Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

লতিফ সিদ্দিকীর বক্তব্যে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

বি২৪ নিউজ ডেস্ক: ডাক-টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হজ-হাজী ও তাবলিগ জামাত নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ সোমবার জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ নিন্দা জানা।

তিনি বলেন, ‘পবিত্র হজ্জ এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর ও অন্যায় মন্তব্য করে তিনি (আব্দুল লতিফ সিদ্দিকী) বিশ্বের সকল মুসলমানের ঈমানের উপর আঘাত দিয়েছেন। ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ্জ একটি ফরজ ইবাদত। এই সম্পর্কে কটূক্তি করার এখতিয়ার কারো নেই। কোনো মুসলমান পবিত্র হজের বিরোধিতা করতে পারে না। কোনো মুসলমান হজের বিরোধিতা করলে তার ঈমান থাকে না।

তিনি বলেন, ‘মন্ত্রী আব্দুল সিদ্দিকীর বক্তব্যে বাংলাদেশের সকল মুসলামান ক্ষুব্ধ ও মর্মাহত। এ বক্তব্য রেখে দেশে তিনি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন। আমি এ মুহূর্তে তার এ বক্তব্য প্রত্যাহার করে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের নিকট ক্ষমা প্রার্থনার আহবান জানাচ্ছি। তার এ অন্যায় ও আপত্তিকর মন্তব্যে গোটা মুসলিম উম্মাহ আহতবোধ করছে। কোনো মুসলমান এ ধরনের অন্যায় মন্তব্য করতে পারে না।’

*** আমি হজ ও তাবলিগের ঘোর বিরধী: লতিফ সিদ্দিকী

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:১৫ PM . বিভাগঃ , .

0 comments for " লতিফ সিদ্দিকীর বক্তব্যে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ "

Leave a reply

    আর্কাইভ