Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও শাশুড়ির যাবজ্জীবন

স্থানীয় প্রতিনিধি: রাজশাহীতে গৃহবধূ নাসরিনকে পুড়িয়ে হত্যা মামলায় তার স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত (১) এর বিচারক  মোহাম্মদ আবু সুফিয়ান এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডাদের পাশাপাশি তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নাসরিনের স্বামী আরিফুজ্জামান ও শাশুড়ি আশা পারভিন। এর মধ্যে রায় ঘোষণাকালে আরিফুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া মা আশা পলাতক রয়েছেন। একই মামলার তিন নম্বর আসামি ননদ মাসুমা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ অক্টোবর মহানগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম মহলদার পাড়া এলাকার আরিফুজ্জামান তার মা ও বোনের সহায়তায় ১ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ নাসরিন আক্তারের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের বাবা নাজিমুদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:২০ PM . বিভাগঃ .

0 comments for " গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও শাশুড়ির যাবজ্জীবন "

Leave a reply

    আর্কাইভ