Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

রাজধানীর ঈদগাহগুলোতে ডিএমপির বিশেষ নিরাপত্তা


নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ০৬ অক্টোবর সোমবার মুসলিম উম্মার পবিত্র ইদ-উল আজহা। ইদ-উল আজহা উপলক্ষে রাজধানীতে ৫৬৮টি স্থানে ঈদুল আজহার নামাজের ৬৫২টি জামাত অনুষ্ঠিত হবে। এগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ)। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এ কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘ডিএমপি আওতাধীন রাজধানীর প্রত্যেকটি ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ উদ্দেশ্যে ডিএমপির পক্ষ থেকে প্রায় সকল প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে।

হাটে গরু বিক্রি সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের হিসাব মতে এ পর্যন্ত এক লাখ ২৪টি গরু বিক্রি হয়েছে। আশা করছি আজকে দিনের মধ্যে তা ৩ লাখ ছাড়িয়ে যাবে। এগুলো নিয়ে স্থানীয়ভাবে যাতে চাঁদাবাজি বা জোর করে টাকা না নিতে পারে এ বিষয়ে আমরা সতর্ক থাকব।

যত্রতত্র কোরবানির বর্জ্য না ফেলতে নগরবাসীর কাছে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা ফ্ল্যাটবাসায় থাকেন তারা গাড়ি পার্কিংয়ের জায়গায় কোরবানি করুন। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে কেউ কোরবানি করবেন না। এই শহরে আমরা বসবাস করব, তাই শহরটা পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের।

উল্লেখ্য, জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা, ডিএমপি কন্ট্রোলরুম মনিটরিং, সোয়াত টিম, ডিএসপি বোম ডিসপোজাল ইউনিট, র‌্যাব-৩ পরিচালিত কন্ট্রোল রুম, চিকিৎসাকেন্দ্র ও র‌্যাবের ডগ স্কোয়াড কাজ করবে বলে জানান বেনজির।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১:৫২ PM . বিভাগঃ , .

0 comments for " রাজধানীর ঈদগাহগুলোতে ডিএমপির বিশেষ নিরাপত্তা "

Leave a reply

    আর্কাইভ