Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

জয়ললিতার রায়ের খবরে ৬ জনের আত্মহত্যা, ১০ জনের হার্ট অ্যাটাক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যে এআইএডিএমকে প্রধান ও এ রাজ্যের সাবেক মূখ্যমন্ত্রী জয়ললিতার কারাদন্ডের খবর শুনে শনিবার সন্ধ্যা থেকে ছয়জন আত্মহত্যা করেছে। এছাড়া আরো ১০ জন হার্ট অ্যাটাকে মারা গেছে। অন্যদিকে কারাদন্ডের খবরে দু:খে আরো দুজন নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

পুলিশের ভাষ্যমতে, জয়ললিতার কারাদন্ডের খবরে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুনিভেলি, শিবাগঙ্গাই, তিরুচি ও এরোদে থেকে একজন করে মোট ছয়জন আত্মহত্যা করে।

জয়ললিতার রায়ের খবর শুনে শনিবার শিবাগঙ্গাই জেলায় ৭০ বছরের সুব্রমানিয়াম বিষপানে আত্মহত্যা করেন। তিরুচাই জেলায় এ ঝনশা নামের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। চেন্নাইয়ে ভেংকিটেশান নামের এক ইলেকট্রিশিয়ান গায়ে আগুন লাগিয়ে প্রথমে আহত ও পরে হাসপাতালে মারা যায়। কাঞ্চিপুরমে ৫০ বছরের এএন বাবু নামের একজন গলায় ফাঁস দিয়ে এবং তিরুনিভেলিতে ৪৮ বছর বয়সী এআইএডিএমকে’র কর্মী চলন্ত বাসের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। এছাড়া এরোদেতে লক্ষণ নামের অপর আরেকজন আত্মহননের পথ বেছে নেয়।

উল্লেখ্য, গত শনিবার দূর্নীতির অপরাধে জয়ললিতাকে চার বছরের কারাদন্ড দিয়েছে দেশটির আদালত। সেই সাথে তাকে ১০০ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:২১ PM . বিভাগঃ .

0 comments for " জয়ললিতার রায়ের খবরে ৬ জনের আত্মহত্যা, ১০ জনের হার্ট অ্যাটাক "

Leave a reply

    আর্কাইভ