Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ঢাবি ক্যাম্পাসে ছাত্রীর ব্যাগ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন এক ছাত্রী। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে বাংলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রীর নাম সাজেদুন নাহানব স্বর্ণা (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের এলএলবি মাস্টার্সের ছাত্রী।

জানা যায়, সকাল বাংলা একাডেমির সামনে একটি প্রাইভেটকারযোগে কয়েকজন ছিনতাইকারী এসে রিকশা আরোহী স্বর্ণার হাত থেকে ভ্যানিটি ব্যাগ টান দেয়। এসময় স্বর্ণা রিকশা থেকে পড়ে তার বাম হাত ভেঙে যায়। তার ব্যাগে পাঁচ হাজার টাকা, মোবাইল ও জরুরি কাগজপত্র ছিল। স্বর্ণা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্বর্ণা জানান, তিনি ঢাকা বিশ্বদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল থাকেন। সম্প্রতি তার বাবা-মা চিকিৎসার জন্য গ্রামের বাড়ি শরীয়তপুর থেকে ঢাকা আসেন। চিকিৎসা শেষে তারা সোমবার বাড়ি যাওয়ার জন্য গুলিস্তানে গিয়ে অপেক্ষা করছিলেন। স্বর্ণা তাদের বাসে উঠিয়ে দিতে রিকশায় করে হল থেকে গুলিস্তান যাচ্ছিলেন। বাংলা একাডেমির সামনে পৌঁছলে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:২৫ AM . বিভাগঃ , .

0 comments for " ঢাবি ক্যাম্পাসে ছাত্রীর ব্যাগ ছিনতাই "

Leave a reply

    আর্কাইভ