধরে আলোচনা হচ্ছে রেলমন্ত্রী মুজিবুল হককে নিয়ে। তবে এই আলোচনা তার রাজনৈতিক কর্মকান্ড নিয়ে নয়, আলোচনা হচ্ছে মন্ত্রীর বিয়ে নিয়ে। সব আলোচরার অবসান ঘটিয় সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসছেন রেলমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবে নাগাদ বিয়ের পিড়িতে বসছেন মন্ত্রী। জবাব দিয়েছেন রেলমন্ত্রী নিজেই, বললেন এ বছরের ১৪ নভেম্বর বিয়ের প্রাথমিক দিন-ক্ষণ ঠিক করা হয়েছে। তবে প্রয়োজনে বিয়ের তারিখ পরিবর্তন হতে পারে।

জীবনের পরন্ত বেলায় এসে নিঃসঙ্গতা ঘোচানোর সিদ্ধান্তে রেলমন্ত্রীর ঘনিষ্ঠদের প্রায় সবাই খুসি। রেলমন্ত্রীর ঘনিষ্ঠসূত্র জানায়, মন্ত্রীর হবু স্ত্রীর নাম হনুফা আক্তার। তিনি পেশায় একজন আইনজীবী। বাড়ি মন্ত্রীর এলাকা কুমিল্লাতেই। তবে থাকছেন ঢাকায়। মন্ত্রী হয়েও মুজিবুল হক ন্যাম ভবনের ফ্ল্যাটে থাকছেন।সংসদ সদস্য হিসেবে তাকে ফ্ল্যাটটি বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু এখন তিনি মন্ত্রীপাড়ায় বাসা পাচ্ছেন। বিয়ের পর হয়তো সেখানেই ওঠবেন।

একদিন বাদেই ঈদুল আজহা। মুজিবুল হক এখন আছেন কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে। সেখানে আওয়ামী লীগ নেতাকর্মী, আত্মীয়-স্বজন এবং এলাকার মানুষকে নিয়ে ঈদ করবেন। 

বাবার জন্মদিনে ছেলের জন্মগ্রহন !

Posted by Unknown | | Posted in


স্পোর্টস ডেস্ক: মাশরাফি বিন মর্তুজা, লাখো ক্রিকেট প্রেমির মন জয় করা একটি নাম। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও বর্তমান একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়ক। আজ ৫ অক্টোবর মাশরাফি বিন মর্তুজার জন্মদিন। আর এই খুশির দিনে আরেকটি খুশির খবর আজকের স্বরনীয় দিনেই জন্মনিলো ‘জুনিয়র মাশরাফি’। অর্থাৎ জন্মদিনে ছেলে সন্তানের বাবা হলেন মাশরাফি।

আজ রোববার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্ত্রী সুমনা হক ছেলে সন্তানের জন্ম দেন। তাদের একটি মেয়ে সন্তানও রয়েছে।


গতকাল রাতে দক্ষিণ কোরিয়ার ইনচন এশিয়ান গেমস থেকে দেশে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। রাতেই স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। 

উল্লেখ্য, এবার এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রঞ্চ পদক লাভ করেছে।

যাত্রীদের ভোগান্তির জন্য আমি দুঃখ প্রকাশ করছি: সেতুমন্ত্রী

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তির কথাও স্বীকার করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেইসাথে বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি হওয়ার কথা স্বীকার করলেন।

তিনি বলেন, বাজারগুলোতে চাঁদাবাজি হয়েছে এ অভিযোগ আংশিক সত্য, অনেক জায়গায় হাটে চাঁদাবাজি না হলেও রাস্তায় পশুবাহী ট্রাকে চাঁদা আদায় করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে এগারটায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এবার ঈদ ও পূজা এক সঙ্গে হওয়ায় পরিস্থিতি সামাল দেয়া খুব চ্যালেঞ্জিং ছিল। তার পরও প্রশাসন তিন ভাগে ভাগ হয়ে এ পরিস্থিতি সামাল দিয়েছে। ভাড়া বেশি আদায়ের ব্যাপারে তিনি বলেন, বাস টার্মিনালগুলোতে ভাড়া বেশি না নিলেও রাস্তায় যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হয়ে। এতে যাত্রীদের বেশি ভাড়া দিয়ে যেতে হয়েছে।

এজন্য তিনি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, জনসাধারণের কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা নাই। তবে আমরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চেষ্টা করেছি।

আজ থেকে ১১ দিনের জন্য মেঘনায় ইলিশ ধরা নিষেধ

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: আজ থেকে ১১ দিনের জন্য লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশ ধরা নিষিদ্ধ করা হচ্ছে।ইলিশের সহনশীল উৎপাদন বজায় রাখার লক্ষ্যে ৫-১৫ অক্টোবর পর্যন্ত  এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেইসাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় এ সময় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া পূর্ণিমায় ভরা প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞাকালে ইলিশ আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও মজুদ সরকারি নির্দেশে নিষিদ্ধ করা হয়।  ইতিমধ্যে আড়তগুলো সিলগালা ও বরফ কলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারঘোষিত নিষিদ্ধ এ সময় মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখার জন্য নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশকে সম্পৃক্ত করে ঝটিকা অভিযান পরিচালনা করা হবে। জেলেদের সচেতনতা সৃষ্টিতে সভা, মাইকিং, প্রামাণ্যচিত্র প্রদর্শন, লিফলেট বিতরণ করা হচ্ছে জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে।

১ হাজার ৩২০ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: আজ রোববার সকালে ১ হাজার ৩২০ ক্যান বিয়ারসহ রওশন আরা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ীরটেক এলাকার নিজবাড়ি থেকে ওই নারীকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঠাকুরবাড়ীরটেক এলাকার মাদক ব্যবসায়ী রওশন আরার বাড়িতে অভিযান চালায়। এসময় রওশন আরার ঘরে থাকা ৫৫ কাটুনে থাকা ১ হাজার ৩২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

রাজধানীতে যখন যেখানে ঈদের জামাত

Posted by Unknown | | Posted in ,

বি২৪-নিউজ ডেস্ক: আগামীকাল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার নামায আদায়ে রাজধানী থেকে প্রত্যন্ত জনপদ পর্যন্ত এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া  অনুকূলে থাকলে এবারো ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিনের ইমামতি করার কথা রয়েছে প্রধান জামাতে। 

আর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যথারীতি সকাল ৭টা থেকে একঘণ্টা অন্তর অন্তর পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া  রাজধানীর প্রতিটি এলাকায়ই হবে ঈদের জামাত। এছাড়া ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় তিন শতাধিক জায়গায় ঈদ জামাতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সমাজ কল্যাণ কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম জানান, দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় ৫৬টি ওয়ার্ডের প্রতিটিতে চারটি করে মোট ২২৪টি জামাত অনুষ্ঠিত হবে। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট ১৪৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এই জামাতে জাতীয় সংসদের হুইপরা, মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লি অংশগ্রহণ করবেন।

সকাল ৭ টা : সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই সময়ে মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরীয়া জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

সোয়া ৭ টা : দক্ষিণ মুগদা ব্যাংক কলোনীর রসূলবাগ জামে মসজিদ এবং দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে এ সময়।  

সাড়ে ৭ টা : দক্ষিণ বাসাবো বালুর মাঠে প্রথম জামাত, ইসলাম বাগ ঈদগাহ ময়দানে প্রথম জামাত, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল এ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে।এছাড়া উত্তর শাহজাহানপুর, দক্ষিণ খিলগাঁও ঝিল মসজিদ, মিরপুরের দারুস সালামের ফুরফুরা দরবার শরীফ কমপ্লেক্সে, এলিফেন্ট রোডস্থ এরোপ্লেন মসজিদ, খিলগাঁওয়ের পল্লীমা সংসদ, লক্ষীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ, নয়াপল্টন জামে মসজিদ, দারুল ঈমান জামে মসজিদ, মোহাম্মদপুরের মসজিদে তৈয়্যেবিয়া, কাজী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, কল্যাণপুর এস্টেট জামে মসজিদে এ সময় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

পৌনে ৮টা : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌনে ৮ টায় জামাত শুরু হবে। এছাড়া  এসময় গেন্ডারিয়া ধুপখোলা মাঠ ও  মোহাম্মদপুরের তাইয়্যেব জামে মসজিদ অনুষ্ঠিত হবে ঈদ জামাত।

৮ টা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাত, আরামবাগ দেওয়ানবাগ শরীফে প্রথম জামাত, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদে প্রথম জামাত, ফার্মগেটস্থ মসজিদ বায়তুশ শরফ, চিশতিয়া সাইদিয়া দরবার জামে মসজিদ, লক্ষী বাজার নূরানী জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংলগ্ন মাঠ, সায়েদাবাদ  আরজুশাহ দরবার শরীফ বড় জামে মসজিদে দ্বিতীয় জামাত, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, মগবাজার বিটিসিএল কলোনী জামে মসজিদ, কলাবাগান বশির উদ্দিন রোড জামে মসজিদ, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, আবু জাফর গিফরী কলেজ মাঠে এ সময় জামাত অনুষ্ঠিত হবে।

সোয়া ৮ টা: দক্ষিণ মুগদা ব্যাংক কলোনীর রসূলবাগ জামে মসজিদে দ্বিতীয় জামাত, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল এ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

সাড়ে ৮ টা: দক্ষিণ বাসাবো বালুর মাঠে দ্বিতীয় জামাত, ইসলাম বাগ ঈদগাহ ময়দানে দ্বিতীয় জামাত, গুলশান সেন্ট্রাল মসজিদ এ্যান্ড ঈদগাহ, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে ।

৯ টা: কাজলার পাড় বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল ৯ টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জামাত, সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে একই সময়ে।

সাড়ে নয়টা : আরামবাগ দেওয়ানবাগ শরীফে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। 

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ২০

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: আজ রোববার সকালে গাইবান্ধায় কোচ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক নারী (২৫) নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের বকচর হাইওয়ে থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, সকালে শহরের বকচর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী একটি কোচের সঙ্গে বগুড়াগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নির্মাণাধীন একটি ভবনে ঢুকে পড়ে এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক নারী মারা যান। আহত হন কমপক্ষে ২০ জন। আহতদের মধ্যে ৭জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল (শজিমেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: রোববার সকাল সাড়ে ৮টয়  রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) নারীর মৃত্যু হয়েছে। মহানগরীর দড়িঘরবোনা রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী রেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেনে কাটা পড়েন। প্রাথমিকভাবে তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বাড়ি মহানগরী এলাকায়।

শিক্ষক অপহরণ করতে গিয়ে দুই বনদস্যু নিহত

Posted by Unknown | | Posted in ,


স্থানীয় প্রতিনিধী: খুলনায় কলেজ শিক্ষককে অপহরণ করতে গিয়ে পুলিশের গুলিতে দুই বনদস্যু নিহত হয়েছে। রোববার রাত ৪ টার খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামে এক দিকে এই ঘটনা ঘটে। এতে আরো  ১১ জনকে আটক করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৩২ রাউন্ড গুলিসহ ৯টি দেশি বন্দুক ও দস্যুদের একটি ট্রলার উদ্ধার করেছে পুলিশ। 
 
পুলিশ সূত্র জানায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ঝিলবুনিয়া গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক প্রশান্ত কুমার ঢালীকে (৪৫) রাত ৪ টার দিকে তার বাড়ি থেকে অপহরণ করে সুন্দরবনে নিয়ে যাচ্ছিলো বনদস্যুরা। এ সময় ওই শিক্ষকের স্বজন ও প্রতিবেশিদের হৈ চৈ শুনে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় এবং বনদস্যুদের ধাওয়া করে। ঘটনাস্থলে এসে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বনদস্যুরা। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় দুই বনদস্যু। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

ঈদুল আজহায় সাত আসামিকে মুক্তি

Posted by Unknown | | Posted in ,

অনলাইন ডেস্ক: প্রায় প্রতি ঈদে দেশের বিভিন্ন কারাগার থেকে সাজাপ্রাপ্ত আসামীদের মুক্তি দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায়ও দেশের বিভিন্ন কারাগার থেকে সাজাপ্রাপ্ত সাত আসামিকে মুক্তি দেয়া হচ্ছে। এরা সবাই অচল, অক্ষম ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং অর্ধেকের বেশি সাজা ভোগ করেছেন বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন ও পরিকল্পনা) শওকত মোস্তফার সভাপতিত্বে তার অফিস কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন কারাগারে আটক মুক্তিযোগ্য বন্দীদের তালিকা প্রেরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়। তবে দেশের ৬৪টি জেলার মধ্যে ২২টি জেলা থেকে সুপারিশ করা মুক্তিযোগ্য ৫৪ জন কয়েদির তালিকা পাওয়া যায়। এদের মধ্যে ৩৯ জন অর্ধেক সাজা ভোগকারী এবং ১৫ জন অচল-অক্ষম কয়েদি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই-বাছাই কমিটি তালিকা অনুযায়ী, প্রত্যেক কয়েদির বয়স, শাস্তির ধারা, সাজার মেয়াদ, ভোগ করা দণ্ডের সময়কাল, অসুস্থতার ধরন, ডাক্তারী সনদসহ জেলা ম্যাজিস্ট্রেটের সুপারিশ বিস্তারিতভাবে পর্যালোচনা করে। যাচাই-বাছাই শেষে ৫৪ জন সাজাপ্রাপ্ত বন্দীর মধ্যে মুক্তিযোগ্য সাতজনকে বাছাই করা হয়। এদের মধ্যে অর্ধেক সাজা ভোগকারী পাঁচজন ও অচল-অক্ষম রয়েছেন দু’জন।

উল্লেখ্য, ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া আসামিরা হলেন- দিনাজপুর কারাগার থেকে মো. ফরিদ (৩৪), ভোলায় মো. মনির হোসেন (২১), ফেনী থেকে কামাল হোসেন (২৮), রাজশাহী থেকে মো. এছাহাক আলী সরদার (৮১), ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আইয়ুব আলী (৪৯) ও মো. জহিরুল ইসলাম (৪২) এবং টাঙ্গাইলে কাজুমদ্দিন ওরফে কাজু (৯৭)।

ফুলতলায় অসত্রসহ ৩ জনকে গ্রেপ্তার

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার রাতে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বেজেরডাঙ্গা এলাকার ওয়াজেদ শেখের ছেলে বায়েজিদ (২৫), আব্দুর রশীদের ছেলে রনি (২৬) ও নজরুল সরদারের ছেলে আল অমিন (২০)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেজেরডাঙ্গা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে  একটি ৭ দশমিক ৬২ পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‌্যাব।

মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত, আহত ২

Posted by Unknown | | Posted in , ,


স্থানীয় প্রতিনিধি: কুমিল্লা-সিলেট মহাসড়কের মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে সাতটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উজানিসার এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ঢাকা থেকে মাইক্রোবাসযোগে ৫ জন যাত্রী ঈদ করতে নিজ জেলা কুমিল্লায় যাচ্ছিলেন। পথে সদর উপজেলার উজানিসার এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। 

আহত ২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুরে স্পিনিং মিলে আগুন, আহত ৩

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন আহত হয়েছে। শ্রীপুর পৌরসভার মাদখলা গ্রামে ইসরাক স্পিনিং মিল নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- শাহজাহান, আলামিন, ফিরুজ। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আলামিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববারা ভোর সাড়ে ৬ টার দিকে মিলের জেনারেটর রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ৪টি জেনারেটর পুড়ে গেছে। 

প্রতক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ জেনারেটর রুমে আগুন লেগে যায়। আগুন নেভাতে গেলে লেলিহান শিখায় ৩ শ্রমিক আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Posted by Unknown | | Posted in

স্থানিয় প্রতিনিধি: মৌলভীবাজারে শামীম আহমদ (৩৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, সে (শামীম) বহু দিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

রাতে গোপন সংবাদের ভিতিত্তে শহরের কলেজ রোড এলাকায়  অভিযান চালিয়ে ৩০ পিছ  ইয়াবাসহ শামীম আহমদকে হাতেনাতে আটক করে পুলিশ।

অপহৃত চবি প্রকৌশলী সুন্দরবন থেকে উদ্ধার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: সুন্দরবন থেকে উদ্ধার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান। গতকাল শনিবার দিবাগত রাতে সংলগ্ন সুন্দরবনের ভিতর থেকে তাকে উদ্ধার করে খুলনা জেলা পুলিশ। 


পুলিশ সূত্রে জানা যায়, তার অপহরণের বিষয়টি খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। তাদের যৌথ অভিযানে কয়রা উপজেলার হড্ডা গ্রাম থেকে বেশ কিছু দূরে সুন্দরবনের ভিতর থেকে নির্বাহী প্রকৌশলী মাহফুজর রহমানকে উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা হয়নি।

উল্লেখ্য, ১ অক্টোবর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান খুলনার কয়রার একটি ম‍ৎস্য প্রকল্প পরিদর্শনের জন্য ট্রেনে করে খুলনা রেল স্টেশনে নামেন। সেখানে মৎস্য প্রকল্পের লোক পরিচয় দিয়ে অপহরণকারীরা তাকে একটি ট্রলারে অপহরণ করে সুন্দরবনের ভিতরে নিয়ে যায়। পরে সেখানে তাকে আটক রেখে মুক্তিপণ বাবদ তার স্ত্রীর কাছে মোবাইল ফোনে কখনো ৭০ হাজার, কখনো ১ লাখ আবার কখনো ২/৩ লাখ টাকা দাবি করে তারা।

খুলনায় বস্তিতে আগুন, ৪০টি ঘর পুড়ো ছাই

Posted by Unknown | | Posted in , ,


স্থানীয় প্রতিনিধি: রোববার গভীর রাতে খুলনায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ৪০টি ঘর পুড়ে গেছে।  খুলনা মহানগরীর নতুন বাজার এলাকার চর বস্তিতে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বস্তি বাসীর বিপুল পরিমান ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই বস্তির বাসিন্দা আব্দুর রহমান এর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতহতের ঘটনা ঘটেনি।

শিবগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইচ

Posted by Unknown | শনিবার, ৪ অক্টোবর, ২০১৪ | Posted in


স্থানীয় প্রতিনিধি: চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৪। আজ শনিবার বিকালে শিবগঞ্জের মর্দানায়  নৌকা বাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 

মর্দানা গ্রামবাসীর আয়োজনে উক্ত প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে ঢাকার বিশেষ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম, পিপিএম), সভাপতি হিসেবে আব্দুস সালাম কাউন্সিলর (শিবগঞ্জ পৌরসভা) ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ৮টি দলের মধ্যে এডু মিয়ার দল প্রথম স্থান দখল করেন। এবং হাবিবুর রহমান ও মংলুর দল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন।

অনুষ্ঠানে প্রথমস্থান দখলকারী দলকে পুরুস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলসিডি টিভি,  দ্বিতীয় স্থান দখলকারী দলকে ২২ ইঞ্চি এলসিডি টিভি ও তৃতীয় স্থান দখলকারী দলকে ১৯ ইঞ্চি এলসিডি টিভি দেওয়া হয়। এছাড়াও তিন দলের প্রতিটি সদস্যকে একটি করে লুঙ্গি উপহার দেওয়া হয়।

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

Posted by Unknown | | Posted in ,


অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক বাণীতে এ শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকান্ডে অংশ নিয়ে বিভেদ বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। 

বাণীতে তিনি বলেন, মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোশ্ত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। সূত্রঃ বাসস।

ঈদ-উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির বানী

Posted by Unknown | | Posted in ,


অনলাইন ডেস্ক: আগামী ০৬ অক্টোবর পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বানী দিয়েছেন। ঈদুল আজহা সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক তা কামনা করে তিনি সবাইকে ঈদ মোবারক জানান। আজ শনিবার তিনি এ বানী দেন। পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি।

পরমত সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি ও সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব উল্লেখ করে আবদুল হামিদ বলেন, এ জন্য প্রয়োজন ‘জাতিতে-জাতিতে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসা। আর ঈদুল আজহার মর্মবাণী আমাদের সেই শিক্ষাই দেয়।’

রাষ্ট্রপতি বলেন, ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য ও ভালোবাসার এক অনুপম নিদর্শন।

রাষ্ট্রপতি আরও বলেন, মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে গভীর আনুগত্য ও ভক্তি প্রদর্শন করেছেন তা বিশ্ব ইতিহাসে অতুলনীয়। সমগ্র বিশ্ববাসীর কাছে এ ত্যাগ চির সমুজ্জ্বল ও অনুকরণীয় হয়ে থাকবে। সূত্রঃ বাসস।

ঈদ-উল আজহা উপলক্ষে এরশাদ-রওশন এরশাদের বানী

Posted by Unknown | | Posted in ,


বি২৪ নিউজ ডেস্ক: পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এমপি ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বানী দিয়েছেন।

বানীতে এরশাদ বলেছেন, আত্মত্যাগের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল আজহা আবার আমাদের মাঝে সমাগত। আমি এই উপলক্ষে দেশবাসীকে জানাই ঈদ মোবারক। ঈদ সবার জন্য অনাবিল আনন্দ বয়ে আনুক এই কামনা করে দেশবাসীকে জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি আরও বলেন, আমরা ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কোরবানি করে সেই আত্মত্যাগের আদর্শ অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, পবিত্র ঈদ-উল আজহায় রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে জাতির কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

তিনি বানীতে আরও বলেন, পশু কোরবানির মধ্য দিয়ে মানুষের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, শততা, অসৎ চিন্তা ঘৃণাকেই হত্যার শিক্ষা পাই আমরা। এর মধ্য দিয়ে ভোগের জীবন থেকে সরে এসে ত্যাগ ও উৎসর্গের আদর্শ আত্মস্থ করার শিক্ষাও পাওয়া যায়। ঈদ-উল আজহা ত্যাগের মহিমায় ভাস্বর একটি উৎসব।


বিশ্বের প্রথম স্মার্টফোন !

Posted by Unknown | | Posted in


বি২৪-নিউজ ডেস্ক: আজ থেকে ঠিক দুই দশক আগে প্রথম বাজারে এসেছিলো বিশ্বের প্রথম স্মার্টফোন যার নাম 'আইবিএম সিমন'। স্মার্টফোনটি যৌথভাবে আইবিএম এবং মার্কিন সেল্যুলার নির্মাতা প্রতিষ্ঠান বেলসাউথ তৈরি করেছিল।

গত ১৯৯৪ সালের ১৬ আগস্ট এই মোবাইল ফোনটির মাধ্যমেই ব্যবহারকারীরা পরিচিত হয় স্মার্টফোনের সঙ্গে এবং তখনই এই ফোনটির বিক্রি শুরু হয়। শুরুতে ৫০ হাজারটি কপি হ্যান্ডসেট বিক্রি হয়েছিল। তখন এর দাম ছিল ৯০০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ৬৯ হাজার ৬৭৮ টাকা। যদিও এই ফোনের ব্যাটারির ক্ষমতা ছিল মাত্র ১ ঘন্টা। আইবিএম সিমন স্মার্টফোনটি ছিল ২৩ সেমি লম্বা ও ৫০০ গ্রাম ওজনের। আর এই ফোনটি আকারও ছিলো অনেক বড়।

চলতি মাসেই লন্ডনের সায়েন্স মিউজিয়ামের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ইতিহাস বিভাগের গ্যালারিতে স্থায়িভাবে প্রদর্শনের জন্য বিশ্বের প্রথম স্মার্টফোন 'আইবিএম সিমন' দর্শকদের জন্য রাখা হবে বলে জানা গেছে।

আধা কেজি ওজনের ফোনটির আকার ছিল প্রায় একটি ইটের অর্ধেকের সমান। সিমোনের স্ক্রিন সবুজ এলসিডি এবং এতে ছিল টাচ স্ক্রিন প্রযুক্তির। এই ফোনের সফটওয়্যারের সাহায্যে গ্রাহকরা নোট লেখা, আঁকা, ক্যালেন্ডার ও কনট্যাক্টস আপডেট করা ছাড়াও ফোন করা ও রিসিভ করার পাশাপাশি ফ্যাক্সও করা যেতো।

আইরিশ টাইমে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে, এই ফোন খুবই সাধারণ, আর তাই এর নামকরণ করা হয় সিমোন। তখনকার সময়ে এই ফোন দিয়েই অনেক কাজই যেতো যা বর্তমান স্মার্টফোনের অন্যতম বৈশিষ্ট্য।

লন্ডনের সায়েন্স মিউজিয়ামের সূত্রমতে, সিমোনে স্মার্টফোনের সব উপাদানই রয়েছে। এই ফোনের নিচের স্লটে ম্যাপিং, স্প্রেডশিট এবং গেমসের মতো বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনসার্ট করার সুবিধাও ছিল। সবমিলিয়ে বর্তমান অ্যানড্রয়েড ও আইফোনের অগ্রদূত।

২০১৫ কান চলচ্চিত্র উৎসবেও দেখা যাবে ঐশ্বরিয়াকে

Posted by Unknown | | Posted in


বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসব হবে আর সেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন আসবেন না- এটা এখন আর ভাবাই যায় না। ২০০১ সাল থেকে প্রতিবছরই তিনি বিশ্বের সবচেয়ে আলোচিত এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত হচ্ছেন। মাঝে অন্তঃসত্ত্বা হওয়ার জন্য এক বছর যেতে পারেননি। 

সে হিসাবে মোট ১৩ বার তাঁকে এ উৎসবের লাল গালিচার শোভা বর্ধন করতে দেখা গেছে। বলিউড তো বটেই, হলিউডের সমসাময়িক কোনো অভিনেত্রীরও এ অর্জন নেই। সেই নিয়ম বজায় রেখে ২০১৫ সালেও কানে দেখা যাবে অ্যাশকে। 

বিশ্বখ্যাত প্রসাধনসামগ্রীর প্রতিষ্ঠান 'ল'রিয়েল'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেই শুধু নয়, আগামী বছর তিনি এ উৎসবে যোগ দেবেন নিজের সিনেমা নিয়ে। সঞ্জয় গুপ্তার পরিচালনায় নির্মিতব্য 'জাজবা' সিনেমাতে অ্যাশের বিপরীতে অভিনয় করবেন ইরফান খান। 


আগামী বছরের মে মাসের মধ্যে যাতে সিনেমার যাবতীয় কাজ শেষ করা যায়, সে লক্ষ্যে সিনেমার শুটিং ফেব্রুয়ারি থেকে দুই মাস এগিয়ে এনেছেন সঞ্জয়। সে হিসাবে ডিসেম্বরেই সিনেমার কাজ শুরু হচ্ছে। সঞ্জয়ের কথা মেনেও নিয়েছেন ঐশ্বরিয়া। কারণ প্রসাধনসামগ্রীর প্রতিষ্ঠানের মডেল হয়ে উৎসবে হাঁটার চেয়ে একজন অভিনেত্রী পরিচয়ে সেখানে উপস্থিত হওয়ার সম্মান অনেক বেশি।

আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য গ্রামীণফোনের দেশিয় অ্যাপ

Posted by Unknown | | Posted in

বি২৪-নিউজ ডেস্ক: বাংলাদেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন গত ১ অক্টোবর ঢাকায় গ্রামীণফোন, টেলিনর ডিজিটাল, স্টার্টআপ ঢাকা কর্তৃক আয়োজিত অ্যাপ প্রতিযোগিতার ‘জিপি ডিজিটাল উইনার’ এর নাম ঘোষণা করেছে। শ্রেষ্ঠ অ্যাপ নির্মাতা হিসেবে এ মনোনীত হয়েছেন কাকাতাড়ুয়া’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানভীর হাসান সৌরভ তার লাইভ টিভি ওয়ার্ল্ড অ্যাপের জন্যে। বিজয়ী তানভীর আগামী ২১-২২ অক্টোবর অসলোতে অনুষ্ঠিতব্য টেলিনর ডিজিটাল উইনারস’ ‘বেস্ট অ্যাপ ইন এশিয়া’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতাটি টেলিনর গ্রুপ ও গ্রামীণফোন এর লক্ষ্য ‘সবার জন্যে ইন্টারনেট’ এর একটি উদ্যোগ।

তানভীল হাসান সৌরভের লাইভ টিভি অ্যাপ ব্যবহারকারীরা সারা বিশ্বের ১৫৩ টি দেশের ১৮০০ ফ্রি টিভি চ্যানেল দেখতে পাবেন শুধু একটি দ্রুতগতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে। এই উইন্ডোজ ফোন অ্যাপ ইতোমধ্যে প্রায় ৭৬ হাজার ডাউনলোড করা হয়েছে। লাইভ টিভি অ্যাপটিকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে নির্বাচিত আরো ৮টি অ্যাপের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে। প্রতিযোগীরা গেম থেকে শুরু করে বাংলা কী-বোর্ড অ্যাপসহ নানা বিষয় নিয়ে তাদের উদ্ভাবিত পণ্য সকলের সামনে উপস্থাপন করেছেন।

গ্রামীণফোন এর উর্দ্ধতন কর্মকর্তা ও প্রতিযোগিতার অন্যতম বিচারক আরলেন্ড প্রেস্টগার্ড প্রতিযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন যে, বাংলাদেশে অ্যাপ ডেভেলপমেন্ট করার মতো যথেষ্ট মেধা আছে। আর তাদের খুঁজে বের করে বিশ্ববাসীর সামনে দাঁড় করাতেই এই প্রতিযোগিতার আয়োজন।

পাবনায় তিন শতাধিক বিএনপি নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: বিএনপি’র তিন শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন বলে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানানো হয়েছে। পাবনা জেলার সদর উপজেলায় এ ঘটনা ঘটেছে। 

আজ  শনিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাবনা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের এক সভায় তারা যোগদান করেন। 

দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আরিফপুর এলাকা বিএনপির নেতা আকতারুজ্জামান নিয়ামত, হাসাদুল্লাহ হাসা, একরাম হোসেন, শরিফুল ইসলাম সোহাগ, মাসুদ রানাসহ তিন শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। সূত্রঃ বাসস।

কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত

Posted by Unknown | | Posted in


স্থানিয় প্রতিনিধি: কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মনির মিয়া নামে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াছড়া বাচা মিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৪ পুলিশসহ ৫ জন আহত হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর ৩টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাতদল বাচা মিয়ার ঘোনা এলাকায় সিরাজুল ইসলামের বাড়িতে গ্রিল কেটে ডাকাতি করছিল। এ সময় ডাকাতদের গুলিতে সিরাজুল ইসলামের ভাগ্নি রোকসানা (১৭) আহত হন। স্থানীয়রা গুলির শব্দ শুনে পুলিশে খবর দেয়। 

পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় মনির মিয়া নামে এক ডাকাতকে আটক করা হয়। অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত পুলিশ সদস্যরা হলেন, কক্সবাজার সদর থানার এস আই শাহ আলম, কনস্টেবল ফরিদ, বংশী ও অজয় বড়ুয়া। আহত সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অশ্রুসিক্ত নয়নে দেবী বিসর্জন

Posted by Unknown | | Posted in ,


নিজস্ব প্রতিবেদক: 'বল দুর্গা মা কি- জয়' ধ্বনিতে মুখরিত চারিদিক। সাথে সাথে চলছে উলুধ্বনি। একটানা বেজেই চলেছে ঢাক। এই ভাবে চলেছে মা দুর্গার বিসর্জন। অনেক ভক্তের আবার মন খারাপ দেবী বিসর্জনে। তারা অশ্রু শিক্ত নয়নে দেখছে মা দুর্গার বিসর্জন। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

মহানগর সার্বজনীন পূজা কমিটি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩২টি প্রতিমা নিয়ে ৭২টি ট্রাকে ভক্তরা রাজধানীর পলাশী মোড়ে জড়ো হওয়ার পর বিকেল ৫টায় ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গা প্রতিমা নিয়ে বিজয়া শোভাযাত্রা বের হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, প্রেসক্লাব, পল্টন, গুলিস্তান, নবাবপুর রোড হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

গত মঙ্গলবার ষষ্ঠীতে বোধনের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ ও বরণ পালা শেষে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়। দেবী থেকে মায়ে পরিণত হন দুর্গা। শুরু হয়ে যায় শারদীয় দুর্গো‍ৎসবের আনুষ্ঠানিকতা। ষষ্ঠী থেকে পাঁচদিন যেন চোখের পলকে কেটে যায় বাঙালি হিন্দুধর্মালম্বীদের শারদীয় উৎসব। 

বুধবার সব অশুভ শক্তিকে শোধন করে সবকিছু শুদ্ধে পরিণত করার মধ্য দিয়ে শুরু হয়, মহাসপ্তমী। বৃহস্পতিবার মহাষ্টমীতে দেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজার মধ্য দিয়ে ভক্তরা দেবীকে পূজা করেন। শুক্রবার শাস্ত্রীয় ও লগ্ন অনুযায়ী মহানবমী ও মহাবিজয়া একই দিনে পড়ে যায়।

নদীতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: শনিবার বেলা ১২টার দিকে গোসল করতে গিয়ে বগুড়ার করতোয়া নদীতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- আবু বক্কর সিদ্দিক পাভেল (১৩) ও মুহাইমিনুল ইসলাম অনিক (১৫)। পাভেল অষ্টম শ্রেণীর ছাত্র  ও অনিক নমব শ্রেণীর ছাত্র। 

স্থানীয়রা জানান, পাভেল ও অনিক বেলা ১২টার দিকে পাড়ার ছেলেদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সময় পানিতে ডুবে যেতে থাকা পাভেল ও অনিক একে অপরকে বাঁচানোর চেষ্টা করছিল। এতে দু’জনই পানিতে ডুবে যায়।

অন্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকৎসকরা মৃত ঘোষণা করে।

আইএস এর কাছে ছেলের প্রান ভিক্ষা চাইলেন ব্রিটিশ নাগরিক

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেটের (আইএস) হাতে জিম্মি থাকা ব্রিটিশ নাগরিক জন কান্টলির প্রাণভিক্ষা চাইলেন তার বাবা পল কান্টলি। ৮১ বছর বয়সী পল হাসপাতালের বিছানায় শায়িত অবস্থায় আইএসের কাছে এই আবেদন করেন। পল কান্টলি বলেন, ‘আমি ভাবিনি, ৮১তম বছরটি এভাবে কাটাতে হবে। তবে তাকে (জন) আবার দেখতে পেলে এর চেয়ে আনন্দের আর কিছুই থাকবে না।’

জন কান্টলি একজন ব্রিটিশ ফটোসাংবাদিক। সিরিয়ায় তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছিলেন। ২০১২ সালে তাকে আটক করে আইএস। জনকে এ পর্যন্ত তিনবার ভিডিওচিত্রে দেখো গেছে। ওই তিনটি ভিডিওচিত্রই আইএস প্রকাশ করেছে। প্রতিবারই তাকে কমলা পোশাকে দেখা গেছে।

জনের বাবা শুক্রবার বিকেলে আইএসের কাছে ভিডিওবার্তায় ছেলের জীবনভিক্ষা চেয়েছেন। ভিডিওচিত্রে দেখা যায়, হাসপাতালের বিছানায় হেলান দিয়ে আছেন পল কান্টলি। তার হাতে কাগজ। সেই কাগজ দেখে দেখে ছেলের জন্য আবেগভরা আবেদন করছেন তিনি।

ভিডিওচিত্রে ছেলেকে দেখার বিষয়ে পল বলেন, ‘দু বছর ধরে আমরা খুব হতাশ ছিলাম, অসহায় ছিলাম। জন কথা বলছে, বেঁচে আছে দেখে আমরা সবাই স্বস্তির দীর্ঘশ্বাস ফেলেছি।’

পল বলেন, ‘যারা জনকে জিম্মি রেখেছেন, দয়া করে আমার কথাটা শুনুন- জন খুব ভালো মানুষ। সে সিরিয়ার জনগণের জন্যই কাজ করছিল। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। জন যাদেরকে ভালোবাসে, যারা জনকে ভালোবাসে, দয়া করে তাদের কাছে নিরাপদে জনকে ফিরিয়ে দিন।’

প্রসঙ্গত, পল কান্টলি যেদিন আইএসের কাছে ছেলের প্রাণভিক্ষা চেয়ে ভিডিওচিত্র প্রকাশ করলেন, একই দিন দ্বিতীয় ব্রিটিশ নাগরিক অ্যালান হেনিংয়ের শিরশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশ করেছে আইএস।এর আগে, হেনিংয়ের স্ত্রী তার স্বামীর প্রাণভিক্ষা চেয়ে আইএসের উদ্দেশে ভিডিওচিত্র প্রকাশ করেছিলেন। হেনিংয়ের স্ত্রীর আকুল আর্জি শুনেনি আইএস, জনের বাবার আর্জি কি তারা রাখবে? সূত্র : দ্য গার্ডিয়ান।

১২ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভা

Posted by Unknown | | Posted in

অনলাইন ডেস্ক: আগামী ১২ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। ঐ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে ওই সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

    আর্কাইভ