Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

সাতক্ষীরায় ৩৪ পেটি ইলিশ উদ্ধার

স্থানীয় প্রতিনিধি: সাতক্ষীরা শহরের পিটিআই স্কুল সংলগ্ন এলাকা থেকে প্রায় ৬৮০ কেজি (৩৪ পেটি) কেজি ইলিশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

সোমবার ভোরে এ মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছের মূল্য আনুমানিক ৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আহসান জানান, ভারতে পাচারের উদ্দেশে পিটিআই স্কুল এলাকায় ইলিশ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় পরিত্যক্ত অবস্থায় এ ইলিশগুলো উদ্ধার করা হয়। তবে, এ সময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:১৮ AM . বিভাগঃ .

0 comments for " সাতক্ষীরায় ৩৪ পেটি ইলিশ উদ্ধার "

Leave a reply

    আর্কাইভ