Posted by
Unknown
|
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজ ডেস্ক: ডাক-টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হজ-হাজী ও তাবলিগ জামাত নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ সোমবার জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ নিন্দা জানা।
তিনি বলেন, ‘পবিত্র হজ্জ এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর ও অন্যায় মন্তব্য করে তিনি (আব্দুল লতিফ সিদ্দিকী) বিশ্বের সকল মুসলমানের ঈমানের উপর আঘাত দিয়েছেন। ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ্জ একটি ফরজ ইবাদত। এই সম্পর্কে কটূক্তি করার এখতিয়ার কারো নেই। কোনো মুসলমান পবিত্র হজের বিরোধিতা করতে পারে না। কোনো মুসলমান হজের বিরোধিতা করলে তার ঈমান থাকে না।
তিনি বলেন, ‘মন্ত্রী আব্দুল সিদ্দিকীর বক্তব্যে বাংলাদেশের সকল মুসলামান ক্ষুব্ধ ও মর্মাহত। এ বক্তব্য রেখে দেশে তিনি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন। আমি এ মুহূর্তে তার এ বক্তব্য প্রত্যাহার করে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের নিকট ক্ষমা প্রার্থনার আহবান জানাচ্ছি। তার এ অন্যায় ও আপত্তিকর মন্তব্যে গোটা মুসলিম উম্মাহ আহতবোধ করছে। কোনো মুসলমান এ ধরনের অন্যায় মন্তব্য করতে পারে না।’
*** আমি হজ ও তাবলিগের ঘোর বিরধী: লতিফ সিদ্দিকী
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘন্টার মধ্যে পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার দাবি জানিয়ে এক বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
বিবৃতিতে তারা বলেন, পবিত্র হজ ও হাজীদের কটাক্ষ করা মহানবী সা.-কে বিদ্রুপাত্মক ভাষায় তাচ্ছিল্য করার স্পর্ধা দেখিয়ে বর্তমান সরকারের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কে যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন তা কেবল একজন উগ্র নাস্তিকের পক্ষেই সম্ভব। আমরা অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, যদি সরকার তার বিরুদ্ধে মন্ত্রিসভা থেকে বহিষ্কারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তবে দেশের লক্ষ-কোটি নবীপ্রেমিক জনতা আবারও ২০১৩ সালের মতো সারাদেশে নাস্তিক-বিরোধী আন্দোলনে নামতে বাধ্য হবে। এবং প্রমাণিত হবে আ’লীগ নাস্তিক-মুরতাদদের দল। আমরা ক্ষুব্ধ, বিস্মিত, স্তম্ভিত এবং লজ্জিত যে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রাষ্ট্রীয় খরচে বিদেশে গিয়ে আবদুল লতিফ সিদ্দিকী মহানবীর ব্যাপারে জঘন্য কটূক্তি, পবিত্র হজ ও হাজীদের ব্যাপারে চরম আপত্তিকর মন্তব্য এবং তাবলীগ জামাআতের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করতে সাহস পেলেন।
আমরা একই সাথে হুশিয়ারি উচ্চারণ করছি, সরকার ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তার জন্য সালমান রুশদী ও তাসলিমা নাসরিনের পরিণতি অপেক্ষা করছে। বাংলাদেশের মাটিতে তাকে পা রাখতে দেয়া হবে না। সেই সাথে সংখ্যারিষ্ঠ নবীপ্রেমিক জনতা সরকারের হঠকারিতারও উপযুক্ত জবাব দেবে। বিবৃতিতে নেতৃবৃন্দ তার বিরুদ্ধে সারাদেশে তীব্র গণ আন্দোলন গড়ে আহ্বান জানান।
*** আমি হজ ও তাবলিগের ঘোর বিরধী: লতিফ সিদ্দিকী
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবন ঘেরাও করেছে তোবা শ্রমিক সংগ্রাম পরিষদ। বকেয়া বেতন-বোনাসের দাবিতে আবার তারা বিজিএমইএ ভবন ঘেরাও করেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিএমইএ ভবন ঘেরাও করে শতাধিক শ্রমিক।
তোবা গ্রুপ সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু বলেন, ‘সরকার ঘোষিত ২৮ সেপ্টেম্বরের মধ্যে মালিক দেলোয়ার হোসেন বেতন দেয়নি। তাই বিজিএমইএ ভবন ঘেরাও করেছি। শ্রমিকরা না খেয়ে থাকবে মালিকরা ঈদ করবে তা আর এ দেশে হতে দেবো না। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবো।
তিনি মালিকের উদ্দেশ্যে বলেন, ‘ঈদের এখনো ৭ দিন বাকি। এর মধ্যে অনেক কিছু করা যাবে। শ্রমিকদের পাওনা মিটিয়ে দিন। নয়তো মালিকরাও ঈদ করতে পারবেন না।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না বলে মন্কব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না। আমরা সবাই বাংলাদেশী- এটাই হোক আমাদের বড় পরিচয়।

আজ সোমবার হিন্দু সম্প্রদায়ের দূর্গাপুজা ও বিজয়া দশমী উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি এ কথা বলেন। বাণীতে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করে বলেন, 'যে কোন ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে। সকল ধর্মের মর্মবানী শান্তি ও মানব কল্যাণ।' তিনি দুর্গা পুজার সার্বিক সাফল্য কামনা করেন।
তিনি বলেন, 'যে কোন ধরণের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। আমাদের এ সম্প্রীতি যেন নষ্ট না হয় সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
স্থানীয় প্রতিনিধি: রাজশাহীতে গৃহবধূ নাসরিনকে পুড়িয়ে হত্যা মামলায় তার স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত (১) এর বিচারক মোহাম্মদ আবু সুফিয়ান এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডাদের পাশাপাশি তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নাসরিনের স্বামী আরিফুজ্জামান ও শাশুড়ি আশা পারভিন। এর মধ্যে রায় ঘোষণাকালে আরিফুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া মা আশা পলাতক রয়েছেন। একই মামলার তিন নম্বর আসামি ননদ মাসুমা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ অক্টোবর মহানগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম মহলদার পাড়া এলাকার আরিফুজ্জামান তার মা ও বোনের সহায়তায় ১ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ নাসরিন আক্তারের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের বাবা নাজিমুদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
স্থানীয় প্রতিনিধি: ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুভাষ সিংহ মহাজন নামের এক প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রামের পটিয়া উপজেলার মালিয়ারা মহিলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আজ সোমবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ওই শিক্ষককে বরখাস্ত করে।
এই প্রসঙ্গে, ম্যানেজিং কমিটির সভাপতি দেবব্রত দাশ জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার মতো একটি অমার্জনীয় অপরাধ করেছেন প্রধান শিক্ষক সুভাষ সিংহ মহাজন। ওই অপরাধে ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ সিংহ মহাজন। পরে রোববার ওই শিক্ষার্থী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নিকট লিখিত অভিযোগ করলে প্রধান শিক্ষক এলাকা থেকে পালিয়ে যায়।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
এন.এইচ.তুহনি,
কুমল্লিা প্রতনিধি: কামার শিল্পীরা বছরের বেশীরভাগ অলস সময় কাটালেও ঈদকে সামনে রেখে তারা এখন অনেক বেশী ব্যস্ত সময় কাটাচ্ছে। অল্প সময়ে তৈরী করতে হচ্ছে অর্ডার সরবরাহের দা, ছুড়ি, চাপাতি, বটি, কাঠের খাইট্টা ইত্যাদি। হাপরের তর্জন-গর্জন আর লোহার ঝনঝনানী শব্দে কুমিল্লা কামার পাড়া এখন মাতোয়ারা।
কুমিল্লা জেলায় কামারঘর রয়েছে প্রায় ৩০০টি। এর মধ্যে কুমিল্লা মহানগরীর চকবাজারে ৩৪টি সহ রানীর বাজার, দেশওয়ালীপট্টি, রাজগঞ্জ, বিবির বাজার, ইপিজেড রোড ও রাজাপাড়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো ডজন খানেক কামারঘর।
অন ̈দিকে চৌদ্দগ্রাম উপজেলায় রয়েছে ২৪টি, বুড়িচং- বধাহ্মণপাড়ায় ১৯টি, দেবীদ্বারে ৫টি, চান্দিনায় ১২টি এবং লাকসাম-মনোহরগঞ্জে ১১টিসহ জেলার অনান্য স্থানে রয়েছে শধমিকদের ঘামে নির্মিত এসব কামার শিল্প।
উল্লেখ্য যে, বছরের ১১মাস প্রত্যাশিত বেচা-কেনা না থাকায় ঈদুল আযহা’কে আয়ের মৌসুম হিসেবে গন্য করে কামার শিল্পীরা। তাই ঈদুল আযহা’র জন্য দিন গুনে তারা।
কুমিল্লাচকবাজারের কামার শিল্পী নারায়ণ কর্মকার বলেন, অন্য সময় যেই সামান্য পরিমাণ আয় হয় তা দিয়ে জীবন-যাপন করা কঠিন। তবে ঈদুল আযহা উপলক্ষে অনেক বেশী আয় হয়। তাই আমরা এ দিনটির অপেক্ষায় থাকি। তিনি আরো বলেন, এমনও দিন যায় আমরা একজন ক্রেতারও মুখ দেখিনা।
তাদের দাবি কাঁচামালের দাম বেশী হওয়ায় তারা উপযুক্ত দাম পেতে অনেক কষ্ট হয়। তবে একটি ঈদের আয়ে তারা সারাবছরের কষ্ট ভুলে যায় বলে মন্তব ̈ করলেন মিন্টু কর্মকার নামক এক কামার
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
স্থানীয় প্রতিনিধি: লক্ষ্মীপুরে যৌন হয়রানীর অভিযোগে আবদুর রাজ্জাক (৪৬) নামে এক গ্রাম পুলিশকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। জেলার সদর উপজেলার খিলবাইছা সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রীকে অভিযোগে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। আজ দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান এ কারাদন্ড প্রদান করেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে গ্রাম পুলিশ আবদুর রাজ্জাক পঞ্চম শ্রেনীর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। আজ দুপুরে বিদ্যালয়ে আসার পথে বিদ্যালয় এলাকায় ওই ছাত্রীকে হয়রানী করে আবদুর রাজ্জাক। এসময় ওই ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আবদুর রাজ্জাককে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজিজুর রহমান।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে নিয়োগ প্রাপ্তি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিজিএম (অপারেশন) খান কামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। দুদক সূত্র এ সব তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, ১৯৮৭ সালে তৎকালীন যোগাযোগ মন্ত্রীর সরাসরি সুপারিশে চাকরির সুযোগ পান খান কামাল উদ্দিন। লিখিত এবং মৌখিক পরীক্ষা ছাড়াই তিনি বিআরটিসিতে চাকরির সুযোগ পেয়েছেন। যথাযথ শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি দ্রুত পদোন্নতি পান। বিআরটিসির বিভাগীয় তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। অন্যদিকে সম্পদের বিষয়ে জানা যায়, তিনি বরিশালে ৫তলা ভবনের মালিক, ঢাকায় একাধিক ফ্ল্যাটসহ বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে যান।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
সচিবালয় প্রতিবেদক
ঢাকা: বিএনপির আগামীতে সরকার বিরোধী আন্দোলন করার সুযোগ পাবে না, তারা নিজেদের সংগঠন রক্ষায় ব্যস্ত থাকবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চেক রিপাবলীকানের রাষ্ট্রদূত মিলোস্রাব স্টেসেকের (stasek) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, এ পযন্ত ঈদের পরে, পরক্ষীরপর, পুজার পর, রোজার পর যে তারিখ তারা দিয়ে যাচ্ছে। এধরণের আল্টিমেটাম দেয়া এখন তাদের রাজনৈতিক বৈশিষ্ট্য। বিএনপিকে মানুষ বিশ্বাস করে না। তারা যে এমন করে কিছু করতে পারবে না। তা মানুষ বুঝে ফেলছে।
২০ দলীয় জোটের নেতা খালেদা জিয়া বলেছেন তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে, নির্বাচন দিতে হবে সাংবাদিকদের এ প্রশ্নে তোফায়েল আহমেদ বলেন, মেয়াদ পুন করার আগে বাংলাদেশে আর একটি নির্বাচন করা কোনো সম্ভাবনা নেই। কারণ আমাদের মেয়াদ পুর্ন হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারী। এর আগে ৯০ দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে। তার আগে জাতীয় নির্বাচন নয়। সুতারং সংলাপ করবো কি নিয়ে। বিরোধীদলীয় নেতা (খালেদা জিয়া) তিনি নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছেন। বিরোধীদল হিসাবে নির্বাচন চাইতে পারেন।
বিএনপির রাজনীতি ঠেকাতে তাদের মামলা দেয়া হচ্ছে এমন প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, মামলার রাজনীতি বিএনপি শুরু করেছে। আমি নিজে ৪৪টি মামলার আসামি ছিলাম। বিদেশ থেকে দেশে ফিরে বিমান বন্দর থেকে আমাকে গ্রেফতার করে বিমান বন্দর থানায় এক রাত দাড়করিয়ে রেখেছে। কাশিমপুর কারাগারে ফাঁসির্ আসামিদের মত কন্ডেম সেলে রাখা হয়েছে। এগুলি তারা শিখিয়েছে।
তাহলে আপনারাকি সেই অনুকরন করছেন? এমন প্রশ্নে তিনি বলেন, না আমরা তা করছিনা। রাজনৈতিক কর্মসূচির নামে যারা আইনকে নিজের হাতে তুলে নেয় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্চি। আন্তর্জাতিকভাবে বর্তমান সরকার প্রশংসিত দাবি করে তিনি বলেন, বিদেশিরা আমাদের অভ্যন্তরিন বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না।
মন্ত্রী জানান, ইউরোপিয় উনিয়নের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অনেকভালো। আজকে এদেরে সঙ্গে বসেছি। আমরা একটি সিদ্ধান্তে পৌছেছি এ বছরের মধ্যে দুদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি করবো। আমরা চেক প্রজাতন্ত্রে ১০০ মিলিয়ন ডলার রপ্তানি করছি। অন্যদিকে তারা ৫০ মিলিয়ন রপ্তানি করছে। এ চুক্তি হলে আরো অনেক বেড়ে যাবে।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
আদালত প্রতিবেদক: ১০ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গ্রেফতারকৃত ব্রিটিশ জিহাদি সামিয়ুনের। আজ সোমবার দুপুরে সামিয়ুনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান শাহবাগ থানা পুলিশ। শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।
ডিবি সূত্রে জানা যায, সিরিয়া ফ্রন্টে সশস্ত্র জিহাদি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আইএস ও সিরিয়ার নুসরা বিগ্রেডের জন্য মুজাহিদ সংগ্রহ করতে বাংলাদেশে এসেছিলেন সামিয়ুন।
গত ২৪ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশ -আইএস ও নুসরা ব্রিগেডের সদস্য আসিফ আদনান ওরফে জুলকারনাইন ও ফজলে এলাহি তানজিলকে গ্রেফতার করে। পরে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা একিউআইএস বা আল কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের কার্যক্রম সম্পর্কে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। জিজ্ঞাসাবাদে তারা ব্রিটিশ নাগরিক সামিয়ুন রহমান ওরফে ইবনে হামদান সম্পর্কেও বিস্তারিত তথ্য দেন। তাদের তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় সামিয়ুনকে।
উল্লেখ্য, রোববার রাত সোয়া ১১টায় কমলাপুর রেলস্টেশন থেকে সামিয়ুনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৬টি মোবাইল, ১টি ব্রিটিশ পাসপোর্ট ও এটিএম কার্ড, ব্যাংক চেক ও অন্যন্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত সরকারি বিমান ভাড়ায় হজে যাচ্ছেন প্রতারিতরা। হজ এজেন্টের প্রতারণার শিকার ৬৩০ জন হজযাত্রীদের মধ্যে ৩৯২ জন এরইমধ্যে চলে গেছেন। বাকি কিছু হজ যাত্রীর পাসপোর্ট নেয়া হচ্ছে। আগামীকাল মঙ্গলবার হজ ফ্লাইটের শেষ দিন হওয়ায় ওই দিন পাসপোর্ট নেয়া হজযাত্রীদের পাঠানো হবে। রাজধানীর আশকোনায় হজ অফিসের তথ্য সেবা কেন্দ্র থেকে এই তথ্য জানা গেছে।
তথ্য সেবা কেন্দ্রের সূত্রে জানা যায়, এখন পর্যন্ত মোট ৬৩০ জন হজ যাত্রীর নিকট থেকে প্রতারিত হওয়ার অভিযোগ এসেছে। রোববার পর্যন্ত ৬৩০ জনের মধ্যে ৩৯২ জনের পাসপোর্ট আসায় তাদের রোব ও সোমবার পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবার আরও কিছু পাসপোর্ট এসেছে। তাদেরও পাঠানোর ব্যবস্থা হচ্ছে। এ সকল হজ যাত্রীর বিমানভাড়া শুধু সরকার বহন করছে। বাকি আনুসঙ্গিক সকল খরচ হজ যাত্রীদেরই বহন করতে হবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সোমবার পর্যন্ত ৯৫ হাজার ৩৯৬ জন হজ যাত্রী হজে গেছেন। আর বাকি রয়েছে ২ হাজারের মত। আগামীকাল মঙ্গলবার বাকি যাত্রীরা যাবেন।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
স্থানীয় প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ভূঞাপুরে ফলদা কালী মন্দির পোড়ানো মামলার প্রধান আসামী তাহেরুল ইসলাম তোতাকে গ্রেফতার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ওসি কাজী গোলাম মাহফীজুর রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে ভূঞাপুর পৌর শহরের সুইস গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১ এপ্রিল রাতে ফলদা কেন্দ্রীয় সার্বজনীন কালী মন্দিরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় একদল দুর্বৃত্ত। পরে ৬ এপ্রিল তাহেরুল ইসলাম তোতাকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা হয়।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত

সচিবালয় প্রতিবেদক
ঢাকা: নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাবের (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে আদালতের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সচিবালয়ে সোমবার কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার কক্ষে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় র্যাবের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, যা সত্য তাই বলেছি। কমিটি সাত খুনের বিষয়ে যা জানতে চেয়েছে সব বলেছি। তবে কমিটির কাছে কোন ধরনের সত্য কথা বলেছেন সে বিষয়ে কিছু জানাননি।
তিনি বলেন, আদালতের নির্দেশে এ তদন্ত কমিটি গঠিত হয়েছে। সাত খুনের সঙ্গে র্যাবের জড়িত থাকার বিষয়টি আসায় ডিজি হিসেবে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কমিটি যেহেতু জানতে চেয়েছে, সেজন্য সব বিষয়ই গুরুত্বপূর্ণ।
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোখলেছুর রহমান বলেন, র্যাবের স্বচ্ছতা আছে, যা সত্য তাই করে। আইন ও ন্যায়ের পথে সবসময় থাকে র্যাব।
তদন্ত কমিটির আহ্বায়ক সাংবাদিকদের বলেন, সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে র্যাবের নাম এসেছে। এজন্য ডিপার্টমেন্টের হেড হিসেবে ডিজিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি এ বিষয়ে কতটুকু জানেন সে বিষয়ে কথা বলেছেন। র্যাবের প্রধান কি তথ্য দিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহজাহান আলী মোল্লা বলেন, এ বিষয়ে বলা যাবে না, এটা রিপোর্টে উল্লেখ করা হবে।
তিনি বলেন, এ হত্যার ঘটনা নিয়ে মিডিয়াতে যে সমস্ত খবর এসেছে, সাক্ষীরা যা বলেছেন এবং আমরা যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে র্যাব প্রধানের সঙ্গে আলোচনা করেছি।
কবে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এমন প্রম্নের জবাবে শাহজাহান আলী মোল্লা বলেন, অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে আদালতের কোনো নির্দেশনা নেই। তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতের কাছে জমা দেওয়া হবে। সাক্ষীদের বক্তব্যের স্বপক্ষে প্রমাণের প্রয়োজন রয়েছে। আমরা বসে নেই। মিটিং করছি। কার্যপরিধি অনুযায়ী এগিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, তদন্ত কমিটি এ পর্যন্ত প্রায় ৪০০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য শামীম ওসমান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান রয়েছেন।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালনের লক্ষ্যে আগামীকাল সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামীকাল রাত ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
আবদুল হামিদ সৌদি বাদশাহ’র আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করবেন। রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম একথা বলেন।
ইহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি হজে যাওয়ার প্রাক্কালে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি হজ পালনকালে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করবেন। আশা করা হচ্ছে, রাষ্ট্রপতি ১০ অক্টোবর দেশে ফিরবেন। সূত্রঃ বাসস।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যে এআইএডিএমকে প্রধান ও এ রাজ্যের সাবেক মূখ্যমন্ত্রী জয়ললিতার কারাদন্ডের খবর শুনে শনিবার সন্ধ্যা থেকে ছয়জন আত্মহত্যা করেছে। এছাড়া আরো ১০ জন হার্ট অ্যাটাকে মারা গেছে। অন্যদিকে কারাদন্ডের খবরে দু:খে আরো দুজন নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
পুলিশের ভাষ্যমতে, জয়ললিতার কারাদন্ডের খবরে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুনিভেলি, শিবাগঙ্গাই, তিরুচি ও এরোদে থেকে একজন করে মোট ছয়জন আত্মহত্যা করে।
জয়ললিতার রায়ের খবর শুনে শনিবার শিবাগঙ্গাই জেলায় ৭০ বছরের সুব্রমানিয়াম বিষপানে আত্মহত্যা করেন। তিরুচাই জেলায় এ ঝনশা নামের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। চেন্নাইয়ে ভেংকিটেশান নামের এক ইলেকট্রিশিয়ান গায়ে আগুন লাগিয়ে প্রথমে আহত ও পরে হাসপাতালে মারা যায়। কাঞ্চিপুরমে ৫০ বছরের এএন বাবু নামের একজন গলায় ফাঁস দিয়ে এবং তিরুনিভেলিতে ৪৮ বছর বয়সী এআইএডিএমকে’র কর্মী চলন্ত বাসের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। এছাড়া এরোদেতে লক্ষণ নামের অপর আরেকজন আত্মহননের পথ বেছে নেয়।
উল্লেখ্য, গত শনিবার দূর্নীতির অপরাধে জয়ললিতাকে চার বছরের কারাদন্ড দিয়েছে দেশটির আদালত। সেই সাথে তাকে ১০০ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
অনলাইন ডেস্ক: জয় বাংলাদেশ সরকারের কেউ নয় বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন। ‘জয় ভাই’ কে। জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। তিনি কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন। আজ রবিবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্কের টাঙ্গাইলবাসীদের সঙ্গে এক মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি হজ ও তাবলিগের বিরধীতা করেন। তিনি বলেন, আমি হজ ও তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী’। তিনি আরও বলেন, আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী। সুত্র: ঢাকা টাইমস।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
অনলাইন ডেস্ক: ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, আমি হজ ও তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী’। তিনি বলেন, আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী। আজ রবিবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্কের টাঙ্গাইলবাসীদের সঙ্গে এক মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।গড়ে যদি বাংলাদেশ থেকে ১ লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।
তাবলিগ জামাতের সমালোচনা করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, তাবলিগ জামায়াত প্রতি বছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদেরতো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়। টেলিভিশন ‘টক্ শো’রও কঠোর সমালোচনা করেন আলোচিত এই মন্ত্রী।
এসময় তিনি সাংবাদিকদের সাথে বিরুপ আচরন করেন। লতিফ সিদ্দিকী সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বারবার উত্তেজিত হয়ে পড়েন। এক সাংবাদিককে ধমক দিয়ে বলেন, আমি কি তোমার মতো কথা বলবো। আমি আমার মতো কথা বলবো। তুমি এখানে আসলা কেন, তোমাকে কে বলেছে আসতে?
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
বি২৪ নিউজ ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর মতিঝিল ও কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন জনকে গ্রেফতার করেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য (দক্ষিণ) বিভাগের একটি দল রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বরে একটি যাত্রীবাহী বাস থেকে টি বিদেশী পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ মো. রাকিবুল নামে এক ব্যক্তিকে (২০) আটক করে।
গ্রেফতারকৃত রাকিবুলের স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন মগবাড়ি এলাকা থেকে হতেকাজী মো. জামান (২৮) ও মো. আ. হাকিমকে (৩৪) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃত রাকিবুল পাঁচাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা। সে মূলত টাকার বিনিময়ে সীমান্তবর্তী এলাকা হতে ঢাকা, কুমিল্লা ও বি’বাড়িয়া প্রভৃতি এলাকায় অস্ত্র পরিবহন করে তাখে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
দুর্গা পুজা ও ঈদ-উল-আজহার অনুষ্ঠান পালনে মাওয়াঘাট থেকে যাত্রী পরিবহনে লঞ্চের পাশাপাশি দুটি সিট্রাকও নিয়োজিত করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
নৌপরিবহন মন্ত্রী শাজাহানখানের নির্দেশনা অনুযায়ী সোমবার বিআইডব্লিউটিসি ভবনে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আগামী ১ অক্টোবর থেকে এ সি ট্রাকের মাধ্যমে যাত্রী পারাপারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা বি২৪-নিউজকে জানান, আজ বিআইডব্লিউটিসি ভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাওয়ার লঞ্চের পাশাপাশি এ দুটি সি ট্রাক যাত্রী পারপার করবে। এ দুটির ধারণ ক্ষমতা প্রায় ১৮ শ জন। তবে যানবাহন পারাপারের জন্য ফেরিগুলোতেও যাত্রী পারপার করা হবে।
অপরদিকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার জানান, পিনাক-৬ দুর্ঘটনার পরে এ অঞ্চলের ছোট লঞ্চগুলো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দুটি ধর্মীয় অনুষ্ঠান পালনে মাওয়াঘাটে যাত্রী পারাপারে যাতে করে সমস্যা না হয় সেজন্য এ জায়গায় ফেরি অথবা সিট্রাক চালুর জন্য নৌ পারবহণ মন্ত্রী নির্দেশ দিয়েছেন।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
অনলাইন ডেস্ক: ‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছে বাংলাদেশ। তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড পাচ্ছে বাংলাদেশ। আগামী ৩০ সেপ্টেম্বর মেক্সিকোর গুয়াদালাজারা শহরে তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশ্ব সম্মেলনে (ওয়ার্ল্ড কংগ্রেস অন আইসিটি) অনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেয়া হবে। প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় শনিবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন।
জয় জানান, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের (ডব্লিউআইটিএসএ) ৮০টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি তথ্য-প্রযুক্তি খাতে উদ্ভাবনী কাজের জন্য এ পুরস্কার দিয়ে থাকে।
পাবলিক সেক্টর এক্সিলেন্স, প্রাইভেট সেক্টর এক্সিলেন্স, ডিজিটাল অপরচ্যুনিটি ও সাসটেইনেবল গ্রোথ ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ ‘এক্সিলেন্স ইন আইসিটি’ পুরস্কার পাচ্ছে বলে জয় জানিয়েছেন।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ অনুযায়ী যে কাজ চলছে তারই আন্তর্জাতিক স্বীকৃতি এ অ্যাওয়ার্ড। তিনি এই অ্যাওয়ার্ড’ গ্রহণের জন্য মেক্সিকো যাচ্ছেন বলে জানান।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ছয় দিনের ব্যবধানে আবার পাকিস্তানে ড্রোন হামলা হলো। পাকিস্তানের উপজাতি অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় অন্তত চার ব্যক্তি নিহত হয়েছে। পাকিস্তানে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা মার্কিন ড্রোন হামলা হলো। উত্তর ওয়াজিরিস্তানের দাতা খেল এলাকায় গত বুধবারের মার্কিন ড্রোন হামলায় অন্তত ১০ ব্যক্তি নিহত হয়।
নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, মার্কিন পাইলটবিহীন বিমানটি দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রশাসনিক সদর দফতর ওয়ানার কাছে কারেজাই পুল গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে হামলা করেছে। ২০০৯ সালে সামরিক অভিযানে উৎখাত হওয়ার আগে এ এলাকায় তেহরিকে তালেবান পাকিস্তানের শক্তিশালী ঘাঁটি ছিল।
একটি গাড়ি থেকে নামার সময় কয়েক ব্যক্তিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে দু’জন বিদেশি আছে বলে পাক গোয়েন্দা এবং তালেবান সূত্র জানিয়েছে।
পাকিস্তানের সার্বভৌমত্ত লঙ্ঘন করে চলতি বছর এ নিয়ে ৮ দফা ড্রোন হামলা চালাল আমেরিকা। ওয়াশিংটনের এ জাতীয় ন্যক্কারজনক তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সরকার ও জনগণের অব্যাহত প্রতিবাদকে উপেক্ষা করছে ওবামা প্রশাসন। সূত্রঃ রেডিও তেহরান।
Posted by
Unknown
|
|
Posted in
বিনোদন
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর শ্রোতাদের সামনে আসবেন জনপ্রিয় কন্ঠশিল্পি রুনা লায়লা। এবারের ঈদে রুনা লায়লাকে দেখা যাবে একক সঙ্গীতানুষ্ঠানে। অনুষ্ঠানের নাম ‘গানেরই খাতায় স্বরলিপি’।
অনুষ্ঠানে তিনি তার জনপ্রিয় কিছু গান পরিবেশন করবেন। এগুলোর মধ্যে ‘গানেরই খাতায় স্বরলিপি’, ‘সাধের লাউ’, ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে’, ‘আমায় ভাসাইলিরে’, ‘কার তরে’ এবং ‘আমি সূর্যমুখী’ শিরোনামের গানগুলো গাইবেন তিনি।
এ সম্পর্কে রুনা লায়লা বলেন, ‘এই অনুষ্ঠানে আমি আমার জনপ্রিয় গানগুলোর মধ্যে কয়েকটি গান গেয়েছি। পাশাপাশি শুটিংয়রে সময়টা খুবই উপভোগ করেছি। আশা করি, অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে।’
রুনা লায়লা’র একক এ সঙ্গীতানুষ্ঠান এবারের ঈদে বাংলাভিশনে রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ইউক্রেনে সেনা পাঠিয়েছে আমেরিকা। এ দলে ১২ জনের বেশি সেনা রয়েছে এবং ইউক্রেনের সেনাবাহিনীকে সহায়তা করার জন্য এ দলকে কিয়েভে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের টানাপড়েন যখন তুঙ্গে তখন এ সেনাদলকে দেশটিতে পাঠানো হলো।

পেন্টাগনের মুখপাত্র আইলিন লাইনেজ বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা বাহিনীকে তথ্য সংগ্রহ, সামরিক পরিকল্পনা প্রণয়নের কৌশল এবং গেরিলা যুদ্ধ প্রতিরোধের কৌশল শেখাবে মার্কিন এ সেনাদল। বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে এ দলটি কিয়েভে পৌঁছেছে। ইউক্রেন সেনাবাহিনীর সামরিক অভিযানগুলো বিশ্লেষণ করে দেখার কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছে দলটি। এ ছাড়া, দেশটির সেনাবাহিনীকে কি করে সামরিক সরঞ্জাম সরবরাহ করা যায় তাও খতিয়ে দেখছে এ দল।
শীতল যুদ্ধের পর এর আগে কখনোমস্কো-ওয়াশিংটন সম্পর্ক এতো তলানিতে এসে ঠেকে নি। ওয়াশিংটন ও তার মিত্ররা এখন একের পর এক রুশ বিরোধী পদক্ষেপ নিয়েই চলেছে। সূত্রঃ রেডিও তেহরান।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: নওগাঁ জেলার সর্বহারা দলের অন্যতম নেতা মিলনকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে ৪৩-বিজিবি সদস্যরা। সোমবার সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। মিলন জেলার আত্রাই উপজেলার জামগ্রামের মোসলেম উদ্দীনের ছেলে।
৪৩ বিজিবির অধিনায়ক মুজিবুল হক সিকদার জানান, সোমবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার হোটেল অবকাশের নিচ থেকে অস্ত্র ও গুলিসহ মিলনকে গ্রেপ্তার করা হয়। মিলন আত্রাই-রানীনগর উপজেলার রক্তাক্ত জনপদের সর্বহারা দলের অন্যতম নেতা।
এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
বিনোদন
বিনোদন ডেস্ক: ভারতীয় শিল্পীদের ওপর সরকারি কর কমানোর প্রতিবাদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। চিঠিটি রবিবার জনপ্রিয় এই শিল্পীর ফেসবুকের ফ্যানপেজ-এ পোস্ট করা হয়। পাঠকদের জন্য চিঠিটি হুবহু তুলে ধরা হলো।
“প্রিয় নূর ভাই,
সালাম। বাংলাদেশে দেশীয় শিল্পীদের রমরমা ভাব তো দূরের কথা, অস্তিত্বের সংকট চলছে। আপনার সিন্ধান্তটি হৃদয়ে র৩ক্ষরণের মতোই শিল্পীদের ব্যথিত করেছে। এদেশে ভারতীয় সিনেমা, টিভি সব চলছে। মেনেও নিয়েছি, মানতে হবে। প্রায় ছয় বছর গান গাইতে পারছি না, তাও মেনেছি। ভারত সরকার আমাকে দশ বছর ভিসা দেয় না, এটাও মেনে নিয়েছি।একজন জীবন্ত কিংবদন্তী হিসেবে এ দেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করে। শুধু দেশ টিভি, অভিজাত ক্লাব (তথাকথিত) এবং অসাধু প্রমোটারদের ̄স্বার্থে আপনি এদেশের তরুণ প্রজন্মের শিল্পীদের ভবিষ ̈ৎ হুমকির মুখে ফেলবেন না। পারলে অবৈধ ওয়েবসাইট গুলো বন্ধ করে এ দেশের শিল্পিদের প্রাণ ফিরিয়ে দিন। শিল্পীরা আপনার প্রতি কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড(এন,বি,আর )-কে ধন্য বাদ, তারা এটি মেনে নেয়নি। তাদের প্রতি কৃতজ্ঞতা।
প্রিয় নূর ভাই, আপনার অবস্থান থেকে আপনি ভালো আছেন। কিন্তু শিল্পী সমাজে নীরব দুর্ভিক্ষ চলছে। একটু বোঝার চেষ্টা করুন, প্লিজ। আপনার সুস্থতাকামনা করছি।
-স্নেহধন্য আসিফ আকবর।
বিঃ দ্রঃ "চিঠি শেষে আসিফ পাঠকদের প্রতি অনুরোধ করে লিখেছেন, “খোলা চিঠিটা পড়ে কেউ উদ্দেশ্য প্রণোদিত করার জন্য উল্টা-পাল্টা মন্তব্য করবেন না। আমি শুধু শিল্পীদের আকুতি তুলে ধরার চেষ্টা করেছি।"
Posted by
Unknown
|
|
Posted in
শিক্ষা ও সাহিত্য
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ সম্মান শ্রেণির ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, যাতে মাত্র ১৬ শতাংশ উত্তীর্ণ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সোমবার দুপুরে কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফলাফল ঘোষণা করেন।
গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিভাগ পরিবর্তনের এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৭ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নেন।
এর মধ্য থেকে ১৮ হাজার ৩২০ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় পাসের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ।
এখন উত্তীর্ণ এই শিক্ষার্থীদের মধ্য থেকে এক হাজার ৪১৬টি আসনে ভর্তি করা হবে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Gha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
Posted by
Unknown
|
|
Posted in
তথ্য ও প্রযুক্তি
অনলাইন ডেস্ক: সম্প্রতি উইন্ডোজ পিসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে উইন্ডোজ-৭ অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট কিছু সংস্করণ সরবরাহ বন্ধ করার কথা ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। অথচ বর্তমান বাজারে এটিই সবচেয়ে জনপ্রিয়। যার ব্যবহারকারী ৫১ দশমিক ২।
উইন্ডোজ-৭ এর পরে মাইক্রোসফটের পরবর্তী ভারসন উইন্ডোজ-৮ এবং উইন্ডোজ-৮.১ যার ব্যবহারকারী সব মিলিয়ে বর্তমান বাজারে মাত্র ১৩ দশমিক ৪ শতাংশ। এক কথায় সুপার ফ্লপ।
আর এ কারণেই বাজারে আসছে উইন্ডোজ-৯। যা আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে দেবে কয়েক গুণ, এমনটাই দাবি করেছেন মাইক্রোসফট নির্মাতা প্রতিষ্ঠান। বর্তমানে টাচ স্ক্রিন ইলেকট্রনিক্স ডিভাইসের কথা মাথায় রেখেই নতুন সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।
এদিকে ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে মাইক্রোসফট। সেখানেই ঘটতে পারে উইন্ডোজ-৯ এর আত্মপ্রকাশ। এজন্যই উইন্ডোজ-৯ এর বাজার ধরতে আগামী জানুয়ারি থেকে উইন্ডোজ-৭ বন্ধ করে দেয়া হতে পারে।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
এন.এইচ.তুহিন,
কুমিল্লা প্রতিনিধি: “ধর্ম যার যার, উৎসব সবার”- এ শ্লোাগানটি সামনে রেখে “হিন্দু সনাতন “ ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয়া দুর্গোৎসব এবং মুসলমান ধর্মালম্বীদের ঈদ-উল-আযহা” দুই সম্প্রদায়ের দু’টি উৎসবে বিগত বছরের ন্যায় এবারও সার্বজনীন উৎসবে রূপ দিতে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাসহ কুমিল্লা ১৬ উপজেলায় ছিনতাই ও চাঁদাবাজীসহ যে কোন ধরণের নাশকতা ঠেকাতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কুমিল্লা ডিবি অফিস ও গোয়েন্দা সূত্রে জানা যায়- আগামী ৩০ সেপ্টেম্বর হতে ৪ অক্টোবর ২০১৪ইং পর্যন্ত দেশব্যাপী
হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাহাতে উৎসাহ-উদ্দীপনার মধ ̈দিয়ে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে সেই উপলক্ষে কুমিল্লা জেলার ১৬ উপজেলায় ৭০০টি পূজা মন্ডপে নেয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা।
এর মধ্যে ২০৯টি অধিক গুরুত্বপূর্ণ ও ২২৫টি গুরুত্বপূর্ণ এবং ২৬৬টি সাধারণ পূজা মন্ডপ রয়েছে। জেলার ১৬ উপজেলা কৌতয়ালীতে ৬৫ পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৪টি ও গুরুত্বপূর্ণ ২৭টি, অধিক গুরুত্বপূর্ণ সদর দক্ষিণে ৪৭টি পূজা মন্ডপের মধ্যে ৯টি ও গুরুত্বপূর্ণ ১৮টি, চৌদ্দগ্রামে ২১টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৮টি ও গুরুত্বপূর্ণ ৬টি, চান্দিনায় ৬৪টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১১টি ও গুরুত্বপূর্ণ ৯টি, বুড়িচংয়ে ৩৬টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১২টি, বধাহ্মণপাড়ায় ১৬টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১২টি ও গুরুত্বপূর্ণ ২টি, বরুরায় ৮০টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৬টি ও গুরুত্বপূর্ণ ২১টি, লাকসামে ৩০টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১১টি ও গুরুত্বপূর্ণ ৬টি, মনোহরগঞ্জে ১২টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৪টি ও গুরুত্বপূর্ণ ১টি, দাউদকান্দিতে ৪৮টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১০টি ও গুরুত্বপূর্ণ ২৬টি, তিতাসে ৮টি পূজা মন্ডপের মধ্যে গুরুত্বপূর্ণ ৬টি, হোমনায় ৩৮টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১৬টি ও গুরুত্বপূর্ণ ১১টি, মেঘনায় ৪টি পূজা মন্ডপের মধ্যে ৪টিই অধিক গুরুত্বপূর্ণ দেবিদ্বারে ৭২টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৭টি ও গুরুত্বপূর্ণ ২৩টি, মুরাদনগরে ১৫১টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৪৭টি ও গুরুত্বপূর্ণ ৫৭টি।
জেলা বিশেষ শাখা’র ডিআইও মোঃ কামাল উদ্দিন জানান- শারদীয়া দুর্গাপূজা আইন-শৃঙখলা রক্ষার্থে পূজা সংক্রান্ত যে
কোন তথ্য ̈ তাৎক্ষনিক অবহিত করতে জেলা সদরে পুলিশ কন্টেধালরুম “পূজা কন্টেধালরুম - এর নম্বর ০৮১-৬৫০১২ এবং মোবাইল নম্বর- ০১৭১৮-৪৬৪২৬৮।
কুমিল্লা ডিএসবি ডিআইও (১) মোবাইলঃ- ০১৭১৩-৩৭৩৬৮৪ এবং কুমিল্লা ডিএসবি ডিআইও (সদর) এসআই মোঃ হুমায়ুন কবির (মোবা:- ০১৭১২-০১১৯০১) ও এসআই মোঃ আব্দুর রউফ (মোবাইল:- ০১৭১১-৭৩৮৭৭৭) চালু
করা হয়েছে। এদিকে, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানু কল্লোল কাল বলেন- সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং ঈদ-উল-আযহাকে সার্বজনীন উৎসবে রূপ দিতে সকল প্রকার অশুভ ও সাম্প্রদায়িক শক্তির বিরদ্ধে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
এ ব্যাপারে কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান- আসন্ন শারদীয়া দুর্গোৎসব এবং ঈদ-উল-আযহা ওই দু’টি উৎসবকে সার্বজননী উৎসবে রূপ দিতে এবং ছিনতাই ও চাঁদাবাজীসহ যে কোন ধরণের নাশকতা ঠেকাতে কুমিল্লা ১৬ উপজেলায় নেয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থ।
Posted by
Unknown
|
|
Posted in
শিক্ষা ও সাহিত্য
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে কামিল (মাস্টার্স) ১ম পর্ব ও ২য় পর্বের পরীক্ষা ২০১২ এর ফলাফল সোমবার দুপুর ১২টায় প্রকাশ করা হয়েছে। এ বছর কামিল ১ম পর্ব এবং ২য় পর্বে মোট ২৫ হাজার ৯শ’ ৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, কামিল (মাস্টার্স) ২০১০-১১ ও ২০১১-১২ শিক্ষাবর্ষের ২য় পর্ব ও ১ম পর্বের পরীক্ষার ফল ইতোমধ্যে সারাদেশের মাদ্রাসাসমূহের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে।
কামিল ১ম পর্বে ৯৪.২০ শতাংশ এবং ২য় পর্বে ৯৮.২৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। এছাড়া ১ম পর্বে ৯৮ জন শিক্ষার্থী ও ২য় পর্বে ২৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকেও শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
স্থানীয় প্রতিনিধি: বিএনপি আন্দোলনের হুমকিতে সরকার চিন্তিত নয়। সরকার বেশি চিন্তিত দেশে গড়ে ওঠা আন্তর্জাতিক উগ্র জঙ্গি গোষ্ঠীর তৎপরতা নিয়ে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুরে এলাকার হামীম গ্রুপের সামনে নবনির্মিত ফুটওভার ব্রিজের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘বিএনপি অদূর ভবিষ্যতে সরকার পতনের মত আন্দোলন গড়ে তুলতে পারবে বলে বিশ্বাস করে না জনগণ। এজন্য বিএনপির আন্দোলনের ডাক আমলেও নেয়নি সরকার। কিন্তু বর্তমান সময়ে আন্তজার্তিক কিছু উগ্রপন্থী সংগঠন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই বিষয়গুলো সরকারের জন্য দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
কীভাবে তাদের প্রতিরোধ করা যায় তা নিয়ে সরকার কাজ করছে বলেও দাবি করেছেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান, হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, হামীম গ্রুপের জেনারেল ম্যানেজার মাসুদুর রহমানসহ অন্যরা।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা বাঘের পিঠে উঠেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা যতদিন পারেন বাঘের পিঠে দৌড়াবেন। তাই তিনি সহজে নির্বাচন দেবেন না। গণঅভ্যুত্থানের মাধ্যেমে তার পতন ঘটাতে হবে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গোলটেবিল আলোচনায় তিনি এ সব কথা বলেন।
‘অভিশংসন আইন ও বিচারবিভাগের স্বাধীনতা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ নামের একটি সংগঠন।
মাহাবুব হোসেন বলেন, ‘মাঠে নামুন, খালেদা জিয়া সময় সুযোগ মতো ডাক দেবেন। তার ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। তিনি বলেন, ‘সমস্যা একটা সমাধানও একটা। এই সমস্যা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে বর্তমান সরকার। এই অবৈধ সরকারকে বিদায় করতে পারলে সমস্যার সমাধান হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘অনির্বাচিত সংসদের হাতে বিচারপতিদের অভিশংসন হতে পারে না। এরা অবৈধ সংসদ সদস্য। পৃথিবীর অনেক দেশে এই আইন আছে। কিন্তু আমাদের বিরোধীতা এই কারণে যে, এই সংসদ জনগণের প্রতিনিধত্ব নেই। বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে মানুষের অধিকার আর থাকবে না।’
বৈঠকের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন। অনুষ্ঠানে বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আইন বিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া প্রমুখ।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
,
শীর্ষ সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে এক সন্ত্রাসী হামলায় পুলিশসহ ১০ জন নিহত হয়েছেন। সোমবার পাকতিয়া প্রদেশে স্থানীয় সরকারের সদর দপ্তরে প্রবেশমুখে এই হামলা চালায় জঙ্গিরা। এ সময় কাবুলের প্রেসিডেন্ট প্রসাদে প্রেসিডেন্ট হিসেবে শপথের প্রস্তুতি নিচ্ছিলেন আশরাফ ঘানি।
আল জাজিরা জানায়, সোমবার পাকতিয়ার জুরমাত জেলার সরকারি দপ্তরের প্রবেশমুখে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালায় এক তালেবান জঙ্গি। এ সময় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সবমিলিয়ে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে চার পুলিশ কর্মকর্তা, দুই গোয়েন্দা কর্মচারী এবং দু জন বেসামরিক নাগরিক রয়েছেন।
তালেবান গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
কাবুল থেকে আল জাজিরা প্রতিনিধি জেনিফার গ্লাসে জানাচ্ছেন, আফগান নিরাপত্তা কর্মকর্তারা প্রতিনিয়ত তালেবান বিদ্রোহীদের মোকাবেলা করছেন। চলতি বছর দেশটিতে প্রতিদিন সন্ত্রাসী হামলায় গড়ে ১৮ জন নিহত হন।
সোমবার কাবুলে কড়া নিরাপত্তার মধ্যেও আরো দুটি ছোট ছোট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংকের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১২ কোটি ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের উপ পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন।
বিস্তারিত আসছে...
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিনিধি: র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির কাছে জবানবন্দি দিতে এসেছেন।
সোমবার বেলা আড়াইটায় সচিবালয়ে কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে প্রবেশ করেন তিনি। এসময় তিনি সাংবাদিকদের কিছু বলেননি।
এই কমিটি এর আগে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করেছে।
এছাড়া নারায়ণগঞ্জের ক্ষমতাসীন দলের এমপি শামীম ওসমান এবং সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত আইভীকেও জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিবেদক: ‘হজ, ঈদ ও পূজার কারণে আয়কর বিবরণী জমা দেয়ার জন্য প্রয়োজনীয়
কাগজপত্র সংগ্রহ করতে পারেননি অনেক করদাতা। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণির কর দাতাদের আয়কর বিবরণী দাখিলের সময় এক মাসের বেশি বাড়ানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন সোমবার জানান, এখনো যারা আয়কর বিবরণী দেননি তারা ২ নভেম্বর পর্যন্ত তা জমা দিতে পারবেন।
চলতি বছরের ৩১ অক্টোবর শুক্রবার ও ১ নভেম্বর শনিবার সরকারি ছুটি থাকায় ২ নভেম্বর রবিবার পর্যন্ত আয়কর বিবরণী জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে বলে এনবিআর-র জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়ার বিধান থাকলেও বিভিন্ন কারণে প্রতিবারই শেষ মুহূর্তে এসে সময় বাড়ানো হয়। গত বছর কয়েক দফায় সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা নেয়া হয়।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
আদালত প্রতিনিধি: গরুসহ পশু মোটাতাজাকরণ ওষুধ (কেমিক্যাল/হরমোন) ব্যবহার বন্ধে নীতিমালা তৈরিতে সুপারিশ করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আট সপ্তাহের মধ্যে সাত সদস্যের কমিটি গঠন করবেন স্বরাষ্ট্র, স্বাস্থ্য, খাদ্য ও বাণিজ্য সচিব।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
কমিটি গঠনের পরবর্তী আট সপ্তাহের মধ্যে তাদের সুপারিশ আদালতে দাখিল করতে হবে বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।
Posted by
Unknown
|
|
Posted in
তথ্য ও প্রযুক্তি
বি২৪ নিউজ ডেস্ক: বিশ্বের প্রায় ৭০টি দেশে সফলভাবে কার্যক্রমের পর সম্প্রতি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে শীর্ষস্থানীয় মোবাইল ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অ্যালকাটেল ওয়ানটাচ।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অ্যালকাটেল ওয়ানটাচ ৬০১০ ডি (স্টার) মডেলের স্মার্টফোনের দাম কমানো হয়েছে। আগের মূল্য ৮ হাজার ৯৯৯ টাকার পরিবর্তে গ্রাহকরা ৭ হাজার ৮৮৮ টাকায় স্মার্টফোনটি কিনতে পারবেন। অ্যালকাটেল ওয়ানটাচের সব এক্সপেরিয়েন্স স্টোর ও বিক্রয়কেন্দ্র থেকে এই সুবিধা পাওয়া যাবে।
গ্রাহকদের সহজেই সর্বশেষ প্রযুক্তির এসব ডিভাইস পরখ করে দেখার সুযোগ দিতে চালু করা হচ্ছে অ্যালকাটেল ওয়ানচটাচ এক্সপেরিয়েন্স স্টোর। তারই ধারাবাহিকতায় যমুনা ফিউচার পার্কের পর এবার রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সম্প্রতি অ্যালকাটেল এক্সপেরিয়েন্স স্টোর উদ্বোধন করা হয়েছে। লেভেল ৬ এর ৫ ও ৬ নম্বর শপে এই এক্সপেরিয়েন্স স্টোর।
এই এক্সপেরিয়েন্স স্টোরে অ্যালকাটেল ওয়ানটাচের সর্বশেষ বাজারে আসা স্মার্টফোন, ট্যাবলেটের পসরা সাজানো থাকছে। এখান থেকে গ্রাহকরা তাদের পছন্দের ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন।
Posted by
Unknown
|
|
Posted in
শিক্ষা ও সাহিত্য
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার দুপুর আড়াইটায় প্রকাশ করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করবেন বলে জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর ২০১৪ শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক হাজার ৪১৬টি আসনের জন্য মোট এক লাখ পাঁচ হাজার পাঁচশ’ ১৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৯৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিনিধি: জামায়াতের সহযোদ্ধারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সেলের উদ্যোগে ২০১৩ সালে বিএনপি-জামায়াতের তাণ্ডব নিয়ে নির্মিত ‘রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যুদ্ধ কখন শেষ হবে? অপশক্তি জামায়াত, তাদের দোসর সহযোদ্ধারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তা আমাদের এখানে আসতে বেশি দেরি হবে না। আজকে কেউই কোথাও এদের হাত থেকে নিরাপদ নয়।
তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অনেক আগেই শুরু করেছি। জামায়াত এখানে একটা নাম। এরা কোথায়ও আল কায়দা, কোথাও তালেবান, কোথাও আইএস। এরা মানবতার শত্রু। যেখানেই সুযোগ হয় সেখানেই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আশরাফ বলেন, আমরা চাই আর না চাই এ যুদ্ধ আমাদের ওপর আসবেই। এ যুদ্ধ আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এ যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে।’
জামায়াতের কড়া সমালোচনা করে তিনি বলেন, একাত্তরে আমরা জামায়াতের তাণ্ডব দেখেছি। আমাদের হিটলারের তাণ্ডব দেখার সুযোগ হয়নি। তবে এখন তাদের (জামায়াত) তাণ্ডব মর্মে মর্মে উপলব্ধি করছি।
ডিভিডি প্রসঙ্গে তিনি বলেন, ৭১ এ তারা যে তাণ্ডব চালিয়েছে এ ভিডিও চিত্র তারই আরেকটা কপি।
মানবতার যুদ্ধে কেউই নিরপেক্ষ থাকতে পারে না মন্তব্য করে আশরাফ বলেন, আমরা কেউ নিরপেক্ষ না। আজকে সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী কেউই আসলে নিরপেক্ষ না। যারা নিজেদের নিরপেক্ষ বলেন তারা স্বীকার করতে চান না তারা কোনো পক্ষের লোক।
মিডিয়া, ভিডিও চিত্র, লেখনি, যুক্তিতর্কের মাধ্যমে সন্ত্রাসী তাণ্ডবের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে ‘বিএনপি-জামায়াতে তাণ্ডব: রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। ভিডিও চিত্রে ৫ জানুয়ারির নির্বাচন ও মানবতা বিরোধী অপরাধের বিচার বানচালে বিএনপি-জামায়াতের সহিংসতার তথ্যচিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ব্যারিস্টার তুরিন আফরোজ, সম রেজাউল করিম, রোকেয়া কবির।
জামায়াতের
সহযোদ্ধারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে - See more at:
http://www.banglanews24.com/beta/fullnews/bn/328385.html#sthash.HHnNvLHb.dpuf
জামায়াতের
সহযোদ্ধারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে - See more at:
http://www.banglanews24.com/beta/fullnews/bn/328385.html#sthash.HHnNvLHb.dpuf
সহযোগীরা
সহযোগীরাবিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সহযোদ্ধা।
Posted by
Unknown
|
|
Posted in
খেলাধুলা
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি মেনে নিচ্ছেন তার ক্যারিয়ারে হয়ত আর টেস্ট খেলা হবে না। গত দু’বছরের বেশি সময় ধরে তিনি ইনজুরির কারণে কোন টেস্ট ম্যাচে খেলতে পারেননি। আর আগামী বছর ঘরের মাঠে বিশ্বকাপেই এখন তার সবচেয়ে বেশি মনযোগ।
ভেট্টোরি বলেন, ‘টেস্ট ক্রিকেটকে নিয়ে এখন আমি চিন্তা করছিনা। কারণ আমি নিশ্চিত হয়ে বলতে পারব না যে একসঙ্গে এতগুলো ওভার আমি করতে পারব কিনা। আর দলের অন্য স্পিনার ইশ সোধি ও মার্ক ক্রেইগ বোলিংয়ে দিন দিন উন্নতি করছে।
তিনি আরো বলেন, ‘বিশ্বকাপ হচ্ছে অনেক বড় একটি স্বপ্ন। আর ক্যারিয়ারের এই সময় টেস্ট খেলাটা আমার জন্য অনেকটা ঝুঁকির ব্যাপার। ভেট্টোরি আশা করেছেন, আগামী মাসে ঘরের মাঠে দ. আফ্রিকার বিপক্ষে ওডিআইতে মাঠে নামতে পারবেন। আর বিশ্বকাপেও তার একই প্রত্যাশা।
ভেট্টোরি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১১২ টি টেস্ট খেলেছেন। ৩৪.৪২ গড়ে ২.৬৯ ইকোনোমিতে উইকেট নিয়েছেন ৩৬০টি। আর ৩০.১০ গড়ে ছয়টি শতক সহ করেছেন ৪৫১৬ রান। তিনি দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি আর রান সংগ্রাহকের দিক দিয়ে ছয় নম্বরে।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
,
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১৩ নম্বর সংলগ্ন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে হাতেনাতে ৩৫ দালালকে আটক করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান একটি আদালত। সোমবার বেলা ১১টা থেকে এ অভিযান শুরু হয়ে পৌনে ১টা পর্যন্ত চলে।
র্যাব-৪ এর নির্বাহী মেজিস্ট্রেট মো. আল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, গত এক মাস ধরে র্যাবের গোয়েন্দা দল বিভিন্ন ভিডিও ফুটেজ এবং অন্যান্য ডকুমেন্টের ভিত্তিতে এসব দালালদের চিহ্নিত করে। তার ভিত্তিতে দালালদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় ট্রাকের চাপায় আশিস সাহা (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিসের বাড়ি জেলার আটপাড়া উপজেলায়। তিনি ওই উপজেলার তেলিগাতী বাজারে ব্যবসা করতেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, সকালে ব্যবসায়ী আশিস সাহা মোটরসাইকেলে করে শ্যামগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
স্থানীয় প্রতিনিধি: কক্সবাজারে মহেশখালীতে মো. জাফর আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে ক্রাইমজোন খ্যাত কালারমারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মো. জাফর আলম (৩২) কালামারছড়া মাদ্রাসার পার্শ্ববর্তী দক্ষিণ সরদার ঘোনা এলাকার ইসমাইলের ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকালে সরদার ঘোনা এলাকার মো. জাফর আলম পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান। এসময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের বহরে আরো ২৭০টি নতুন কোট যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
সোমবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ভারতের অর্থায়নে ১২০টি এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১৫০টি কোচ শিগগির রেলবহরে যুক্ত হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে ভারত থেকে ৫০টি কোচ আসবে। এছাড়া পর্যায়ক্রমে বাকিগুলো আনা হবে।
মন্ত্রী আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে রেলওয়ে কাজ করে যাচ্ছে। প্রতিদিন আড়াই লাখ টিকিট বিক্রি করা হচ্ছে।
যাত্রীদের টিকিট দিতে অনেক ধীর গতির বিষয়ে তিনি বলেন, সাধারণত অভিজ্ঞ ও দক্ষ লোকের অভাবে ট্রেনের টিকিট দিতে দেরি হচ্ছে। আশা করি শিগগির প্রযুক্তি জ্ঞান সম্পন্ন এবং দক্ষ লোক নিয়োগ দেওয়া হবে। যাতে দ্রুত টিকিট যাত্রীদের হাতে পৌঁছে দেওয়া যায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুনসুর আলী শিকদার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন প্রমুখ।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের প্রায় ৪০ কি.মি যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের দু পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।
হাইওয়ে এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, ভোর ৪টার দিকে মহাসড়কের ঘারিন্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং একই সময়ে বাইখোলায় আরেকটি লাকড়িবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
এ সময় মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত ৪০ কিলোমিটার রাস্তায় যানজট দেখা দেয়। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলেও তিনি জানান।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
সুমন ইসলাম: পুজা ও ঈদে যাত্রী পরিবহনে লঞ্চের পাশাপাশি রো রো ফেরি নিয়োজিত করার উদ্যোগ গ্রহন করেছেন নৌ-পরিবহন মন্ত্রনালয়। মাওয়া ঘাট থেকে এসব ফেরি ছাড়া হবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির গনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা বি২৪-নিউজকে জানান, আজ বিআইডব্লিউটিসি ভবনে এক সভা ডাকা হয়েছে। এ সভায় সিদ্ধান্ত নেয়া হবে যে, কখন কোথায় এই ফেরি গুলো ছাড়া হবে।
অপরদিকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার জানান, নৌ দুর্ঘটনায় প্রানহানী ঘটার পরেই সরকারের পক্ষ থেকে এধরনের একটি উদ্যোগ নেয়া হয়েছে।
তিন দিন আগে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান লঞ্চের পাশাপাশি ফেরি চালুর প্রস্তাব দেন।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
,
শীর্ষ সংবাদ
%2B-%2BMozilla%2BFirefox.jpg)
আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় দফায় শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও বিন্দুমাত্র প্রশমিত হয়নি ইয়েমেনের রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতা দখলের লড়াই। রোববার শান্তিচুক্তির চূড়ান্ত অংশ স্বাক্ষরিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইয়েমেনের এক হাসপাতালে হুদি শিয়া সম্প্রদায়ের এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকপূর্ণ গাড়ি নিয়ে ঢুকে পড়ে। অতঃপর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে হাসপাতাল।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত হন ১৫ জন। একই দিনে আরও ৫ জনের মৃত্যু ঘটেছে। দেশটির দক্ষিণাঞ্চলে ‘বিদ্রোহী’ সশস্ত্র বাহিনীর অতর্কিত আক্রমণে নিহত হন অবশিষ্ট ৫।
হাসপাতালে আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে রাজধানী সানা থেকে পূর্বদিকে অবস্থিত মারিব প্রদেশের মাজ্জার শহরে, দিবাভাগের প্রারম্ভে। দ্বিতীয় অ্যামবুশ ঘটে রোববার গভীর রাতে। রাজধানী থেকে দক্ষিণে আল বায়দা প্রদেশে।
হুদি শিয়া সম্প্রদায়ভুক্ত সশস্ত্র দলটি সরকারি বাহিনীর মদদপুষ্ট আল ইসলাহ সশস্ত্র বাহিনীর সঙ্গে চার দিনের সশস্ত্র যুদ্ধের পর ২১ সেপ্টম্বর রাজধানী সানা দখল করে। এখনও পর্যন্ত রাষ্ট্রপতি মানসুর হাদির উপস্থিতিতে জাতিসংঘের মধ্যস্থতায় দুইবার শান্তিচুক্তিতে স্বাক্ষর করার পরও অস্থিরতার অবসান ঘটার কোন লক্ষণ নেই দেশটিতে।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: দেশে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে হংকংয়ে আজ সোমবার চতুর্থ দিনের মত বিক্ষোভ চলছে। রবিবার হংকংয়ের সিটি সেন্টারে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গণতন্ত্রের দাবিতে চলমান বিক্ষোভকে অবৈধ ঘোষণা করেছে হংকংয়ের চিফ এক্সিকিউটিভ সিওয়াই লিউঙ।
লিউঙ বলেন, হংকংয়ে ২০১৭ সালের নির্বাচন যেভাবে করার পরিকল্পনা করা হয়েছে সেভাবেই হবে। তবে আন্দোলনকারীদের দাবি নিকট ভবিষ্যতে হয়তো কোনোদিন পূরণ হতে পারে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
হংকং-এর সিটি সেন্টারে তিন দিন ধরে চলমান বিক্ষোভের তৃতীয় দিনেও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। ঘটেছে গ্রেপ্তার আর দফায় দফায় টিয়ার শেল ছোড়ার ঘটনাও। গ্রেপ্তার, হামলা উপেক্ষা করে প্রতিবাদ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
হংকং হচ্ছে চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। হংকংয়ের প্রধান নেতা নির্বাচনের ক্ষেত্রেও চীন ভেটো দিতে পারে। বিক্ষোভকারীরা বলছে, কোনো ভেটো নয়, ২০১৭ সালে হংকংয়ে যে নির্বাচন হবে তা হবে পুরোপুরি গণতান্ত্রিক নির্বাচন। এদিকে কয়েকদিন আগে চীন সেই দাবি নাকচ করে দেয়ার পর থেকেই হংকংয়ে দানা বাধে বিক্ষোভ।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
,
শীর্ষ সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট বারাক ওবামা অবশেষে এ কথা স্বীকার করেছেন যে, সিরিয়ায় ইসলামি স্টেটের ক্ষমতার সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছিল মার্কিন গোয়েন্দারা। রোববার সিবিএস টেলিভিশনে প্রচারিত এক দীর্ঘ সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দাদের এই ব্যর্থতার কথা স্বীকার করেন তিনি।
৬০ মিনিটের খোলামেলা এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরাকে সুন্নি উপজাতি যোদ্ধাদের সহায়তায় মার্কিন বাহিনী সফলতার সঙ্গে আল-কায়দার সঙ্গে সংশ্লিষ্ট এই গোষ্ঠীটিকে মোকাবেলা করতে পারলেও প্রতিবেশী সিরিয়ায় ক্ষমতার শূণ্যতার কারণে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে।
সিবিএস টেলিভিশনকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, গোটা বিশ্বে সিরিয়াই হচ্ছে আইএসসের একমাত্র ঘাঁটি এবং সেখানকার রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তারা সেখানে নতুন নতুন এলাকা দখল করে নিচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, তাদেরকে সামরিকভাবেই মোকাবেলা করতে হবে এবং এজন্য সিরিয়ায় একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে।
‘সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে দেশটির অনেক অংশই সরকারি নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। ফলে আইএস যোদ্ধারা সেখানে নিজেদেরকে পুনর্গঠিত করতে সক্ষম হয়েছে এবং রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে আরো অগ্রসর হচ্ছে। একই সঙ্গে বিদেশি যোদ্ধা যারা ফালতু জিহাদি ধারণায় বিশ্বাসী তাদেরকে আকৃষ্ট করতেও সক্ষম হয়েছে।’ বলছিলেন ওবামা।
তিনি আরো বলেন ইরাকে সাদ্দাম হোসেনের পুরনো এবং পরিত্যক্ত সেনাবাহিনীর কাছ থেকেও জিহাদিরা সামরিক দক্ষতা অর্জন করতে পেরেছে।
সাক্ষাৎকারে ওবামা আরো বলেন, তাদের গোয়েন্দা দলের পরিচালক জেমস ক্লেপার নিজে এ কথা স্বীকার করেছেন যে, সিরিয়ায় আইএসের শক্তিমত্তা সম্পর্কে সঠিক ধারণা পায়নি যুক্তরাষ্ট্।র
যুক্তরাষ্ট্র নিজেদের ক্ষমতাকে বড় করে দেখেছিল কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন,‘এটি সত্যি, সম্পূর্ণ সত্যি।’
আইএসকে পরাজিত করতে তিনি একটি রাজনৈতিক সমাধানের কথা বলেন যার অন্যতম হচ্ছে ইরাকের চির প্রতিদ্বন্দ্বী ধর্মীয় গোষ্ঠী শিয়া ও সুন্নিদের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করা।
উল্লেখ্য, ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী ইসলামি স্টেটের যোদ্ধাদের নির্মূলে গত এক সপ্তাহ ধরে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। গত আগস্ট মাস থেকে ইরাকে আইএসের বিরুদ্ধে হামলা শুরু করেছে মার্কিন বিমান বাহিনী।