Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

ঈদুল আজহায় সাত আসামিকে মুক্তি

অনলাইন ডেস্ক: প্রায় প্রতি ঈদে দেশের বিভিন্ন কারাগার থেকে সাজাপ্রাপ্ত আসামীদের মুক্তি দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায়ও দেশের বিভিন্ন কারাগার থেকে সাজাপ্রাপ্ত সাত আসামিকে মুক্তি দেয়া হচ্ছে। এরা সবাই অচল, অক্ষম ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং অর্ধেকের বেশি সাজা ভোগ করেছেন বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন ও পরিকল্পনা) শওকত মোস্তফার সভাপতিত্বে তার অফিস কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন কারাগারে আটক মুক্তিযোগ্য বন্দীদের তালিকা প্রেরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়। তবে দেশের ৬৪টি জেলার মধ্যে ২২টি জেলা থেকে সুপারিশ করা মুক্তিযোগ্য ৫৪ জন কয়েদির তালিকা পাওয়া যায়। এদের মধ্যে ৩৯ জন অর্ধেক সাজা ভোগকারী এবং ১৫ জন অচল-অক্ষম কয়েদি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই-বাছাই কমিটি তালিকা অনুযায়ী, প্রত্যেক কয়েদির বয়স, শাস্তির ধারা, সাজার মেয়াদ, ভোগ করা দণ্ডের সময়কাল, অসুস্থতার ধরন, ডাক্তারী সনদসহ জেলা ম্যাজিস্ট্রেটের সুপারিশ বিস্তারিতভাবে পর্যালোচনা করে। যাচাই-বাছাই শেষে ৫৪ জন সাজাপ্রাপ্ত বন্দীর মধ্যে মুক্তিযোগ্য সাতজনকে বাছাই করা হয়। এদের মধ্যে অর্ধেক সাজা ভোগকারী পাঁচজন ও অচল-অক্ষম রয়েছেন দু’জন।

উল্লেখ্য, ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া আসামিরা হলেন- দিনাজপুর কারাগার থেকে মো. ফরিদ (৩৪), ভোলায় মো. মনির হোসেন (২১), ফেনী থেকে কামাল হোসেন (২৮), রাজশাহী থেকে মো. এছাহাক আলী সরদার (৮১), ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আইয়ুব আলী (৪৯) ও মো. জহিরুল ইসলাম (৪২) এবং টাঙ্গাইলে কাজুমদ্দিন ওরফে কাজু (৯৭)।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৪৫ AM . বিভাগঃ , .

0 comments for " ঈদুল আজহায় সাত আসামিকে মুক্তি "

Leave a reply

    আর্কাইভ